| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ, প্রতিদিন নিয়মিত নামাজ পড়ি। ছোট বেলা থেকেই নামাজ পড়ার চেষ্টা করেছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
মাঝে মাঝে গুরুতর কারণে কিছু নামাজ সপ্তাহে ১–২ ওয়াক্ত মিস হয়ে যায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, কুরআন তেলাওয়াত করতে পারি, তবে নতুন করে আবার শিখছি ও আরও ভালোভাবে তেলাওয়াতের চেষ্টা করছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ। কোনো সমস্যা নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
ইসলামের মূল দৃষ্টিভঙ্গি অনুযায়ী কেবল আল্লাহর প্রতি ভরসা ও দোয়া গ্রহণযোগ্য,তাই আমি মাজারে বিশ্বাস করি না ।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আলহামদুলিল্লাহ, বই পড়া আমার খুব প্রিয় একটি অভ্যাস। বিশেষ করে ইসলামিক বই পড়তে ভালো লাগে। এ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় বেশ কিছু ইসলামিক বই পড়ার সুযোগ হয়েছে। সব বইয়ের নাম উল্লেখ করা সম্ভব নয়, তবে উল্লেখযোগ্য কয়েকটি হলো— রিয়াদুস সালিহীন, আর-রাহীকুল মাখতূম, প্যারাডক্সিক্যাল সাজিদ, বেলা ফুরাবার আগে, কুররাতু আইয়ুন, জীবন যদি হতো নারী সাহাবির মতো, মুহস্বানাত এবং দ্য কেয়ারিং ওয়াইফ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদুল্লাহ, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ মতিউর রহমান মাদানী,ডা.জাকির নায়েক, ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ, পছন্দ ও অপছন্দ: বিভিন্ন শখ, পছন্দ ও অপছন্দ রয়েছে। সংক্ষেপে কিছু বিষয় উল্লেখ করছি। আলহামদুলিল্লাহ, এমন কোনো শখ লালন করার চেষ্টা করি না যা আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে দূরে নিয়ে যায়। ছোট ছোট কিছু শখ রয়েছে। গাছ লাগাতে খুব ভালো লাগে, বিশেষ করে ফুলের গাছ। প্রতিবছর অন্তত একটি ফুলের গাছ লাগানোর চেষ্টা করি। পাখি পালনও আমার খুব পছন্দের একটি শখ। বর্তমানে আমার নিজেরও কয়েকটি পাখি রয়েছে। এছাড়া রান্না করতে ভালো লাগে। অবসর সময়ে কুশিকাটা (ক্রোশিয়া), আর্ট ও সেলাইয়ের কাজও করতে পছন্দ করি। অপছন্দের বিষয়গুলোর মধ্যে রয়েছে ঝগড়া-বিবাদ, কাউকে খোঁচা দিয়ে কথা বলা এবং অপ্রয়োজনীয় ফ্রি-মিক্সিং। স্বপ্ন: আল্লাহ তাআলার পবিত্র ঘর (বায়তুল্লাহ) জিয়ারত ও উমরাহ/হজ আদায়ের তাওফিক লাভ করা। আল্লাহ রব্বুল আলামীন কবুল করুন। আমীন।
|