Profile

বায়োডাটা নং : 1536

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৭২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: আবদুল লতিফ হাট,বাকলিয়া,চট্টগ্রামে।আমার জন্মস্থান হাতিয়া,জেলা নোয়াখালী।তবে বর্তমানে চট্টগ্রামে স্হায়ী।
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: আবদুল লতিফ হাট,বাকলিয়া,চট্টগ্রামে।আমার জন্মস্থান হাতিয়া,জেলা নোয়াখালী।তবে বর্তমানে চট্টগ্রামে স্হায়ী।
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রামে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? স্নাতক,হাদীস ডিপার্টমেন্ট।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বায়তুশ শরফ আদর্শ কামিল( এম. এ) মাদ্রাসা।ইউনিভার্সিটি : IAU
পাসের সন ২০২৩
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় স্নাতকোত্তর চলমান,হাদিস ডিপার্টমেন্ট।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বায়তুশ শরফ আদর্শ কামিল (এম. এ) মাদ্রাসা।ইউনিভার্সিটি: IAU
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে সরকারি মসজিদের ইমাম ও খতিব ছিলেন,অবসর হওয়ার পর বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে পেশ ইমাম হিসেবে কর্মরত রয়েছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১/বড় বোন: সিটি কলেজ হতে ইন্টারমিডিয়েট,বিবাহিত,গৃহিণী। স্বামী: হাফেজ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স। পেশা: ঢাকায় ইগলু আইসক্রিমের ডীলারশীপ নিয়ে বিজনেস করছেন। ২/মেজে বোন: চট্টগ্রাম কলেজ হতে মাস্টার্স,বিবাহিত,গৃহিণী। স্বামী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স। পেশা: ডেপুটি ডাইরেক্ট,ইসলামিক ফাউন্ডেশন।
চাচা মামাদের পেশা চাচা কেউ কৃষক,কেউ চাকরিজীবী,কেউ বিদেশ। মামা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ হাতিয়াতে আমাদের দাদা এবং নানাদের অনেক জায়গা জমি ছিল,নানুদের সম্ভ্রান্ত পরিবার,পুরো হাতিয়াতে যেকেউ চিনেন,তাদের সম্পত্তি পরিমাণ এমন ছিল যে তারা ততকালীন ধনী বক্তিদের একজন ছিলেন।তবে নদী ভাঙ্গনের কারণে দাদা নানা,নানু সকলের সম্পত্তি নদী গর্ভে বিলীন হয়ে যায়।এরপর দাদাদের আবার বাড়ী করে।নানুদের অন্য জায়গায় অল্পকিছু জমি ছিল সেটি এখনো আছে,পারিবারিক দ্বন্দ্বের কারণে সেটি বিক্রি করে দেয়া হয়।জন্মস্থান বারবার ভেঙে যায় বলে চট্টগ্রামে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেয়া।আমাদের চট্টগ্রাম শহরে ফ্লাট আছে,বর্তমানে সেখানেই অবস্থান করছি।আপাতত অন্য কোথাও জায়গা জমি নেই।তবে ভবিষ্যতে আব্বুর জায়গা নেওয়ার ইচ্ছে আছে।রব যখন কবুল করেন তখন হবে ইনশাআল্লাহ। বাবা চাকরি করেন,আলহামদুলিল্লাহ ভালো সেলারি পান,তাতেই সংসার সুন্দরভাবে চলে। এছাড়া ব্যবসায় টাকা লাগানো আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারে সম্পূর্ণ দ্বীনি পরিবেশ বিদ্যমান রয়েছে। আমার কোন ভাই না থাকায়(অর্থাৎ নন-মাহরাম না থাকায়) আমার স্ত্রীর পর্দার জন্য বিশেষভাবে সতর্ক থাকার কোন প্রয়োজন নেই।একজন পর্দানশীন মেয়ের পর্দার জন্য সবোত্তম পরিবেশ বিদ্যমান রয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ,আলহামদুলিল্লাহ ৪-৫বছর বয়স থেকেই পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ায় ছোট থেকেই পরিপূর্ণ শুদ্ধ রূপে পড়তে পারি ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? মানসিক কোন রোগ নেই।বর্তমান সময়ে সবারি ছোট খাট কম বেশী শারিরীক রোগ থাকে,আমারও তাই।তবে উল্লেখযোগ্য কোন রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বিশ্ব নবীর জীবনী আর রাহিকুল মাখতুম,শব্দে শব্দে আল কোরআন,হিসনুল মুসলিম ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুখতি আমির হামজা,শায়খ আহমদুল্লাহ,শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক্ক(হাফিজাহুল্লাহ)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে কিছু কথাঃ আমি সহজ সরল এবং সহজ সরল মানুষকেই পছন্দ করি,ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা মানুষকে পছন্দ করিনা।অপচয় করা পছন্দ করিনা,কেননা অপচয়কারী শয়তানের ভাই।সুতরাং আমি চাই অর্ধাঙ্গিনী যেন অপচয়কারী না হন।আমি সাধাসিদে জীবন যাপন করি,অনাড়ম্বর বা বিলাসী জীবন যাপন পছন্দ করিনা।আমি অহংকারি নন,আমি ঠিক আমার মতোই একজনকে প্রত্যাশা করি।একজন নারী যেমন প্রেমময়,স্নেহময়,দয়াবান,যত্নবান,দায়িত্ববান,আদর্শবান স্বামী প্রত্যাশা করেন আমাকে ঠিক তেমনি পাবেন ইনশাআল্লাহ।আমিও ঠিক তেমন একজন স্ত্রী প্রত্যাশা করি। আমার স্বপ্ন/ইচ্ছে/পছন্দঃ মসজিদে সুন্নাত তরিকায় বিয়ে করতে চাই,বর সাজা আমার একদমি পছন্দ না,"বিশ্বনবী বলেন ঐ বিয়ে বরকতময় যে বিয়েতে খরচ কম হয়",উক্ত হাদিসের উপর আমল করতে চাই।আমার আরেকটি ইচ্ছে হলো স্ত্রীকে বউ না সাজিয়ে বোরকা পরিয়ে আমার বাড়ি নিয়ে আসবো,যাতে তার পর্দা কোনভাবেই লঙ্ঘন না হয়। আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধিঃ যোগ্যতা ও গুণাবলীর প্রশ্নে আমি শূন্য।আমি আল্লাহর নগণ্য গুনাগার একজন গোলাম,উত্তম আমলের অধিকারী নন,তেমন উন্নত চরিত্রের অধিকারীও নন,স্বামী হওয়ার তেমন কোন যোগ্যতা আমার মাঝে বিদ্যমান নেই,তবুও কেউ যদি তার যোগ্য মনে করে প্রস্তাব করেন কৃতজ্ঞ হবো।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত অধিকাংশ সময় পাঞ্জাবি,পাইজামা এবং লুজ প্যান্ট পরি।বাসায় গেন্ঞ্জি/টি-শার্ট পরি,সেকারণে মাঝেমাঝে গেঞ্জি/টি-শার্ট পরেও বাহিরে যাই।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ সুন্নতি দাঁড়ি আছে।১৪কি ১৫ বছর বয়স থেকেই রেখেছি।।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এসব পছন্দ করিনা বলে দেখিনা/শুনিনা।হঠাৎ শিরোনাম দেখে কখনো কৌতুহল জাগলে ফানি ভিডিও দেখা হয়,তাও খুব কম।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নেই।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানের ইমাম+অফিসে কাজ করি ১০/১২/২৫ইং থেকে।বর্তমানে নতুন জব হওয়ায় বেতন কম,পুরাতন হতে হতে আরো বাড়বে।বিবাহের মাধ্যমে আল্লাহ তাবারক তায়ালা রিজিকের প্রশস্ততা দান করেন এটা যারা মনেপ্রাণে বিশ্বাস করেন তারা নক করতে পারেন
মাসিক আয় প্রায় ২০হাজার
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবো।এতে কোন সন্দেহ নেই।স্ত্রীকে পর্দায় রাখা যেহেতু আমার দায়িত্ব তাই সর্বদা দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।পরপুরুষ আমার স্ত্রীকে দেখবে তা আমি কখনো ভাবতেও কষ্ট হয়।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি বাকি থাকে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? পরপুরুষের সাথে চাকরি করবে এটা মন থেকে মেনে নিতে পারিনা,তবে কখনো পরিস্থিতির স্বীকার হলে খুব প্রয়োজন হলে করবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমাদের ফ্লাটে আমার বাবা মায়ের সাথে থাকবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? হারাম জিনিস কখনো প্রত্যাশা করবো না।অনেকে উপহার আশা করেনা বললেও আকারে ইঙ্গিতে চায়,আশাকরি তেমনটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কখনোই হবেনা।যদি কনেপক্ষ খুশি হয়ে দেওয়ার নামে কোন উপহার সামগ্রী/ফার্নিচার পাঠায় তা ফেরত পাঠাবো।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূল (স) এর আদেশ এবং সুন্নাত পালনের মাধ্যমে চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই।বিবাহের মাধ্যমে পবিত্র ভালবাসায় আবদ্ধ হতে চাই।বিয়ে সম্পর্কে ধারণা বিয়ের মাধ্যমে মানুষের দিনের পূর্ণতা পায়,শারীরিক এবং মানসিক প্রশান্তি জোগায়,আমলে উন্নতি সাধন হয।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'৩ -৫-৬(শিথিলযোগ্য)
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা+আলেমা/ইন্টারমিডিয়েট পাশ/ডিপ্লোমা/অনার্স পাস/চলমান।পাশাপাশি যারা ডাক্তার/ইঞ্জিনিয়ার হয়েও মাদ্রাসার ইস্টুডেন্ট বিয়ে করতে আগ্রহী তারা নক করতে পারেন।
জেলা নোয়াখালী,সন্দীপ,চাঁদপুর,লক্ষীপুর,ফেনী,মিরসরাই,কুমিল্লা।চট্টগ্রাম বিভাগের মধ্যে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকা।নামাজ কাযা করার অভ্যাস না থাকা,ওয়াক্ত হলে যত দ্রুত সম্ভব নামাজ যেন পড়ে নেয়,নামাজের প্রতি যত্নশীল হবে। রমজানের ৩০টি রোজা রাখা,কাযা হলে পুনরায় রাখার ব্যাপারে উদাসীন না হওয়া। পরিধেয় বস্ত্র এমন হওয়া যাতে সতর ঢাকে।বিশেষ করে পাইজামা যেন টাখনু গিরার নিচে পরে। মহারাম কঠোরভাবে মেনে চলার চেষ্টা করা। আধুনিক স্টাইলিস্ট অবয়ব বোঝা যায় এমন বোরকা পরিধান না করা।(আধুনিক স্টাইলিস্ট পর্দাওয়ালী হলে নক না দিলে ভালো হয়) নাটক,সিনেমা,সিরিয়াল দেখার অভ্যাস থাকলে মনোমালিন্যতা সৃষ্টি হবে,সুতরাং এই স্বভাব থাকলে নক না দিলে ভালো হয়। অল্পে তুষ্ট থাকা।মিতব্যায়ী হওয়া।ধৈর্যশীল হওয়া। মিথ্যা বলার অভ্যাস থাকা যাবেনা,মিথ্যা পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্বের সৃষ্টি করে। চোগলখোরী করা যাবেনা।অর্থাৎ অন্যের কাছে নিজেকে ভালো প্রমাণের জন্য বা নিজ সার্থ চরিতার্থ করার জন্য যে ব্যক্তি অন্যের বদনাম করে একজনের সাথে অন্যজনের দ্বন্দ্ব লাগিয়ে দেয় তাকে চোগলখোর বলে।(এমন স্বভাব থাকলে নক না দিলে ভালো হয়)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চট্টগ্রাম এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3381

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3396

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1506

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3292

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3297

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1461

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন