Profile

বায়োডাটা নং : 1691

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: দক্ষিণ কেশুয়া
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পূর্ব মাদারবাড়ী, চট্টগ্রাম
কোথায় বড় হয়েছেন? শহরেই।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩ দাখিল
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫ এইচ এস সি
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম কলেজ,চট্টগ্রাম
পাসের সন ২০১৯
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম কলেজ
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইমাম। (বলে রাখি, আব্বু গত ৩৭ বছর ধরে মসজিদের ইমামতি ও খতীব পদে নিযুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ২০২২ সালে স্ট্রোক করে আপাতত ঘরেই অবস্থান করছেন। বর্তমানে অনেকটা রিকোভার করেছেন আলহামদুলিল্লাহ)
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ আম্মু ২০২৩ সালের ডিসেম্বরে আল্লাহর কাছে চলে গিয়েছেন। বায়োডাটা যখন জমা দেই মা ছিল। মা আমার আদর্শ গৃহিণী ছিলেন। এখন সব স্মৃতি ।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই হাফেজ। কুরআনিক সায়েন্স বিষয় নিয়ে IIUC থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন৷ বর্তমানে আল হামিম ইন্সটিটিউট এ শিক্ষকতা করছেন। বিবাহিত। ছোট ভাই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (CIU) থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স কমপ্লিট করেছে। বর্তমানে এস.এ.কর্পোরেশন কোম্পানির আন্ডারে জব করে। বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন। চট্টগ্রাম কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। বিবাহিতা স্বামী। আল- হামিম ইন্সটিটিউট এর প্রিন্সিপাল পদে রয়েছেন।
চাচা মামাদের পেশা চাচা তিন জন। বড় জন মৃত বাকি দুই জন চাকুরীজীবি। মামা তিন জন। প্রত্যেকই চাকুরীজীবি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ সচ্ছল এবং সমাজে সম্মানিত। জন্মের পর থেকেই শহরে জীবন কাটিয়েছি। শহরে ভাড়া বাসাতেই থাকি। গ্রামে আলহামদুলিল্লাহ নিজেদের বাড়ি আছে। গ্রামে মেইন সেন্টারে নিজেদের অল্প জায়গা ও আছে। আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সকলেই দ্বীন পালনে সচেষ্ট আলহামদুলিল্লাহ। মাহরাম নন মাহরাম মেনে চলা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি। সম্ভবত ২০১১ সাল থেকে নিয়মিত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে হয় না আলহামদুলিল্লাহ। হঠাৎ ই হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ। তবে চেষ্টায় থাকি আরও শুদ্ধ হোক।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আমার কোন রোগ নেই। তবে শারীরিক প্রতিবন্ধকতা আছে। যদিও এই প্রতিবন্ধকতা আমাকে কোন কিছু করাতে পিছিয়ে রাখতে পারেনি আলহামদুলিল্লাহ। ২০০৮ সালে আমার একটি পায়ে বোন ক্যান্সার ধরা পড়ে। ইন্ডিয়া তে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হয়। সর্বোচ্চ ট্রিটমেন্ট করার পরও লাস্ট স্টেজে থাকায় শেষ রক্ষা টা হয় নি। একটি পা (হিপ জয়েন্ট থেকে) বাদ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আশা রাখি আখেরাতে আল্লাহ তায়ালা আমাকে এটি জান্নাতের টিকিট হিসেবে ধরিয়ে দিবেন,, আর আল্লাহর রহমতে দৌড়ে জান্নাতে চলে যেতে পারব ইন শা আল্লাহ। এইসবের পরেও আমি কেমন সেটা না হয় পরবর্তী অপশনে লিখবো।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর ছাড়া কিছু মনে করিনা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বায়তুল্লাহ মুসাফির, বেলা ফুরাবার আগে, তিনিই আমার রব। (এছাড়াও আরও কিছু ইসলামিক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজেকে বিশ্লেষণের চেষ্টা করছি,ভুল এুটি আল্লাহ মাফ করুক। জীবনের ১২ টি বছর আমার হেসে,খেলে,দৌড়ে কেটেছে।যা প্রত্যেকের শৈশবে হয়,আমিও তেমনি ছিলাম।আমি মনে করি,আল্লাহ তায়ালা আমাকে অনেক পছন্দ করেন বিধায় আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় আমাকে ফেলেছেন। আমি আমার ছোট্ট বয়সে যা দেখেছি তা আমাকে ধৈর্যশীল করে তুলতে সাহায্য করেছে।শখ মেটানোর সেই বয়সে বাস্তবতা মেনে নেওয়া শিখেছি।আল্লাহ তায়ালা আমাকে দেওয়া তারই একটি নিয়ামত(একটি পা)আমার কাছ থেকে আবার নিয়ে নিয়েছেন।ব্যস এখন রূহ টা যাওয়া বাকি। যদিও আমার এই অপূর্ণতা আমার জন্য প্লাস পয়েন্ট। জীবনে কেউ দেরীতে আসলেও এমন কেউ আসবে আশা করি যে কিনা শুধুই তথাকথিত দ্বীনদার হবেনা,হবে খাঁটি দ্বীনদার,যে কেবল আল্লাহর জন্য আমায় আপন করে নিবে। তবে আমার আল্লাহ আমাকে কোনদিক থেকে কারও কাছ থেকে পিছিয়ে রাখেননি।আমি আলহামদুলিল্লাহ কারও উপর নির্ভরশীল নই। নিজের সকল কাজ আমি নিজে করি।বরং অন্যদেরকেই তাদের কাজে সাহায্য করি।একজন মেয়ে সাংসারিক জীবন পরিচালনা করতে যা যা করতে পারবে বা করা দরকার তার সবটুকুই আমার দ্বারা সম্ভব।আলহামদুলিল্লাহ। প্রথম দেখায় কেউ কেউ আমার এই অপূর্ণতা ধরতেও পারেনা। আলহামদুলিল্লাহ।আমি স্টিক নিয়েই চলাফেরা করি,তবে সতস্ফুর্তভাবে আলহামদুলিল্লাহ।অনেকেই বলেছে,আমি এমনভাবে চলাফেরা করি যে বুঝা ই যায় না কিছু একটা নেই। অপূর্ণতায় পূর্ন হবে এমনই কাউকে চাই।আল্লাহর জন্য। ঘুরতে ভাল লাগে। প্রকৃতি অনেক বেশি প্রিয়।অনেকেই ভাবতে পারে আমি বুঝি কোথাও বের হতে পারিনা।বিষয় টা মোটেও এমন নয়।আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি।সবচেয়ে বড় স্বপ্ন ওমরাহ তে যাওয়া।আহ বায়তুল্লাহ দেখার বড্ড তৃষ্ণা। আল্লাহ তায়ালার কাছে চেয়েই যাচ্ছি,একবার,অন্তত একটাবার যেন বায়তুল্লাহর কাছাকাছি যাওয়ার,ছুঁয়ে দেখার,হাউমাউ করে কান্না করার তৌফিক নসীব হয়। আমি পরিপাটি ও গোছানো স্বভাবের মেয়ে।ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন।রাঁধতে ভাল লাগে।পাক্কা রাধূনী হওয়ার ইচ্ছে।২০২৩ সালে এসে বই প্রেমী হয়েছি। হুম আমারও স্বপ্ন আছে,আসলে দুনিয়াবী মানুষ দেখতে দেখতে আমি অনেকটা বিরক্ত।ভাবি থাক দুনিয়ায় সব পেতে হবে এমন কোন কথা আছে নাকি,আমার আল্লাহ একেবারে আমাকে জান্নাতে বিয়ে দিবেন।কিন্তু যখন ভাবি হায়,আমার আমলের খাতা তো শূন্য,কি হবে আমার,তখন মনে হয় দুনিয়াতে যদি আল্লাহর রহমতে নেককার সন্তান রেখে যেতে পারি তাহলে তো তারা আমার জন্য সাদকায়ে জারিয়া স্বরুপ হবে।আমার জন্য দোয়া করবে আমার সন্তান হাফেজ,আলেম হলে তারা তো আমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে,এসব ভাবলে চোখে পানি চলে আসে,স্বপ্ন জেগে উঠে,দুনিয়া ও আখেরাতের পাথেয় কুড়ানোর ইচ্ছে জাগে।সেই স্বপ্ন পূরণের সদিচ্ছায় হয়তো বিয়ের মত সিদ্ধান্ত নেওয়া। না হয় আমি মেয়েটা জান্নাতের অপেক্ষায় আজীবন কাটিয়ে দিতাম। অপূর্নতায় পূর্ন হবে এমন কাউকে না পেলে এভাবেই কাটিয়ে দিব ইন শা আল্লাহ। অনেকেই ভাবতে পারে এই মেয়ে কত অসহায়,সবসময় মনে হয় মন খারাপ করে থাকে।এমনটি নয়।আমি আলহামদুলিল্লাহ খুবই হাসি খুশি এবং মিশুক প্রকৃতির মেয়ে। যেখানেই যাই মায়া ছড়াই,আর কিছু মায়া কুড়িয়েও নিয়ে আসি। আল্লাহ তায়ালা ই ছড়িয়ে দেন সকলের মাঝে আমার প্রতি মুহাব্বত।অবশ্যই সেটি আমার অপূর্ণতার কারনে নয়।আমার আন্তরিকতায়,আমার মায়ায়। আমার প্রচুর আত্মসম্মানবোধ।কারও মাঝে যদি আমি দেখি আমাকে অনুগ্রহের চাহনিতে দেখেছে সেক্ষেত্রে চেষ্টা করি নির্বিঘ্নে সরে আসার।তবে এমন কোন কিছুর সম্মুখীন খুব কমই হয়েছি।ঐ যে বললাম,মায়া ছড়াই। পরিবারের প্রতিটি সদস্যদের কাছে আমি অনেক আদরের একজন আলহামদুলিল্লাহ।আর কতটা নিজেকে বিশ্লেষণ করা যায় বুঝতে পারছিনা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরখা, হিজাব,নিকাব ও হাত মোজা আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৬ সাল থেকে আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখিনা আলহামদুলিল্লাহ। হঠাৎ হঠাৎ ফান ভিডিও দেখে ফেলা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ অনলাইন বিজনেস। একজন উদ্যেক্তা।
মাসিক আয় নির্দিষ্ট না
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে তো অর্ধেক দ্বীন। আমি আমার দ্বীন, অর্ধেকদ্বীন পূরণ করতে চাই। বিয়ে কে আমি ইবাদত মনে করি। এই ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর আরও কাছাকাছি যেতে চাই। সর্বোত্তম উপায়ে এই ইবাদত পালন করতে চাই। বিয়ের মাধ্যমে দুনিয়ার বুকে একজন জান্নাতী সঙ্গী খুঁজে পেতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 30-40
উচ্চতা ৫'১ থেকে উর্ধে
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা নূন্যতম স্নাতক পাশ
জেলা চট্টগ্রাম হলে ভাল লাগবে। অন্যান্য জেলার ক্ষেত্রেও সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিপত্নীক
পেশা বিশেষভাবে পেশা উল্লেখ করতে পারছিনা। কেননা পেশার অনেক রকম ধরণ রয়েছে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন আল্লাহভীরু,তাকওয়াবান,,চরিত্রবান।জীবন সঙ্গীনির ব্যাপারে প্রচন্ড গায়রতবোধ লালন করেন এমন কেউ। দৃষ্টি হেফাজতে সর্বোচ্চ চেষ্টা করেন। স্ত্রীর পর্দা রক্ষায় সর্বোচ্চ চেষ্টাবান। এমন কাউকে চাই যিনি সব কিছুর উর্ধে কেবল মাত্র আল্লাহর জন্য ভালবাসবে। আল্লাহর জন্য ভালবাসি মুখে বলে দুনিয়ার জন্য ছাড়বে এমন কেউ কখনোই কাম্য না। এমন কাউকেও চাই না যে জোশের বসে নিজেকে আল্লাহ প্রেমী দেখাতে গিয়ে বিয়ে করতে আসবে আর পাওয়ার পর দুনিয়ার ঠুনকো কারণে হাত ছেড়ে দিবে। কিংবা আমার অপূর্ণতা কে পুঁজি করে আমাকে মাসনা করার আগ্রহ দেখাবে। (বিধান জায়েজ আমি মানি ও সম্মান করি,তবে নিজের আবেগের জায়গায় আমি দূর্বল) আমার অপূর্ণতাকে আমি অবশ্যই আমার দূর্বলতা মনে করিনা। তাই আমি আশা রাখি কেউ আমার অপূর্ণতার সুযোগ টা নিবেন না। বোনের বিয়ে দেওয়া হয়েছে যৌতুক ছাড়া সুন্নতী তরীকায়,, এবং ভাইয়ের জন্য বউ আনা হয়েছে একটা সূতোও আনা ছাড়া,,সুন্নতী তরীকায়। সো বুঝতেই পারছেন,, কোন রকম যৌতুক দেওয়ার সম্ভাবনা নেই এবং এমন মানুষ থেকে আল্লাহ তায়ালা হেফাজতে রাখুক। পরিবার থাকলে পরিবারকে মানিয়ে আসবেন। আমি তো মানুষকে আপন করে নিতে পারি যে মানুষ,,তবে আত্মসম্মানে আঘাত নিতে পারব না। (নিশ্চয়ই আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী) আবারও বলছি,, অপূণতায় পূর্ণ হবেন এমন কেউ আসুক। আমার মাঝে জান্নাতের সঙ্গী কে খুঁজে নিক। দুনিয়ার জন্য না। আখেরাতের জন্য ভালবাসবে। তাহলে আর দুনিয়াতেও ভালবাসাতে কমতি থাকবে না। কেননা আখেরাতের জন্য,সত্যিকার অর্থে আল্লাহর জন্য যিনি ভালবাসতে পারে তিনি জানবেন, পৃথিবীর এই অপূর্ণতা ক্ষণস্থায়ী। আল্লাহর রহমতে জান্নাতে সর্বোচ্চ পূর্ণতা দিয়ে নিজ জীবনসঙ্গী অপেক্ষায় থাকবে। পরিপূর্ণ ইসলামের আদলে একটা মায়ার সংসার গড়তে চাই। বার বার অপূর্ণতা বলার কারণ হলো,, এভাবে পা নেই পা নেই করতে আমার পছন্দ না। তাই নাম দিয়েছি অপূর্ণতা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সাতকানিয়া এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1277

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4633

বয়স
29 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5658

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12119

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12083

বয়স
33 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2976

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন