Profile

বায়োডাটা নং : 186

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রাজাপুর, ঝালকাঠি, বরিশাল
এলাকা/গ্রামের নাম: ইনশাআল্লাহ পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা বরিশাল সদর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: কর্নকাঠী,বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা।
কোথায় বড় হয়েছেন? স্থায়ী ঠিকানায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Finance and Banking
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কাতার প্রবাসী, কোম্পানিতে কর্মরত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে পড়ছে। প্রতিষ্ঠান: অমৃত লাল দে কলেজ, বরিশাল।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা মোট আট জন:(আব্বু সবার বড়) ১.মেজো চাচা ব্যবসায় করেন ২.সেজো চাচা প্রবাসী ছিলেন ৩.মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ৪.প্রবাসী (সৌদি আরব) ৫.সৌদি আরবে নিজস্ব ব্যবসায় আছে ৬.প্রবাসী (সৌদি আরব) ৭.সরকারি চাকরি ৮.ঢাকা কলেজ থেকে মাস্টার্স করেছেন,বর্তমানে চাকরির চেষ্টা করছেন। মামা দুইজন: বড় মামা গ্রামের বাড়িতে জমিজমা দেখাশোনা করেন ছোট মামা সরকারি চাকুরি নানা একজন অবসবরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী।নানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ বাবা-চাচাদের সবারই আর্থিক অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ, সামাজিকভাবে সম্মানিত পরিবার।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমি, আব্বু-আম্মু,ভাই মিলেই আমাদের ছোট্ট পরিবার।আলহামদুলিল্লাহ, আব্বু-আম্মু ও ভাই ইসলাম মেনে চলতে চেষ্টা করেন। সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। ইসলামের সকল ফরজ বিধান মেনে চলার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার শিরক ও বিদআত পরিহার করে চলতে সচেষ্ট। আব্বু ও ভাইয়ের সুন্নাতি দাড়ি রয়েছে। আম্মু গাইরে মাহরাম পুরুষদের সাথে দেখা করেন না।আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে পর্দার পরিবেশ বিদ্যমান।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ ২০২০ সাল থেকে নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না।কখনো অনিচ্ছাকৃত ঘুমের কারনে কখনো ফজর কাযা হয়ে গেলে, ঘুম থেকে উঠেই কাযা আদায় করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি।আরও বিশুদ্ধ করার চেষ্টা আছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ,জানামতে বড় কোন রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ইসলামের দৃষ্টিতে মাজারে গিয়ে কিছু চাওয়া অথবা সিজদাহ্ করা স্পষ্ট শিরক।আল্লাহ ব্যতিত কারো হ্বক নেই আমাদের সিজদাহ্ পাওয়ার এবং মৃত ব্যক্তির কোন সাধ্য নেই কারো চাওয়া-পাওয়া পূরন করার।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১.ইসলামি আক্বীদা ২.যে নারী নয়ন জুড়ায় ৩.মুহস্বনাত ৪.প্রদীপ্ত কুটির
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১.ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ২.আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল ৩.ড.মনজুরে ইলাহি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন السلام عليكم ورحمة الله وبركاته নিজের সম্পর্কে বলতে গেলে ভালো দিকগুলো উপস্থাপন করাই আমরা পছন্দ করি।অবশ্যই আমি মানবীয় ভুল-ত্রুটির উর্ধ্বে নই।আমার মধ্যেও অভ্যন্তরীণ এবং কর্মগত কিছু মানবীয় সীমাবদ্ধতা রয়েছে।আল্লাহ তায়ালা আমাকে সংশোধন করুন। আলহামদুলিল্লাহ, ইসলামের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করি। ইবাদতের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লম এর দেখানো পন্থা অনুসরণ করতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ,সমাজে প্রচলিত শিরক ও বিদয়াত কঠোরভাবে পরিহার করে চলি। পরচর্চা ও ঝগড়া-বিবাদ অপছন্দ করি। হিংসা-বিদ্বেষ এরিয়ে চলার চেস্টা করি।সকলের সাথে মিলে মিশে থাকতেই ভালো লাগে।হাসি-খুশি ঝামেলা বিহীন জীবন-যাপন করতে পছন্দ করি।অপচয় করা ও কৃপণতা করা উভয়ই অপছন্দ করি। আমি কাউকে যাচাই করি তার ব্যবহার,চরিত্র এবং ব্যক্তিত্ব দিয়ে।বরাবরই সবকিছুর আভ্যন্তরীণ সৌন্দর্য খোজার চেষ্টা করি। শখ: বাগান করা এবং গাছ লাগানো আমার শখের কাজ।কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ভালোই লাগে।ইনশাআল্লাহ ভ্রমন করে আল্লাহ তায়ালার সৃষ্ট অনাবিল সৌন্দর্য সমুদ্র ও পাহাড় দেখার ইচ্ছা রয়েছে। পছন্দ: স্বাস্থ্যকর খাবার খাওয়া, শরীরচর্চা করা ,বই পড়া,নতুন বিষয় জানা,চিন্তাশীল আলোচনা পছন্দ করি। স্বপ্ন: জীবনে একবার হলেও বাইতুল্লাহর মেহমান হওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকার সাথে হিজাব,নিকাব।হাতে এবং পায়ে মোজা পড়া হয়।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? নিকাবসহ বোরকা আমি ক্লাস এইট থেকেই পড়তাম।তবে পরিপূর্ণ পর্দা শুরু করেছি ২০২০ সালের শুরুর দিকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাহরাম ও গাইরে মাহরাম পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাতত নেই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিবিএ অধ্যায়নরত। আমি পর্দা মেনে শুধু ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, বিগত আড়াই বছরে বিশ্ববিদ্যালয়ের কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান,বনভোজন,শিক্ষাসফর কিংবা বিভাগের আয়োজিত ইফতার পার্টিতেও অংশগ্রহণ করিনি।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ।আব্বু-আম্মু রাজি আছেন।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে চারিত্রিক বিশুদ্ধতা ও পবিত্রতার অন্যতম উপায়।আল্লাহর রাসূলের সুন্নাহ এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদাত।বর্তমান ফিতনার যুগে একজন দ্বীনদার জীবনসঙ্গী আল্লাহ তায়ালা প্রদত্ত অত্যন্ত পবিত্র রিজিক। বিবাহের মতো পবিত্রতম পথ অবলম্বন করে একজন দ্বীনদার বন্ধু,সহযোগী ও অভিভাবক প্রত্যাশা করি। আমি অনেক দম্পতি দেখেছি যাদের সম্পর্কে একে অপরের প্রতি মায়া,ভালোবাসা ,সম্মান থাকে না।যেখানে স্বামী শুধু অর্থ উপার্জনে ব্যস্ত এবং স্ত্রী শুধু সংসার নিয়ে।একপ্রকার দায়বদ্ধতার সংসার তারা বয়ে চলেন।এরকম সংসার আমার কাছে ভয়ংকর লাগে। আমি একটা ভালোবাসাময়, হিংসা-বিদ্বেষ মুক্ত সংসার প্রত্যাশা করি।যেখানে থাকবে না একে অপরের প্রতি অভিযোগ।থাকবে একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা ও অপরিমিত ভালোবাসা।থাকবে সন্তানদের সুন্দর মনের মানুষ হিসেবে বেড়ে উঠার জন্য উপযোগী পরিবেশ। আমার দৃষ্টিভঙ্গিতে,নিকাহ হচ্ছে পৃথিবীর প্রথম ও পবিত্রতম বন্ধন।আল্লাহর কালামকে সাক্ষী রেখে সারাজীবন একসাথে পথচলার প্রতিশ্রুতি।একটা আত্নিক বন্ধন,যা কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ নয়।দুটি আত্নার একসাথে জান্নাতের পথচলা এবং দ্বীন পালনে একে অপরকে সহোযোগিতা করা।দুনিয়ার জীবনে নানাবিধ পরিক্ষা আসবে,কিন্তু কঠিনতম পরিস্থিতিতেও একে অপরকে আগলে রাখা,পাশে থাকা, ছেড়ে না যাওয়া।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-31
উচ্চতা ৫'৫" অথবা এর উপরে
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক বা স্নাতকোত্তর। পাশাপাশি দ্বীনের জ্ঞান থাকা প্রশংসনীয়।
জেলা বরিশাল বিভাগের অথবা এর আসেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইঞ্জিনিয়ার /সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানজনক পদে চাকুরী (অবশ্যই হালাল পেশা হতে হবে,সুদ ও ঘুষের সাথে জড়িত পেশা গ্রহণযোগ্য নয়)।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। আমার পরিবারের সাথে মানানসই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসতে হবে।এই ভালোবাসা শুধুমাত্র মৌখিক নয়,কর্মে প্রতিফলিত হতে হবে। যিনি আল্লাহকে ভয় করেন এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিনিষেধ মেনে যথাসাধ্য চেষ্টা করেন। দ্বীনের মৌলিক বিষয়সমূহ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। সহীহ আক্বিদার অনুসারী। সমাজে প্রচলিত বিভিন্ন শিরক,বিদয়াত ও কুফর পরিহার করে চলেন(এসবের ক্ষেত্রে আমি আপোসহীন)। নিয়মিত জামায়াতে সালাত আদায়কারী,সাওম পালনকারী,টাকনুর উপরে কাপড় পরিধানকারী, হারাম পরিহারকারী, তাকওয়াবান ( যিনি আল্লাহ তায়ালাকে ভয় করেন)।অবশ্যই সুন্নতি দাড়ি থাকতে হবে (ট্রিমকাট নয়) উত্তম আখলাক,গাইরতসম্পন্ন, ব্যক্তিত্ত্ববান পুরুষ হতে হবে(একজন পুরুষের প্রকৃত সৌন্দর্য হচ্ছে তার সুন্দর ব্যক্তিত্ব ও চরিত্র)।যিনি তার আহলিয়াকে ইবাদত, পর্দা ও দ্বীনের উপর অটল থাকতে সহায়তা করবেন এবং বাসায় পরিপূর্ণ পদায় থাকার মতো পরিবেশ তৈরি করে দেবেন।যিনি তার আহলিয়ার বিষয় সকল সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম। যিনি আত্নীয়তার সম্পর্ক রক্ষায় সচেতন,অতিথিপরায়ণ, পরিবারের সাথে সদাচরণকারী, লেনদেনের ক্ষেত্রে সৎ এবং দরিদ্রদের প্রতি দয়ালু ব্যক্তি হবেন। আমাকে গায়রে মাহরাম পুরুষদের থেকে আড়াল করে রাখবেন এবং নিজেও গায়রে মাহরাম নারীদের থেকে দৃষ্টি হেফাজত করে চলবেন এমনকি প্রয়োজন ছাড়া কথাও বলবেন না।মাহরাম এবং গায়রে মাহরাম সম্পর্কের সীমারেখা মেনে চলার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। সর্বোপরি একজন চিন্তাশীল,পরিশ্রমী এবং সাহসী পুরুষ। কিছু আবশ্যক শর্ত: ১.শতভাগ পর্দা নিশ্চিত করতে হবে।এমনকি সামাজিকতা রক্ষার নামেও কখনো কোন গাইরে মাহরাম পুরুষের সামনে যেতে বাধ্য করা যাবে না। ২. স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও আমার কোন ছেলে বন্ধু নেই।অপ্রয়োজনে কোন ছেলের সাথে কথাই বলি না।তেমনি আমার জীবনসঙ্গীকেও গাইরে মাহরাম সকল নারী সঙ্গ থেকে দূরে থাকতে হবে। ৩.গান-বাজনা ও নিষিদ্ধ বিষয় এরিয়ে চলতে হবে এবং কোন ধরনের ক্ষতিকর নেশা থাকা যাবে না। ৪.আমার পরিবারের সামর্থ্য থাকলেও বিয়েতে আমার পরিবারের থেকে কোন পন্যসামগ্রী নিতে ইচ্ছুক নই।আমার পরিবার দিতে চাইলেও এক্ষেত্রে তার কঠোরভাবে না বলা প্রত্যাশা করি। কুফু মেলাতে এবং পরিপূর্ণ ধারণা দিতে অনেক কিছু লিখতে হয়েছে।ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। 🚫বায়োডাটা টি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করছি।আপনাদের সাথে আমাদের প্রত্যাশা মেলাও জরুরি।উভয়ের প্রত্যাশা মিললে,তবেই যোগাযোগ করার অনুরোধ করছি। জাযাকাল্লাহু খইরন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাজাপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9803

বয়স
30 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজাপুর, ঝালকাঠি, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1146

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজাপুর, ঝালকাঠি, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1257

বয়স
36 বছর
উচ্চতা
৪′ ৭″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজাপুর, ঝালকাঠি, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #222

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাজাপুর, ঝালকাঠি, বরিশাল
ঝালকাঠি জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন