Profile

বায়োডাটা নং : 2010

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বেতাগী, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: দেশান্তরকাঠি, বিবিচিনি।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গেন্ডারিয়া।
কোথায় বড় হয়েছেন? স্থায়ী ঠিকানায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Arts
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Dhaka university affiliated 7 college (Kabi Nazrul govt. College)
এখন কোন বর্ষে পড়ছেন? 3rd Year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ রাজমিস্ত্রি (কন্ট্রাক্টর)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবাহিত
চাচা মামাদের পেশা চাচা ৩ জন। প্রত্যেকে নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি করছেন। ছোট কাকা চট্টগ্রামে হাইস্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। মামা ৩ জন, তারা বিভিন্ন পেশায় চাকরি করছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ ভালো।(চলনসই) বাবার আয় দ্বারা সংসার পরিচালিত হয়। গ্রামের বাড়িতে একতলা ছাদবিশিষ্ট ঘর আছে। কিছু আবাদি জমি এবং বাড়িতে প্রয়োজন অনুযায়ী যথেষ্ট জমি রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের অন্য সদস্যরাও নামাজ পড়ে এবং অন্যান্য ইবাদত করে কিন্তু খুব একটা ইসলামিক পরিবেশ না,তবে সবাই ভালো মনের মানুষ। তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, আল্লাহর অনুগ্রহে জামাতের সাথে পড়া হয় তবে কখনো কারণবশত ১/২ ওয়াক্ত একা পড়তে হয়।(আল্লাহর অনুগ্রহে ২২ সালের শেষের দিক থেকে যথাযথ গুরুত্বের সাথে নামাজ আদায় করা হয়)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত ইচ্ছাকৃত হয় না। যদিও কখনো ঘুমের কারণে ১/২ ওয়াক্ত পড়তে না পারি ঘুম থেকে ওঠার সাথে সাথে দ্রুত আদায় করার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যা (আলহামদুলিল্লাহ)
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ জানামতে শারীরিক বা মানসিক কোন সমস্যা নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? একজন মৃত ব্যক্তির কবর। কবর জিয়ারত করা যেতে পারে কিন্তু তার কাছে কোন কিছু চাওয়া বা পাওয়ার আশা করা শির্কের অন্তর্ভুক্ত। সমাজে মাজারকে কেন্দ্র করে অনেক মানুষ শির্ক এবং বিদআতে লিপ্ত হচ্ছে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলাফুরাবার আগে, প্যারাডক্সিক্যাল সাজিদ, তাসাউফ ও আত্মশুদ্ধি, মা মা মা এবং বাবা,আর রাহীকুল মাখতুম, রাহে বেলায়েত, ইসলামের নামে জঙ্গিবাদ, আশারায় মুবাশশারা, কোরআন এবং হাদিস পড়া হয় এবং আরো অনেক। এখানে উল্লেখিত বইগুলোর মধ্যে কিছু বই আছে একেবারে সম্পূর্ণ পড়া হয়নি কিছু অংশ বাকি রয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন যারা কুরআন এবং হাদীস অনুযায়ী সঠিক কথা বলে এবং মুসলিম উম্মার মাঝে ভেদাভেদ সৃষ্টি করে না তাদের সবাইকে পছন্দ করি। মিজানুর রহমান আজহারি, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, আবু তহা মুহাম্মদ আদনান, প্রফেসর মোক্তার আহমেদ, শায়খ আহমাদুল্লাহ, Nouman Ali Khan, Mufti Menk, Dr. Zakir Abdul Karim Naik আরো অনেকে আছে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 🌼খুবই সাধারণ একজন মানুষ। সুন্দর স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত। বিলাসিতার মোহে বিভোর নই।(আল্লাহ তাআলার উপর ভরসা করি) যে কোন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারি। মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। যদি কখনো কাউকে অসতর্কতাবসত কষ্ট দিয়েও থাকি দ্রুত ক্ষমা চাওয়ার চেষ্টা করি। দ্বীনি জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। 🌼প্রত্যেক মানুষের মধ্যে স্বভাবতই যেসব বৈশিষ্ট্য থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে রাগ। কিন্তু আল্লাহ সুবহানুওতায়ালা আমাকে রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন। সব সময় ঝগড়া বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করি। গুনাহের কাজ যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি এবং সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে ধারণ করার চেষ্টা করি। ইসলামে নেই অথবা ইসলামের বিরুদ্ধে যায় এমন সকল কাজ সর্বদা বর্জন করার চেষ্টা করি। সকল মাযহাবকে সম্মান করি অর্থাৎ কুরআন এবং সুন্নাহকে (অবশ্যই সহি হাদিসের আলোকে) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। সতর্কতা অবলম্বন করলেও আদম সন্তান হিসেবে আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক অতএব আমিও ভুল ত্রুটিমুক্ত নই। পছন্দ অপছন্দের ব্যাপারে ইনশাআল্লাহ পরে বিস্তারিত জানানো হবে। কল্যাণকর অনেক ইচ্ছা এবং পরিকল্পনা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে - ইনশাআল্লাহ আমরা নিজেরা দ্বীন পালনের পাশাপাশি অন্যদের দ্বীন পালনে উদ্বুদ্ধ করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মুসলিম উম্মার কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য। ইনশাআল্লাহ সামর্থ হলে মা বাবা এবং স্ত্রীকে নিয়ে হজ পালন করার ইচ্ছা আছে। 🤲 আল্লাহর অনুগ্রহে পড়ালেখায় মোটামুটি ভালো ছিলাম, পিএসসি এবং জেএসসিতে স্কলারশিপ পেয়েছিলাম সংযত কারণে এসএসসি তে প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করতে পারিনি। এখন অনার্স করছি কিন্তু মনে হচ্ছে জেনারেল পড়ালেখার চেয়ে মাদ্রাসা লাইনে পড়াই উত্তম ছিল। নিয়মিত কোরআন, হাদিস, ইসলামিক বই পড়ার চেষ্টা করি। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল শিক্ষক হওয়া। যেদিন থেকে চেষ্টা করছি ইসলাম মেনে চলার সেদিন থেকে দুনিয়াবী সাফল্য অর্জন ব্যর্থতা এসব নিয়ে আর উদ্বিগ্ন হই না। ইচ্ছা আছে বিসিএস ক্যাডার হওয়া (ইনশাল্লাহ চেষ্টা করব) 🌼 আল্লাহর অনুগ্রহের কোন ধরনের বাজে অভ্যাস নেই। যখন ইসলামের ব্যাপারে সচেতন ছিলাম না তখনো কোন খারাপ অভ্যাস ছিলনা। আজ পর্যন্ত জীবনে কখনো কোন ধরনের নেশাদ্রব্য গ্রহণ করিনি এমনকি জীবনে এখন পর্যন্ত কোনদিন পানও খাইনি। 🌼জেনারেল লাইনে পড়াশোনা করলেও আগে থেকেই ইসলাম সম্পর্কে জানার প্রচুর আগ্রহ ছিল। অতঃপর যখন আল্লাহ আমাকে পথ দেখান তারপর থেকে যথাসম্ভব দ্বীনি ইলম অর্জন করার চেষ্টা করি এবং ইসলাম অনুযায়ী জীবন যাপন করার সর্বোচ্চ চেষ্টা করছি। 🌼আল্লাহর অনুগ্রহে,যেকোনো ক্ষেত্রে দুনিয়াবি প্রয়োজনগুলোর উপর সর্বোচ্চ ছাড় দেয়ার জন্য মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছি (আলহামদুলিল্লাহ)🤲 কিন্তু দ্বীন এর ক্ষেত্রে কম্প্রোমাইজ সম্ভব নয়। 🌼দুনিয়াবী তেমন কোন চাওয়া বা কোন কিছু পাওয়ার আশা নেই। অবশ্য দুনিয়াতে ইসলাম অনুযায়ী জীবন যাপন করে যতটুকু কল্যাণ লাভ করা যায় তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন হবে অতএব আমাদের সবার আখিরাতকেই প্রাধান্য দেওয়া উচিত। যারা আল্লাহকে ভালবাসে তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা অপরিসীম। 🔊বি.দ্র. আমি অনেক ক্ষেত্রেই বলেছি যে - আমি চেষ্টা করি। এটা বলার কারন হচ্ছে আমি জানিনা ঐসব বিষয় আমি যথার্থ করি কিনা এটা শুধু একমাত্র আল্লাহ সুবহানুওতায়ালাই ভালো জানেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত প্যান্ট, শার্ট পড়া হয়
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা, প্রায় দুই বছর বছর হয়েছে দাড়ি রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা (সর্বোচ্চ চেষ্টা করি)
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। নাটক সিনেমা গান এসব পছন্দ করি না। ইসলামিক নাশিদ শোনা হয়
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বিশেষ কোন মেহনতে যুক্ত নেই তবে ইচ্ছা আছে। আল্লাহ সুবহানুওতায়ালা আমাকে যতটুকু ইলম দান করেছেন সে অনুযায়ী পরিবার, বন্ধু বান্ধব এবং আশেপাশের মানুষজনদেরকে যতটুকু সম্ভব আল্লাহর পথে আহবান করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে পুরান ঢাকার স্বনামধন্য একটি কোচিং সেন্টারে শিক্ষক হিসেবে হিসাবে কর্মরত আছি। মূলত পড়াশোনার পাশাপাশি এই জবটি করছি এবং এখন পর্যন্ত অর্জিত শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির জন্য চেষ্টা করতেছি। প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালার উপরে যারা ভরসা করে বিশ্বাস রাখে তাদের রিজিক নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَا دِهٖ وَيَقْدِرُ لَهٗ ۗ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ "আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন। নিশ্চয়, আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।"(Surah Al-'Ankabut : Verse 62) বি.দ্র.জীবনে যাই হোক না কেন ইনশাআল্লাহ কখনো হারাম উপার্জনের দিকে ধাবিত হবো না।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পারস্পারিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ। দ্বীনি ইলম অর্জনের জন্য পড়াশোনায় অবশ্যই সহযোগিতা করা হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ গৃহে (পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাল্লাহ)।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না,একটি সুতোও আশা করি না। শ্রদ্ধেয় শশুর-শাশুড়ি শ্রেষ্ঠ উপহার হিসেবে তাদের কন্যাকেই তো আমাকে দান করবেন অতএব আর কোন উপহার আশা করি না। বি.দ্র. বিয়ে হবে সম্পূর্ণ ইসলাম সম্মত এবং সুন্নাহ অনুযায়ী।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রশান্তির জন্য,সুন্নাহ পালন করার জন্য এবং ইসলাম অনুযায়ী নিজেকে সুসংগঠিত করার জন্য। হৃদয় যখন প্রশান্ত হয় তখন তা আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যায়। এটা হৃদয়ের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ফিতনার দুনিয়ায় নিজেকে হেফাজত করা কষ্টসাধ্য,বলা যায় দুঃসাধ্যই। আল্লাহ চাইলে বিয়ের মাধ্যমে নারী কেন্দ্রিক শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আল্লাহ তায়ালা বলেন - "আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।"(Surah Ar-Rum:21) বিয়ে একটি ইবাদত। বিয়ের মাধ্যমে ইলম ও রিজিকে বারাকাহ আসে। আল্লাহ তায়ালা বলেন- "তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।" (An-Nur 24:Verse 32) রাসুল(স.)বলেছেন,"যে ব্যক্তি বিয়ে করল সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করল। বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক।"
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫ ফিটের কাছাকাছি বা এর উপরে
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, প্রকৃতপক্ষে গাত্রবর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নয়। মোটকথা তাকে আমার ভালো লাগতে হবে।
পেশা দ্বীনি জ্ঞান থাকাই যথেষ্ট।
জেলা বরিশাল বিভাগে সকল জেলা এবং ঢাকার নিকটস্থ যেকোনো জেলা। অন্য কোন জেলা হলেও বিবেচনা করা হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী বা কিছুই করে না এমন। এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত। অর্থনৈতিক অবস্থা যেমনই হোক সমস্যা নেই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি কাজ যদিও আল্লাহ সুবহানুওতায়ালা আমার জন্য যা রেখেছেন তাই হবে। আমরা শুধু চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলার নির্ধারিত বিষয়ের দিকেই এগিয়ে যাই এবং দোয়া করা ব্যতীত আর কিছুই করার থাকেনা। 🗣️সাওবান (রাঃ) থেকে বর্ণিত একটি হাদিসে আছে- আল্লাহর রাসূল(স.) কে জিজ্ঞেস করা হয় আমারা কোন সম্পদ সঞ্চয় করবো? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের প্রত্যেকেই যেন অর্জন করে কৃতজ্ঞ অন্তর, যিকিরকারী জিহবা এবং আখরাতের কাজে তাকে সহায়তাকারী ঈমানদার স্ত্রী। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৮৫৬) স্ত্রী হিসেবে এমন কাউকে পেতে চাই যার সাথে শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়াতে নয় বরং চিরস্থায়ী জান্নাতেও থাকতে পারি। যে নিজে সর্বদা তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে এবং আমাকেও সর্বদা আল্লাহর কথা মনে করিয়ে দেবে। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে খুঁজছি যে জীবনের প্রতিটি খারাপ এবং ভালো মুহূর্তে পাশে থাকবে এবং সর্বদা আল্লাহর কাছে দোয়া করবে। অবশ্যই ভালবাসার বন্ধনে আবদ্ধ রাখবে এবং ছায়ার মত পাশে থাকবে। আমিও চেষ্টা করব সর্বপ্রথম একজন ভালো বন্ধু হতে এবং একজন আদর্শ স্বামী হতে। দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সাফল্য অর্জনে তার সহযোগিতা কামনা করি। যেকোনো পরিস্থিতিতে অবশ্যই সে আমাকে তার পাশে পাবে। সে যদি প্রকৃত মুত্তাকী হয় তবে সকল ভালো গুণ এমনিতেই তার মধ্যে থাকবে যেগুলো একজন মুসলমানের মধ্যে থাকা উচিত। তারপরও কিছু কিছু উল্লেখ করতেছি- 🔰সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং আল্লাহর সকল হুকুম আহকাম নির্দ্বিধায় মেনে নেওয়া। 🔰পরহেজগার,পর্দানশিল হওয়া (আল্লাহর ভয়ে প্রকৃত পর্দা করা অর্থাৎ পর্দার নামে ফ্যাশন না করা) 🔰 আল্পে তুষ্ট থাকা এবং সুন্দর মানসিকতার অধিকারী হওয়া। 🔰 নিয়মিত কোরআন তেলাওয়াত করা। 🔰 দ্বীনি ইলম অর্জনে আগ্রহী হওয়া। এই বিষয়ে সে যদি আমার থেকে বেশি জানার অধিকারী হয় তবে অবশ্যই আমাকে সাহায্য করার মানসিকতা থাকা। 🔰 বই পড়ার ব্যাপারে আগ্রহ থাকা। 🔰 নিজ পরিবারের প্রতি যত্নশীল হওয়ার মানসিকতা থাকা। 🔰 নন মাহরামদের সাথে কথা বলার ক্ষেত্রেও খুবই সতর্কতা অবলম্বন করা। 🔰 সর্বদা আখিরাতমুখী চিন্তাভাবনা করা। 🔰 স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব প্রকাশ করা এবং একজন ভালো বন্ধু হওয়ার মানসিকতা থাকা। সর্বোপরি এমন একজন মানুষকে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যার মধ্যে নিহিত রয়েছে আমার চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তি। যার আমল, আখলাক,অফুরন্ত ভালোবাসা আমার হৃদয়কে পরিপূর্ণ করে তুলবে এবং আমাকে আল্লাহর প্রিয় হতে সাহায্য করবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বেতাগী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3161

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেতাগী, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6145

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেতাগী, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7280

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বেতাগী, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6420

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেতাগী, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6871

বয়স
27 বছর
উচ্চতা
৫′
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেতাগী, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9559

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেতাগী, বরগুনা, বরিশাল
বরগুনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন