জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
“আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যে সম্মান ও বোঝাপড়া বজায় রাখে, হারাম সম্পর্ক থেকে দূরে থাকে। যার স্বভাব-চরিত্র ভালো, নম্র, ধৈর্যশীল এবং কথা-বার্তায় সংযত। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া না করে শান্তভাবে সমাধান করতে পারে। সে পরিবারকে গুরুত্ব দেবে, দায়িত্বশীল হবে এবং উভয় পরিবারের প্রতি সম্মান ও যত্নশীল থাকবে। জীবনের প্রতিটি পরিস্থিতিতে পাশে থাকবে—কষ্টে ধৈর্য ধরবে, আর সুখে কৃতজ্ঞ থাকবে। আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালো কাজে উৎসাহ দিবে, নিজেও নিজের উন্নতির চেষ্টা করবে। ভুল হলে সেটা বুঝতে পারবে, প্রয়োজন হলে ক্ষমা চাইতে পারবে এবং অন্যকে ক্ষমা করতেও জানবে। তার মধ্যে শালীনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সরলতা থাকবে, এবং পর্দা মেনে চলার মানসিকতা থাকবে। সে নিজের মর্যাদা ও লজ্জাশীলতা রক্ষা করবে এবং এই বিষয়ে সচেতন থাকবে। অপ্রয়োজনীয় ঝগড়া, অহংকার, হিংসা বা অতিরিক্ত চাহিদা থাকবে না—অল্পতেই সন্তুষ্ট থাকতে পারবে। সে এমন একজন হবে, যার সাথে কথা বললে শান্তি লাগে, যে মন খুলে কথা শুনতে পারে, বুঝতে চেষ্টা করে এবং আমার অনুভূতির মূল্য দেয়। যে আমাকে সম্মান করবে, আর আমিও তাকে একইভাবে সম্মান ও ভালোবাসা দিতে পারবো। আমি চাই আমাদের সম্পর্কটা শুধু ভালোবাসার না, বরং বিশ্বাস, সততা আর পারস্পরিক শ্রদ্ধার উপর দাঁড়িয়ে থাকুক—যেখানে কেউ কাউকে ছোট করে না, বরং একে অপরকে এগিয়ে নিতে সাহায্য করে। সে সময়ের মূল্য বুঝবে, অপচয় করবে না, জীবনের লক্ষ্য নিয়ে সচেতন থাকবে এবং ভবিষ্যৎ গড়ার ব্যাপারে আন্তরিক হবে। সবচেয়ে বড় কথা, আমি এমন একজন সঙ্গী চাই, যার সাথে থাকলে মনে শান্তি আসে, নিরাপত্তা অনুভব হয়, আর যার সাথে একসাথে একটি সুন্দর, হালাল, শান্তিপূর্ণ জীবন গড়ে তোলা যায়—যেখানে ভালোবাসা, দয়া, বিশ্বাস এবং পরস্পরের প্রতি দায়িত্ববোধ সবসময় বজায় থাকবে।”
|