Profile

বায়োডাটা নং : 1663

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বকশীগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: জানকিপুর তাম্বুলিপাড়া, নিলক্ষীয়া ইউনিয়ন
বর্তমান ঠিকানা , গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কাজীবাড়ি রোড, গাজীপুরা, টঙ্গী
কোথায় বড় হয়েছেন? টঙ্গী, গাজীপুর (মা-বাবার সাথে), উল্লেখ্যঃ ভার্সিটি লাইফে কালিহাতী, টাঙ্গাইলে বসবাস করেছি, এখন পরিবারের সাথে থেকেই জব করছি
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০ (উল্লেখ্য, করোনা ও সেশন জট থাকায় গ্রাজুয়েশন শেষ হয়েছে ২০২৩ সালে)
বিভাগ lang.
ফলাফল lang.
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইন্সটিটিউট অব কমিউনিকেশন টেকনোলজি, উত্তরা, ঢাকা - ১২৩০
পাসের সন ২০১৬
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয়
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাঙ্গাইল - ১৯৭০
পাসের সন
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চাকরিজীবী (বেসরকারি)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী (রাব্বাতুল বাইত)
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত,
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড়বোনঃ বিবিএ গ্রাজুয়েট, বিবাহিত, গৃহিণী ছোটবোনঃ অনার্স (রাষ্ট্রবিজ্ঞান - ২য় বর্ষ), অবিবাহিত (বিয়ের কথা চলমান)
চাচা মামাদের পেশা বড় চাচাঃ গ্রামে গৃহস্থালি কাজ করছেন (জমি চাষবাস)। ছোট চাচাঃ থানা সদর বাজারে ব্যাটারিচালিত গাড়ির পার্টসের ব্যবসা করছেন। বড় মামাঃ ঘরসংসার সামলাচ্ছেন ও তাবলীগ জামায়াতে দ্বীনের কাজ করছেন। ছোট মামাঃ গৃহস্থালি কাজ করছেন (গবাদিপশু পালন ও জমি চাষ)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ টঙ্গী, গাজীপুরে ভাড়া বাসায় থাকি, গ্রামে কিছু জমি আছে কেনোনা বাবা-মা জমি বিক্রি করে ছেলেমেয়েদের লেখাপড়া করিয়েছেন (উল্লেখ্য, প্রায় ৩৫ বছর ধরে গাজীপুরেই থাকা হয় তাই গ্রামে ঘরবাড়ি নির্মাণ করা হয়নি) বাবা ও আমার উপার্জন দিয়ে সংসার পরিচালনা করছি, তবে নিয়ত আছে পারিবারিক ঋণগুলো পরিশোধ করে ইনশাআল্লাহ দ্রুতই পুরো পরিবারের দায়িত্ব নিবো এবং বাবা কে অবসর দিবো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মা-বাবা তাবলীগ জামায়াতের কার্যক্রম পছন্দ করেন তাই আমাকেও ছাত্রজীবনে কয়েকবার তাবলিগে পাঠিয়েছেন, বাবাও দ্বীনের পথে সময় দিয়েছেন, অবশ্য তাবলীগ জামায়াতের বা অন্যান্য সংগঠনের পক্ষপাতিত্ব নিয়ে কোন বিরোধ আমাদের পরিবারে নেই, দোলাভাই ইসলামিক মন-মানসিকতার ও তিনিও তাবলীগে সময় দেন সুযোগ পেলেই, ছোটবোন বাইরে পর্দা করে চলে, ছোট ভাইকে আমিও দেখভাল করি যাতে দ্বীনের বিষয় নিয়ে সচেতন থাকে, বাসায় সবাই নামাজ পড়েন, মাহরাম নন-মাহরাম বিষয় টা গুরুত্বের সঙ্গে মেনে চলার চেষ্টা করি, খুব বেশি ধার্মিক পরিবার নয় তবে সবমিলিয়ে মোটামুটি, আমার নিয়ত আছে আমি ও আমার সহধর্মিণীর উছিলায় পরিবারকে সাধ্যমতো আরো দ্বীনদার হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, আলহামদুলিল্লাহ, ২০২৫ সালের রমজান মাস থেকে। করোনার সময় ২০২০ সাল থেকে নামাজ পড়া শুরু করেছি, ক্যাম্পাস লাইফে নামাজ ঠিকঠাক পড়া হতো তবে গ্রাজুয়েশনের পরে ২০২৩ সালে বাসায় আসার পর ফজর ঠিকমতো পড়া হতোনা, এখন আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত পড়ি। স্কুল লাইফ থেকে বিভিন্ন সময়ে হেদায়াতপ্রাপ্ত ও হেদায়াতবিমূখ হয়েছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ওযরবশত ১/২ ওয়াক্ত ফজর মিস হয়, জাগ্রত অবস্থায় অন্যান্য ওয়াক্ত মিস করিনা।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যা, আলহামদুলিল্লাহ,
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চোখের জ্যোতির সমস্যার কারণে চশমা ব্যবহার করছি নিয়মিতভাবে ২০১৭ সাল থেকে, আর মানসিক সমস্যা একটাই নিজের থেকে পরিবারের সদস্যদের নিয়ে চিন্তাভাবনায় মগ্ন থাকি বেশি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কিছু চাওয়া বা সিজদা করা শিরক, (নাউজুবিল্লাহ) [ঘরেইতো পীর হিসেবে মা-বাবা আছেন, সর্বোচ্চ মাজারে শায়িতদের জন্য দোয়া খায়ের করা যেতে পারে, সুযোগ হলে এসব বিষয়ে মানুষকে সচেতন করি, বর্তমান এলাকায় কয়েকটি মাজার আছে, তাদের কার্যক্রমে কোনভাবেই আমরা সম্পৃক্ত নই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মুন্তাখাব হাদিস, ফাজায়েলে আমল, (তাবলীগে সময় দেবার সুবাদে সুযোগ হয়েছে), ২০১৯/২০ এ একটি ইসলামিক বই পড়েছিলাম কিন্তু নাম মনে নেই, প্যারাডক্সিকাল সাজিদ ও আর-রাহিকূল মাখতুম বইটা সহ অন্যান্য কিছু বই পড়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মোহাম্মদ হবলুস, মাওলানা তারিক জামিল, ড. জাকির নায়েক, দেলোয়ার হোসাইন সাঈদী, মোঃ মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, আবু ত্বহা আদনান,(কারো অন্ধভক্ত নই বা কোন আলেমকে নিয়ে গোড়ামি বিরুপ মন্তব্য নেই তারা ব্যতীত যারা আজকাল ফতুয়া বা অন্যান্য আলেম নিয়ে নিন্দা করে)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বপ্নঃ মা-বাবা ইচ্ছেগুলো পূরণ করতে চাই কল্যাণমূলক যা কিছু তারা আমার কাছে প্রত্যাশা করেন। পরিবার নিয়ে হজ্ব করা, যেখানে ইসলামিক ইতিহাস ঐতিহ্য নিদর্শন আছে সেই স্থানগুলো পরিদর্শন করার নিয়ত আছে। ব্যক্তিগত জীবনে তেমন বেশি কিছু দুনিয়াবি আশা আকাঙ্খা নেই যে আমার অনেক জায়গাজমি, বাড়ি-গাড়ি, ক্ষমতা ইত্যাদি থাকতে হবে, জীবনেরই যেখানে কোন গ্যারান্টি নেই, আজ আছি তো কাল নেই তাই আল্লাহতা'আলার হুকুম আহকাম পালন করা ও দ্বীনের কল্যাণে সামর্থানুযায়ী নিজেকে নিয়োজিত রাখা এর বেশি কিছু ভাবিনা। স্বভাবঃ শান্ত মেজাজের সরল মানসিকতার মানুষ আমি, সদা হাস্য বদনে সবার সাথে সম্মানের সঙ্গে আন্তরিকভাবে মিশতে পছন্দ করি, শরীয়াহ বিরোধী বিষয় নিয়ে যৌক্তিক কথা বলি তাই অনেকের কাছে অপছন্দের পাত্র, হাতেগোনা কয়েকজন বন্ধুবান্ধব আছে, গল্প-আড্ডাবাজ নই, টক-ঝাল নয় বরং মিষ্টি জাতীয় খাবারের ভয়াবহ পাগল আমি যদিও সুযোগ কম হয়, নীল সবুজ সাদা পছন্দের রং, একসময় কবিতা ছন্দ লিখতাম, ছন্দে ছন্দে প্রেজেন্টেশন দিতে বেশ ভালো লাগে, দাবা ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এসব খেলতে পছন্দ করি, ভাজাপোড়া খাবার পছন্দ নয়, কোনরকম নেশায় আসক্তি নেই (বিড়ি সিগারেট, ড্রিংকস), লাস্ট কবে একা দাড়িয়ে বা বসে দোকান থেকে চা খেয়েছি মনে নেই তবে বন্ধুবান্ধব বা সামাজিক পরিবেশের পাল্লায় পড়লে সেক্ষেত্রে চা টা খাওয়া হয়। নিজের সাথে ৩ টি শপথ করেছি অনেক আগেই যেমনঃ ১. কোনদিন শেইভ করবোনা তবে একসময় কাটছাট করতাম, ২০২২ থেকে সেটাও করছিনা ২. কোনরকম খারাপ নেশায় আসক্ত হবোনা ৩. ভয়াবহ এই ফেতনার জামানায় বিয়ের আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হবোনা আলহামদুলিল্লাহ ৩টাই ঠিকঠাক বিদ্যমান আছে। কম্পিউটার/আইটি সেক্টরে বিজনেস প্লানিং আছে ইনশাআল্লাহ, সোশ্যাল মিডিয়ায় তেমন আসক্তি নেই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? একদিনের ছুটিতে সাধারণত বাইরে তেমন যাওয়া হয়না, নামাজ ও দরকারী কাজ ছাড়া বাইরে তেমন সময় কাটাইনা, যখন বাসায় থাকি বাইরে গেলে পাঞ্জাবি, ট্রাউজার-টিশার্ট/শার্ট এসবই পড়া হয়, নামাজ বা কোথাও ঘুরতে বের হলে সেক্ষেত্রে পাঞ্জাবি আমার প্রথম পছন্দ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আছে আলহামদুলিল্লাহ, ২০২২ সাল থেকে অর্থাৎ ৪ বছর যাবৎ দাড়ি রেখেছি, (জীবনে কোনদিনও শেইভ করিনি) এবং বায়োলজিকালি আমার দাড়ির গ্রোথ কম।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা, সবসময়ই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা, আলহামদুলিল্লাহ যথাসাধ্য চেষ্টা করি,
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সামাজিক শিক্ষামূলক নাটক, ইসলামী সংগীত/নাশিদ দেখা/শোনা হয়, অফিস/পারিবারিক দায়িত্ব নিয়েই সময় কেটে যায় তাহলে সিরিয়াল/সিনেমা দেখার সময় কিভাবে পাবো, উশৃংখল বা ফ্যাশনেবল স্টাইলিশ বিকৃত যেকোনো গান অপছন্দ করি তবে সত্যি বলতে শালীনতা বিদ্যমান এরকম কিছু গান সাময়িক বিনোদনের জন্য শোনা হয়, ঘুমের আগে বা লং জার্নি তে কোরআন তিলাওয়াত শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ জামায়াত (কর্মব্যস্ততায় কম সময় দেওয়া হয় আর কি)
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে মাসকো গ্রুপে এসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি, কর্মস্থল গাজীপুরা, টঙ্গী, গাজীপুর (ফ্যামিলির সাথে থেকে জব করছি) এর আগে নরবান গ্রুপের নরবান কমটেক্স লিমিটেডে এসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি। কর্মস্থল জিরানী, বিকেএসপি, সাভার, ঢাকা। মার্চেন্ডাইজার হিসেবে আমাদের কাজ হচ্ছে ইউরোপীয়ান, আমেরিকান বায়ারদের থেকে অর্ডার নিয়ে সাপ্লায়ারদের থেকে সুতাসহ বিভিন্ন এক্সেসরিজ সোর্সিং করে নিটিং, ডায়িং, প্রিন্টিং, সুইং করে রেডি পোশাক যথাযথ সময়ের মধ্যে বায়ারের কাছে শিপমেন্ট দেওয়া। এর আগে স্বনামধন্য মন্ডল গ্রুপের আলিম নিট বিডি লিমিটেড এবং মন্ডল নিটওয়্যার এই ২ কোম্পানির মার্চেন্ডাইজিং এ কর্মরত ছিলাম। কর্মস্থল কাশিমপুর, কোনাবাড়ি, গাজীপুর। রাশিয়ান বায়ার গ্লোরিয়া জিন্স এবং ফ্রান্সের বায়ার ক্যারিফোর এই ২ টিমে নিযুক্ত ছিলাম। এর আগে ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কেমিক্যাল কোম্পানি তে কর্মরত ছিলাম। শুরুতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে ইউনিফিল গ্রুপের আমান গ্রাফিকস এন্ড ডিজাইন কোম্পানি তে আইই ডিপার্টমেন্টে স্বল্প সময় কর্মরত ছিলাম।
মাসিক আয় ৩৫০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই, ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি শিক্ষায় আপত্তি নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, তবে দ্বীনের খেদমতে কিছু করতে পারে, উল্লেখ্য বাসায় থেকেই অনলাইনে আজকাল অনেক কিছু করা যায় সেরকম কিছু একটা তাকে করতে পরামর্শ দিবো, আমি নিজেই তাকে এ ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করতে পারবো যেহেতু নিজেই অনলাইনে কিছু করার চেষ্টা করছি।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বর্তমান ঠিকানাতেই মা-বাবার সঙ্গে যেমনটা আছি এখন, কেননা মা-বাবা কে দূরে রেখে তাদের খেদমত করার সুযোগ টা মিস করতে চাইনা।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না, তবে বিয়ের আনুষ্ঠানিকতার ক্ষেত্রে পাত্রের সামর্থ্যের বাইরে কোন কিছু চাপিয়ে দেওয়াটাও আমি পছন্দ করিনা, এক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে সুন্নতি তরীকায় সব সম্পন্ন হয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীনের অর্ধেক পূরণ করতে ও দ্বীনদার পারিবারিক জীবন গঠন করতে, পরস্পরের কাছ থেকেও শিখবো ও দ্বীনের পথে কাজ করতে চাই। ধনী হওয়া অর্থাৎ রিজিকের বরকত পাওয়া, ফিতনার যুগে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, দৃষ্টির হেফাজত করা। সুন্নাহ নিয়মে মসজিদে খেজুর বিলিয়ে বিয়ে করতে চাই, পাত্রের সামর্থ্য অনুযায়ী মোহরানা ধার্য্য করা হবে, যত কম খরচ বরকত তত বেশি, কনে পক্ষকে জুলুম না করে বরপক্ষ সাধ্যানুযায়ী অলিমা আয়োজন করবো ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'১" - ৫'৭ (যেহেতু আমি ৫'১০" তাই পাত্রীও কিছুটা লম্বা হলে ভালো হয়)
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা গ্রাজুয়েশন রানিং (সর্বোচ্চ)
জেলা টঙ্গী আশেপাশের এলাকা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ সহ যেকোনো জেলার হতে পারে, (দ্বীনদারিত্ব প্রাধান্য পাবে, জেলা নয়)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী কিংবা ঘরোয়া পরিবেশে কিছু করছে এমন কেউ হতে পারে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার যেসকল বৈশিষ্ট্য বা গুণাবলির কথা বলা হয়েছে সেগুলোর সাথে মিল থাকলেই হবে। ছোটখাটো বিষয়গুলোতে বাকিটা দুজনে মানিয়ে নিবো। সেই সাথেঃ অহংকারমুক্ত, দ্বীনদার, পরহেজগার, মেধাবী, বিলাসিতা নেই বরং দানসাদকায় মনোযোগী কেননা আমি বিশ্বাস করি ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। রান্না বান্না মোটামুটি জানলেও চলবে তবে শেখার প্রতি আগ্রহী হতে হবে, সংসারধর্ম ও ধর্মকর্ম গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। টিভি-সিরিয়াল, ভেজাল খাবারে আসক্তি, অযথা খরচ এসব মুক্ত হতে হবে। ইংরেজি স্পোকেন ও কম্পিউটার স্কিলে মোটামুটি পারদর্শী হলেও চলবে যাতে যদি প্রয়োজন পরে তবে অনলাইনে বাসায় থেকে কিছু করতে পারে এবং পরিবারকে সাপোর্ট করতে পারে। তাকেও নিজের পরিবারের মতো সবাইকে আগলে রাখতে হবে, এতটুকু বলতে পারি তিনি আমার পরিবারে মা-বাবার কাছে মেয়ের মতো থাকবে এবং আমার কাছে অত্যন্ত যত্নে/দায়িত্বে থাকবেন ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বকশীগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10460

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বকশীগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8329

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বকশীগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11068

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বকশীগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11071

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বকশীগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ
জামালপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন