Profile

বায়োডাটা নং : 1865

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 2000
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সোনাইমুড়ী, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: নোয়াখালী,সোনাইমুড়ী।
বর্তমান ঠিকানা মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: মেঘনা, কুমিল্লা।
কোথায় বড় হয়েছেন? ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ ফাস্টফুডের দোকান ছিলো।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য *১ম ভাই ঢাকায় চাকরী করে। বয়স ৩৩+, এইট পাশ(বন্ধুদের সাথে আড্ডা দেয়ার নেশা ছিলো খুব যার কারনে পড়াশোনা করেনি),বিবাহিত। * *২য় ভাই চিটাগং চাকরী করে,বয়স ২৯+, এইচএসসি পাশ(ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়ে একাডেমিক পড়া কন্টিনিউ করেনি আর),বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১ম বোন বিবাহিত গৃহিণী, বয়স ৩৯+, ৭ম শ্রেণিতে ভর্তি হওয়ার পর বিয়ে হয়ে গিয়েছিলো। *২য় বোন গৃহিণী, বয়স ৩৬+, এসএসসি পাসের পর বিয়ে হয়ে গিয়েছিলো।
চাচা মামাদের পেশা আপন ১ মামা প্রবাসী। ৩ চাচার মধ্যে বড় চাচার অনেক বয়স হয়েছে কিছুই করেন না।আর ২ চাচা প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার দাদা তার কোনো জমিই আমার বাপ চাচা কাউকে পৈতৃক জমি হিসেবে দিয়ে যাননি। যতটুকু জমি ছিলো ততটুকু আমার আম্মু কিনে নিয়েছিলেন( মামা সাহায্য করেছিলেন আম্মুর বাপের বাড়ির সম্পত্তির বিনিময়ে)। সেই জমিই চাচারা জোর করে,অনেক ভেজাল,জুলুম করে দখল করে নিয়েছে(আমরা ভাই বোনরা তখন সবাই খুব ছোট ছোট)। কেইস মামলা করে কিছুটা পেয়েছি, সেখানে অর্ধেক তৈরী বাড়ি পড়ে আছে।সম্পূর্ণ করার সামর্থ্য আব্বুর একার ইনকামে হয়নি।আব্বু যতদিন জীবিত ছিলেন ভাড়াবাসায় ছিলাম। আমার ভাই ২ জন থাকা না থাকা সমান কথা।তারা নিজে নিজে বিয়ে করে যার যার মত একা থাকে।বাবা মায়ের দ্বায়িত্ব কখনই নেননি।বাবা যতদিন জীবিত ছিলেন নিজে ইনকাম করেই আম্মুকে নিয়ে চলেছেন পাশাপাশি আমরা ৩ বোনরাও আমাদের সামর্থ্য অনুযায়ী আব্বু আম্মুর দ্বায়িত্ব পালন করেছিলাম। বাবা যতদিন ছিলেন ততদিন স্বচ্ছলতাই ছিলো আলহামদুলিল্লাহ। আব্বু মারা যাওয়ার পর আম্মুর দ্বায়িত্ব আমার বড় দুলাভাই নিয়েছেন আর আমার ডিভোর্সের পর ছোট দুলাভাই নিয়েছেন। আম্মু এখন নোয়াখালী আছেন আর আমি ছোট আপুর কাছে কুমিল্লা আছি। এসব কিছু বিবেচনা করে আসলে অর্থনৈতিক অবস্থা কি বলবো বা কি হবে বুঝে উঠতে পারছিনা।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আম্মু আর আমার আপুরা পর্দা মত চলাফেরা করে এবং তারা মোটামুটি প্র্যাকটিসিং। দুলাভাইরা তেমন প্র্যাকটিসিং না। নামাজ বলতে জুমা পড়ে আর ৫ ওয়াক্ত নামাজ রেগুলারলি পড়েনা। আপুরা বলতে বলতে পড়ে আবার ছাড়ে, এভাবেই চলছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০১৮ সাল থেকে। এর আগেও পড়তাম তবে দ্বীনের বুঝ না থাকার কারনে নামাজে রেগুলার ছিলাম না। ফজর আর ইশাটা বেশিই কাযা হতো। দ্বীনের বুঝ পাওয়ার আগ পর্যন্ত মোটামুটি একটা হিসাবে যে পরিমাণ নামাজ কাযা গিয়েছে, সেসব উমরি কাযা হিসেবে আদায় করছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয়না। মাসের হিসাবে যদি বলি তাহলে কোনো কোনো মাসে শুধু ফরজটা ১/২ দিন কাযা যায়।কখনও আবার পুরো মাসেও এক ওয়াক্তও কাযা যায়না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? ২০২৪ সালে বৈবাহিক সম্পর্ক থাকাকালে সাবেক স্বামীর মারাত্মক এক গুনাহ আমার সামনে প্রকাশ পাওয়ার পর প্যানিক এ্যাটাক হয় তার পাশাপাশি বিষয়টাতে মাথায় এতটাই প্রেশার পড়েছিলো যে,কয়েকদফা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম।এরকমই একবার পড়ে গিয়ে সামনের ১ টা দাঁত ভেঙ্গে গিয়েছিলো সেখানে ক্যাপ করানো হয়েছে। এছাড়া আর কোনো শারীরিক বা মানসিক রোগ নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর যিয়ারত করা জায়েজ। এছাড়া বাকি অন্যকিছু যেমনঃ মানত করা,কিছু চাওয়া,সিজদাহ করা এসব শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন যেমন ছিলেন তিনি, এনজয় ইউর লাইফ,কিতাবুল ফিতান।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন তারিক জামিল হাফিঃ, শাইখ আহমাদ উল্লাহ হাফিঃ, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিঃ),আব্দুল মালেক হাফিঃ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আজানের সাথে সাথে যত দ্রুত সম্ভব হয় নামাজ আদায় করার চেষ্টা করি।মিশুক, হাসিখুশি। ঝগড়া,ভেজাল এগুলো খুব ভয় পাই।কারো সাথে তর্ক করাটাও খুব ভয় পাই আমি।কোনো কারনে কারো সাথে তর্ক বিতর্কের পর্যায়ে গেলেও দুয়েকটা কথা বললেই শরীর কাঁপে খুব। তর্ক হবে এমন বিষয়, পরিবেশ এড়িয়ে চলি,কখনও এসবে পড়ে গেলেও দোষ না থাকলেও মেনে নিয়ে চুপ থাকি, কখনওবা কেউ ১০টা বললে সংক্ষিপ্ত করে দুইটা যৌক্তিক উত্তর দেই। গীবত, পরনিন্দা, পরচর্চা এসব অপছন্দ করি এবং এসব থেকে যথাসাধ্য নিরাপদ দূরত্ব মেইনটেইন করে চলি।ঠ্যাকায় না পড়লে সেসব মজলিশও এরিয়ে চলি।এসব পরিবেশ এড়িয়ে চলার কারনে প্রতিবেশী বা আশপাশের অনেকেই আমাদের একঘইরা বা একাচুন্নি বলেও আখ্যা দিতো(আমার আম্মু,আপুরাও এমনই)। ঘর গুছিয়ে রাখতে এবং নিজেকে পরিপাটি রাখতে ভালো লাগে। পছন্দনীয় বা কমফোর্ট ফিল করি যার সাথে কথা বলে সেখানে অনেক কথা বলি বা বলতে পারি আর যেখানে কমফোর্ট ফিল করিনা সেখানে প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে পারিনা। মাঝে মাঝে একা থাকতে ভালো লাগে, আবার মাঝে মাঝে একাকিত্বটা খুব বেশিই খারাপ লাগে। শপিং মল,বাজার,দোকানে একান্ত ঠ্যাকায় না পড়লে যাওয়া অপছন্দ করি।জনসমাগম, ভীড় হয় এমন পরিবেশে কোনোভাবেই থাকতে পারিনা, আমার দম বন্ধ লাগে।ছোটবেলায় এমনই ভীড়ের মধ্যে দুইবার জ্ঞান হারিয়েছিলাম। নিরিবিলি, নিরাপদ পরিবেশে সময় কাটাতেও ভালো লাগে এবং কমফোর্টও ফিল করি খুব। বই পড়তে আর মাহরামের সাথে বাইরে ঘুরতে যেতে পছন্দ করি,এছাড়াও মাহরামের সাথে বিভিন্ন জেলায় ট্যুর বা ঘুরতে যাওয়ার শখ আছে।ঘরে অবসর সময়ে অল্পস্বল্প ক্রাফটিং করতেও পছন্দ করি। আমার মাদ্রাসার আপা বলেছিলেন, আমি নাকি ঠিক পানির মত।যে পাত্রে রাখা হয়, সেই পাত্রেরই আকার ধারন করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা,হাত- পা মোজাসহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৮ সাল থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ কঠোর ভাবে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ। তবে মাঝে মাঝে কার্টুন দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ কোনো পেশা নেই।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নারীদের মাহরাম ছাড়া এই ফিতনাহযুক্ত পরিবেশে একা চলাচল কোনোভাবেই নিরাপদ না। মাহরাম ছাড়া অনেক প্রয়োজনীয় কিছুও করতে গেলে বাঁধা থাকে। এছাড়াও যদি ইবাদাতের কথা বলি,আল্লাহর সুন্দর একটা ইবাদাত উমরাহ/হজ্জ। সেই উমরাহ/হজ্জ মাহরাম ছাড়া সম্পন্ন করার সামর্থ্য হয়ে উঠেনা একজন নারীর। এছাড়াও বিয়ে সুন্নাহ। হাদীসে এসেছে,বিবাহোপযোগী নারী পুরুষকে বিয়ে করিয়ে দিতে।সে হোক অবিবাহিত, ডিভোর্সী বা বিধবা/বিপত্নীক। দিনশেষে প্রতিটা মানুষেরই নির্ভার হওয়ার একটা জায়গা লাগে।সব ধরনের সুখ দুঃখ,ভালোলাগা মন্দ লাগা শেয়ার করা যায়।মানসিকভাবেও সাপোর্ট পাওয়ার জন্য কাউকে খুব করে লাগে।আর আমি মনে করি এই মানুষটা স্বামী বা স্ত্রী ছাড়া আর কেউই হতে পারেনা। স্বামী স্ত্রীর সম্পর্কটা আত্নিক হোক,মানসিক হোক কতটা কাছাকাছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কুরআনেই বলে দিয়েছেন যে,স্বামী স্ত্রী একে অপরের পোশাকস্বরুপ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-34
উচ্চতা ৫ ফুট ৩/৪ থেকে যতটুকু উপরে হয়।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল হলে এইচএসসির উপরে(ফরজে আইন ইলম থাকা মাস্ট), মাদ্রাসা হলে হাফিজ/আলিম বা এর উপর যতটুকু যায় মানে দ্বীনদারীতায় আমার থেকে উপরে থাকবে ইনশা আল্লাহ।
জেলা ইনকামের জন্য বা বিশেষ কারনে ভিন্ন জেলায় থাকলেও স্থায়ী জেলা নোয়াখালী বেশি প্রাধান্য দিচ্ছি।নোয়াখালীর আশপাশের জেলা ও ঢাকা, নারায়নগঞ্জ,মুন্সিগঞ্জ হলেও সমস্যা নেই যদি সবকিছু ঠিকঠাক থাকে।তবে সবচেয়ে বেশি প্রাধান্য নোয়াখালী পাবে ইনশা আল্লাহ। ভিন্ন জেলা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সাবেক শ্বশুরবাড়ি ভিন্ন জেলায় ছিলো,আমি আলহামদুলিল্লাহ মানিয়ে নিয়েছিলাম, কিন্তু তারা জেলাগত কিছু ভিন্নতার জন্য আমাকে খোঁচা দিয়ে, আঘাত দিয়ে অনেক কথা বলতো।ব্যক্তি আমার ভুল ত্রুটি হলেও জেলা নিয়ে খোঁটা দিতো। এসব ফেইস করে আসছিতো তাই এখন ভিন্ন জেলায় আগ্রহ একটু কম।তবে আমি বিশ্বাস করি ভালো মন্দ প্রতিটা জেলাতেই আছেন।যে বা যারা দ্বীনকে প্রাধান্য দেয় তারা কখনও জেলার কারনে আলাদা কেউ হয়না,জেলা ভিন্ন হলেও খুব ভালোভাবে থাকা যায়,খুব সুন্দর সম্পর্কও তৈরী করা যায় ইনশা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিপত্নীক
পেশা ব্যবসা,শিক্ষক,উদ্যোক্তা,খতিব,ইমাম এছাড়াও সম্মানজনক হালাল পেশাগুলো।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্র্যাকটিসিং মুসলিম( ডেইলী ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে(মাঝে মাঝে ওজরের কারনে জামাত মিস হলে সমস্যা নেই, তবে ইচ্ছাকৃত যেনো না হয়),শরিয়তের ওজর ছাড়া নামাজ কাযা হয়না।টাখনুর উপরে প্যান্ট/পায়জামা।মাহরাম,গয়রে মাহরাম(অনলাইন অফলাইন দুই ক্ষেত্রেই) ও হালাল হারাম (যেমন গান,বাজনা/মুভি না দেখা) স্ট্রিক্টলি মেনে চলা। অধূমপায়ী, বাজে কোনো অভ্যাস নেই,বাইরে অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করেনা। ফিতনাহ থেকে নিজেকে সর্বোচ্চ হিফাজতকারী, নজরের হিফাজতকারী, পর্দার জন্য সাপোর্টিভ নিজেও হবে এবং সেইরকম পরিবেশও তৈরী করে দিবে।দ্বীনকে দুনিয়া থেকে সর্বাবস্থায় প্রাধান্য দিবে)। দ্বায়িত্বশীল, যত্নবান, উত্তম অভিভাবক হবে যিনি আমাকে এই ফিতমাহময় দুনিয়াতে কোথাও একা ছাড়বে না।আমার পাশে ছাঁয়া হয়ে থাকবে সবসময়, যেমনটা সবসময় আমার আব্বু ছিলেন মারা যাওয়ার আগ পর্যন্ত আমার জন্য। ইনকামের জন্য যদি বাড়ির বাইরে থাকা লাগে তাহলে অবশ্যই স্ত্রীকে সাথে রাখা লাগবে। আমি অল্পে তুষ্ট মানুষ আলহামদুলিল্লাহ,আমি চাই কম ইনকাম হোক বা বেশি স্বামী স্ত্রী দুইজন একসাথেই থাকবেন। এই ফিতনাহময় দুনিয়ায় দুইজন দুই জায়গায় থাকবে এটা আমি পছন্দ করিনা কোনোভাবেই। আমার আব্বু যতদিন জীবিত ছিলেন আম্মুকে সহ সবসময় আমি একসাথেই থাকতে দেখেছি আলহামদুলিল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সোনাইমুড়ী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12191

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাইমুড়ী, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5776

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাইমুড়ী, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7025

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাইমুড়ী, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8201

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাইমুড়ী, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6132

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাইমুড়ী, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7030

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাইমুড়ী, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন