Profile

বায়োডাটা নং : 2043

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৯″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৮৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: (বিস্তারিত পরে জানানো হবে)
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বসুন্ধরা, ভাটারা
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি. এস. সি. ইন সি. এস. ই. (BSC in Computer Science & Engineering)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রাইভেট ইউনিভার্সিটি
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসা (গিফট আইটেম ম্যানুফ্যাকচারার)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য শিক্ষার্থী (প্রাইভেট ইউনিভার্সিটি - BSC in CSE), অবিবাহিত
চাচা মামাদের পেশা চাচাদের তথ্য: ১. বয়স্ক, আগে ব্যবসা করতেন এখন কিছু করেন না ২. স্কুল শিক্ষক ৩. কন্ট্রাক্টর (এবং জমিজমা দেখাশুনা করেন) ৪. আমার বাবা ৫. অটো ড্রাইভার (এবং জমিজমা দেখাশুনা করেন) মামাদের তথ্য: ১. সাংবাদিক, নিজস্ব স্কুল আছে ২. ইঞ্জিনিয়ার, সরকারী চাকুরীজীবি
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ সচ্ছল। আব্বু ও আম্মুর উত্তরাধিকারসূত্রে কিছু জমিজমা রয়েছে। ঢাকায় নিজেদের ফ্ল্যাট আছে। বাবা একাধিক সমিতিতে অংশীদারিত্বমূলক জমি ক্রয় করেছেন। অফিস এবং বোনের ইউনিভার্সিটির পাশে ভাড়া থাকা হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ বাবা, মা, বোন সবাই সাধ্য মতো দ্বীন মেনে চলার চেষ্টা করে, সবার আকিদা, মানহাজ বিশুদ্ধ আলহামদুলিল্লাহ, সবাই সালাত আদায় কারী, হক্ক গ্রহণের মানসিকতা আছে (কোনো মাজহাব এর "অন্ধ" অনুসারী নয়), বাহিরের নন-মাহরামদের সামনে মা, বোন পর্দা করে, কিন্তু নন-মাহরাম আত্মীয়দের সাথে কঠোর ভাবে পর্দা করতে পারে না, চেষ্টা করছে মেনে চলার।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি। শুধু ফজর কাযা হয়ে যাচ্ছে কিছু দিন হলো, তাছাড়া বাকি সব ওয়াক্ত সঠিক ভাবে পড়া হয় (২০১৯ থেকে)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২/৩ ওয়াক্ত শুধু ফজর এর সালাত কাজ হয়ে যাচ্ছে (ফজর পরবর্তীতে কাজা আদায় করা হয়), সালাতের প্রতি আরও যত্নবান হওয়ার চেষ্টা করছি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? ছোটবেলায় শেখা হয়েছিল, কন্টিনিউ না করতে পাড়ায় এখন সঠিক ভাবে পড়তে পারি না, (খুব দ্রুত আবার শিখে নিবো ইনশা'আল্লাহ)
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? পূর্বে কিছু সময় সিজোফ্রেনিয়া ও থাইরয়েডের সমস্যায় ভুগেছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে সবকিছু নিয়ন্ত্রণে আছে এবং সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করছি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শির্কের আখড়া, কবর উঁচু করা নিষিদ্ধ। মাজারে গিয়ে দোআ করা, মানত করা, তাওয়াফ করা—সব শিরক বা বিদআত। মাজার তৈরি করাও শরীয়তবিরোধী।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, উসুলুল ঈমান (ঈমানের মৌলিক নীতিমালা), যেভাবে নামায পড়তেন রাসূলুল্লাহ সা:, সহ সালাফি আলেমদের বই এর অংশ বিশেষ পড়া হয়েছে (বেশির ভাগ ই অসমাপ্ত)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহ.), মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী (রহ.), মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন (রহ.), ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান, ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.), ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ, আসিম আল-হাকিম, জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ড. মোহাম্মদ ইমাম হোসাইন, মতিউর রহমান মাদানী, ড. শহীদুল্লাহ খান মাদানী, মাহমুদ বিন কাসিম, আবদুল আলীম ইবনে কাওসার মাদানী, নাসীল শাহরুখ এবং অন্যান্য সহীহ আকীদার সালাফি আলেমগণ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি আল্লাহভীতি, দ্বীনের প্রতি ভালোবাসা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং পরিবারকে কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে গড়ে তোলার নীতিগুলো অনুসরণ করে জীবন যাপন করতে। দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির মাধ্যম হিসেবে দেখার চেষ্টা করি—প্রতিটি কাজেই সেই উদ্দেশ্যকে প্রাধান্য দিই। আকীদা ও মানহাজের ব্যাপারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আহলে হাদীস তথা সালাফি মানহাজই কুরআন ও সহীহ সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। তবে একইসাথে আমি চার মাযহাবের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল—অন্ধ অনুসরণ নয়, বরং দলীলভিত্তিক গ্রহণে বিশ্বাসী। তথাকথিত আশআরী, মাতুরিদী বা আকীদাগত ভ্রান্ত ফিরকাসমূহ থেকে নিজেকে দূরে রাখি। আমি বিশ্বাস করি: ফিকহে কিছু শিথিলতা থাকা স্বাভাবিক, তবে আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তেমনিভাবে মাজহাব বা মানহাজ নিয়ে বাড়াবাড়ি কিংবা গোঁড়ামিতেও বিশ্বাসী নই। জীবনে যতটুকু দুনিয়া প্রয়োজন, ততটুকুতেই সন্তুষ্ট থাকার মানসিকতা রাখি। আমার মূল মনোযোগ আখিরাতের সফলতার দিকে—এবং সেই লক্ষ্যে একটি দ্বীনি পরিবার গঠনের স্বপ্ন বহুদিন ধরেই পোষণ করছি, বিশেষ করে যেদিন থেকে আল্লাহ তা‘আলা সঠিক বুঝ দান করেছেন, আলহামদুলিল্লাহ। ব্যস্ততার মাঝেও সুযোগ পেলে সালাফি আলেমদের লেকচার শুনি এবং বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ইসলামিক আলোচনায় সময় দিই। অহেতুক ঘোরাফেরা বা ফান-ফুর্তি আমার স্বভাব নয়। আমরা কেউই গুনাহ মুক্ত নয়, গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফেরাই সফলতা। সর্বোপরি, আমার দৃঢ় ইচ্ছা—আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একজন প্রকৃত তালিবুল ইল্ম হওয়া, যিনি কুরআন ও সহীহ হাদীসের আলোকে, সালাফে সালেহীনের মানহাজ অনুসরণ করে দ্বীন শিখবেন, বুঝবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ। পরিবার নিয়ে চিন্তাভাবনা: আমি স্বপ্ন দেখি একটি সুন্দর, পরিপূর্ণ ইসলামিক পরিবারের — এমন একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য কুরআন ও সুন্নাহর আলোয় জীবন গড়ে তোলে। আমি চাই আমার সন্তানরা ইনশাআল্লাহ আলেম ও আলেমা হয়ে দীনকে বুঝুক, আমল করুক, এবং মানুষের মাঝে হিদায়াতের আলো ছড়িয়ে দিক। আমার ইচ্ছা, তারা যেন সালাফি মানহাজ অনুসরণকারী নির্ভরযোগ্য ইসলামিক প্রতিষ্ঠানে পড়াশোনা করে, এবং মদীনা বিশ্ববিদ্যালয়ের ইলম অর্জনের সুযোগ পায় ইনশাআল্লাহ। আমার পরিবার হবে এমন এক পরিবার, যা বড় বড় হারাম বিষয় থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। আমাদের ঘরে টেলিভিশন নেই, আর আমরা ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করি অত্যন্ত সতর্কতার সঙ্গে—শুধুমাত্র উপকারী জ্ঞান অর্জন ও দীনী ইলমের উদ্দেশ্যে। আমার আশা, আমাদের ঘর হবে ইলম, তাকওয়া, ও ভালোবাসায় পরিপূর্ণ একটি প্রশান্ত আশ্রয়স্থল—যেখানে প্রতিটি শ্বাসে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা থাকবে। আকিদা ও মানহাজের পর গুরুত্বপূর্ণ হলো আখলাক—নফসের পরিশুদ্ধি। রাসুলুল্লাহ ﷺ বলেছেন: “মুমিনের মিজানে কিয়ামতের দিনে উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছুই থাকবে না।” (সুনান আত-তিরমিজি, হাদীস: ২০০২) গীবত, হিংসা, অহংকার ইত্যাদি মানুষের স্বাভাবিক দোষ। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো ত্যাগ করাই প্রকৃত সফলতা ও নফসের পরিশুদ্ধি। মজার ছলে অন্য মানুষকে আঘাত করা বা অপদস্ত করা মোটেও আমার পছন্দ নয়। তেমনি, কেউ আমার সাথেও এমন আচরণ করুক—এটাও আমি কামনা করি না। আমি চাই নিজেকে একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তুলতে এবং এমন মানুষদেরই ভালোবাসি ও সম্মান করি, যারা নিজেদের চরিত্র ও আচরণে মর্যাদাবান। তবে এর মানে এই নয় যে হাসি-আনন্দ বা হালকা মজার কোনো জায়গা নেই। হাসি-মজা করাও যেতে পারে—যেমনটা আমরা আল্লাহর রাসুল ﷺ এবং সাহাবিদের জীবনে দেখতে পাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট-প্যান্ট, টি-শার্ট
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? দাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ (২০১৯ থেকে)
টাখনুর উপরে কাপড় পরেন? জী, আলহামদুলিল্লাহ (আগের কিছু প্যান্ট অলসতা করে কাটা হয়নি, নতুন কেনা/বানানো হলে টাকনুর উপরেই রাখা হয়), আগের প্যান্ট ভাঁজ করে পড়া হয়, (কেটে নিবো ইনশাআল্লাহ)।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, চেষ্টা করা হয় আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বসুন্ধরা আবাসিক এলাকায় একটা বেসরকারী সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানীতে কর্মরত, পদবীঃ অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Assistant Software Engineer), হালাল ইনকাম আলহামদুলিল্লাহ
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশা’আল্লাহ, অবশ্যই। একজন স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব যে আমি আমার স্ত্রীকে পর্দায় থাকার পরিবেশ, সহায়তা ও উৎসাহ প্রদান করি। আমি চাই আমার সংসার কুরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালিত হোক, যার ভিত মজবুত হবে তাকওয়া ও হায়ার ওপর। পর্দা শুধু কাপড়ের নয়, বরং একটি পরিপূর্ণ দীনী চেতনার প্রকাশ—এবং সে পথে চলতে আমি সর্বাত্মক চেষ্টা করবো, ইনশা’আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না (খুব ইচ্ছা থাকলে আলোচনা করা হবে)
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পরিবার সহ বর্তমান ঠিকানায়
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আমি বা আমার পরিবার পাত্রীপক্ষের কাছ থেকে কোনো উপহার, চাহিদা বা শর্ত আশা করি না। বিয়েকে আমরা একটি ইবাদত ও সুন্নাহ হিসেবে দেখি, লেনদেন বা দুনিয়াবি লাভের মাধ্যম হিসেবে নয়। আমাদের মূল চাওয়া একটি দ্বীনদার জীবনসঙ্গী ও দ্বীনি পরিবেশ। আল্লাহর সন্তুষ্টিই আমাদের উদ্দেশ্য।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজের চরিত্র হেফাজত করা এবং ইনশা’আল্লাহ অর্ধেক দ্বীন পূর্ণ করার জন্য। সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মতো একজন দ্বীনদার সঙ্গীর প্রয়োজন, যার সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও তাকওয়ার ভিত্তিতে একটি ইসলামি জীবন গঠন করা সম্ভব হবে। বিয়ে করা রাসূল ﷺ এর সুন্নাহ, আর একজন মুমিন হিসেবে আমি এই সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করতে চাই। সালাফে সালেহীনের মানহাজ অনুযায়ী, বিয়ে ইমান রক্ষার একটি মাধ্যম এবং ফিতনা থেকে বাঁচার গুরুত্বপূর্ণ উপায়। রাসূলুল্লাহ ﷺ বলেন: "হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, সে যেন বিবাহ করে। কেননা, তা দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।" — সহীহ বুখারী ও মুসলিম আমার উদ্দেশ্য কেবল দুনিয়ার আরাম-আয়েশ নয়, বরং একজন সাথী, যার সঙ্গে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের পথে চলা যায়। এ কারণে বিয়েকে আমি শুধু পারিবারিক প্রয়োজন নয়, বরং একটি দ্বীনি দায়িত্ব হিসেবেও দেখছি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'২'' - ৫'৬''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা হলে খুবই ভালো, দীনের শিক্ষায় শিক্ষিত, দ্বীনদার জেনারেল শিক্ষিত মেয়ে।
জেলা কুমিল্লা, বরিশাল, ভোলা, পিরোজপুর, নোয়াখালী না হলেই ভালো (ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, পারিবারিক চাহিদা), দ্বীনদারিত্ব ঠিক থাকলে জেলা নিয়ে আলোচনা করা যাবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা জেনেরাল/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়/মেডিক্যাল শিক্ষার্থী, অন্যান্য পেশাও বিবেচ্য।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত (কুফু মিলে গেলে ভালো হয়), ক্ষেত্রবিশেষে নিম্নবিত্ত ও বিবেচনা করা যেতে পারে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে দ্বীনদার হওয়া আমার কাছে অতীব জরুরি। আমার ব্যক্তিগত চাহিদা, পাত্রী সুন্দরী এবং দ্বীনদার হতে হবে — এই দুইটি ঠিক থাকলে অন্য বিষয়গুলো শিথিলযোগ্য। পাত্রীর মধ্যে আমি আশা করি: ১. বিশুদ্ধ আকীদা ও মানহাজ: সালাফি মানহাজ অনুসরণ করবেন এবং একই সঙ্গে চার মাযহাবসহ সকল মাস্তুর মাজহাবের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হবেন, তবে অন্ধ অনুসরণ করবেন না। ২. শির্ক, কুফর, নিফাক ও বিদাত থেকে দূরে থাকা: ইসলামের ওপর বিশ্বাস এবং ঈমানকে সঠিকভাবে প্রতিষ্ঠিত রাখবেন এবং যাবতীয় গোঁড়া ভ্রান্তি ও হারাম থেকে নিজেকে রক্ষা করবেন। ৩. ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে সচেতনতা: নিজের ও পরিবারের ঈমান অটুট রাখতে প্রয়োজনীয় সতর্কতা ও তদারকি বজায় রাখবেন। ৪. হারাম থেকে বিরত থাকা: সর্বোচ্চ চেষ্টা করবেন সকল ধরণের হারাম জিনিস থেকে দূরে থাকতে, তা খাদ্য, পোশাক বা ব্যবহারিক জীবনযাপনে হোক। ৫. আত্মা ও চরিত্রের হেফাজত: নৈতিকতা, সদাচার ও ধৈর্যের প্রতি গুরুত্ব দেবেন এবং নিজের চরিত্রকে সুসংহত রাখবেন। ৬. সন্তুষ্টির মানসিকতা: অল্পতেই সন্তুষ্ট হওয়ার মনোভাব লালন করবেন, দুনিয়ার অপ্রয়োজনীয় মোহ থেকে দূরে থাকবেন। ৭. ঘুরাঘুরি ও ভ্রমণে সীমাবদ্ধতা: অপ্রয়োজনীয় ঘুরাঘুরি থেকে বিরত থাকবেন এবং সময়কে দুনিয়া ও আখিরাতের সার্থক কাজে ব্যয় করবেন। ৮. গাইরাত ও ব্যক্তিত্ব: নিজের ও পরিবারের মর্যাদা রক্ষায় সচেতন থাকবেন, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী হবেন। ৯. সবর ও তাওয়াক্কুলের মানসিকতা: যেকোনো বালা-মুসিবত, দুঃখ-কষ্ট বা পরীক্ষার সময়ে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করবেন। সুখে শোকরগুজার এবং দুঃখে সবরকারী হওয়ার চেষ্টা করবেন; অর্থাৎ সর্বদা শোকর ও সবরের মধ্যেই জীবন পরিচালনা করবেন। নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলোর কোনোটি বিদ্যমান থাকলে অনুগ্রহ করে যোগাযোগ থেকে বিরত থাকুন: ১. আকীদা ও মানহাজ: আকীদা (বিশ্বাস) ও মানহাজ (পথনির্দেশনা) বিশুদ্ধ না থাকা, অথবা অন্ধ অনুকরণপ্রবণতা থাকা, কিংবা বিভ্রান্ত ফিরকার সঙ্গে সম্পৃক্ততা থাকা। ২. ঈমানবিধ্বংসী বিষয়: শির্ক, কুফর, নিফাক বা যে কোনো ঈমান-নাশক বিষয়ের সঙ্গে সম্পৃক্ততা থাকা। ৩. ইসলামি বিধান পালনে অবহেলা: সালাত, সিয়াম, পর্দা সহ ইসলামি বিধানসমূহে শিথিলতা বা গুরুত্বহীন মনোভাব থাকা। ৪. সোশ্যাল মিডিয়া আচরণ: ফেসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি প্রকাশ করা বা নন-মাহরাম পুরুষদের সঙ্গে অপ্রয়োজনীয় আলাপচারিতা থাকা। ৫. বিদআত ও হারাম বিষয়ে উদাসীনতা: বিদআতের সঙ্গে সম্পৃক্ত থাকা, জেনে-শুনেও বিদআত বা হারাম কাজ পরিহার না করা, কিংবা হক গ্রহণের মানসিকতা না থাকা। ৬. পর্দার অনুপস্থিতি: বিভিন্ন অনুষ্ঠানে বা জনসম্মুখে পর্দা না থাকা, নন-মাহরামদের সঙ্গে দেখা করা বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থাকা। ৭. নারীবাদী মনোভাব: নারীবাদী চিন্তাধারা লালন করা, অথবা পুরুষদের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব থাকা। ৮. ইসলামকে আংশিকভাবে গ্রহণ করা: জীবনের প্রতিটি পদক্ষেপে ইসলামকে বাস্তবায়নের আন্তরিক ইচ্ছা না থাকা (তবে মানবীয় সীমাবদ্ধতায় ভুল-ত্রুটি হতে পারে)। ৯. বিয়েতে স্বতঃস্ফূর্ত সম্মতি না থাকা: শুধুমাত্র পারিবারিক চাপে বিয়েতে রাজি হওয়া।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

উল্লাপাড়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6197

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #965

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7202

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11901

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7598

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11438

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
পেশা নেই
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন