Profile

বায়োডাটা নং : 2048

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭৪ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সীতাকুন্ড, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বড় কুমিরা
বর্তমান ঠিকানা সীতাকুন্ড, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বড় কুমিরা
কোথায় বড় হয়েছেন? সীতাকুণ্ড, চট্টগ্রাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Management
শিক্ষা প্রতিষ্ঠানের নাম National University of Bangladesh
পাসের সন 2021
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় Management
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Govt. Commerce College
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বু আমি ছোট থেকেই প্রবাসে ছিলেন বর্তমানে অবসরে আছেন। আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাঈত।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবাহিত। আলহামদুলিল্লাহ। একাউন্টিং ডিপার্টমেন্ট থেকে অনার্স করছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে। স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে L.L.B নিয়ে অনার্স, মাস্টার্স করেছে। ব্র্তমানে BSRM এ আছে। আলহামদুলিল্লাহ।
চাচা মামাদের পেশা আমার আব্বারা ২ ভাই ৫ বোন। আমরা আব্বু সবার ছোট। আামার বড়আব্বু মৃত। ওনার স্ত্রী প্রথমিক বিদ্যালয় এর শিক্ষিকা ছিলেন। বর্তমানে রিটায়ার্ড। ওনার তিন ছেলে সামাজিক ভাবে সম্মানিত এবং সফল। আলহামদুলিল্লাহ আমার মামা ৩ জন। ১.বড় মামা বড় মামা একটি সনামধন্য কোম্পানির মার্কেটিং অফিসার ছিলেন। বর্তমানে রিটায়ার্ড। আলহামদুলিল্লাহ। ২. মেজো মামা মেজো মামা দুবাই প্রবাসী। আলহামদুলিল্লাহ ৩. ছোট মামা ছোট মামা চাকুরি করেন। আলহামদুলিল্লাহ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দর ভাবে চালিয়ে নিচ্ছেন। আমরা মাএ ৩ জন মানুষের একটি পরিবার। বর্তমানে আমার ইনকাম দিয়ে চলছি আর পাশাপাশি কয়েকটি ব্যাচেলর ভাড়া ঘরও রয়েছে। এতে আমাদের আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারের সকলে দ্বীনকে ফলো করতে চেষ্টা করে। আব্বুকে ছোট থেকেই দেখছি কোরআান, সুন্নাহর আলোকে চলতে। আম্মুও সব জানতে সব পালন করতে চেষ্টা করে। আগের দিনের মানুষ হওয়ায় হয়ত দ্বীনি বিষয়ে ভুল তথ্য বা না জানা রয়ে গেছে, চেষ্টা করি যতটুকু পারি শুধরিয়ে দেওয়ার। পর্দার ব্যাপারেও জানার স্বল্পতা আছে। চেষ্টা করছে করার কিন্তু এখনো ওই লেভেলের মাহরাম, নন-মাহরাম, কন্ঠের পর্দা ইত্যাদি মানতে অসুবিধা হয়। ইনশাআল্লাহ আশা করছি আমার আহলিয়া যিনি হবেন তিনি এসব ব্যাপারে আমার মা কে সাহায্য করবেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। বুদ্ধি বয়স থেকে পড়া হয় কিন্তু সেটা রেগুলার ছিল নাহ। ২০১৯ থেকে রেগুলার পড়ি। আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝেমধ্যে ফজর কাযা হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? যেখানে শিরক করা হয় অথবা যেখানে গেলে শিরকে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে তার ধারে কাছে না যাওয়াই শ্রেয় বলে মনে করি। কবর জিয়ারত করতে বলা হয়েছে নিজের মৃত্যু কে স্মরণ করার জন্যে কবরে শায়িত ব্যাক্তি থেকে চাওয়া বা মানত করার জন্য নই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিখুল মাখতুম, জীবন যেখানে যেমন, নবী জীবনের গল্প, প্যারাডক্সীকাল সাজিদ ১ ও ২, ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহঃ), শায়েখ আহমাদুল্লাহ। এছাড়া বাকি আলেমদের কথা শুনি এবং সম্মান করি ভন্ডদের ছাড়া। যার কাছ থেকে যেটা ভালো পাই সেটা গ্রহন করতে চেষ্টা করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজেকে জাহির করা আমার খুব অপছন্দ। তারপরও যতটুকু পারি বলার চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করবেন। আমি একজন caring এবং loving পারসন। মানুষকে রেসপেক্ট করি। সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। জীবন থেকে খুব বেশি এক্সপেকটেশানস রাখি না। চাহিদা খুবই কম। অল্পতেই সন্তুষ্ট থাকতে ভালোবাসি। কোটি টাকার মালিক হতে হবে এই ধরনের সপ্ন আমার নাই। ঘুরতে খুব পছন্দ করি। আমার খুব সখ আমার আহলিয়াকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেরানোর। ফ্যামিলির সবাই হাসিখুশি মিলেমিশে থাকতে দেখতে খুব ভালো লাগে। একটা ইচ্ছা হলো সম্পূর্ণ পরিবার নিয়ে হজ্জ করার। ইনশাআল্লাহ। আমি চাই আমার আহলিয়া যিনি হবেন তার সাথে আমার মা-বাবার সম্পর্কটা তথাকথিত শ্বশুর শ্বাশুড়ির মত না হয়ে আন্তরিকতা আর ভালোবাসাময় সম্পর্ক হক। অপছন্দ হচ্ছে ঝগড়াঝাটি করা। ফ্যামেনিস্ট চিন্তাভাবনা। ছেলে মেয়ে সমান অধিকার প্রতিষ্ঠা করতে চাওয়া। গাইরতহীন পুরুষ। হক কে হক বলতে না পারা। পরিবারের মানুষের জন্য স্টান্ড নিতে না পারা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সার্ট, গ্যান্জি, প্যান্ট বেশি পরা হয় এবং পাঞ্জাবি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আছে। প্রাই পঁচ বছর হচ্ছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি। সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জি না আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি না। এখনও দ্বীনের জন্য উল্লেখযোগ্য কিছু করতে পারি নি। ইচ্ছে আছে করার। ভবিষ্যতে সুযোগ আসলে করতে চেষ্টা করবো। ইনশাআল্লাহ।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমাদের কোম্পানিটা হচ্ছে মূলত একটা আমেরিকান কোম্পানি। আমাদের কোম্পানির প্রধান শাখা হচ্ছে আমেরিকার ম্যাসেচুসেটস এস্টেট এর বসটন শহরে(বসটন অ্যাপরাইসাল সারভিসেস)। আমরা রেসিডেনসিয়াল প্রপার্টি, কমার্শিয়াল প্রপার্টি ইত্যাদির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করে থাকি প্লাস সফটওয়্যার ডেভেলপ করে থাকি। আলহামদুলিল্লাহ আমার পেশা সম্পূর্ণ হালাল।
মাসিক আয় ০০০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ। অবশ্যই পারব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পড়াশোনা করতে পারবে। কিন্তু সেটা দ্বীনি পড়াশোনা, আখিরাত মুখি পড়াশোনা হলে ভালো হয়। সে দ্বীন সম্পর্কে জানবে আমাকে জানাবে এবং আমার পরিবার পরিজন কে জানাবে এটাই চাই। তবে একাডেমিক পড়াশোনা যদি করতে চায় তাও পারবে। ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জি না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে। আমি যেখানে থাকব সেখানে রাখব ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জি না। কোনো প্রকার উপহার আশা করছি না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান সমাজে ঈমান এবং আমল নিয়ে টিকে থাকতে হলে বিয়ের কোনো বিকল্প নেই। হালাল ভাবে চলতে, হারাম থেকে দূরে থাকতে, নিজের চরিত্র হিফাজত করতে বিয়ে করতে চায় ইনশাআল্লাহ। বিয়ে হচ্ছে দুনিয়াতে মুমিনদের জন্য আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত আমি মনে করি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫'-৫'৮"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা H.S.C, Honours or Master’s.
জেলা চট্টগ্রাম বা তার আশেপাশে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট।
অর্থনৈতিক অবস্থা মানানসই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এই অপশন টাতে লিখতে গিয়ে মনে হল আমি আমার জীবনসঙ্গী খুজতে আসছি, বাজার থেকে কোনো পণ্য নই যে আমি লিস্ট দিব আর সেই অনুযায়ী আমাকে দেওয়া হবে। মানুষ কেউ ১০০ ভাগ পারফেক্ট হয় না। সবার মধ্যে কিছু না কিছু কমতি থাকবে। একটা সম্পর্ক টিকে থাকার জন্য ভালোবাসা আর ত্যাগ খুবই গুরুত্বপূর্ণ। সারাজীবন একসাথে থাকতে গেলে সবকিছু মেনে নিয়ে ভালোবেসে থাকতে হয়। তবে শুধু এতটুকু চায় যেন আমার মা,বাবা এবং বোন এর সাথে আমার আহলিয়া যিনি হবেন তার সম্পর্কটা সহনশীল হয়। তারা যেন আমার আহলিয়াকে পরিবারের গুরুত্বপূর্ণ আংশ হিসেবে গ্রহণ করে এবং আমার আহলিয়া যেন তাদের প্রতি সহনশীল হয় এবং সম্মান প্রদর্শন করে। ব্যাক্তিগতভাবে এমন কাউকে চাই যিনি আমার আখিরাত গোছাতে আমাকে সাহায্যে করবে। আমার সাথে ভালো বোঝাপড়া হবে। জান্নাতে একসাথে থাকার স্বপ্ন দেখবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সীতাকুন্ড এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12159

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সীতাকুন্ড, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8120

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সীতাকুন্ড, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7715

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সীতাকুন্ড, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4835

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সীতাকুন্ড, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5685

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সীতাকুন্ড, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6789

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সীতাকুন্ড, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন