| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা, ক্লাস ৯ থেকেই নামাজ পড়ি কিন্তু আগে মাঝেমধ্যে নামাজ কাযা হয়ে যেত। ২০১৯ থেকে আর হয় না আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
৫/৬ মাসে ১/২ ওয়াক্ত কাযা হয়, কাযা পরে নিই |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
ক্লাস ৯ এ পড়ার সময় কুরআন তেলওয়াত শিখেছি তবে শুদ্ধ ভাবে শেখা হয়নি তখন। পরে আরো কয়েকবার শিখেছি ইউটিউব, অনলাইন মাদ্রাসা, অনলাইনে একজন আলেমার কাছে। কিন্তু নাজেরা করা হয়নি। সামনে আবারো নতুন করে শেখার ইচ্ছে আছে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
চশমা পড়ি -৭৫। রোগ নিয়ে আসলে বলা কঠিন আল্লাহ কখন কাকে কোন রোগ দিয়ে পরীক্ষা করবেন একমাত্র তিনিই জানেন।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
মাদারিজুস সালেকিন, বেলা ফুরাবার আগে, যেমন ছিলেন তিনি, হৃদয়ের দিনলিপি, অনেক আধার পেরিয়ে, আকাশের ওপারে আকাশ, এবার ভিন্ন কিছু হোক, নারীর ফরজ ইলম,মহাস্বনাত,এপিটাফ, কুররাতু আইয়ুন ইত্যাদি আরো অনেক বই পড়া হয়েছে। ৫০ টার মতো ইসলামিক বই সংগ্রহে আছে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডা. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
রবের প্রিয় হওয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য। রবের প্রিয় হতে যা করতে হবে আমি সব কিছুই করতে পারবো ইং শা আল্লাহ। * ২০১৯ সালে মনে মনে ডিসিশন নিয়েছিলাম আমি আর লেখাপড়া করবো না। কলেজ গিয়ে মানসিক শান্তি পেতাম না। সব জায়গায়তেই ফ্রি মিক্সিং। পর্দার পরিবেশ নেই। না চাইলেও পর্দা লংঘন হয়ে যেতে তাই আমি ডিসিশন নিয়েছিলাম আর পড়বো না, আমার রবের জন্য ছেড়ে দেবো সব কিন্তু পরিবারের লোকজনকে কি বলবো বুঝতে পারছিলাম না। তার পরে ২০২০ সালে করোনার জন্য লগডাউন শুরু হয় আর আমিও সুযোগটাকে কাজে লাগায়। যদিও পরিবারের বিরুদ্ধে গিয়ে সব কিছু করতে হয়েছিল, অনেক মানুষের কাছে অপমান হয়েছি তার পরে ও আলহামদুলিল্লাহ আমি হারাম থেকে বের হয়ে আসতে পেরেছি। সব থেকে বড় কথা আমি জানতাম না সহশিক্ষা হারাম কিন্তু আমার রব আমাকে কত বড় একটা হারাম থেকে বাঁচিয়েছেন আমার অজান্তেই। রবের শুকরিয়া আদায় করে শেষ করতে পাবো না কখনো। * প্রতিদিন এক পেজ হলেও কুরআন তেলওয়াত করার চেষ্টা করি। প্রতি শুক্রবারে সূরা কাহাফ, রাতে সূরা মূলক পড়ার চেষ্টা করি। দরুদ, ইস্তেগফার, দু'আ আমার সবথেকে প্রিয় আমল। ইসলামিক বই পড়তে এবং সংগ্রহ করতে অনেক পছন্দ করি। ভবিষ্যতে একটা ব্যাক্তিগত লাইব্রেরি করার ইচ্ছে আছে আশা করি আপনি আমাকে সাহায্য করবেন ইং শা আল্লাহ। * পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অনেক পছন্দ করি। ব্যাসিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করতে অনেক ভালো লাগে। যদিও আমি শ্যামবর্ন তার পরেও নিজেকে ফ্রেশ রাখতে পছন্দ করি। আল্লাহ যেমন বর্ন দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। *পর্দা করতে গিয়ে আমাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে এবং এখনো হতে হয় আর ভবিষ্যতেও অনেকেই কটু কথা বলবে জানি। আশা করি আল্লাহ আমাকে এমন একজন জীবন সঙ্গী দান করবেন যিনি আমাকে পর্দা করতে সাহায্য করবেন। সবার বিরুদ্ধে গিয়ে হলেও আমাকে রক্ষা করবেন। পর্দার জন্য সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে দিবেন। আমার ভবিষ্যত সন্তানের দ্বীন পালনের ব্যাপারেও তিনি কঠোর হবেন এমনটাই আশা করি। * নিরিবিলি পরিবেশ আমি অনেক বেশি পছন্দ করি। বেশিরভাগ সময় একা নিজ রুমে থাকি বাড়িতে নন মাহরাম থাকলে প্রয়োজন ছাড়া বের হই না। বিয়ে বা বিয়ের মত এমন সব অনুষ্ঠান আমার পছন্দ না এগুলো এড়িয়ে চলি যেখানে পর্দার পরিবেশ নেই এক কথায় সেখানে যাই না। * আমি চাই আমার হাফ দ্বীন পর্দার ব্যাপারে অনেক কঠোর হবে, কঠিন ভাবে নজরের হেফাজত করবে এবং মাহরাম নন- মাহরাম মেনে চলবেন। আমাদের ভবিষ্যত সন্তানদের দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে চাই ইং শা আল্লাহ। আমার মেয়েকে কখনো কোন পরপুরুষ দেখবে না ইং শা আল্লাহ। আমার সাথে যা হয়েছে তাদের সাথে তা হতে দিবো না ইং শা আল্লাহ। যৌবনে শুরুতেই নেককার জীবন সঙ্গী দেখে বিয়ে দিয়ে দিবো ইং শা আল্লাহ। * ফোনে আসক্ত মানুষদের আমি অসম্ভব রকমের ঘৃনা করি। আমি সব সময় চেষ্টা করি কিভাবে ফোন ছাড়া অন্য কাজে ফোকাস করা যায়। বেশ কিছু সময় আমি ফেসবুক থেকে দূরে ছিলাম তবে এখন (২০২৬ সালে) একটা নতুন আইডি চালাই ছোট পরিসরে। সমসাময়িক বিভিন্ন টপিকে অকারণ পোস্ট, রিলস বিরক্ত লাগে। মাঝে মাঝেই ১/২ মাস ফেসবুক থেকে দূরে থাকি ইচ্ছে না হলে হয়তো ফেসবুক চালাবো না। * আমার ভবিষ্যত সন্তানের নিয়ে আগে থেকেই আমি চিন্তিত যেহেতু ফিতনার সময়। আমি কোনভাবেই চাই না তারা ডিভাইসে আসক্ত হোক। বেয়াদব নয় এমন বাচ্চাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। কোন বাচ্চা যখন আমার কাছে আসে তখন ফোন দূরে রাখি তাদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আমি চাই না কোন বাচ্চা ফোনে আসক্ত হোক আর নিজের বাচ্চা তো কখনোই না। প্রয়োজনে নিজে স্মার্টফোন ইউস করবো তার পরেও তাদের করতে দিবো না।
|