বায়োডাটা নং : 1400
| বায়োডাটার ধরণ | পাত্রীর বায়োডাটা |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| জন্ম সন | 2001 |
| উচ্চতা | ৫′ ৩″ |
| গাত্রবর্ন | শ্যামলা |
| ওজন | ৫০ কেজি কেজি |
| রক্তের গ্রুপ | ও পজিটিভ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| ঠিকানা | |
|---|---|
| স্থায়ী ঠিকানা |
আলীকদম, বান্দরবান, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: থানাপাড়া |
| বর্তমান ঠিকানা |
আলীকদম, বান্দরবান, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: থানাপাড়া |
| কোথায় বড় হয়েছেন? | আলীকদমে |
| শিক্ষাগত যোগ্যতা | |
|---|---|
| আপনার শিক্ষা মাধ্যম | জেনারেল |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা | স্নাতক চলমান |
| এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন | ২০১৮ |
| বিভাগ | মানবিক বিভাগ |
| ফলাফল | এ |
| এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? | এইচএসসি |
| এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন | ২০২০ |
| বিভাগ | মানবিক বিভাগ |
| ফলাফল | এ |
| স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? | ডিগ্রী ২য় বর্ষ |
| শিক্ষা প্রতিষ্ঠানের নাম | সরকারি মাতামুহুরী কলেজ,লামা |
| এখন কোন বর্ষে পড়ছেন? | ২য় বর্ষে |
| পারিবারিক তথ্য | |
|---|---|
| আপনার পিতা কি জীবিত আছেন? | জী, জীবিত |
| পিতার পেশার বিবরণ | তামাক ব্যবসায়ী |
| আপনার মা কি জীবিত আছেন? | জী, জীবিত |
| মাতার পেশার বিবরণ | গৃহিণী |
| আপনার কতজন ভাই আছে? | ৫ জন |
| ভাইদের তথ্য | ১.প্রবাসী। ২.অর্নাস ১ম বর্ষ ৩.SSC পরীক্ষার্থী ৪.৬ষ্ঠ শ্রেণী ৫. ৫ম সবাই অবিবাহিত |
| আপনার কতজন বোন আছে? | ১ জন |
| বোনদের তথ্য | ১.HSC পরীক্ষার্থী |
| চাচা মামাদের পেশা | মামা ১ জন দীনমজুর চাচা ৩ জন দীনমজুর |
| পারিবারিক অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত |
| অর্থনৈতিক অবস্থার বিবরণ | নিজস্ব বাসা,,, আলহামদুলিল্লাহ অল্প নিজস্ব জমি আছে। আমাদের পাড়া অনেক টা ঘনবসতিপূর্ণ। তবে এখানে আমারা সবাই আত্মীয়। এই জায়গাটা আমাদের দাদার ছিল।আমর আব্বু কিছু কিনে নিছে আমার দাদার কাছ থেকে। চাচারা কিছু কিনে নিছে। সবাই সবার জায়গায় ঘর তুলে ফেলছে।তাই ঘনবসতিপূর্ণ হয়ে গেছে। বাড়ির জায়গা ছাড়া ও আলীকদমের অন্য জায়গায় ও আমাদের জায়গা আছে। নিজস্ব কিছু পাহাড় ও আছে।যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহ ভালোই রেখেছে। |
| পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? | তেমন নাই ,,তবে চেষ্টা করছে।আলহামদুলিল্লাহ পরিবারের সবাই নামাজ পড়ার চেষ্টা করে। নন-মাহরাম ততটা মেনে চলতে পারে না।তবে চেষ্টা করে। বাবা ধান চাষ করে,পাতা চাষ করে। যখনই সময় পায় যথাসম্ভব নামাজ পড়ার চেষ্টা করে। |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? | আলহামদুলিল্লাহ ৩-৪বছর |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? | আলহামদুলিল্লাহ তেমন কাযা হয় না,,, রাতে ঘুমাতে দেরি হলে মাঝেমধ্যে ফজর কাজা হয় |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? | মোটামুটি,,, অনলাইনে কোরআন পড়া শিখতেছি |
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? | আলহামদুলিল্লাহ, না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? | মাজার জিয়ারত করা যায়,,, মাজারে কিছু চাওয়া শিরক |
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন | আর রাহীকুল মাখতুম ,, ফয়জুল কালাম,,, আকিদাতুত ত্বোহাবী |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন | শায়েখ আহামাদুল্লাহ ,,আবু ত্বোহা মুহাম্মদ আদনান,, নোমান আলী খান ,,তারিক জামিল |
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন | আমার বাগান করার ইচ্ছা। তবে আমার এখন কোন বাগান নাই। গাছ-পালা লাগাতে ভালো লাগে।আমার হাফেজা হওয়ার ইচ্ছা।আমার পরিবারের সদস্যদের দ্বীনের পথে আসতে সাহায্য করতে মনে চায়। আমি শান্তশিষ্ট মানুষ,,, ঝগড়া বিবাদ আমার ভালো লাগে না। অতিরঞ্জিত বিষয় ভালো লাগে না। অবৈধ প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এইসমস্ত ফিতনা থেকে দূরে রেখেছেন আলহামদুলিল্লাহ। ♦️♦️ আমার বাবা মা দুজনেই বরিশালের।তারা অনেক আগেই চট্টগ্রামের আলীকদমে চলে আসেন স্থায়ীভাবে। তখন আমার বাবা মায়ের বিয়ে হয় নাই। আমার দাদারা আগে আসছে।এর কয়েক বছর পর আমার নানারা আসছে। অনেকেই ভাবতেছেন এইসব কেন বলছি?? কারণ কিছু কিছু মানুষ (সবাই না) মানুষকে অঞ্চল ভিত্তিক বিচার করে। কিছু কিছু মানুষ বলে বরিশালের মানুষ খারাপ। আমি তাদেরকে বলতে চাই আপনারা কি বরিশালের সব মানুষের সাথে থাকছেন?? আপনি যে অঞ্চলেরই হন না কেন আপনি কি নির্দিষ্ট করে বলতে পারবেন যে আপনার অঞ্চলের সব মানুষ ভালো?? আমার বিশ্বাস বলতে পারবেন না। কারণ আমরা সবাই মানুষ। আমরা ফেরেশতা না যে আমাদের সব ভালো থাকবে। আমাদের সবার মধ্যেই ভালো খারাপ রয়েছে। আপনি সব সময় একটা মানুষের ক্ষতি করবেন আর সেই মানুষটি যদি প্রতিহত করে তাহলে সে খারাপ হয়ে যাবে। মানুষ হিসেবে কি তার অধিকার নাই অন্যায়ের প্রতিবাদ করার??? ♦️♦️♦️ আমাদের মতো যারা জেনারেল থেকে দ্বীনের হেদায়েত পায় তাদের অনেক প্রতিবন্ধকতার মধ্যে পরতে হয় একটা মাদ্রাসার মেয়ে পর্দা করলে কেউ কিছু বলে না। কিন্তু একটা জেনারেলে পড়াশোনা করা মেয়ে পর্দা করলে তাকে নানারকম উপহাস করা হয়।আর মেয়ে টা যদি শ্যামলা বা কালো হয় তাহলে তো আর কিছুই বলার থাকে না। তুই তো সুন্দর না ,, তোর দিকে কে তাকাবে হ্যান ত্যান বলে উপহাস করে। তাদের ভাব দেখে মনে হয় পর্দার বিধান শুধু ফর্সা সুন্দর মেয়েদের জন্য।আর কারও পর্দা করতে হবে না। কিন্তু আল্লাহ তো পর্দাকে ফরজ করেছেন।যার কোনো কাযা নেই। ♦️♦️♦️যারা জেনারেল থেকে দ্বীনের পথে আসে আমি মনে করি আল্লাহ তায়ালা তাদেরকে অনেক ভালোবাসেন (আল্লাহ সবাইকে ভালোবাসে)তাই দ্বীনের বুঝ দান করেন। এমন অনেক মাদ্রাসার ছেলে মেয়ে (আবার সবাই না )আছে যারা সবসময় ইসলাম নিয়ে পড়াশোনা করার পরও সঠিকভাবে দ্বীন পালন করে না। কিন্তু অনেক জেনারেল এর ছেলে মেয়েরা ইসলামের প্রত্যেকটা নিয়ম যথাযথ পালন করার চেষ্টা করে। আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে হেদায়েত একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন।হন আপনি জেনারেলের অথবা মাদ্রাসার। |
| জীবনযাপনের তথ্য | |
|---|---|
| ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? | আলহামদুলিল্লাহ কালো বোরকা ও হাত -পা মোজা সহ নিকাব পরি |
| কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? | আলহামদুলিল্লাহ ৩বছর |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? | জ্বী আলহামদুলিল্লাহ |
| নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? | আলহামদুলিল্লাহ, না |
| আপনি কোন ফিকাহ অনুসরন করেন? | হানাফি |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? | বর্তমানে নাই |
| পেশাগত তথ্য | |
|---|---|
| পেশা | শিক্ষার্থী |
| পেশার বিস্তারিত বিবরণ | ছাত্রী |
| মাসিক আয় | |
| বিবাহ সম্পর্কিত তথ্য | |
|---|---|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? | জ্বী |
| কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? | অর্ধেকদ্বীন পূরণ করতে,,, আল্লাহর সন্তুষ্টির জন্য,,, চরিত্র হেফাজতের জন্য,,, উত্তম মাহারামের জন্য ♦️♦️♦️ কথাগুলো শুনতে খারাপ লাগলেও সত্যি,, কালো বা শ্যামলা মেয়েদের মধ্যে ভালো লাগার মতন যদি সব গুণ থাকে ( যেমন: ঘরের সব কাজ করা,,৫ ওয়াক্ত নামাজ পড়েন,, রোজা রাখে,,হারাম রিলেশন করে না,, বড়দের সম্মান করে ইত্যাদি) তবুও একজন কালো বা শ্যামলা মেয়েদেরকে এই বলে রিজেক্ট করে দেয় যে মেয়ে আর একটু সুন্দর হলে সমন্ধটা করা যেত। কিন্তু ফর্সা বা সুন্দর মেয়ে যদি ১০/১২টা রিলেশন করে। নামাজ পড়ে না ,,, বড়দের সম্মান করে না। তবুও তাকেই বউ হিসেবে সিলেক্ট করে। তখন বলে দ্বীনদার তারা বানিয়ে নিবে। হেদায়েত কি মানুষের হাতে থাকে?? যে যাকে ইচ্ছা তাকেই দ্বীনদার বানিয়ে ফেলবো। আপনি যাকে কালো বা শ্যামলা,, চিকন,, মোটা,,খাটো,, পরিবার ভালো না বলে প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। এমন ও তো হতে পারে সে আপনার জন্য কল্যাণকর।কে আমাদের জন্য কল্যাণকর আর কে অকল্যাণ একমাত্র আল্লাহই ভালো জানেন। যেমন কুরআনে উল্লেখ আছে তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর এবং যা ভালোবাস হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণ।আর আল্লাহ জানেন কোথায় তোমাদের কল্যাণকর,, কোথায় অকল্যাণ তোমরা জানো না। তোমারা কোন কিছু অপছন্দ কর সম্ভবত তোমাদের জন্য কল্যাণকর। এবং সম্ভবত কোন কিছু তোমার কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণ। বস্তুত আল্লাহই জানেন তোমরা জান না সূরা বাকারা ২১৬ নং আয়াত |
| প্রত্যাশিত জীবনসঙ্গী | |
|---|---|
| বয়স | 25-32 |
| উচ্চতা | ৫'৫"-৬'৫"+ |
| গাত্রবর্ন | কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা |
| পেশা | এসএসসি,,, এইচএসসি,,অর্নাস,, মাস্টার্স,,,ডিগ্রি (জেনারেল, মাদ্রাসা ) |
| জেলা | বান্দরবান জেলার আলীকদম,,,লামা,,, চকরিয়া , কুমিল্লা, বরিশাল দেশের অন্যান্য জেলা আলোচনা সাপেক্ষে |
| বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
| পেশা | হালাল ব্যবসায়ী ,, হালাল চাকরিজীবী,, হালাল পেশা |
| অর্থনৈতিক অবস্থা | মধ্যবিত্ত,,, উচ্চবিত্ত ,, নিম্ন মধ্যবিত্ত |
|
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার জীবনসঙ্গীকে ৫ওয়াক্ত নামায পড়তে হবে। আমার জীবনসঙ্গীর মধ্যে গায়রত বোধ থাকতে হবে।দৃষ্টি হেফাজত করতে হবে। আমার যেহেতু হাফেজা হওয়ার ইচ্ছা আছে তাই আমার স্বামীর যতটুকু সাহায্য প্রয়োজন হবে সবটুকু দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করতে হবে। আমাকে দ্বীন পালনে সাহায্য করতে হবে। আল্লাহর প্রিয় বান্দী হতে সাহায্য করতে হবে। আমাকে পর্দা করতে সাহায্য করতে হবে। পর্দার পরিবেশ তৈরি করে দিতে হবে।হারাম রিলেশন নামক জীবন ধ্বংসকারী আমার জীবনে একদমই চাই না। এমন কেউ আমার বায়োডাটায় যোগাযোগ না করতে বিনীত অনুরোধ থাকলো। নন-মাহারাম মেনে চলতে হবে। স্ত্রীকে ভালোবাসতে হবে,,, সম্মান করতে হবে। পরোকিয়া করা যাবে না। স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এইকলামটা ভালো করে পড়বেন ♦️বিশেষ আকর্ষণ ♦️ আপনারা যারা পাত্রী দেখতে আসবেন ছেলে এবং ছেলের পরিবারের মহিলাদের নিয়ে আসবেন। অনেক ক্ষেত্রে পাত্র আসে না অথচ পাত্রের বাবা,চাচা,খালু,ভাই, দুলাভাই, বন্ধু আসে পাত্রী দেখতে। তখন যদি পাত্রী দেখা না দেয় তাহলে পাত্রী খারাপ। নিশ্চয়ই কোথাও সম্পর্ক আছে মেয়ের।একটা বিষয় আপনাদেরকে জানতে হবে যে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলের বাবা মেয়ের জন্য দেখা হারাম। এমন অনেক হাফেজ ছেলের সমন্ধ এসেছিল যারা পর্যন্ত তাদের পরিবারের পুরুষ সদস্যদেরকে দেখা না দেওয়া উনারা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। পরিশেষে একটা কথা বলতে চাই,, আপনি হাফেজ,, মাওলানা,, মুফতী,, জেনারেল অথবা নিরক্ষর হন না কেন আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার দায়িত্ব। যে দায়িত্ব পালন করতে না পারলে আপনি দাইয়ুয হিসেবে গণ্য হবে আল্লাহর কাছে। ♦️♦️♦️ বিশেষ সর্তকতা♦️♦️♦️ আপনারা যারা পাত্রী দেখতে এসে এলাকার মানুষের থেকে খোঁজ খবর নিবেন। আপনারা একজন দুজন থেকে জিজ্ঞাসা না করে চেষ্টা করবেন এলাকার সবার কাছে জিজ্ঞাসা করবেন। ইমাম,, মুয়াজ্জিন আরও যারা ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন।মেয়ে কেমন,, তাদের পরিবার কেমন। কারণ এলাকায় সবার সাথে সবার ভালো সম্পর্ক থাকে না। আপনি ও নির্দিষ্ট করে বলতে পারেন না যে আপনার এলাকার সবার সাথে আপনার ভালো সম্পর্ক আছে। দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের সাথে আপনার কোন শত্রুতা নেই। তবুও সে আপনার ভালো কিছু দেখতে পারে না। এমন অনেকেই আছে যারা নিজের টাকা খরচ করে যেখান থেকে বিয়ের প্রস্তাব আসে সেখানে গিয়ে ছেলে হোক বা মেয়ে তাদের নামে আজেবাজে কথা বলে।যাতে করে বিবাহ টা না হয়। যেমন আমাদের বাড়ির পিছনে যাদের বাড়ি তাদের সাথে আমাদের জায়গা নিয়ে মামলা চলে। আপনি বা আপনার পরিবারের কেউ তাদের কাছে গিয়ে আমাদের কথা জিজ্ঞাসা করেন তাহলে কি তারা কখনো আমাদের ব্যাপারে ভালো কিছু বলবে?? কখন বলবে না। আমি বা আমার পরিবার হাজারো ভালো হলে ও তারা এমন এমন কথা বলবে যে আপনারা আর সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিবেন না। এসকল ক্ষেত্রে আপনারা এইরকম বলতে পারেন যে আপনি যা বলেছেন তা যদি মিথ্যা হয় তাহলে আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন।এতে আমাদের কোন দায় নেই। আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া উচিত। আল্লাহ কে বলা উচিত।ইস্তেখারা করে সিদ্ধান্ত নিলে বশি ভালো হয়। ♦️♦️ আমি বিশ্বাস করি আমি যার জন্য দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণকর আর যে আমার জন্য দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণকর তার সাথেই আমার বিবাহ হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর আরো বিশ্বাস করি যে আমি এমন একজন স্বামী পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পুরোপুরি অনুসরণ করেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে চলে।তার কাছে আমি কালো বা শ্যামলা,, চিকন বা মোটা,, খাটো বা লম্বা,,বা আমার পরিবার ভালো যাইহোক না কেন।তার কাছে কোন কিছুই মেটার করবে না।যারা কাছে সব কিছুর আগে প্রাধান্য পাবে দ্বীনদারিতা ,, আল্লাহর আনুগত্য। কারণ সে বিবাহ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মোতাবেক যেখানে বলা হয়েছে যে,, নারীদেরকে বিবাহ কর ৪ টি গুণ দেখে। যেমন: ১.সৌন্দর্য্য দেখে ২.বংশ মর্যাদা দেখে ৩.ধনসম্পদ দেখে ৪.দ্বীনদারিতা দেখে। তোমারা দ্বীনদারিতাকে প্রাধান্য দিবে। তা নাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ইনশাআল্লাহ তার(আমার স্বামীর ) বিয়ের উদ্দেশ্যই থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর কিছু না। আর আমাদের মধ্যে সবারই ছাড় দিতে হব। কারণ মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না। আমাদের সবার মধ্যেই ভুল ত্রুটি রয়েছে। এগুলো বাদ দিয়ে ভালো গুণ নিয়ে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ তাহলে আমরা সফল হতে পারো। বি:দ্র: পাত্রীর ছবি চাওয়া যাবে না অনলাইনে না অফলাইনে।তাই ইস্তেখারা করে নিবেন। সরাসরি এসে পাত্রীকে দেখে যাবেন। এতে করে সকল কনফিউশন দূর হয়ে যাবে।আর সকল মুসলিমানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এর প্রতিদান পাবেন। আল্লাহ সবাইকে দ্বীনদার মনমতো জীবনসঙ্গী দান করুন। আমিন |
|
| অঙ্গীকারনামা | |
|---|---|
| ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? | হ্যাঁ |
| আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? | হ্যাঁ |
| কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? | হ্যাঁ |
| যোগাযোগের তথ্য | |
|---|---|