| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
প্রত্যাবর্তন, প্যারাডক্সিক্যাল সাজিদ, বেলা ফুরাবার আগে, প্রশান্তির খোঁজে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, কালিমা তায়্যিবাহ্ ইত্যাদি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
পছন্দ-অপছন্দ-রুচিবোধ-শখ-স্বপ্ন পুরোপুরি লিখে প্রকাশ করা একটু কঠিন বটে।তবুও গুরুত্বপূর্ণ, ছোট-বড় অনেক বিষয় তুলে ধরতে যথেষ্ট চেষ্টা করেছি। 🔸আমি অনাড়ম্বর জীবনযাপন করতে পছন্দ করি। জেনারেল লাইনে পড়াশোনা হলেও ফ্রিমিক্সিং এড়িয়ে চলেছি, চলার চেষ্টা করি ইংশা আল্লাহ। 🔸আমার সকল কাজের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন।ব্যস্ততা ও পরিস্থিতির কারণে প্রত্যাশানুযায়ী আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়ে উঠে না, তবে চেষ্টা চলমান। শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার ব্যাপারে কঠোর, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকার চেষ্টা করি। সাধ্য অনুযায়ী যেকোনো কাজে যেকোনোভাবে পরিবার ও অন্যদেরকে সাহায্য করি। 🔹যেকোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পছন্দ করি। কেউ আমার দোষ-ত্রুটি ধরে শুধরে দিলে ভালো লাগে। জ্ঞানী,কৌশলী,সৃজনশীল মানুষের সঙ্গ পাওয়ার চেষ্টা করি।মানুষ ভুলের উর্ধে নয়। এখনো আমার অনেক দায়িত্ব-কর্তব্য জ্ঞানের অভাব রয়েছে, ধৈর্যধারনে ঘাটতি রয়েছে। 🔹যেহেতু গ্রামের বাড়িতে বড় হয়েছি গ্রামের প্রকৃতি,পরিবেশ,খাবার আমার পছন্দ।সবশেষে একজন প্র্যাক্টেসিং মুসলিমাহ্ হওয়ার জন্য নিরন্তর চেষ্টা চলমান। ★অপছন্দ ---- লোক দেখানো কাজ করা, মিথ্যা বলা, দ্বীন বিমুখতা, কৃপণতা, অপচয় করা,বিলাসিতা, সামান্য প্রয়োজনেও ঋণ গ্রহণ, স্বার্থপরতা,কাউকে ছোট করে কথা বলা, গালমন্দ করা, বর্ণভেদে-জাতভেদে অবহেলা করা, ব্যাভিচার, পরনিন্দা, জুলুম করা, মানসিক অত্যাচার করা,প্রতারণা করা, বিশ্বাসঘাতকতা করা, অশালীনতা, দুর্নীতি,ধূমপান, মন্দ কোনো কিছুতে আসক্ততা, অহমিকা,গীবত,অপরপক্ষের সামনে কোনো কারণ ব্যতীত নিজের প্রশংসা নিজে করা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, সুদ-ঘুষ-দুর্নীতির লেনদেন। ★ স্বপ্ন-- ইংশা আল্লাহ মাস্টার্স শেষে প্যারামেডিক্যাল কোর্স করা,জীবনে অন্তত একবার হলেও হজ্জ করা।
|