Profile

বায়োডাটা নং : 1525

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৪′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: কুড়িপাড়া
বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: কুড়িপাড়া
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রাম কুড়িপাড়াতেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২ এসএসসি
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঝিনাইদহ সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি পাশ করেছি , কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি (PSC)এবং পার্শ্ববর্তী এলাকা -গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (SSC)পাশ করেছি আলহামদুলিল্লাহ
পাসের সন ডিসেম্বর -২০১৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত উপসহকারি কৃষি কর্মকর্তা (সরকারি চাকুরী জীবি)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহীনি
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের তিন বোনের একটা মাত্র কলিজার টুকরা ভাই দিয়েছেন।সবার ছোট সে এবং অবিবাহিত। ভাইয়া ঢাকা সরকারি বিজ্ঞান কলেজে প্রথম বর্ষে অধ্যায়নরত।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন ডিগ্রি প্রথম বর্ষ পর্যন্ত পড়েছেন। বিবাহিতা এবং একটা ৫ বছরের পুত্র সন্তান রয়েছে।পেশায় একজন গৃহিনী। আমার ছোট বোন বিবাহিতা এবং গৃহিনী। এইচএসসি পাশের পর ঢাকা Institute of Health technology (IHT)থেকে ৪ বছর মেয়াদি OTA (operation theatre assistant)কোর্স সম্পুর্ন করেছে। বিয়ের আগে চাকরিজীবি ছিল ।
চাচা মামাদের পেশা ১)বড় চাচা - ৭ বছর হলো আল্লাহর কাছে চলে গেছেন।তিনি পেশায় কৃষক ছিলেন। ২)পরেরজন পেশায় একজন কৃষক। ৩)তারপরের জন বাংলাদেশ রেইলওয়ে কর্মরত ছিলেন কিন্তু তিনি বরাবরই স্বাধীনচেতা মানুষ হওয়ায় চাকরি ছেড়ে ব্যাবসা এবং কৃষি কাজে মনোনিবেশ করেন। বর্তমানে কৃষি কাজ করেন। ৪)এরপর আমার আব্বু তো ৪/৭/২০২৩ এ চিকিৎসাধীন অবস্থায় আল্লাহর কাছে চলে গেলেন। ৫) ছোট চাচা -ঢাকায় একটা পোশাক কারখানায় কর্মরত। আমার ৩ জন মামা আলহামদুলিল্লাহ ১) বড় মামা চাকুরীজীবি ছিলেন বর্তমানে সাংসারিক কাজ -কর্ম করেন ২) মেজো মামা চাকুরী জীবি ৩) ছোট মামা চাকুরী জীবি
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ যেহেতু আমার আব্বু সরকারি কর্মকর্তা ছিলেন তাই প্রতিমাসে তার পেনশরের টাকা আমার আম্মু পায় তাছাড়া তিনি কিছু টাকা সঞ্চয় করে গিয়েছিলেন আমাদের জন্য। উত্তরাধিকার সুত্রে পাওয়া ফসলি জমির উপর টাকা পায়। আমি নিজে যেহেতু ডিপ্লোমা ডাক্তার হিসেবে সাড়ে তিন বছর কর্মরত ছিলাম তাই আমার নিজের ও কিছু টাকা সঞ্চয় আছে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সত্যি কথা বলতে জব ছেড়ে ইসলামিক লাইনে আসার পর আমি যেভাবে কঠোর পর্দা মেইনটেইন করি আমার পরিবারের লোকজন সেইভাবে মানেনা।যদিও তারা বাইরে গেলে সম্পুর্নরুপে পর্দা করেন কিন্তু বাসায় নন মাহারাম মানেন না তবে শরীয়তের অন্যান্য বিধি -নিষেধ মেনে চলার চেষ্টা করেন।।নামাজ -কালাম, কুরআন তিলাওয়াত প্রতিদিন ই করেন আলহামদুলিল্লাহ । আমাকে পরিপূর্ণ পর্দায় রাখেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ ১২ বছর যাবৎ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সপ্তাহে কাযা হয়না। কোনদিন যদি ওজরে (কোন কারনে)কাযা হয়ে ও যায় পরবর্তীতে যত দ্রুত সম্ভব আদায় করে নেয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আমি মানসিক ভাবে সম্পুর্ন সুস্থ তবে আমার শারীরিক প্রতিবন্ধকতা আছে আলহামদুলিল্লাহ। জন্ম থেকেই আমার ঘাড়ের এক পাশ সামান্য কাত হয়ে থাকে যদিও অনেকে বুঝতে পারেন না।আমার শারীরিক এই প্রতিবন্ধীতার জন্য চলতে -ফিরতে বা দৈনন্দিন কাজ করতে কোন রকম অসুবিধা বা সমস্যা হয়না আলহামদুলিল্লাহ।একজন স্বাভাবিক মানুষের মতই আমি সম্পুর্ন সুস্থভাবে চলাফেরা করি আলহামদুলিল্লাহ। ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সম্পুর্ন রুপে শিরক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক।সবচেয়ে বেশি কষ্ট লাগে যারা আল্লাহ তায়ালার নিকট কোনকিছু না চেয়ে মাজারে মানত করে এবং সেখানে তাদের প্রত্যাশিত জিনিস চাই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১) ঈমান জাগানিয়া কাহিনি ২)বেলা ফুরাবার আগে ৩)পর্দার সঠিক বিধি-বিধান
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) ড:খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ২) দেলোয়ার হোসেন সাঈদী ৩) মাহমুদ বিন ক্বাসিম সহ অনেকে
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে কিছু লিখতে বেশ ভয় লাগে আমার।নিজের সম্পর্কে লিখতে গেলে নিজের ঢাক -ঢোল পেটানো হবে কি না ভাবছি।যেহেতু এখানকার নিয়ম অনুযায়ী আমাকে লিখতেই হবে তাই লিখব।যিনি পড়বেন তিনি ধৈর্য সহকারে এত বড় লেখা পড়বেন আশা করি। আমি জেনারেল পড়ুয়া শিক্ষিতা এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে।ছোট বেলা থেকে অভাব কি জিনিস বুঝিনাই।অনেক আদরে মানুষ হয়েছি।আমার সামান্য শারীরিক প্রতিবন্ধীতা থাকা শর্তেও পরিবার এবং আত্বীয় স্বজনদের আদর -স্নেহ -ভালোবাসা আমি কম পাইনি বরং বেশি ই পেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু গ্রামে বড় হয়েছি তাই ছোট বেলা থেকেই খুব চঞ্চল ছিলাম।পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা,কবিতা লেখা,ছবি আকা সবকিছু করতাম।আস্তে আস্তে প্রাইমারি শেষ করে মাধ্যমিকে গ্রামের বালিকা বিদ্যালয়ের ভর্তি হলাম।ক্লাস সিক্স থেকেই আলহামদুলিল্লাহ নামাজ পড়তে শুরু করলাম।যখন থেকে ক্যারিয়ার মানে কি বুঝতে শিখলাম তখন থেকেই স্বপ্ন ছিল আমি খুব বড় একজন ডাক্তার হবো ইনশাআল্লাহ যেহেতু পড়াশোনায় ভালোই ছিলাম।মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হ(৪.৮১)হওয়ায় আর HSC তে ভর্তি হলাম না।ভাবলাম অন্তত ডিপ্লোমা ডাক্তার হয়ে নিজের শখ টা পুরন করব।আমি এমন এক পরিবারে জন্মেছি, এমন আব্বু -আম্মু পেয়েছি যারা কখনোই তাদের কোন ইচ্ছা আমার বা আমাদের উপর চাপিয়ে দেন নাই।আমি সিদ্ধান্ত নিলাম আমি MATS (medical Assistant training school) চার বছর মেয়াদি ডিপ্লোমা ডাক্তার কোর্সে ভর্তি পরীক্ষা দিব।আলহামদুলিল্লাহ কৃতিত্বের সাথে চান্স পেয়ে গেলাম।পড়াশোনায় মনোযোগী হয়ে গেলাম।তখন হয়তো পর্দা করতাম না বা শরীয়তের অন্যান্য বিধি - নিষেধ মানতাম না কিন্তু নামাজ আদায়, কুরআন তিলাওয়াত প্রতিদিন করতাম।অনেক সময় পড়াশোনার চাপ এত থাকতো যে সেই শেষ রাত ৩ টায় উঠে কুরআন তিলাওয়াত করে পড়তে বসতাম।একাডেমিক ৩ বছর পড়াশোনা,হসপিটালের প্লেসমেন্ট কৃতিত্বের সাথে শেষ করলাম।এরপর ৯ মাস ঝিনাইদহ সদর হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করলাম।এরপর নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস ইনটার্নশিপ কমপ্লিট করলাম। এরপর থেকে নিজেকে একজন ডিপ্লোমা ডাক্তার হিসেবে দেখার জন্য বগুড়ার একটা নার্সিং হোম গাজীপুর টংগিতে গার্মেন্টস ফ্যাক্টরিতে ডিউটি ডাক্তার হিসেবে,সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এ হেলথ এ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করি। এরপর কুমিল্লায় Family planning Association of Bangladesh e ECS (executive clinical service)পদে জয়েন করি ১১/১১/২০১৯। জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সিদ্ধান্ত এই জবকালীন ই নেয় আলহামদুলিল্লাহ।চাকুরী জীবনে আমি সবসময়ই একা রুমে থেকেছি। সংগী হিসেবে ছিল শুধু ফোন টা ই।একাকীত্ব কাটাতে ফেসবুকিং, গান শোনা এবং নাটক দেখতাম।ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক সময় কুরআন তিলাওয়াত সামনে চলে আসতো।আগে ও কুরআন তিলাওয়াত শুনতাম কিন্তু কম, গান শুনতাম বেশি।একদিন একটা তিলাওয়াত আমার সামনে আসলো এবং আমি প্লে করতেই আমার বুকের ভিতর যেন তছনছ হয়ে গেলো। এত সুন্দর তিলাওয়াত টা লাগছিল যে কি বলব।এরপর থেকে আস্তে আস্তে আমি গান শোনা কমিয়ে দেয় আর ভাবতে থাকি এত সুন্দর কুরআন তিলাওয়াত অথচ আমি তো সহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ই জানিনা আর শুদ্ধ তিলাওয়াত না জানলে আমার নামাজ ই তো হবেনা।আমি তো আলহামদুলিল্লাহ সেই ছোট বেলা থেকেই নামাজী তাহলে এতদিনের নামাজ কি করে কবুল হবে?একদিন ফোন থেকে সমস্ত কিছু ডিলিট দিয়ে দিলাম।প্রচুর কুরআন তিলাওয়াত শোনার আর করার অভ্যাস করলাম।দিনদিন মনে হতো জবের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি।আমার শরীর টা ই শুধু অফিসে যেত কিন্তু মন টা না।মনে মনে ভাবতাম শুধু হিজাব,পরিপাটি ড্রেসআপ করলেই পর্দা হয়না।তাই কষ্ট পেতে লাগলাম এতদিন বেপর্দা হয়ে চলেছি আমি?কত গুনাহ হয়েছে আমার। এরপর থেকে অনলাইন অফলাইনে জবের পাশাপাশি সহীহ শুদ্ধ কুরআন তিলাওয়াত শিখতে চেয়েছি কিন্তু কিছুতেই হয়ে উঠতোনা।এদিকে দিন যত যাচ্ছে তত জবের প্রতি অনীহা বাড়ছে।সিদ্ধান্ত নিতে থাকি জব ছেড়ে বাসায় এসে দ্বীনি পথ খুজে নেব।মাদ্রাসায় ভর্তি হয়ে আল্লাহর কালাম শুদ্ধভাবে শেখার সাথে সাথে অন্তরেও ধারন করব ইনশাআল্লাহ।কত কান্না করেছি সেটা আমি আর রব জানেন। বাসায় জানালাম আব্বু -আম্মু শুধু বললো তুমি কি আত্ববিশ্বাসী?আমি বললাম জ্বী ইনশাআল্লাহ। আব্বু বললো ওকে আল্লাহর নামে শুরু করে দাও।এরপর করোনা পিরিয়ড পার করলাম।ওই সময় সবকিছু বন্ধ ছিল এরপর বাসায় এসে ভর্তি হয়ে গেলাম আমার স্বপ্ন পুরনে। রোজ যাওয়া আসা করেই আমার পড়াশোনা চলে আলহামদুলিল্লাহ। কঠোর পর্দা মানা, নন মাহারাম মেনে চলা আমার পক্ষে কঠিন হয়ে পড়লো। দ্বীনি পথে আসার পর আত্বীয় -স্বজন, প্রতিবেশী,বন্ধু -বান্ধবের কিছু কথা তুলে ধরলাম : ১) ইসস জব ছেড়ে দিয়ে ভুল করেছো।জব করলে তোমার বিয়ে টা হতো। হয়তো কেউ টাকার লোভে তোমাকে বিয়ে করতো আর এখন সেই জব টা ছেড়ে দিলে?কে বিয়ে করবে তোমাকে? ২) কি গো তুমি নাকি হুজুর হয়ছো? জব কি তাহলে আর করবেই না? ৩) শুধু শুধু এত বছর কষ্ট করে বাপের টাকা ফুরিয়ে পড়াশোনা করে কি লাভ? ৪) -আরে আবেগের ঠ্যালায় জব ছাড়লে পারবেতো হাফেজা হতে? সারাজীবন দ্বীনের পথে থাকতে? ৫) -এতো হাত -পা মোজা পরে পর্দা করার কি দরকার?আমরা এত জানিনা বাবা আমরা কি তাহলে জান্নাতে যাব না? ৬)আত্বীয় স্বজন (নন মাহারাম) এড়িয়ে চলো কেন?দিনদিন কি জংগী হয়ে যাচ্ছো ৭)বাসা ছেড়ে এখানে আসছো মাত্র দুই মিনিটের রাস্তা তাতে আবার বোরকা পরা লাগে নাকি?তাদের মতে বোরকা শুধু অপরুপা,রুপসী,সুন্দরী মেয়েদের জন্য ই।তাদের ভাষ্যমতে আমি বোরকা ছাড়া চললেও নাকি আমার দিকে মানুষ তাকাবে না ৮)কোন অনুষ্ঠানে গেলে-আরে এই হুজুর তো সবার মাঝে খাবেনা ৯)মনে হয় প্রেম প্রীতিতে ছ্যাকা ট্যাকা খাইছে তাই এখন সাধু সাজতে আসছে(আল্লাহ তায়ালা জানেন কতটা কষ্ট হয় শুনে) ১০)বিয়ে কি করবেনা?(অথচ আমি বলিনাই বিয়ে না করে এই পথেই থেকে যাব) ১১)কাউকে দ্বীনি পরামর্শ দিতে গেলে-নিজের বেলায় এতদিন বুঝোনাই?আগে তুমিও তো এই রকম করছো ১২)ও এখন তো আমরা ভালো বন্ধু -বান্ধব না তাই এড়িয়ে চলিস ১৩)কত দেখলাম উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট (আস্তাগফিরুল্লাহ) এই রকম কতশত কুরুচিপূর্ণ কথা আমাকে শুনে হজম করতে হয় সেটা আমি আর আমার আল্লাহ জানেন। ১৪)আবার অনেকে আছেন যারা আমার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।মন ভরে দোয়া করেন আমার জন্য।রাস্তায় বেরোলে সালাম সহ কুশলাদি বিনিময় করেন।আমার পরিবার বরাবরই আমাকে উৎসাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। নিজের পছন্দ :প্রিয় রঙ:গোলাপি,লাল,নীল, সবুজ,মোটামুটি সব রঙ ই এখন ভালো লাগে প্রিয় খাবার:সব ধরনের হালাল খাবার। এর মধ্যে -ডিম,গরুর গোশত,ডাল,দুধ।আলহামদুলিল্লাহ সব ধরনের দেশীয় খাবার ই আমি নিজে রান্না করতে পারি। মানুষের সাথে মিশতে ভালোবাসি,মিথ্যা বলা,প্রতিশ্রুতি ভংগ করা,আমানতের খিয়ানত করা মানুষকে সহ্য করতে পারিনা বা তাদের সংস্পর্শ সম্পুর্নরুপে এড়িয়ে চলি। সর্বপরি যারা দ্বীনের পথে চলে বা চলার আগ্রহ প্রকাশ করেন তাদের সাথে মিশতে বেশি পছন্দ করি। শখ:আমার খুব ইচ্ছা আমার একটা বড় ফুলের বাগান হবে।ফুল আমার অসম্ভব প্রিয় একটা জিনিস। ফুল দেখলেই জান্নাতি জান্নাতি একটা ভাব মনে আসে। কত সুন্দর সৃষ্টি আল্লাহ সুবহানু তায়ালার সুবহান আল্লাহ। আমাদের বাসায় অনেক ফুল গাছ আছে আলহামদুলিল্লাহ। ইনশাহ আল্লাহ শ্বশুর বাড়িতে ফুলের বাগান করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা। স্বপ্ন:দুনিয়ায় নিজের জন্য শুধুমাত্র দুইটা গুরুত্বপূর্ণ স্বপ্ন আছে আমার। ১) একজন কুরআনের হাফেজা হয়ে সারাজীবন দ্বীনের পথে অটল থাকা এবং দ্বীনি খেদমতে নিজেকে শামিল করা ২)একজন দ্বীনদার মানুষের আহলিয়া হওয়া ইনশাআল্লাহ দ্বীনি -দুনিয়াবি যোগ্যতা : যেহেতু জেনারেল পড়ুয়া তাই এখন পর্যন্ত দ্বীনি যোগ্যতা অর্জন করা হয়ে ওঠেনি। যেহেতু হিফজে পড়াশোনা করছি ইনশাআল্লাহ কুরআনের হাফেজা হবো এরপর ইচ্ছা আছে আলেমা ও হবার বাকিটা আল্লাহর ইচ্ছা তবে আমি নামাজ পড়তে জানি,সহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত জানি,হালাল -হারাম সহ শরীয়তের বিধি নিষেধ জানি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি তাহলে এটাও তো দ্বীনি -দুনিয়াবি যোগ্যতা বলে আমার মনে হয়। হতে পারে আপনি হাফেজা,আলেমা নন কিন্তু আমল করেন।অল্প আমল ই নাজাতের জন্য যথেষ্ট।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, মুখ ঢাকা হিজাব,হাত -পা মোজা
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? দেড় বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেড় বছর আগে এইসব দেখতাম। প্রুচুর গান শুনতাম এবং নিজে নিজে গাইতাম।ব্যাবহৃত ফোন ভর্তি পছন্দের গান থাকতো (নাউযুবিল্লাহ) । আলহামদুলিল্লাহ যখন থেকে পুরাপুরি ভাবে ইসলামের পথে এসেছি তখন থেকে সবকিছু বাদ দিয়ে দিয়েছি। স্পষ্ট মনে আছে এক মুহুর্তে আমার ফোন থেকে সমস্ত কিছু ডিলিট করে দেয়। যেহেতু বর্তমানে সোশ্যাল সাইডের সাথে কানেক্টেড আছি সেহেতু অনিচ্ছা শর্তেও অনেক সময় এইসব সামনে চলে আসে, আলহামদুলিল্লাহ স্কিপ (এড়িয়ে) করে যায়।।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? যেহেতু আল্লাহ তায়ালা আমাকে পরিপূর্ণ দ্বীনের পথে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেহেতু আমি আমার পরিবার, আত্বীয় -স্বজন, বন্ধু -বান্ধব এবং পরিচিতদের পরিপূর্ণভাবে দ্বীন পালনে উৎসাহিত করি।বোনদের কুরআন শিক্ষা দেয়।ইচ্ছা আছে পরিচিত হিন্দু ধর্মাবলম্বী মানুষকে ইসলামের দাওয়াত দিব ইনশাআল্লাহ। ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন medical Assistant বর্তমানে হিফজের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ। অনেকেই নার্সিং পেশার সাথে গুলিয়ে ফেলেন।৩১/১২/২০২১ সাল পর্যন্ত সাড়ে তিন বছর চিকিৎসা সেবার সাথে জড়িত ছিলাম। কর্মস্থল: ১)দুপচাচিয়া নার্সিং হোম -বগুড়া ২)হংকক ফ্যাশন -গাজীপুর,ঢাকা ৩)সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট CZM -অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) ৪)FPAB (family planning Association of Bangladesh)ফ্যামিলি প্লানিং এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ -নবাববাড়ি,নানুয়া দীঘিপাড় সংলগ্ন (কুমিল্লা) যেহেতু এটা পরিবার -পরিকল্পনা জব তাই কেমন জানি মনে হতো পরে আবার CZM এ জয়েন করি ৫)সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট CZM-সোনাইমুড়ি (নোয়াখালী) Family planning Association of Bangladesh (FPAB)এই জব নিয়ে খুব ডিপ্রেশড থাকতাম। পরিবার পরিকল্পনার পদ্ধতি দেওয়া এবং সব রোগের চিকিৎসা সেবা দিতে হতো। বিশেষত গাইনি রুগীদের।কিছু কারন ব্যাতীত পরিবার -পরিকল্পনার পদ্ধতি গ্রহন করা হারাম যেহেতু বাচ্চা নষ্ট করানো বা abortion ও পরিবার পরিকল্পনার একটা পদ্ধতি তাই অফিসে এই রকম সেবা দিতে হতো কিন্তু শুরু থেকেই আমি হেডঅফিসে লিখিত জমা দেয় যে জব গেলেও আমি কখনোই এবরশন করাতে পারবনা। পরবর্তীতে দেড় বছর আমি কোন ধরনের পরিবার পরিকল্পনার পদ্ধতি দেয়নাই শুধুমাত্র অন্যান্য রুগী দেখতাম।কেউ আমাকে জোর ও করেনি তবুও আমার মনে হতো জবটা বোধহয় হালাল না।আবারও czm এ জয়েন করি।
মাসিক আয় বর্তমানে আমি তো শিক্ষার্থী, জব করিনা তাই মাসিক আয় নাই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? *আমার অর্ধেক দ্বীনকে পরিপূর্ণ করতে ইনশাআল্লাহ। * ফিতনার এই যুগে নিজেকে হেফাজতে রাখতে। * জেনারেল পড়ুয়া ফ্যামিলিতে পরিপূর্ণ দ্বীন পালনে কতটা কষ্ট করতে হয় সেটা আমার মত হেদায়েত প্রাপ্ত জেনারেল পড়ুয়া বোনেরা ই শুধু জানেন।আমি চাই এমন কেউ আসুক যিনি আমাকে পরিপূর্ণ দ্বীন পালনে সহায়তা করবেন ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-40
উচ্চতা ৪ ফিট ৫" থেকে যেকোন উচ্চতা
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা দ্বীনদার হাফেজ,মাওলানা বা জেনারেল পড়ুয়া দ্বীনদার হলেও চলবে ইনশাআল্লাহ কিন্তু অবশ্যই নামাজী, সহীহ শুদ্ধ কুরআন তিলাওয়াত জানতে হবে
জেলা সিরাজগঞ্জ, পাবনা,বগুড়া,টাংগাইল সহ যেকোনো
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিপত্নীক
পেশা মাদ্রাসায় খেদমত বা যেকোন হালাল ইনকাম হলেই হবে ইনশাআল্লাহ।
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১)দ্বীনদার হতে হবে - অবশ্যই নামাজী এবং সহীহ শুদ্ধ কুরআন তিলাওয়াত জানতে হবে ২)আমার সম্পর্কে জেনে বুঝে দেখেই যেহেতু বিয়ে করবেন সেহেতু পরবর্তীতে আমার শারীরিক প্রতিবন্ধকতা,আমার সৌন্দর্য নিয়ে ছোট করে তিনি বা তার পরিবার কিংবা তার আত্বীয় স্বজন,প্রতিবেশী কথা বলবেন না। ঠাট্টা-বিদ্রুপ করবেন না। কটু কথা শোনাবেন না। ৩)আমার অভিভাবক হিসেবে আমার দ্বীন পালনে পুর্নাঙ্গ সহায়তা করবেন ৪)হাফেজ হলে আমাকে পড়াবেন (হিফজ) ইনশাআল্লাহ ৫) কোন কারনে আমার প্রতি অসন্তুষ্ট হলে আশেপাশের মানুষের সাথে গীবত না করে সরাসরি আমাকেই বলবেন। ৬)আমার মতামত, ইচ্ছা,রুচিকে প্রাধান্য দিবেন। আমি যেমন আপনার প্রতি সম্মান প্রদর্শন করব, যত্নশীল হবো আপনার ও উচিত আমাকে সম্মান করা এবং আমার প্রতি যত্নশীল হওয়া সর্বপরি একে অপরের প্রতি সদাচরণ করা। ৭) পায়জামা-পাঞ্জাবি, দাড়ি রাখা এগুলো সুন্নাহ যা আমার খুব ই ভালো লাগে। তাই আশা করব তিনি পায়জামা -পাঞ্জাবি পরবেন,মুখভর্তি লম্বা দাড়ি রাখবেন ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিরাজগঞ্জ সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6293

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12164

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12146

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6845

বয়স
22 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6824

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7804

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন