Profile

বায়োডাটা নং : 2001

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৭৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মাওনা
কোথায় বড় হয়েছেন? ব্রাক্ষনবাড়িয়া সদর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2012
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2014
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Accounting
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Brahmanbaria Govt. College
পাসের সন 2018
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় Accounting
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Brahmanbaria Govt. College
পাসের সন 2022
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কনফেকশনারি ব্যবসা ছিল
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য ১। প্রাইভেট হসপিতালে এডমিনে জব করে, অবিবাহিত ২। মাদ্রাসায় পড়াশোনা করে, হাফেজ হয়েছে। অবিবাহিত ৩। মাদ্রাসায় পড়াশোনা করে, হাফেজ হয়েছে। অবিবাহিত
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা একজনই চাচা, গভ: সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকায় থাকেন। বড় মামা জেলা সুপার মার্কেট কাপরের ব্যবসা করেন। ছোট মামা কুমিল্লা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এখন শিক্ষকতা করেন এবং এলাকার তাবলীগের জিম্মাদার।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ শহরের বাড়ি আর গ্রামে অল্প পরিমান জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আম্মা পরিপূর্ণ পর্দানশীন, দুই ভাই হাফেজ। আর আব্বাও নামাজী এবং স্থানীয় মসজিদ কমিটির সদস্য।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা। স্কুল জীবন (ক্লাস ৬-৭) থেকেই নামায পরি। তবে মাঝে মাঝে ফযর নামায মিস হয়, কাযা আদায় করে নিই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৫/৬
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পারি তবে এতটা শুদ্ধ না। বিশুদ্ধ কুরআন তেলোয়াত কোর্স করার ইচ্ছা আছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১) প্যারাডক্সিকাল সাজিদ সিরিজ। ২) বেলা ফুরাবার আগে। ৩) জীবন যেখানে যেমন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১)মিজানুর রহমান আজহারি। ২)শায়েখ আহমদুল্লাহ। ৩)আলেম নয় তবে ইসলামিক সাইকোলজিস্ট ইয়াহিয়া আমিনের বক্তব্য শুনি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ১) শখ আমার শখ বলতে অ্যাকুরিয়াম আছে। এছাড়া বাসার বারান্দায় বিভিন্ন ধরনের ফুলগাছ লাগানো ও যত্ন নেওয়া আমার অন্যতম শখ। গাছপালার পরিচর্যা আমাকে মানসিক প্রশান্তি দেয়। ছোটবেলায় পাখি পালার শখ ছিল। তবে এখন মনে করি, অকারণে কোনো প্রাণীকে খাঁচায় বন্দি করে রাখা বা কষ্ট দেওয়া উচিত নয়। তাই বর্তমানে পাখি পালন করি না। ২) পছন্দ-অপছন্দ আমি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিমিত জীবনযাপন পছন্দ করি। নিজেকে এবং ঘরবাড়ি সবসময় পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। খুব লিমিটেড ফ্রেন্ড সার্কেল আমার এবং এরা সবাই আলহামদুলিল্লাহ নামাজি ও সুন্নাহ অনুসরণে আগ্রহী। সুযোগ পেলেই তাদের সঙ্গে সময় কাটাতে, উপকারী আলোচনা করতে এবং সুন্দর পরিবেশে আড্ডা দিতে ভালো লাগে। কর্মক্ষেত্রে পদমর্যাদা নির্বিশেষে সবার সঙ্গে সম্মান, সৌজন্য ও আন্তরিকতার সঙ্গে আচরণ করার চেষ্টা করি। অকারণে কাউকে কঠোর ভাষায় কথা বলা বা অপমান করা আমার স্বভাব নয়। মানুষের উপকার করা, আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ছোট শিশুদের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশ করতে ভালো লাগে। এছাড়া পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিয়ে সুন্দর ও নিরিবিলি পরিবেশে ঘুরতে যাওয়া আমার খুব পছন্দ। যেসব বিষয় অপছন্দ করি, তার মধ্যে রয়েছে, উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি, অকারণ রাগারাগি, ঝগড়া-বিবাদ ও অশান্তিপূর্ণ পরিবেশ। আলহামদুলিল্লাহ, লাইফে মারামারি করার তেমন রেকর্ড নেই। মিথ্যা কথা, প্রতারণা, পরনিন্দা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা এবং পারিবারিক সহিংসতা (Family Violence) আমি অত্যন্ত অপছন্দ করি। ৩) রুচিবোধ- আলহামদুলিল্লাহ, আমি পরিচ্ছন্ন, পরিপাটি ও রুচিশীল জীবনযাপন পছন্দ করি। আমার রুচিবোধ পরিমিত, মার্জিত এবং সৌন্দর্যবোধসম্পন্ন। পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা, আচার-আচরণ, বাসস্থান ও দৈনন্দিন জীবনধারায় শালীনতা, পরিচ্ছন্নতা এবং নান্দনিকতার প্রতি বিশেষ গুরুত্ব দিই। অপ্রয়োজনীয় জাঁকজমকের চেয়ে পরিমিত সৌন্দর্য ও সুশৃঙ্খল পরিবেশকে বেশি মূল্য দিই। আমি বিশ্বাস করি, একজন মানুষের উন্নত রুচিবোধ কেবল বাহ্যিক বিষয়েই সীমাবদ্ধ নয় বরং তার চিন্তাভাবনা, ব্যবহার, সিদ্ধান্ত গ্রহণ, অন্যের প্রতি সম্মানবোধ এবং জীবন পরিচালনার ধরনেও তা প্রকাশ পায়। তাই আমি সর্বদা ভদ্রতা, সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চলার চেষ্টা করি। এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি ভালো রুচিবোধসম্পন্ন, ভদ্র, পরিমিত জীবনযাপনে অভ্যস্ত এবং পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও মূল্যবোধকে গুরুত্ব দেয়। ৪) স্বপ্ন- আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে মা–বাবা ও সহধর্মিণীকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করা। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করাই আমার অন্যতম লক্ষ্য। আমার স্বপ্ন, স্ত্রীকে নিয়ে এমন একটি শান্ত, সুখী ও দ্বীনি পরিবেশ তৈরি করা, যেখানে আমরা একে অপরের জন্য দুনিয়া ও আখিরাতের উত্তম সঙ্গী হতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে উত্তম চরিত্র ও ইসলামী আদর্শে গড়ে তুলতে পারি। পেশাগত জীবনেও সততা, পরিশ্রম ও হালাল উপার্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। একটি প্রাইভেট কার কেনার স্বপ্ন দেখি। পাশাপাশি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী পরিবার, আত্মীয়স্বজন এবং সমাজের উপকারে আসবে এমন কিছু করতে পারলে সেটাকে জীবনের একটি বড় সফলতা মনে করব।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অফিসে গেলে ফর্মাল পোষাক পরি। অফিস বাদে অন্য কোথাও গেলে পাঞ্জাবি পায়জামা পরি। আর নরমালি ট্রাউজার ও টি-শার্ট পরে থাকি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি। ২০২৫ থেকে দাড়ি বড় করে সুন্নত মোতাবেক রাখা হয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? পরি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চলার চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? গান শোনা, রিলস দেখার এডিকসন নেই। তবে মাঝে মাঝে মুভি দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলিগ করতাম। এখন সফরে যাওয়া হয় না। তবে এলাকা ভিত্তিক মেহনতে যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ একটি সুপরিচিত গার্মেন্টস ফ্যক্টরিতে এসিস্ট্যান্ট মেনেজার হিসেবে ৭ বছর যাবত কর্মরত রয়েছি। আলহামদুলিল্লাহ হালাল উপার্জন। * কোম্পানির নাম, ডিপার্টমেন্ট পরে জানানো হবে। আগ্রহী পাত্রীপক্ষের পরিবারের যে কেউ সশরীরে এসে অফিস ভিজিট করতে পারবেন।
মাসিক আয় ৪২,০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? রাজি আছেন
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা ঈনশা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইসলামিক পড়াশোনা করাতে চাই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তবে বাসায় সময় কাটাতে চাইলে প্রাইমারি বাচ্চাদের পড়াতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বর্তমান ঠিকানায় নিজের সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ও আল্লাহর বিধান। দ্বীনের পরিপূর্ণতা অর্জন, চরিত্র ও দৃষ্টির হেফাজত এবং হালাল ও পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যেই আমি বিয়ে করতে চাই। আমার বিশ্বাস, সামর্থ্যবান ব্যক্তির জন্য ইসলাম বিবাহকে উৎসাহিত করেছে। বিয়ে কেবল সামাজিক বন্ধন নয় এটি পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবার গড়ে তোলার মাধ্যম। স্বামী-স্ত্রী একে অপরের দুনিয়া ও আখিরাতের উত্তম সঙ্গী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলবে এটাই আমার বিয়ে সম্পর্কে ধারণা ও প্রত্যাশা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-30
উচ্চতা ৫' ১" - ৫'৫''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা সর্বনিম্ন HSC বা সমমান পাশ
জেলা ব্রাক্ষনবাড়িয়া, ভৈরব, ময়মনসিংহ, গাজিপুর, নরসিংদী।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিধবা
পেশা শিক্ষকতা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ, আমি শান্তিপ্রিয়, নম্র, ভদ্র, দ্বীনদার এবং উত্তম চরিত্রের একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি। এমন একজন, যিনি সংসারকে ইবাদতের অংশ হিসেবে দেখবেন এবং পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে একটি সুন্দর পরিবার গড়ে তুলতে আগ্রহী হবেন। আমার প্রত্যাশাগুলো সংক্ষেপে বলি- ১. পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে যত্নশীল এবং দ্বীন পালনে আন্তরিক হবেন। পর্দাশীল, শালীন এবং ইসলামী আদর্শ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবেন। ২. এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি স্বাভাবিক সুন্দরী, মায়াবী ও হাসিখুশি স্বভাবের অধিকারী হবেন। দিনের শেষে কর্মব্যস্ততার পর বাসায় ফিরে তাঁর হাসিমাখা মুখ দেখে যেন সারাদিনের ক্লান্তি ও পরিশ্রম ভুলে যেতে পারি এমন একজনকে বউ হিসেবে পাওয়ার স্বপ্ন দেখি। ৩. আমি আমার মা–বাবার ভরণপোষণ ও দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। এ বিষয়ে তিনি ইতিবাচক মানসিকতার হবেন, অযথা ঘেনর ঘেনর এবং আপত্তি বা অসন্তোষ প্রকাশ করবেন না। ৪. আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের প্রতি সন্তুষ্ট থাকবেন, অল্পে তুষ্ট হতে জানবেন এবং দুনিয়াবি বিলাসিতার চেয়ে বরকতময় জীবনকে প্রাধান্য দেবেন। ৫. রাগ, অভিমান বা মতভেদ হলে তা ধৈর্য, সুন্দর আচরণ ও আলোচনার মাধ্যমে সমাধান করার মানসিকতা রাখবেন। ৬. সত্যবাদী, বিশ্বস্ত, দায়িত্বশীল এবং উত্তম আখলাকের অধিকারী হবেন। ৭. স্বামী-স্ত্রী একে অপরকে দ্বীনের পথে উৎসাহিত করবেন এবং জান্নাতের সঙ্গী হওয়ার লক্ষ্য নিয়ে চলার মানসিকতা রাখবেন। ৮. উভয় পরিবারের প্রতি সম্মান, সৌজন্য ও দায়িত্ববোধ বজায় রাখবেন। ৯. আমার হালাল উপার্জনের প্রতি সম্মানশীল হবেন এবং পরিবারের প্রয়োজন ও দায়িত্ব সম্পর্কে সহানুভূতিশীল থাকবেন। ১০. সর্বোপরি, এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য মনে করেন এবং সুখ-দুঃখ, স্বচ্ছলতা-অভাব, সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রেখে একটি শান্তিপূর্ণ, ভালোবাসাপূর্ণ ও বরকতময় সংসার গড়ে তুলতে আগ্রহী। *বিশেষ শর্ত- টিক টক করা, সোসাল মিডিয়াতে নিজের ছবি দেয়া, ভারতিয় সিরিয়াল দেখার আসক্তি, পুরুষ বিদ্বেষী মনোভাব, নাড়িবাদি চিন্তাচেতনা, অল্পতেই রেগে যাওয়ার অভ্যাস, হাসবেন্ডের সাথে উচ্চ স্বরে বেয়াদবি করে কথা বলা এই সব গুলোর ক্ষেত্রে যিরো টলারেন্স প্রযোজ্য। (এই বিষয় গুলু থাকলে দয়া করে আমাকে এড়িয়ে চলুন)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4245

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8810

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2754

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8575

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5681

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10169

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন