| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
## শখ : আমি খুবই চুপচাপ ও লাজুক প্রকৃতির মেয়ে৷ আমার জীবনের সব শখ আহ্লাদ আমার ভবিষ্যৎ প্রিয়তম জীবনসঙ্গীকে ঘিরে। আমার খুব ইচ্ছা আমার প্রিয়তম স্বামীর জন্য নতুন নতুন রেসিপি করব। সবসময় আমার নিজের হাতে ওনার জন্য রান্না করে পরিবেশন করব। ( ২০১৭ সাল থেকে পড়াশোনার জন্য মেসে থাকার কারণে আমি খুব বেশি রান্না পারি না, তবে চলার মতো মোটামুটি পারি) আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আছে ভবিষ্যৎ শাশুড়ি মায়ের কাছ থেকে তাঁর ছেলের পছন্দ মতো সব ধরনের রান্না শিখে নিব ইংশা- আল্লাহ। ইসলামিক বিভিন্ন বই পড়তে খুব ভালো লাগে। জেনারেলে পড়াশোনার কারণে ইসলামের অনেক গভীর বিষয় সম্পর্কে অতোটা ভালো ভাবে হয়ত জানিনা। তবে খুব ইচ্ছা আমার অর্ধেক দ্বীন আমাকে এসব বিষয়ে জানতে ও শিখতে সাহায্য করবেন ৷ শেখার প্রতি আমার প্রবল আগ্রহ আছে ইংশা- আল্লাহ। ## পছন্দ: পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে। মায়ের পছন্দ মতো কাজ করতে ভালো লাগে। মানুষকে হেল্প করতে পারলে মনে শান্তি লাগে খুব। ইসলামিক বিভিন্ন ধরনের বই পড়তে ভালো লাগে। সবার সাথে মিলেমিশে হাসি খুশি মনে থাকতে পছন্দ করি। ঝগড়া ঝামেলা ভালো লাগে না। তর্ক করতে ভালো লাগে না। যেকোন কিছু যুক্তি দিয়ে বুঝার চেষ্টা করি। কারণ আমি কারো ওপর রাগ করতে পারি না। আর রাগ করলেও আমার সেই রাগ বেশি সময় ধরে রাখতে পারিনা। কারো ওপর রাগ করলে নিজেই কষ্ট পায়। আমি সবসময় একটা রুটিনের মধ্যে থাকতে পছন্দ করি। যেমন : ঠিক টাইমে ঘুমাতে যাওয়া (রাত জাগা অভ্যাস নেই ১০ টার মধ্যে ঘুমিয়ে পড়ি, অহেতুক রাত জেগে ফোন দেখা পছন্দ করি না, আমি ফেসবুক ব্যবহার করিনা, ইউটিউবে প্রয়োজনীয় ভিডিও ও বিভিন্ন বক্তার বয়ান শুনে থাকি), টাইম মতো ঘুম থেকে ওঠা, সালাত আদায় করা, সকালে কুরআন তিলাওয়াত করা, সালাতুদ দুহার সালাত আদায় করা ( মাঝে মাঝে মিস হয়) , তাহাজ্জুদ আদায় করা ( বিশেষ করে শীতকালে তাহাজ্জুদ নামাজ ও নফল রোজা রাখা হয় বেশি বেশি)। নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। আমি অল্পস্বল্প দর্জি কাজ জানি। আর নিজের ড্রেসগুলো নিজেই সেলাই করে থাকি। আমার বাবা আমাকে খুব ভালোবাসতেন সবসময় মা বলে ডাকতেন। আমার খুব ইচ্ছা আমার ভবিষ্যৎ শ্বশুর আব্বাও আমাকে ওনার মেয়ের চোখে দেখবেন, আমাকে মা বলে ডাকবেন। আমিও আমার শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসব, যত্ন করব, আমার সর্বোচ্চ দিয়ে তাদের জন্য করার চেষ্টা করব। ## অপছন্দ : মিথ্যা বলা, অহংকার করা, দাম্ভিকতা দেখানো, মানুষকে ছোট করা, অপমান করা, মানুষের হক নষ্ট করা, কথা দিয়ে কথা না রাখা, যখন তখন কথা ঘুড়িয়ে ফেলা, নিজের কাছের আপন মানুষদেরকে বাদ দিয়ে বাইরের মানুষকে গুরুত্ব দেওয়া এবং নিজের সংসারের গোপন বিষয় বাইরে আলোচনা করা, বাইরের মানুষের কথা শুনে চলা ও পরামর্শ নেওয়া। নিজেই একমাত্র সঠিক এবং নিজেই সবকিছু জানে এমন ভাব ধরা, একগুয়েমি করা, এক কথা বার বার বলে খোঁটা দেওয়া, পুরুষ মানুষের নেশা করা, সবসময় মানুষকে খোঁচা দিয়ে কথা বলা, কথায় কথায় রেগে যাওয়া। এমন অনেক ফরহেজগার মানুষ আছেন ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের রোজা রাখেন, বাইরের মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলেন অথচ নিজের বাড়ির মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, নিজের বউকে সম্মান করার মন মানসিকতা নেই, সারাদিন পান চিবিয়ে বেড়ান এমন মানুষ দয়া করে এই বায়োডাটা কেনা থেকে বিরত থাকবেন। ## রুচিবোধ : আমি খুব সিম্পিল ও পরিপাটি থাকতে পছন্দ করি। উচ্চাভিলাষী কোনকিছু আমার মধ্যে নেই আলহামদুলিল্লাহ। পোশাক আশাকে সবসময় পরিপাটি ও হালকা কালার পড়তে পছন্দ করি। কালো রং টা খুব ভালো লাগে। ঘড়ি ও চুড়ি পড়তে ভীষণ ভালোবাসি। অল্পে সন্তুষ্ট থাকি। ভালোবেসে খুশি মনে কেউ আমাকে একটি চকলেট দিলেও মনটা অনেক খুশি হয়ে যায়।( যেদিন আমি বাড়ি থাকি আমার দাদা শুক্রবার মসজিদ থেকে নামাজ পড়ে মিষ্টি এনে যখন ডেকে আমার হাতে দেয়, তখন মনে হয় এই পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মানুষ, এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই ছোট ছোট ভালোবাসাগুলো আমার কাছে বিশাল কিছু)। বাট অখুশি মনে কেউ অট্টালিকা দিলেও তা নিতে আমি ইচ্ছুক নই। ## স্বপ্ন : আমার প্রিয়তম স্বামীর আদর্শবান স্ত্রী ও আমার সন্তানদের আদর্শবান মা হব ইংশা-আল্লাহ। দেনমোহরের টাকা দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করার ইচ্ছা আছে ( অবশ্যই সেটা নির্ভর করবে আমার প্রিয়তম অর্ধেক দ্বীনের সামর্থ্যের ওপর) । ওনার সামর্থ্যের বাইরে আমি কোনদিন কোনকিছু দাবি করে ওনাকে প্রেশার দিব না ইংশা- আল্লাহ। একটি হাদীস আছে, "যে পুরুষের কাছে পুরো পৃথিবী ও পৃথিবীর মধ্যকার সবকিছু আছে কিন্তু তার নেককার স্ত্রী নেই, সে হলো সবচেয়ে বড় মিসকিন, সে গরীব। অথচ যে পুরুষের একজন নেককার স্ত্রী আছে সেই হলো প্রকৃত ধনী ব্যক্তি। " আমি আমার প্রিয়তম স্বামীর জন্য ঠিক তেমন একজন নেককার স্ত্রী হতে চায়। আমি ওনার সকল মানসিক শান্তির কারণ হতে চায়। সারা দুনিয়া ওনার বিপক্ষে থাকলেও আমি ওনার পাশে থাকব ইংশা- আল্লাহ। ঠিক এমনটা আমিও আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীর কাছে থেকে আশা করি। পেশার ক্ষেত্রে শিক্ষকতা করার ইচ্ছা আছে। আর সেইভাবে আমি প্রিপারেশনও নিচ্ছি আল্লাহ ভরসা। আল্লাহ রিজিকে লিখে থাকলে হবে ইংশা- আল্লাহ। তবে অবশ্যই পর্দা মেনে স্বামীর হুকুম নিয়েই সিদ্ধান্ত নিব।
|