Profile

বায়োডাটা নং : 1347

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ১১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৮০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর
এলাকা/গ্রামের নাম: ৩ নং দামোদরপুর ইউনিয়ন
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ
কোথায় বড় হয়েছেন? শৈশব কৈশোর সাদুল্লাপুরেই কাটিয়েছি প্রাইমারি পাস করার পর হাইস্কুল গাইবান্ধায় হওয়ায় সেখানেই কেটেছে ৬-১০ ক্লাসের সময় গুলো। তারপর কলেজ এর জন্য চলে আসি রংপুর শহরে সেখানে কাটিয়ে দিয়েছি ২০১৭-২০২১ সাল পর্যন্ত। তারপরেই মেডিকেল এর জন্য চলে আসি চট্টগ্রামে, এখন অবদি এখানেই আছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Medicine and Bachelor of Surgery
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Chattogram medical College
এখন কোন বর্ষে পড়ছেন? Final professional Exam completed 12 July 2026
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ জীবনের দীর্ঘসময় সাদুল্লাপুর শহরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন,তারপর সেগুলো বাদ দিয়ে খন্ড কালীন ঢাকার ওয়ার্ল্ড ইুউনিভার্সিটিতে চাকরি করেছেন , তারপর আরেকটি কোম্পানি চাকুরি করেছিলেন।বর্তমানে বাড়িতে নিজের সংসারের যে যৎসামান্য জমাজমি আছে তাই দেখভালের পাশাপাশি নিজ বাড়িতেই আমাদের একটি ছোট গরুর ফার্ম দিয়েছেন। আব্বুর কর্মজীবন গ্লোরিয়াস না হওয়ায় সংগ্রাম করেই আমাদের আগলে রেখেছেন সম্মানের সাথে।তবে তাঁর এ দীর্ঘজীবন এ ১ পয়সার সুদ,ঘুষ কিংবা হারাম উপার্জন এর সাথে কখনো আপোস করেন নি।জ্ঞাত আয় বহির্ভূত কিংবা সুদ,ঘুষের সাথে জড়িত কারো সাথে আমরা আত্মীয়তা করবো না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ আমাদের কে ছোট থেকে আদর যত্নে মানুষ করতেছেন। আমাদের স্বপ্ন পূরণের কারিগর হিসাবেই জিবন পার করে দিচ্ছেন।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ড্যাফোডিল ইউনিভার্সিটি দ্বিতীয় বর্ষ(বি.এস.সি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং)
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য হাফিজিয়া মাদ্রাসায় পড়েন,তুলসীঘাট, গাইবান্ধা করোসপন্ডিং ক্লাস ১১
চাচা মামাদের পেশা বড় আব্বু নার্সারির ব্যবসা করতেন, স্ট্রোক করেছেন ২১ সালে।২০২৪ এর ১৩ মে বড় আব্বু দুনিয়ার সফর শেষ করেছেন। বড় মামা: সাদুল্লাপুর শহরে ক্রোকারীজ পণ্যের ব্যবসা করেন মেঝ মামা:সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন(অবসরপ্রাপ্ত) ছোট মামা: হাফেজ সাহেব,তিনি নরসিংদির এক মসজিদে পেশ ইমাম হিসাবে আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ হালাল উপায়ে আব্বু আম্মু সাংসার চালাচ্ছেন,ইনকামের সোর্স ব্যয়ের তুলনায় বর্তমানে সামান্য। বেচে থাকার মাধ্যম হিসাবে জমি বন্ধক রেখেই চলতে হচ্ছে ,আর বাড়িতে গরুর ছোট্ট ফার্মটিই আমাদের সাংসারিক স্টাবিলিটি টিকিয়ে রেখেছেন আল্লাহ তা'আলা। মাঝেমাঝে ঋণের পরিমাণ পরিশোধ করার উপায় না থাকলে জমি বিক্রি করে শোধ করা ছাড়া উপায় থাকছে না.. আলহামদুলিল্লাহ এটা নিয়ে আক্ষেপ কিংবা কষ্ট নেই। তবে কোন ব্যাংকে আমাদের কখনোই ঋণ ছিল না, আর কারো কাছে অর্থনৈতিক কিংবা মানসিকভাবে (মাধ্যম ছাড়া) ঋণগ্রস্থ । আমাদের দরকার হলে জমি বন্ধক রাখি,না পারলে বিক্রি করি, কিন্তু কারো কাছে টাকা ধার নেই না,যাতে সে তার জিবনের কোন সময় তার মুখাপেক্ষী হয়েছিলাম এটা বলার সুযোগ না পায়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি শিক্ষা প্রাতিষ্ঠানিক ভাবে সেভাবে কারোই নেওয়া হয় নি,তবে ইসলামের প্রতিটি হুকুমত মেনে চলার চেষ্টা করি। শতভাগ ইসলাম প্রাকটিচ করতে পারি না,তবে প্রতিনিয়ত নিজেদের সংশোধন করি। জেনারেল ক্যাটাগরি থেকে দ্বীনকে ভালবাসি এবং সেভাবেই প্রাকটিচ করার চেষ্টা করি। পর্দা আর শালিনতা দুটোকেই সমানভাবে প্রাকটিচ করার চেষ্টা করি। আমর পরিবার দ্বীনদার না,তবে শালীন। সবাই সবার জ্ঞানের সাপেক্ষে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে সর্বোচ্চ চেষ্টা করি। দ্বীনহীন বললেও ভুল হবে,দ্বীনদার বললেও বেশি বলা হবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হা,১২-১৩ বছর থেকেই পড়ি,আগে অনিয়মিত হলেও এখন ক্বাযা না করার চেষ্টা করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝেমধ্যেই হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হা,মোটামুটি একসময় পারতাম । প্রাকটিচের অভাবে ভুলে গেছি কিছু, তবে এখন সহীহ না। নামাজ পড়তে যতটুকু দরকার ততটুকু মোটামুটি শুদ্ধ করে পড়ার চেষ্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? সর্দি এলার্জি ছাড়া বড় কোন রোগ নেই আপাতত।ছোট বেলায় এ্যাজমা ছিল আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে সুস্থ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের সাথে কোন সম্পর্ক নাই আমাদের।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সীরাতে রাসূল সাঃ,রাসুল সাঃ এর বিপ্লবী জিবন,সময়ের মূল্য বুঝতেন যারা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী (রহিঃ) আবদুল্লাহ জাহাঙ্গীর, মিজানুর রহমান আযহারী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন দ্বীন দুনিয়ায় বিষযটি হচ্ছে - দ্বীনের বিষয় এ জ্ঞানের পরিধি যৎসামান্য, জেনারেল ক্যাটাগরি থেকে স্রোতের বিপরীতে বেড়ে ওঠা একজন মুসলিম, দ্বীনদারিত্বে অবস্থান খুব বেশি কিছু না হলেও চেষ্টা করি নিজেকে প্রতিনিয়ত সংশোধন করে আল্লাহর প্রিয় বান্দা হতে। দুনিয়া এবং আখিরাত দুই জগতেই সম্মানিত হতে চাই,সবাইকে নিয়ে। স্বপ্ন বলার মতো আছে তবে আমার উপজেলা তথা লোকালিটি কেন্দ্রীক ১.একটি বিশেষায়িত হেলথ কেয়ার.(যেখানে দুস্থ মানুষেরা কম খরচে নির্ভর যোগ্য ভালো সেবা পাবে) ২.একটি বৃদ্ধাশ্রম করবো ৩.একটি ট্রাস্ট গঠন করবো যেটি পিছিয়ে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং জনজীবন মানকে এগিয়ে নিতে সাহায্য করবে, এবং যেটি দুস্থ মানুষের ভরসা হবে। ৪.মেয়ে দের জন্য একটি আধুনিক সুবিধা সমৃদ্ধ মাদ্রাসা হবে যেটি শুধু শিক্ষা নয়, পরিবেশ কৌশলের ভারসাম্য ঠিক রেখে পটেনশিয়াল জাতি গঠনে অগ্রণী ভুমিকা পালন করবে। আর স্ত্রীকে এর কিছুটা পার্ট দেখভালের দায়িত্ব দিব তার যোগ্যতা অনুসারে,ইনশা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ফরমাল ড্রেস। ছোটবেলা থেকেই আমি পরিপাটি ফরমাল ড্রেসেই অভ্যস্থ
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হা,উচ্চ মাধ্যমিক পড়া থেকেই একটু ছিল। মেডিকেল এ চান্স পেয়ে সেটি আরো বড় রাখতে পেরেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মোটামুটি চেষ্টা করি। জেনারেল ক্যাটাগরিতে পড়াশোনার জন্য অনেক সময় প্রটোকল ভেঙে যায়। যতটুকু দরকার মনে করি পারিপার্শ্বিকের সাপেক্ষে ততটুকু
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সিরিয়াল-দিরিলিস আরতুগ্রুল,কুরুলুস উসমান দেখতাম।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নীতিগত ভাবে সমর্থন করি তবে এটি আপেক্ষিক এবং নিজের ক্ষতি করে ২০২৫ সালের পর থেকে রাজনৈতিকভাবে অবস্থান ১০০% রক্ষণশীল যেকোন সরকারের উত্থান আর পতনে সরাসরি কিছু আসে যায় না । । তাই ইসলামি সমাজ বিনির্মানের মাধ্যমে রাসুল সাঃ এ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক সেরকম একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বদা নিজেকে প্রস্তুত রাখি সুযোগ পেলেই ইসলামের ঐশ্বর্য হুকুমমত গুলো প্রচারের পাশাপাশি প্রতিষ্ঠার বিষয়ে সোচ্চার থাকি।
পেশাগত তথ্য
পেশা MBBS/BDS শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনার পাশাপাশি টিউশন করে চলার চেষ্টা করি।আলহামদুলিল্লাহ ভালো চলছি
মাসিক আয় আপনার রিজিকের জন্য আমার ইনকাম জানা জরুরি হলে আপনাকে আমার দরকার নেই। যতটুকু বরাদ্দ আছে আমার জন্য আমার চেষ্টা থেকে পাব সেটুকু ইনশাআল্লাহ। আমি যে রাজ্যের রাজা সে রাজ্যের রাণীর সম্মান পাবে । জিবন মানে সংগ্রাম,সবকিছু সবসময় নিজের মতো করে হয় না । লাক্সারিয়াসভাবে চলাফেরায় বড় হইছেন আর সেটি বজায় রাখতে চান আল্লাহ আমার সে সামর্থ্য দিলেও তাদের আমি অপছন্দ করি ,স্বাবলম্বিতা আর আভিজাত্যপূর্ণের পার্থক্য বুঝে স্বাবলম্বিতা টা কেবল চর্চা করে যাবেন এমন সহধর্মিণী চাচ্ছি..
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হা,ইনশা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হা
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? ডাক্তার না হয়ে অন্য পেশার হলে করাবো না।সে পড়াশোনা করতে পারে কিন্তু সেটি চাকরির জন্য না,শিক্ষার জন্য হতে হবে। যেটি পরবর্তী একটি পটেনশিয়াল প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করবে। তবে যদি বিশেষ কোন টেকনিক্যাল সাবজেক্ট এ পারদর্শী হয় তবে সেক্ষেত্রে সংসারের হক আদায় করে পর্দা মেনে যদি আমি মনে করি তবেই সে করতে পারবে।সেক্ষেত্রে আমার সিদ্ধান্তই চুড়ান্ত। জীবন সংক্ষিপ্ত বুঝে ওঠার আগে ২৭ বছর শেষ করেছি চাকরির কারণে বউ থাকবে এক শহরে আমি থাকবো আরেক শহরে বিষয় আমি মেনে নিতে পারি না। হয়তো আমি তার শহরে থাকবো নতুবা সে আমার শহরে থাকবে। ঘরে এসে বউয়ের হাসিমুখটাই কেবল দেখতে চাই।বউয়ের হাতের আলুভর্তা, আলুভাজি পটলবাজি আর ডিমভাজিটাই আমাকে যুগের পর যুগ তার উপর মুগ্ধতা ধরে রাখবে ইনশা আল্লাহ। তার কাজের সহায়তার জন্য আমার সক্ষমতা দিলে তারজন্য হাজারো কাজের লোক রেখে দিতেও আপত্তি নেই কিন্তু কাজের লোকের হাতের রান্না আমার খেতে এবং আমার সন্তানরা খাবে এখানে আমার দারুণ আপত্তি , খুব করে চাই এমন পরিস্থিতিতে আল্লাহ যেন ফেলেন। আর আমার আম্মু যতদিন বেঁচে থাকবেন আমার আম্মুর হাতের রান্নাতেই অনবদ্য সুখ খুজে পাই তাই ওনার জীবদ্দশায় আমাকে হতাশ হতে হবে না ইনশা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? সে যেখানে পড়াশোনা করবে সেখানেই থাকবে পড়াশোনা শেষ করার পর আমি যেখানে থাকবো সেখানেই থাকবে। তবে যে কোন সময় আমার সামর্থ্য অনুযায়ী আমার কাছে বর্তমানে রাখার সুযোগ হলে আমার কাছে রাখবো। সেক্ষেত্রে অনার্স কমপ্লিট বা মাস্টার্স অধ্যায়নরত কিংবা মেডিকেল ৫ম বর্ষ ইন্টার্ন করছেন এমন চাচ্ছি। ৪র্থ ইয়ার থার্ড ইয়ার ঢাকা, রংপুর, রাজশাহী মেডিকেল ছাড়া চাচ্ছি না কারণ সংসার দ্রুত শুরু করবো ইনশা আল্লাহ। তবে হা সংসার শুরু করা কিংবা আল্লাহ দিলে বেবি নিতে কোন শর্ত বা সময়ক্ষেপণের কোন বিষয় থাকলে যোগাযোগ করার দরকার নেই। সর্বোচ্চ ১ বছর গ্যাপ হতে পারে এর বেশি না দ্রুত সন্তান বড় করার ইচ্ছে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? উপহার দিলে বিয়ে করবো নতুবা করবো না কিংবা বিয়ের পর চাপ প্রয়োগ করে নিব এমনটার সুযোগ নেই। একজন মেয়েকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বিচক্ষণ হিসাবে গড়ে তুলতে পারাটাই স্বামীর জন্য শ্বশুড়ের পক্ষ থেকে দেওয়া সেরা উপহার। স্ত্রীর সেই যোগ্যতা, বিচক্ষণতা পটেনশিয়ালিটি আমার পছন্দ হলেই কেবল সেই উপহারটি নিব ইনশা আল্লাহ 🥰 তবে হা আকাশচুম্বী দেনমোহর ও রাখবো না। আমার সামর্থ্য অনুযায়ী যতটা পরিশোধ করতে পারবো ঠিক ততটা। একটা মেয়েকে দিচ্ছেন আমার জিম্মায় এর দায়বদ্ধতাই সারাজীবন এড়ানোর সুযোগ পাবো না, সেখানে জুলুম করা আমার ব্যক্তিত্বের সাথে যায় না। আমাকে ছেলের মতোই পাবে ইনশা আল্লাহ, আর কখনো দরকার হলে করযে হাসানাহ হিসাবে চালিয়ে যাবে যতটুকু পারে ইনশা আল্লাহ পরিস্থিতি অনুকূলে আসলে আমি এবং আমার সংসারে প্রোভাইড করা সমস্ত অর্থনৈতিক সাপোর্ট করা শতভাগ হিসাব করে পরিশোধ করবো ইনশা আল্লাহ। যদিওবা সে বাহ্যিক সামর্থ্য থাকার পাশাপাশি মানসিকতাও জরুরি। হয়তোবা কোন কিছুরই দরকার হবে না,তবে দরকার হলে যেন ততটুকু ক্যারি আউট করার মানসিকতা সক্ষমতা ধারণ করেন...
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি ইবাদত। নিজের চক্ষু হেফাজত করা,হারাম থেকে নিজেকে বিরত রাখা এবং তাকওয়া বাড়িয়ে নিজের দ্বীনকে পূর্ণ করতেই বিয়ে করতে চাই। তবে বিয়ে করলে চরিত্র ভালো হবে, না করলে খারাপ হবে এসব অথর্ব কথা বিশ্বাস করি না। ছেচরামি হলো জেনেটিক ডিসঅর্ডার, চরিত্র কোটিতে বদলায় একজনের। মানুষ যত সুযোগ পায় তত বড় পরিসরে চরিত্রের ১২ টা বাজায় তাই বিয়ে কেবল ধর্মের জন্য করবেন এটাই হলে তার দরকার নেই। ধর্ম তো বটেই সামাজিক পারিবারিক দায়বদ্ধতা লজ্জাশীলতা যিনি ধারণ করেন সেই মায়ের মেয়েকে বিয়ে করতে চাচ্ছি। আপনি আপনার মেয়ের উপর আস্থা না থাকলে যোগাযোগ করার দরকার নেই ❤️
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'৩"+ (এর নিচে না)
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা, চিকন, স্লিম হতে হবে। স্বাস্থ্যবান, খাটো হলে বিয়ে করবো না।, দুরের হলে ছবি দিলে সুবিধা হয় দুপক্ষের
পেশা মেডিকেল / বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হলে ভাল হয়। আর জাতীয় তে অনার্স পড়ুয়া হলে সংসার জিবন এখনই শুরু করার ইচ্ছে থাকে তবে পূর্ববর্তী সকল পাবলিক পরিক্ষায় রেজাল্ট জিপিএ- ৪.৭০+ থাকতে হবে। গ্রামঞ্চলে পড়ুয়া কোন মেয়ে চলবে না,সেক্ষেত্রে প্রতিষ্ঠান গুলো শহরকেন্দ্রিক তথা জেলা কিংবা বিভাগীয় কেন্দ্রীক প্রতিষ্ঠান গুলো হলে ভাল হয়। জাতীয় অনার্স পড়ুয়া হলে পরিবারের অন্যান্য সদস্যদের পারিবারিক সামাজিক অর্থনৈতিক স্টাবিলিটি আবশ্যক।।
জেলা ঢাকা নতুবা উত্তরবঙ্গ হলে ভাল হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মেডিকেল স্টুডেন্ট ইন্টার্ন অথবা আইনে পড়ুয়া কিংবা (হেফজ+আলেমা) সম্পন্ন কারী যারা সংসার ম্যানেজমেন্ট এ ক্যারিয়ার তথা পটেনশিয়াল প্রজন্ম গড়তে দিবারাত্র স্বপ্ন দেখেন তাদের প্রস্তাব গুলো সবার আগে দেখবো ইনশা আল্লাহ ) ক্যারিয়ার বলতে পরিবারের বাহিরে সময় কাটানোর উচ্চাকাঙ্খা থাকলে আমার সাথে মিলবে না। শরিয়ত সম্মত নারী অধিকার প্রতিষ্ঠার যে কোন লড়াই এ আমাকে কোন শর্তছাড়াই পাশে পাবেন কিন্তু এর বাহিরে চিন্তা থাকলে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত.... দ্বীনি নারীবাদী এবং পশ্চিমা আদর্শ লালন কারী নারীরা চলবে না
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, বিয়ে তে সবকিছুর একটা ভারসাম্য লাগে তাই মেয়ে র পরিবার কে শিক্ষিত হতে হবে। মেয়ের অন্তত একজন ভাই থাকতে হবে,না হলে হবেনা। মেয়ে র সকল ভাই বোনকে শিক্ষা এবং চাকরির ভারসাম্য থাকতে হবে। সবাইকে দ্বীনি জ্ঞানের পাশাপাশি প্রাকটিচিং মুসলিম হলে ভাল হয়।বেকার কোন সমস্যা না কিন্তু মেযের বাবা-মা কিংবা ভাইবোন কেউ তৃতীয় শ্রেণির কোন চাকরি করা যাবে না। আমার পরিবার যেমন আমার স্ত্রীর বাবা মার অবর্তমানে তার পরিবারের অভিভাবক, তেমনি আমার বাবা মার অবর্তমানে আমার স্ত্রীর বাবা-মা আমার পরিবারের অভিভাবক, এমন একটি সহনশীল আন্তরিক বন্ধুসুলভ মার্জিত পরিবার চাচ্ছি, আমাদের দিক থেকে আমরা অতিথিপরায়ণ এবং আত্মীয় এর মর্যাদা রক্ষায় যেমন রক্ষণশীল তেমন সচেতন। পরিবারকে পিতৃতান্ত্রিক হতে হবে, মা পরিবারের সবকিছু দেখাশোনা করেন বাবার ভুমিকা কিংবা শুধু দর্শক এমন মা কেন্দ্রীক পরিবার চলবে না।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
*সৌন্দর্য্য *প্রজ্ঞাময় মেধা *দ্বীনদারিতা *তার সম্পদ(তার নিজের+ বাবার) *তার প্রভাব(নিজের+ পরিবারের পটেনশিয়ালটি) আমার জন্য অলংকার। তবে আমি শুধু বোরকা নিকাব কিংবা দাড়ি টুপি পরিধান করাকে একমাত্র দ্বীনদারিতা বলি না, এটা অনেকটা ফিকে,ফ্রেব্রিকেটেড,জাস্ট লেবাস মনে করি।দ্বীনদারিতা প্রাকটিচের বিষয়। বোরকা নিকাব, টুপি দাড়ি পরা অনেক ছেলে মেয়ের ইতিহাস জানি তা অনেক ভয়ংকর যা বর্ণনা করার মতো নয়। নিকাব না পরলেও অনেক শালীন মেয়ে আছেন যারা সেই লেবেলে দ্বীনদার না হলেও বেশ পটেনশিয়াল মুসলিম উম্মাহর জন্য বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার যোগ্যতা মানসিকতা রাখে। যে দ্বীনি শিক্ষা শুধু রান্না আর সন্তান জন্মলালন করা বুঝায় সে দ্বীন আমার পছন্দ না পালন করার জ্ঞান থাকাও জরুরি।বরং মুসলিম পটেনশিয়াল প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখে এবং সময় দিতে প্রস্তুত এবং হিজাব পরিহিতা মেয়েতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে বিয়ে পর আর সুযোগ নেই আগের মতো চলার🙃 বিয়ে তে আগ্রহ কম,সংসারে অনীহা এমন মেয়ে চলবে না। বাড়ির বড় বউ হিসেবে তাকে যথেষ্ট ম্যাচিউর, বিচক্ষণ শিক্ষিত হতে হবে।সেই সাথে দায়িত্বশীল এবং আন্তরিক ও বটে। নেতৃত্বের গুণাবলি থাকতে যাবে যাতে সে সে তার পরবর্তী প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। দ্বীনের বিষয় এ তাকে সর্বোচ্চ বিচক্ষণ ও সজাগ থাকতে হবে নিজেকে নিয়ে পাশাপাশি পরিবার আর পরবর্তী প্রজন্মকে নিয়ে। চক্ষু শীতল কারী সৌন্দর্যের পাশাপাশি যথেষ্ট বিনয়ী নম্র ভদ্র হতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সাদুল্লাপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8647

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #200

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর
গাইবান্ধা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন