| কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
বিবাহ এক গভীর, মহান এবং পবিত্র সম্পর্ক ।এক অপরিচিত মানুষকে নিজের জীবনের দায়িত্বের স্থান দেওয়া। তার হাসি, তার কান্না, তার দুংখ, তার স্বপ্ন-সব কিছু নিজের মত করে আগলে নেয়া। দুজন মানুষ দুটি দুনিয়া থেকে এসে একটি নতুন দুনিয়া তৈরি করা। একটি দুনিয়া যেখানে থাকবে ভালোবাসার আলো, দায়িত্বের ছায়া, আর আল্লাহর সন্তুষ্টির চেষ্টা। বিবাহ হচ্ছে ,আল্লাহর জন্য ভালোবাসা, যেখানে রাগ কমে যায়, ক্ষমা বড় হয়ে যায়, একে অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিবাহ করার প্রকৃত উদ্দেশ্য হলো, নিজের অর্ধেক দিন পূরণ করা, দুর্বল ঈমানকে মজবুত করা, হারাম দৃষ্টি থেকে চোখকে হেফাজত করা, জিনা নামক ফেতনা থেকে চরিত্রকে সুরক্ষা করা হেদায়েতের পথে আরও দৃঢ় থাকা, নিজের জীবনে একটি হালাল ভালোবাসা আনা, মানসিক শান্তি খুঁজে পাওয়া, নিজে দেখতে তো চরিত্রকে পরিপূর্ণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর উম্মত বৃদ্ধি করা। বিবাহ হচ্ছে, হালাল পথে ভালোবাসা পাওয়া, এবং হালাল পথে ভালোবাসা দেওয়ার সুযোগ পাওয়া। যে কারণে বিয়ে করব, একাকীত্ব জীবন বড়ই দুঃসহময়,আমি চাই কারো কাছে নিজের কথা বলতে, কারো কাঁধে মাথা রেখে দুঃখ ভাগ করতে,কারো ভালোবাসার হাত ধরে সারা জীবন হাঁটতে। আমি চাই একটি নিরাপদ হৃদয়,একটি হালাল আশ্রয়,একটি নিরাপদ ঠিকানা। বিবাহ শুধু সম্পর্ক নায় এটি একটি আমানত, একটি ইবাদাত,একটি নতুন জীবন। বিবাহ হচ্ছে,নতুন করে শুরু করা, নতুন দায়িত্ব নেয়া, নতুন স্বপ্ন আঁকা, নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে ঘরে তোলা। বিবাহ হচ্ছে,একে অপরের চোখের পানি মুছে দেওয়া, একে অপরকে হাসতে শেখানো, একে অপরের ভুল ক্ষমা করা, দুজন মিলে জান্নাতের পথে হাঁটা।
|