Profile

বায়োডাটা নং : 1508

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ইটনা, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কিষ্টপুর, চৌগাংগা, ইটনা কিশোরগঞ্জ
বর্তমান ঠিকানা বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রাজনগর, একবাড়িয়া
কোথায় বড় হয়েছেন? কিশোরগঞ্জ - ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া ইসলামিয়া আরাবিয়া বাইতুল আরকাম মাদরাসা, কেরানীগঞ্জ
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদরাসা চক বাজার ঢাকা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ গাড়ি চালায়
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার ছোট, সে কিছু পড়া লেখা করেছে, এখন সে বাড়ির পাশেই একটা দোকান চালায়, সে অবিবাহিত
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য এক বোন বড়, তার বিয়ে হয়ে গেছে, ৯ পর্যন্ত পড়ালেখা করেছে। ছোট বোন সে অবিবাহিত, সে মহিলা মাদরাসায় নাহবেমির পর্যন্ত পরেছে, এখন সে বাড়িতেই থাকে
চাচা মামাদের পেশা চাচা দুইজন, তারা তাদের পরিবার সব আলাদা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক কোন জমিজমা নাই, এবং ব্যবসা বা অন্য কোন সম্পদও নাই, শুধু বাড়িতে ঘর করার মতো জায়গা আছে। আমার নিজস্ব বাড়ি গ্রামে বর্তমান টিনের একটা ঘর আছে, এবং ওইখানেই আমরা সব সময় থাকি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? জ্বি, আলহামদুলিল্লাহ, তবে আমার পরিবারে আর্থিক অবস্থা ভালো না থাকায়, এবং আমি অধ্যায়নরত থাকায় এবং পরিবারের বড় ছেলে হওয়ায় ওইরকম দ্বিনি পরিবেশ হয়ে উঠে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি গত ৫-৬ থেকে খেদমতে করার ধরুন, একটা দ্বীনি পরিবেশ এবং ঘরের জন্য কাজ চলমান। আমার আম্মু একজন সাধারণ মানুষ তার পরেও নিজেকে সব সময় দ্বীনের গন্ডির ভিতরে থাকার চেষ্টা করেন। তবে আলহামদুলিল্লাহ আমি ছোট সময় থেকে কোন সময় আমার মা কে নামাজ ছাড়তে দেখি নাই, এবং নামাজের ব্যাপারে অনেক কঠোর। নিজে পড়া এবং পরিবারের সবাইকে পড়ার জন্য।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ৪-৫ বছর থেকে নামাজের ইহতেমাম করা হয়
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এক ওয়াক্তও না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে সিজদাহ্ করা, বা মাজারে কোন কিছু চাওয়া, এসব কিছু নাজায়েজ এবং শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিক্যাল সাজিদ। বেলা ফুরাবার আগে শেষ চিঠি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১/ মুফতি দেলোয়ার হুসাইন সাহেব ২/ আল্লামা মামুনুল হক সাহেব। ৩/ শায়েখ আহমাদুল্লাহ ৪/ মিজানুর রহমান আজহারী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সাধারণ, তাই আমার সব কিছুই সাধারণ পছন্দ, অসাধারণ কোন কিছু কোন সময় পছন্দ না। এবং আমার পছন্দ বলতে, আমি আমার সব সময় সবার সাথে হাসিমুখে কথা বলতে ভালো লাগে, এবং আমিও সব সময় চাই আমার সাথে সবাই হাসিমুখে কথা বলুক। ঘোরাঘুরি করতে অনেক ইচ্ছে, কিন্তু সময় কোন সময় হয়ে ওঠেনি। এবং আমার আরেকটা পছন্দ হলো বই পড়তে ভালো লাগে। অপছন্দঃ যে বেশি রাগ করে, বা কথার মধ্যে নিজেকে সব সময় বড় প্রমান করার চেষ্টা করে, বা অহংকার দাম্ভিকতা আমার একেবারেই পছন্দ না। স্বপ্নঃ আমার বড় তেমন স্বপ্ন নাই, তবে আমার ছোট ছোট স্বপ্নগুলোর মধ্যে, একটা স্বপ হলো বাইতুল্লাহ শরীফ যিয়ারত করা, সাথে আহলিয়াকে নিয়ে, যদি কখনো আল্লাহ তায়ালা সামর্থ্য দেন। এবং বাড়িতে একটা হাফ বিল্ডিং করা, এবং আমি যতটুকু পারি আমার পরিবারকে সুখে রাখব। এবং আল্লাহর দরবারে সব সময় দোয়া করি যে, আল্লাহ তায়ালা আমাকে এমন একজন জীবন সঙ্গী মিলিয়ে দেন, যে আমাকে এবং আমার পরিবারের সবাইকে বুঝবে, এবং সবাই মিলেমিশে থাকব। এবং আমার পরিবার নিয়ে সব সময় হাসিখুশি থাকব, হয়তো টাকা পয়সা কম থাকবে, কিন্তু সবার ভিতরে মিল মহব্বত কোন সময় কম থাকবে না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সব সময় রাসূল সাঃ এর সুন্নাতি পোষাক, পাঞ্জাবি জুব্বা পড়া হয়
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আলহামদুলিল্লাহ কোন সময় কাটা হয় নাই
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি,আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ইমাম ও খতিব হিসাবে আছি
পেশাগত তথ্য
পেশা ইমাম
পেশার বিস্তারিত বিবরণ ইমাম ও খতিব হিসাবে এক মসজিদে দায়িত্বে আছি, কুমিল্লায়, আলহামদুলিল্লাহ আমার উপার্জনে কোনরূপ হারামের মিশ্রণ নাই,। পাশাপাশি একটা কওমি মাদরাসায় খেদমতের আবেদন করেছি
মাসিক আয় ১৪০০০-১৫০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না, তবে পরিস্থিতি অনুযায়ী
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার বাড়িতে এবং আমার কর্মসংস্থানে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কোন কিছু কোন আশাবাদী না, নিজে যতটুকু পারি দিয়ে নিয়ে আসব।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে শুধু ভালোবাসার সম্পর্ক নয়; বিয়ে হলো একটি পবিত্র দায়িত্ব, ইবাদত এবং সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার। বিয়ে করব আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের জীবনকে হালাল ও সুন্দর পথে পরিচালনার জন্য, একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য, যে সুখে-দুঃখে পাশে থাকবে। বিয়ে মানুষকে হারাম থেকে বাঁচতে সাহায্য করে এবং একটি সুন্দর পরিবার গঠনের সুযোগ দেয়। রাসুলুল্লাহ ﷺ বলেছেন— يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ “হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কারণ, এটি দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।” — সহিহ বুখারি: ৫০৬৬; সহিহ মুসলিম: ১৪০০ বিয়ে সম্পর্কে আমার ধারণা— বিয়ে মানে শুধু একজন পছন্দের মানুষকে পাওয়া নয়; বরং এমন একজন মানুষকে পাওয়া, যার সঙ্গে আল্লাহর আনুগত্যের পথে জীবন কাটানো যায়। বিয়েতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন দায়িত্ববোধ, বিশ্বস্ততা, ধৈর্য, সম্মান, ক্ষমাশীলতা এবং একে অপরের অধিকার আদায় করার মানসিকতা। রাসুলুল্লাহ ﷺ বলেছেন— خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي “তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সর্বোত্তম।” — জামে তিরমিজি: ৩৮৯৫ আর রাসুলুল্লাহ ﷺ বলেছেন— تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ: لِمَالِهَا، وَلِحَسَبِهَا، وَلِجَمَالِهَا، وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ “একজন নারীকে চারটি কারণে বিবাহ করা হয়—তার সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দ্বীনের কারণে। সুতরাং তুমি দ্বীনদার নারীকে অগ্রাধিকার দাও।” — সহিহ বুখারি: ৫০৯০; সহিহ মুসলিম: ১৪৬৬ আল্লাহ তাআলা বলেন— وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً “আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৫,১- ৫,৬ পর্যন্ত
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা আলেমা হলে ভালো হয়, তবে কূদুরি বা হেদায়া, বা মিশকাত পড়া হলেও চলবে
জেলা কিশোরগঞ্জ বা তার আশপাশের এলাকা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা অধ্যায়নরত, ঘরের কাজে করতে পারে, বা না করতে পারলেও সমস্যা নাই। তবে নিজে ঘরের কাজ করার প্রতি আগ্রহী হলে ভালো হয়
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
পরিবারের বড় মেয়ে হতে হবে। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার সঙ্গে শুধু ভালো সময়গুলো ভাগ করে নেওয়া নয়, বরং জীবনের প্রতিটি কঠিন সময়ও একসঙ্গে পার করা যাবে। যে আমার হাসির কারণ হবে, আবার আমার চোখের পানির ভাষাও বুঝবে। আমি এমন একজন চাই, যার কাছে নিজেকে লুকিয়ে রাখতে হবে না; নিজের ভালো-মন্দ, ভুল-ত্রুটি, ভয় আর দুর্বলতাগুলোও যার কাছে নির্দ্বিধায় বলা যাবে। যে আমার নীরবতাকে অবহেলা না করে তার ভেতরের কথাগুলো বোঝার চেষ্টা করবে। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যে দ্বীনদার ও আল্লাহভীরু হবে; যার সঙ্গে থাকলে আমার ঈমান বাড়বে, আমল সুন্দর হবে এবং আল্লাহর আরও কাছে যাওয়া সহজ হবে। যে আমাকে শুধু দুনিয়ার সুখের সঙ্গী নয়, আখিরাতের সফলতার সঙ্গী হতে সাহায্য করবে। আমি এমন একজন চাই, যে রাগের সময়ও সম্মান করতে জানবে, মতের অমিল হলেও সম্পর্কের মর্যাদা বজায় রাখবে, ভুল হলে ক্ষমা করতে জানবে এবং আমাকে ভুল পথে যেতে দেখলে ভালোবাসা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনবে। আমি এমন একজন চাই, যে আমার প্রতি বিশ্বস্ত থাকবে, আমার সম্মানকে নিজের সম্মান মনে করবে এবং আমার পরিবারকে সম্মান করবে। যে ভালোবাসাকে শুধু সুন্দর কথায় নয়, বরং দায়িত্ব, যত্ন, ত্যাগ, ধৈর্য ও বিশ্বস্ততার মাধ্যমে প্রকাশ করবে। আমি এমন একজন চাই, যার সঙ্গে আমার সম্পর্কটা শুধু স্বামী-স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে নিরাপদ আশ্রয় এবং সবচেয়ে আপন মানুষ হয়ে উঠব। জীবনের শেষ দিন পর্যন্ত যার হাত ধরে বলতে পারব—জীবনটা সবসময় সহজ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ, পথ চলার জন্য আমার পাশে একজন সঠিক মানুষ ছিল। আর সবচেয়ে বেশি চাই—আমাদের ভালোবাসা যেন শুধু দুনিয়াতেই শেষ না হয়; বরং আল্লাহ যেন আমাদের এমন জীবনসঙ্গী বানান, যারা একে অপরের হাত ধরে জান্নাতের পথেও একসঙ্গে চলতে পারে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ইটনা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5017

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইটনা, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7989

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইটনা, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8043

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইটনা, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2218

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইটনা, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন