| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। ২০১৪ সাল থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
খুব কম সময়ই কাযা হয়। আনুমানিক মাসে ২ ওয়াক্ত। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
জিয়ারত ছাড়া অন্য সবকিছু সম্পূর্ণ শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহিকুল মাখতুম (সীরাত), কালিমার মর্মকথা, সাহাবায়ে কিরামের ঈমানদীপ্ত জীবন।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মুস্তাকুন্নবী (হাফিঃ), খালেদ সাইফুল্লাহ (হাফিঃ), শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ)।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
পছন্দঃ কুরআন, সুন্নাহ এবং ইসলামিক শরীয়াকে প্রাধান্য দিয়ে সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। কুরআন তেলাওয়াত করতে, ইসলামিক বই পড়তে ভালোবাসি। সাধারণত আমি কথা বলি কম, তবে পরিচিতদের সাথে গল্প করতে বেশ ভালো লাগে। বাসায় আম্মুর কাজে হেল্প করি, সবসময় পরিষ্কার-পরিপাটি থাকতে পছন্দ করি। অবসর সময়ে রান্না করি, পরিবারের সাথে গল্প করি, বই পড়ি। অপছন্দঃ ইসলামিক শরীয়া বর্হিভূত সকল বিষয় অপছন্দ। সব থেকে বেশি অপছন্দ করি শিরক, কুফুরি, বিদআত, অপরিচ্ছন্নতা, কৃপণতা, অপচয়, তীর্যক কথা বলা, কাউকে ছোট করা, অহংকার, মিথ্যাচার, নামাজে গাফিলতি, ফ্রী মিক্সিং, পর্দার খেলাফ এবং অযথা তর্ক করা। স্বপ্নঃ একটি দ্বীনি পরিবার তৈরি করা। স্বামীর আনুগত্য করা, স্ত্রী হিসেবে তাকে সম্মান করা, সমর্থন করা, সংসারে সম্প্রীতি বজায় রাখা এবং ইসলামী শিক্ষা অনুসারে আমার কর্তব্য পালন করা। আশা রাখি আমার স্বামী দ্বীনি পড়ালেখা বা জ্ঞান অর্জনে আমাকে সহায়তা করবেন। যেহেতু আমার পড়ালেখা বা শিক্ষার ব্যাকগ্রাউন্ড জেনারেল, সেহেতু আমি নিজেই আমার দ্বীনি জ্ঞানের ঘাটতি সম্পর্কে উপলব্ধি করতে পারি। এই ক্ষেত্রটায় আমার স্বামীর সাহায্য খুবই প্রয়োজন। ইচ্ছে আছে সন্তানদের দ্বীনি তারবিয়তে বড় করা। বিদেশি অপসংস্কৃতি থেকে সন্তানদের রক্ষা করা। উত্তম আখলাক অর্জনের শিক্ষা দেওয়া। সর্বোপরি, তাদের বেড়ে উঠার জন্য উত্তম পরিবার ও উত্তম পরিবেশ গঠন করা। একে অপরকে তাকওয়া, সহনশীলতা ও সত্যবাদিতার পথে উৎসাহ দানকারী পরিবার গঠন করা, যারা দ্বীনের পথে চলবে।
|