| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
২০২০ সাল থেকে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ ৫ বছর। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
মাঝে মাঝে ফজর এর নামাজ ক্বাযাহয়ে যায়। তবে, এটার পরিমাণ খুবই কম। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ আলহামদুলিল্লাহ। তবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ আরো ভালোভাবে শিখতে চাই।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আমার জানামতে নেই, আলহামদুলিল্লাহ
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক এর কারখানা। এখানে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে৷
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১.বেলা ফুরাবার আগে । ২. রাহে বেলায়েত ৩.জীবন যদি হতো নারী সাহাবির মত ৪.প্রিয়তমা ৫.চোখে দেখা কবরের আজাব ৬.প্যারাডক্সিকাল সাজিদ ৭.মা, মা মা ও বাবা ৮. Enjoy your life ৯.ধেয়ে আসছে ফিতনা ১০.জীবন যেখানে যেমন ১১.আর রাহিকুল মাখতুম ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদুল্লাহ, ড.খন্দকার জাহাঙ্গীর আব্দুল্লাহ (রহ), মিজানুর রহমান আজহারী,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,ড.জাকির নায়েক,মুফতি মেঙ্ক,মোকাররম বারী শায়খ হারুন ইজহার ইত্যাদি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আল্লাহর ইচ্ছায় হিদায়াত লাভের পর পছন্দ -অপছন্দে অনেক পরিবর্তন এসেছে। “আমি সাধারণ একটা মেয়ে। চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলতে।ভুল–ত্রুটি আমার আছে, কিন্তু সেগুলো ঠিক করার চেষ্টা করি।নীরবে, শান্তভাবে জীবন যাপন করতে ভালোবাসি।নিজেকে নিয়ে অহংকার বা বাড়াবাড়ি পছন্দ করি না।বন্ধুত্ব, আচরণ—সবকিছুতেই শালীনতা বজায় রাখার চেষ্টা করি। একটু ইন্ট্রোভার্ট টাইপের। তবে কাছের মানুষদের সাথে মন খুলে মিশতে পারি।" "আমার শখগুলো খুব সাদামাটা।গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে।প্রকৃতির কাছেই আমি সবচেয়ে শান্তি পাই… আকাশ, বাতাস, বৃষ্টি—সবকিছু আমার খুব আপন লাগে। ফুলের প্রতি আলাদা একটা টান আছে—রঙিন, সাদা, ছোট, বড়—সব ফুলই আমার কাছে সুন্দর। রান্না করতেও ভালো লাগে। নতুন কিছু শিখতে পারলে নিজেই খুশি হয়ে যাই।আর কুরআন মুখস্থ করার একটা খুব গভীর শখ আছে… প্রতিদিন একটু করে হলেও সময় বের করার চেষ্টা করি।মাঝে মাঝে নতুন সুরা মুখস্ত করার চেষ্টা করি। মাঝে মাঝে ঘোরাঘুরি করতে ভালো লাগে, নিরিবিলি জায়গায়।যেখানে প্রকৃতি আছে, নীরবতা আছে… সেখানে গেলে মনআরো ভালো হয়ে যায়।বই পড়া একটা নেশার মত আমার কাছে,বিড়াল অনেক পছন্দের। সব মিলিয়ে—আমি ছোট ছোট জিনিসেই আনন্দ পায়।জীবনে একবার কাবাঘর তাওয়াফ করার ভীষন ইচ্ছা।ইসলামিক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের ইচ্ছে আমার। দ্বীনি তেমন কোন যোগ্যতা না থাকলেও আল্লাহর কাছে দোয়া করি তিনি যেনো আমাকে যোগ্য বানিয়ে দেন।তিনি আমাকে যেভাবে দেখলে খুশি হবেন ঠিক সেভাবেই যেনো গড়ে তোলেন। দ্বীনি মানুষদের কাছাকাছি থাকতে ভালোলাগে।কুরআন হিফজ করার প্রচন্ড ইচ্ছে পোষণ করি।আমার দ্বীন ও ইলমের পরিধি পর্যাপ্ত নই,আরো ইলম অর্জন করতে চাই জীবনসঙ্গীর সাহচর্যে।
|