Profile

বায়োডাটা নং : 1810

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মোহনপুর, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: নন্দনহাট
বর্তমান ঠিকানা মোহনপুর, রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: নন্দনহাট
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ফিজিক্স ডিপার্টমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Rajshahi New Government Degree College
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স তৃতীয় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক।নিজেদের জমির ক্ষেত দেখাশোনা করেন,মাছ চাষ করেন এবং মুদি দোকানের ব্যবসা আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাইয়া রাজশাহী সিটি কলেজ থেকে অনার্স এবং রাজশাহী কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন।এবং বর্তমানে বগুড়াতে চেরিস ফিড কোম্পানিতে সহকারী এডমিন অফিসার হিসেবে কর্মরত আছে। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় চাচা নিজেদের জমিতে কৃষিকাজ করেন,মেজ চাচা সরকারি স্কুলের শিক্ষক(এখন অবসরপ্রাপ্ত), সেজ চাচা মৃত,তার পরের দুই চাচাও নিজেদের জমি দেখাশোনা করেন।ছোট চাচা ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ স্বচ্ছল, মধ্যবিত্তই বলা যায় হয়তো। বাবা, দাদা-দাদির উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছেন বসতবাড়ি সহ, ফসলি জমি,পুকুরের অংশ এবং নিজেও বেশ কিছু জমি কিনেছেন।মা নানার সূত্রে জমি পেয়েছেন রাস্তা প্লেজসহ,বাগান,ফসলি জমি। মা বাবার সব মিলিয়ে কতো এটা আমার সঠিক জানা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের দ্বীনি অবস্থা খুবই শোচনীয়!তবে মাকে ছোট বেলা থেকেই দেখি নামাযী,সুন্নাহ, নফল আমলেও সচেতন আলহামদুলিল্লাহ। যতোটুকু জানে মেনে চলার চেষ্টা করে।মাহরাম-গাইরে মাহরাম মেনে চলেননা।পর্দার জ্ঞান কম। কিন্তু বাসায় শালীনভাবে চলাচল করেন বাইরে গেলে বোরকা, নিকাব পরে। বাবার মধ্যে দ্বীনি বুঝ তেমন নেই!নামায পড়েননা।আল্লাহুম্মাগফিরলী! বর্তমানে ইসলামের প্রতি মন নরম হচ্ছে।আল্লাহ তাকে হিদায়েত দিন। আর আমার ভাইয়া পরিপূর্ণ দ্বীন না মানলেও দ্বীনের প্রতি সফট কর্নার আছে।অনেক কিছু মেনে চলার চেষ্টা করে। আমার দ্বীনে ফেরাতে,মাদ্রাসায় পড়াশোনা করাতে ওর অনেক অবদান।আমার পর্দার বিষয়ে সে সবসময় ঢাল হয়ে থাকে। পরিবারে দ্বীনি অবস্থা তেমন না থাকলেও আমাকে দ্বীন পালনে সবাই সহায়তা করে,কেউ বাধা দেয়না আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ২২ সাল থেকে নিয়মিত পড়া হয় আলহামদুলিল্লাহ। তবে আমি ছোট থেকেই নামায পড়তাম কিন্তু মাঝে মাঝে গাফিলতির জন্য কাযা হয়ে যেত।আল্লাহুম্মাগফিরলী।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ।আরো সহিহ শুদ্ধ করার চেষ্টায় আছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের আখড়া
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন নির্দিষ্ট করে বলা কঠিন।সিরাহ রিলেটেভ সব বই ই পছন্দ। আর রাহিকুল মাকতুম,যেমন ছিলেন তিনি,সাহাবীদের ঈমানদীপ্ত জীবন। বই পড়তে ভীষণ ভালোবাসি।এই জন্য অনেক বই পড়া হয় আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি জুবায়ের আহমেদ,শায়েখ আহমাদুল্লাহ,মুফতি হারুন ইজহার।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন অসংখ্য শুকরিয়া সেই মহান রবের, যিনি তাঁর অশেষ রহমতে আমাকে হিদায়াতের নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ছোটবেলা থেকেই অন্তরে দ্বীনের প্রতি এক ধরনের টান অনুভব করতাম।পরবর্তীতে যখন আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করলেন, তখন উপলব্ধি করলাম মানুষের প্রকৃত সফলতা দুনিয়ায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে। সেই দিন থেকেই জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে সাজানোর চেষ্টা আমার পথচলার অংশ।নিজেকে কখনো পরিপূর্ণ দাবি করি না,কারণ পরিপূর্ণতা শুধুমাত্র নবীগণের জন্য। ভুল-ত্রুটি, সীমাবদ্ধতা ও দুর্বলতা আমারও আছে। তবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে চলা এবং প্রতিদিন গতকালের চেয়ে উত্তম মানুষ হওয়ার চেষ্টা করাই আমার লক্ষ্য। বই পড়তে ভালোবাসি।আমার নিজস্ব একটা লাইব্রেরি করার ইচ্ছা আছে।আমি স্বভাবগতভাবে মিশুক,হাসিখুশি,শান্ত,শান্তিপ্রিয় মানুষ। কোলাহলমুক্ত, পর্দাসম্মত ও প্রশান্ত নিরিবিলি পরিবেশ প্রিয়। কোলাহল, অহেতুক তর্ক, ঝগড়া,গীবত, চোগলখোরি, হিংসা, অহংকার, রিয়া (লোক দেখানো) ও মানুষের হক নষ্ট করার মতো বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। মানুষের সঙ্গে নম্রতা, ক্ষমাশীলতা,বিনয়ী ও উত্তম আচরণে বিশ্বাসী। কাউকে কষ্ট দেওয়া, ছোট করা পছন্দ করিনা।কেউ আমার কথা বা আচরণে কষ্ট পেয়ে থাকলে,নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে সংকোচ বোধ করি না।আর কেউ আমার প্রতি অন্যায় করলে আল্লাহর সন্তুষ্টির আশায় ক্ষমা করার চেষ্টা করি।তবে নিজের হকের বিষয়েও র্সবদা সচেতন। আল্লাহ তাআলা যদি তাওফীক দান করেন, তবে জীবনের অন্যতম স্বপ্ন একজন হাফেজাতুল কুরআন হওয়া এবং আমৃত্যু কুরআনের ছাত্রী ও খাদিমা হিসেবে নিজেকে গড়ে তোলা। কুরআনকে শুধু মুখস্থ নয়, বরং বুঝে, আমল করে এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত ইলম অর্জন, তা অনুযায়ী আমল করা, নফসের তাযকিয়া (আত্মশুদ্ধি), উত্তম আখলাক অর্জন এবং ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করে জীবন অতিবাহিত করার চেষ্টা করে যেতে চাই। আমার স্বপ্নের একটি অংশ- এমন একটি ঘর গড়ে তোলা, যেখানে কুরআনের তিলাওয়াত, যিকির, ইলমের মজলিস, সুন্নাহর চর্চা এবং আল্লাহর স্মরণ হবে প্রতিদিনের জীবনের অংশ। এমন পরিবার গড়ে তুলতে চাই, যেখান থেকে উম্মাহর জন্য নেক সন্তান, দ্বীনের খাদিম ও কল্যাণকর মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় স্বপ্নগুলোর একটি বারবার বায়তুল্লাহ ও মসজিদে নববীর মুসাফির হওয়া। আল্লাহ তাআলা যদি কবুল করেন, তবে জীবনের শেষ নিঃশ্বাসটিও যেন তাঁর পবিত্র ভূমিতে অথবা এমন অবস্থায় হয়, যখন তিনি আমার প্রতি সন্তুষ্ট থাকবেন। আমার প্রত্যাশা আমার জীবনসঙ্গীও এই স্বপ্ন, এই লক্ষ্য এবং আখিরাতমুখী পথচলার একজন আন্তরিক সহযাত্রী হবেন ইনশাআল্লাহ। [বি:দ্র] একটা বিষয় জানানো জরুরি মনে করছি- আমাকে যারা চিনে বেশিরভাগ বলে থাকেন আমার গায়ের রং ফর্সা।কিন্তু আমার কাছে মনে হয় এবং কয়েকজন বলেছেন এই স্কিন টোনকে উজ্জ্বল শ্যামলা বলে।তাই স্বচ্ছতার জন্য কমটাই লিখেছি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা,হিজাব, নিকাব,হাত মোজা, পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০ সাল থেকে আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।উল্লেখ করার মতো কিছু নেই। তবে মেয়ে সহপাঠীদের সাথে বসে মাঝেমধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া হয়। অবসর সময়ে দাওয়াহর নিয়তে পোস্টার ডিজাইন সহ ইসলামিক ভিডিও এডিটিং করা হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ছাত্রী
মাসিক আয় ০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হচ্ছে অর্ধেকদ্বীন পূরণের মাধ্যম। রাসূল (ﷺ) বলেছেন, "যে ব্যক্তি বিয়ে করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল। অতএব, বাকি অর্ধেকের জন্য তাকে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে হবে।"(সুনানে বায়হাকী) রাসূলুল্লাহ ﷺ আরও বলেছেন- “বিবাহ আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার অন্তর্ভুক্ত নয়।” (সহীহ বুখারী) তাই আমি বিয়ে করতে চাই,আল্লাহ তাআলার নির্দেশ পালন, রাসূল ﷺ-এর সুন্নাহ অনুসরণ এবং একটি পবিত্র পরিবার গঠনের উদ্দেশ্যে। বিয়ের মাধ্যমে দুনিয়াবী ফিতনা থেকে নিজেকে হিফাজত করতে, দ্বীনের ওপর অটল থাকতে এবং এমন একজন জীবনসঙ্গী পেতে চাই, যিনি দুনিয়ায় আমার শান্তির কারণ ও আখিরাতে জান্নাতের পথে সহযাত্রী হবেন।যিনি আল্লাহর সন্তুষ্টির পথে চলেন এবং আমাকেও সেই পথে সর্বদা উৎসাহিত করবেন।নেক ও দ্বীনদার সন্তান রেখে যাওয়ার মাধ্যমে উম্মাহর কল্যাণে অবদান রাখাও আমার বিয়ের অন্যতম উদ্দেশ্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-31
উচ্চতা ৫'৪-৬'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স,মাস্টার্স/ সমমান /দাওরায়ে হাদিস সম্পন্ন। পাশাপাশি দ্বীনি ইলম অর্জনরত এবং ফরজে আইন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
জেলা শুধুমাত্র রাজশাহী (রাজশাহী জেলার বাইরে পরিবার আগাতে আগ্রহী নয়)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার,ইঞ্জিনিয়ার, সরকারি/বেসরকারি চাকুরিজীবী,ব্যবসা।সম্মানিত ইনকাম।এবং অবশ্যই ইনকাম হালাল হতে হবে।(পরিবার চাকুরীজিবীকে হয়তো বেশি প্রাধান্য দিবেন।)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহ তাআলার কাছে এমন একজন জীবনসঙ্গীর দু'আ করি, যিনি সর্বাবস্থায় কুরআন ও সুন্নাহকে জীবনের একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করবেন। তাঁর আকীদা হবে সহীহ, ইসলামের সকল বিধান পালনে কঠোর এবং নিজের প্রবৃত্তির অনুসারী নয় বরং আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর আনুগত্যকেই সর্বোচ্চ প্রাধান্য দেবেন। শরয়ী ওজর ব্যতীত পাঁচ ওয়াক্ত সালাত জামাআতের সঙ্গে আদায়ে সচেষ্ট থাকেন।কুরআন সহীহভাবে তিলাওয়াত করতে পারেন অথবা তা শেখার জন্য নিরলস চেষ্টা করছেন। ফরজে আইন পরিমাণ দ্বীনি ইলম অর্জন ও সে অনুযায়ী আমল করার পাশাপাশি ইলম বৃদ্ধির আগ্রহ আজীবন বজায় থাকবে।তিনি হবেন তাকওয়াবান, আমানতদ্বার,উত্তম চরিত্রের অধিকারী, দায়িত্বশীল, পরিশ্রমী, বিশ্বস্ত, দয়ালু ও উম্মাহর কল্যাণে উদ্বিগ্ন একজন মানুষ। তাঁর আখলাক হবে নম্র ও মার্জিত। রাগকে সংযত রাখতে পারবেন। ক্রোধে হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলা, চিৎকার-চেঁচামেচি, কটু ভাষা বা অসম্মানজনক আচরণ তাঁর স্বভাব হবে না।অতিরিক্ত রাগী মানুষ থেকে পানাহ চাই। মতভেদ বা ভুল হলে হিকমাহ, ধৈর্য ও কোমলতার সঙ্গে তা সংশোধনের চেষ্টা করবেন। আমি এমন একজন মানুষ চাই, যিনি আমার সঙ্গে প্রতিটি আচরণে আল্লাহকে ভয় করবেন। দ্বীনের ব্যাপারে তিনি হবেন দৃঢ় ও আপসহীন। তিনি হবেন গায়রতসম্পন্ন। গায়রে মাহরামের ক্ষেত্রে শরীয়তের বিধান মেনে চলবেন এবং আমাকেও পর্দা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবেন। মামা চাচা ভাই,বোনের স্বামী এদের সামনে যাওয়ার জন্য কখনোই বলবেন নাহ উল্টো তাদের সাথে পর্দা রক্ষা করতে আমার ঢাল হয়ে দাড়াবেন। নিজেও গায়রে মাহরামের সঙ্গে প্রয়োজন ছাড়া মেলামেশা থেকে বিরত থাকবেন। ভাবি, মামি, চাচি, কাজিনসহ সকল নন-মাহরাম সম্পর্কের ক্ষেত্রে শরয়ী সীমারেখা বজায় রাখবেন।স্ত্রীর হক আদায়কে আল্লাহর নিকট জবাবদিহিতার বিষয় হিসেবে দেখবেন। পরিবার ও স্ত্রীর মধ্যে ইনসাফ বজায় রাখবেন, কখনো জুলুম করবেন না।সিদ্ধান্ত গ্রহণে শূরা (পারস্পরিক পরামর্শ) কে গুরুত্ব দেবেন এবং স্ত্রীর মতামতকে সম্মান করবেন। ভুল হলে নম্র নসিহায় সংশোধন করবেন। আমার হিফয পড়ায় সর্বোচ্চ সহযোগিতা করবেন। সেই পরিবেশ তৈরি করে দিবেন। একটি পরিবেশ গড়ে তুলতে চাইবেন, যেখানে কুরআনের তিলাওয়াত, ইলমের চর্চা, যিকির, পর্দা ও সুন্নাহ হবে আমাদের ঘরের স্বাভাবিক সংস্কৃতি।হালাল উপার্জনের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন এবং হারাম বা সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।যৌতুকের নামে পাত্রীপক্ষ থেকে কোনোরকম উপহারের আশা করা যাবেনা।তিনি অন্যায়ের বিরুদ্ধে হক কথা বলার সাহস রাখবেন।নিজের ভুল স্বীকার করতে সংকোচ বোধ করবেন না।নসীহাহ পেলে তা বিনয়ের সঙ্গে গ্রহণ করার মানসিকতা থাকবে। তিনি অপচয়কারীও হবেন না, কৃপণও হবেন না। বরং মধ্যমপন্থা অবলম্বন করে আল্লাহ তাআলার পথে ব্যয় করতে ভালোবাসবেন। সাধ্য অনুযায়ী দান-সদাকায় আগ্রহী থাকবেন।স্ত্রীর ন্যায্য হক ও প্রয়োজন পূরণে যত্নশীল হবেন।আমার পরিবারকে নিজের পরিবারের মতো সম্মান ও মর্যাদা দেবেন এবং অতিথি আপ্যায়নকে উত্তম আখলাক ও সুন্নাহর অংশ হিসেবে লালন করবেন। আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যার সঙ্গে আমার সম্পর্কের ভিত্তি হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমরা একে অপরকে দ্বীনের পথে উৎসাহিত করব, ভুল হলে সংশোধন করব, একসঙ্গে ইলম অর্জন করব, কুরআনের তাদাব্বুর করব, নেক আমলে একে অপরকে অনুপ্রাণিত করব এবং জান্নাতের পথে পরস্পরের সহযাত্রী হওয়ার চেষ্টা করব, ইন শা আল্লাহ।তাঁর অন্তরে আমাদের একসাথে বায়তুল্লাহর মুসাফির হওয়ার গভীর আকাঙ্ক্ষা থাকবে। আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করার মানসিকতা থাকবে এবং শহীদি মৃত্যুর তামান্না থাকবে। তিনি দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের চেয়ে আখিরাতের স্থায়ী সফলতাকে বেশি গুরুত্ব দেবেন।সর্বোপরি, তিনি এমন একজন মানুষ হবেন, যাঁকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যিনি আমার ঈমান বৃদ্ধি পাওয়ার কারণ হবেন। দ্বীনের পথে আমার সহযাত্রী হবেন।যার সঙ্গে একটি দ্বীনদার, প্রশান্তিময় ও বরকতময় পরিবার গঠন করা যায় ইনশাআল্লাহ ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মোহনপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7311

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9958

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #824

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5405

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মোহনপুর, রাজশাহী, রাজশাহী
রাজশাহী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন