Profile

বায়োডাটা নং : 1598

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: মগবাজার,চৌমুহনী, ওয়ার্ড-৪
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বনশ্রী, রামপুরা
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ-মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নর্থসাউথ ইউনিভার্সিটি
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত,এফএভিপি এবং ম্যানেজার,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার বড় ভাই,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স করেছে।এখন একটি কোম্পানিতে(Augmedix) চাকরি করছে।অবিবাহিত তিনি।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার দুই চাচা এবং এক মামা। আমার মামা একজন উকিল। বড় চাচা-ইনকামটেক্স অফিসার ছিলেন এখন অবসরপ্রাপ্ত। ছোট চাচা-ট্রাভেল এজেন্সি বিজনেস করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ স্বচ্ছলভাবে চলতে পারি। ঢাকায় ভাড়া বাসায় থাকছি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবার সম্পূর্ণ দ্বীন মেনে চলে তা না।কিন্তু ইসলামের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করে।আমাকে দ্বীন মেনে চলতে বাঁধা প্রদান করেন না কিন্তু অনেক ক্ষেত্রেই সহযোগিতা পাই না।অনেক কিছু মানাই কঠিন হয়ে পরে।পরিপূর্ণ পর্দা করে চলার পরিবেশ নেই বাসায়। অনেক সময়ই নন-মাহরাম মেইনটেইন করা সম্ভব হয়ে উঠে না।কিন্তু নিজে যথা সম্ভব মেনে চলি।আমার মা এক্ষেত্রে অনেক সহযোগিতা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ পড়ি যখন থেকে দ্বীনের বুঝ পেয়েছি তখন থেকে একদম নিয়মত পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না,মাঝে মধ্যে ফজরের নামাজ কাযা হয় তাও খুবই কম।এবং তা আমি উঠার সাথে সাথেই পড়ে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি,আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি না,জটিল কোনো রোগই নেই,আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শিরকের অর্ন্তভুক্ত তাই এড়িয়ে চলি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফেরা,সীরাহ,মা,মা,মা এবং বাবা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ,শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আসিম আল হাকিম
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ২০১৯ সালে হঠাৎ করেই একদিন দাইয়্যুস নিয়ে পড়ে কি জানি হলো, আল্লাহর রহমতই সাথে সাথেই কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নিয়েছিলাম এখন থেকে পরিপূর্ণ পর্দা করব, দ্বীন মানব এবং দ্বীনের বাইরে চলব না ইন শা আল্লাহ। এরপর থেকে আলহামদুলিল্লাহ কোনোদিন পর্দা ছাড়া চলিনি।আমার পরিবারে সবচেয়ে বেশি সাপোর্ট পাই আমার আম্মার থেকে। তাকে আমি ছোট থেকে কখনো স্বজ্ঞানে নামাজ,রোজা বাদ দিতে দেখিনি।পর্দা ছাড়া চলতে বা নন-মাহরামদের সাথে অপ্রয়োজনে কথা বলতে দেখিনি।আমার দ্বীনের জ্ঞান আর তাগিদ আমার মা'র থেকেই পেয়েছি আমি।দ্বীনের জ্ঞান আসার পর থেকে আমি নিয়মিত চেষ্টা করি কিছু না কিছু জানার।পড়ার।চেষ্টা করি গুনাহ থেকে দূরে থাকার কিন্তু অনেক সময়ই শয়তানের ধোঁকায় পরে গুনাহ হয়ে যায় তাও বুঝা মাত্রই তওবা করে নেই। আমি এম বি এ করতে চাই বিয়ের পর হলেও কারণ আব্বুর খুব ইচ্ছা। এটা তার মন রাখার জন্যে।এছাড়া ইচ্ছা আছে কোনো অনলাইন মাদরাসায় ভর্তি হবার।চাকরি করার আমার কোনো ইচ্ছা নেই কিন্তু স্বামীর মত থাকলে কোনো বিজনেস করতে চাই। উনি দেখাশোনা করবেন। আমি ভিতরের কাজটুকু দেখলাম। আমি মানুষ হিসেবে খুবই নরম মনের,আমি হালকা একটু কথাও নিতে পারি না, খুব মনে লেগে যায়। আর আমি চেষ্টা করি নিজের কথা বা আচরণ দিয়ে কাউকে কষ্ট না দিতে। আমি এক্সট্রাভার্ট কিন্তু সবার সাথে না।যার সাথে সব মিলে মনে হয় আমার সাথে মাইন্ড মিলছে তার সাথেই। আমার হাসিখুশি মানুষ পছন্দ, মিশুক হবে, সবার খেয়াল করে চলবে,কারণ আমি এমনই। আমার একসময় অনেক রাগ ছিল,এখন আল্লাহর রহমতে কমেছে, ইন শা আল্লাহ সময়ের সাথে আরো কমবে। তাই আমি একজন শান্ত মানুষ চাই জীবনসঙ্গী হিসেবে। যে হাসিখুশি হবে, দ্বীনদার হবে, দ্বীনের ব্যাপারে ছাড় দিবে না যত যাই হোক।তার পরিবারকে সে দ্বীনের আলোকে চালাবে এবং আমাকে সর্বক্ষণ সাহায্য করবে ঠিক মতো চলতে। আমার পশুপাখির প্রতি অনেক মায়া।আমার ৫টা বিড়াল আছে। সব রেসকিউ করা যদিও।এছাড়া রাস্তায় দেখলে আমি খাবার দিতে পছন্দ করি।আমার খুবই খারাপ লাগে ওদের জন্য। আমি চাই এমন একজন যার পশুপাখির প্রতি মায়া থাকবে,সে আমার এসবে বাঁধা দিবে না। সত্যবাদী,ন্যায়পরায়ণ,সুন্নাহ মেনে চলবে। আমার ট্রাভেলিং পছন্দ অনেক। এমন না যে ঘুরতে প্রতি মাসে নিতে হবে কিন্তু একদম ঘরকুনো মানুষ আমার ভালো লাগে না। আমি চাই সে দ্বীন নিয়ে নিয়মিত চর্চা করবে এবং হক আদায় করবে সবার।আমার বাবা-মা জন্য আমার অনেক কিছু করার ইচ্ছা তাই আমি বিজনেস করতে চাই। আমি প্রচুর অভিমানী মানুষ তাই আমার জীবনসঙ্গীর এসব বুঝ থাকা জরুরি।আমার জীবনে বিশেষ কোনো চাহিদা নাই কিন্তু আমি আশা করি একজন দ্বীনদার মানুষ তার স্ত্রীকে যথেষ্ট সময় দিবেন, হক আদায় করবে,সম্মান করবে,বিশ্বাস করবেন। আমি অনেক পরিষ্কার থাকতে পছন্দ করি,অগোছালো মানুষ আমার পছন্দ না।আমার ছবি আঁকতে ভালো লাগে।শখের বসে রান্নাও করি।মানুষের সাথে সহজে মিশে যেতে পারি।আমার ইচ্ছা আমি অসহায় মানুষ, পশুপাখির জন্য কিছু করব সামর্থ্য অনুযায়ী। আমি চাই আমার জীবনসঙ্গী এসবে আমার সাথী হয়ে থাকবে।ঘুরব আমরা একসাথে, সব শখ পূরণ করব। আমি দ্বীনি পরিবেশ চাই আমার সংসারে। আশা করি আল্লাহ ইন শা আল্লাহ উত্তম একজনকেই মিলিয়ে দিবেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা,হিজাব,নিকাব,হাত ও পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ এর রোজার আগে থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? যথেষ্ট চেষ্টা করি কিন্তু বাসার পরিবেশের জন্য অনেক সময় পারি না।কিন্তু বিয়ের পর আমার জীবনসঙ্গীর সহযোগিতায় পরিপূর্ণ ভাবে মেনে চলার ইচ্ছা আছে ইন শা আল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি।নিজ থেকে দেখা বা শুনা বাদ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বিবিএ শেষ করেছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি মনে করি বিয়ের মাধ্যমে আমি নিজেকে গুনাহ হেফাজত করতে পারব,জীবনে আল্লাহ রহমত আর বরকত পাবো এবং দ্বীন মেনে চলা সহজ হবেন একজন দ্বীনদার জীবনসঙ্গীর সাহায্যে। বিয়ে আমার কাছে একে অন্যকে আল্লাহর জন্য ভালোবেসে পাশে থাকা,বিশ্বাস, ভরসা বজায় রেখে দুইজন দুইজনকে বুঝে চলা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫.৬"-৫.১১"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অর্নাস,মাস্টার্স পাশ।
জেলা পরিবারের ইচ্ছা পাত্র ঢাকার হলে ভালো হয় কারণ আমি ঢাকায় বড় হয়েছি।আর অন্যান্য সব মিললে স্থায়ী ঠিকানা যেকোনো জেলার হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারি, বেসরকারি চাকরিজীবী,ইন্জিনিয়ার। হালাল কামাই হতে হবে
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত-উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই একজন দ্বীনদার মানুষ হতে হবে। দ্বীনের ব্যাপারে কঠোর হবে এবং পরিবারকে সে পরিচলনা করবে দ্বীন অনুযায়ী। আন্তরিক, নরম স্বভাবের, হাসিখুশি, মিশুক হবেন,উত্তম আখলাক থাকবে। পরিবারের সাথে সুসম্পর্ক রাখবে,সততা বজায় রেখে চলবে। আল্লাহর ভয়ে হক আদায় করবে সবার প্রতি। চক্ষু শীতলকারী,নেককার হবে। রাগী,বদ মেজাজি হবেন না।আমি কোনো ভুল করলে ধৈর্য্যর সাথে বুঝিয়ে বলবেন এবং শিখিয়ে দিবেন। স্ত্রীর সকল হক আদায় করবে, সুন্নাত পালন করবে। সন্তানদের জন্য আর্দশ বাবা হবেন। আমার পরিবারকে সম্মান করবে এবং আমার বাবা-মার প্রতি আমার দায়িত্ব পালন করতে দিবে।অবশ্যই আমিও তার পরিবারকে সম্মান করে চলব ইন শা আল্লাহ, আমার কোনো সমস্যা নেই শ্বশুর শ্বাশুড়ির সেবা করতে। আমার পর্দার পরিবেশ তৈরি করে দিবে তার পরিবারে এবং পর্দা রক্ষায় তৎপর হবে। আমি অনেক নরম মনের মানুষ, অল্পে কষ্ট পাই,অনেক অভিমানী, আমি আশা করি তিনি এসব বুঝবেন, বিরক্ত হবেন না।আমাকে আমার মতো করে বুঝে নিতে চেষ্টা করবে, যেমনটা আমিও করব ইন শা আল্লাহ। আমাকে সবসময়ই সাপোর্ট করবে এবং বিশ্বাস করবে।সন্দেহ প্রবণ মানুষ আমার পছন্দ না।সবসময়ই দ্বীনের জ্ঞান আহরণে সজাগ থাকবে এবং তার পরিবারেও তা ছড়িয়ে দিবেন।বিনয়ী হবে এবং সবসময় কথা বলতে খেয়াল করে বলবে যাতে কেউ কষ্ট না পায়। আমি অনেক পশুপাখি প্রেমী,আমি চাই এমন একজনকে যার মনেও ওদের জন্য মায়া থাকবে। অহংকারী হবে না একদমই। মাহরাম মেনে চলবে এবং নজরের হেফাজত করবে।একাধিক বিয়ে নিয়ে অনাগ্রহী হবে, চরিত্রবান হবে। আমার ট্রাভেলিং পছন্দ, সেও যেনো এমনই হয়।সবসময়ই ইচ্ছা ছিল এটা আমার। স্ত্রীর কাজে সাহায্য করার মন মানসিকতা থাকবে।এমন না কাজ করতেই হবে কিন্তু প্রয়োজনে যেনো না বলে সম্ভব না। আমি আমার বাবা-মার কাছাকাছি থাকতে চাই যাতে করে তাদের প্রয়োজনে পাশে থাকতে পারি,তাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করতে পারি এবং আমি চাই আমার স্বামী এ বিষয়গুলো বুঝবেন এবং পাশে থাকবেন।আমি যেমন নিজের বাবা-মার জন্য করব তেমন আমি আমার শ্বশুর শ্বাশুড়ির জন্য ও করতে আগ্রহী, আমার এতে কোনো সমস্যা নেই। আমি চাই আমরা দু'জন দু'জনকে আল্লাহর জন্য ভালোবেসে পাশে থাকবো,সাথে থাকব ইন শা আল্লাহ। এবং যাকে আমি এত ভালোবাসব তার মা-বাবাকেও আমি যথেষ্ট সম্মান করে চলবো ইন শা আল্লাহ। আমি একজন বুঝদার,বিবেকবান, সাপোর্টিভ জীবনসঙ্গী চাই। যে আমার জন্য নিঃস্বার্থে করবে এবং আমিও তাই করব। এসব কিছুতে কেউ আগ্রহী হলেই কথা বাড়ালে ভালো হয়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কুমিল্লা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1668

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5062

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12186

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বুড়িচং, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3291

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দেবিদ্বার, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1444

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6238

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন