Profile

বায়োডাটা নং : 1236

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা বিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নাজিরপুর, পিরোজপুর, বরিশাল
এলাকা/গ্রামের নাম: রঘুনাথপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর ২, ৬০ ফিট রোড
কোথায় বড় হয়েছেন? ঢাকা মিরপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসএস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম মিরপুর বাংলা কলেজ (বাউবি)
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা নিজের দুটি মাইক্রো হাইস গাড়ি। একটি গাড়ি তিনি নিজে চালান । অন্য গাড়িটি রেন্ট-এ-কার হিসেবে একজন ড্রাইভার দ্বারা পরিচালনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ নির্বাচন কমিশন সচিবালয়ে এ হিসাব সহকারী হিসেবে কর্মরত আছেন।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন বিবাহিত। তিনি ঢাকা মেডিক্যাল নার্সিং কলেজ থেকে বিএসসি ইন মিডওয়াইফারি সম্পন্ন করে সিরাজগঞ্জ মেডিকেলে ২য় শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ হওয়ায় সেখানেই থাকেন।
চাচা মামাদের পেশা চারজন চাচার মধ্যে দুজন ইন্তেকাল করেছেন। বাবার ছোট দুই চাচা জীবিত—একজন ব্যবসায়ী এবং অন্যজন চাকরিজীবী। তিনজন মামার মধ্যে বড় দুই মামা কৃষিকাজ ও অস্থায়ী ব্যবসার সাথে যুক্ত, ছোট মামা সৌদি আরবে প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবা, মা ও আমার আয়ের মাধ্যমে প্রত্যেকেই আমরা এককভাবে স্বচ্ছল। তবে সঠিক পরিকল্পনার অভাবে নিজস্ব কোনো জায়গা-জমি করা হয়নি। ভবিষ্যতে জমি/ ফ্ল্যাট কেনার পরিকল্পনা রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমি ও আমার পরিবার আগে মর্ডান কালচার অনুসরণ করতাম। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে দীন মেনে চলা শুরু করার পর একে একে মা, বাবা ও পরিবারের সবাই দীনি পরিবেশে চলে এসেছে। বাবা আগে দীন বুঝত না। মা আগে নামাজ পড়তেন, তবে মর্ডান পোশাক পরে বাইরে যেতেন। এখন আলহামদুলিল্লাহ মা নিকাবসহ পরিপূর্ণ পর্দা পালন করেন ও ইলম অর্জনে সময় দেন। বাবা দাড়ি রাখেন, সুন্নতি লেবাস পরেন এবং পরিপূর্ণভাবে নামাজ আদায় ও দীন পালন করেন। আমাদের বাসায় এখন সবাই দীন পালন করেন, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়া হয়। এবং ২০১৭ থেকে নিয়মিত নামাজ পড়ছি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৩-৪ ওয়াক্ত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ দীনে ফেরা পর শিখেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আমার জানা মতে নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর জিয়ারত একটি স্থান, কিন্তু অনেকেই অন্ধবিশ্বাস ও অজ্ঞতার কারণে কবরকে কেন্দ্র করে তামাশা করে নিজেদের শিরকের গুন্নাহে নিমজ্জিত হন।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন শামায়েল তিরমিজি, কিতাবুয যুহদ, আদাবুল মুফরাদ, রাফউল মালাম আনিল আইম্মাতিল আলাম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.), ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, উস্তাদ নোমান আলী খান
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি রাসুল ﷺ–এর সুন্নাহ নিজের জীবনে আনার চেষ্টা করি। স্বভাবতই ঘরোয়া মানুষ। অফিস ও ব্যবসার কাজ ছাড়া বেশিরভাগ সময় বাসায় পরিবারকে দিই। স্ত্রীকে সময় দেওয়া, রান্নার কাজে সামান্য হলেও সাহায্য করা, বাচ্চাদের সাথে খেলাধুলা করা—এই সাধারণ জীবনটাই আমার পছন্দ। পরিবারে আদর-ভালোবাসার পাশাপাশি তালিম, যিকির-আমল ও উত্তম আখলাকের পরিবেশ বজায় রাখার চেষ্টা করি, যেন বর্তমান ফিতনা থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাতে পারি। সুযোগ পেলে ইসলামের সঠিক ইলম অর্জনে সময় দিই। সাহাবীদের মতো সাদাসিধা, আখিরাতমুখী জীবনযাপন পছন্দ করি, তবে একই সাথে নিজেকে ও পরিবারকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির দিক থেকেও যোগ্য করে গড়ে তুলতে চাই। চেষ্টা করি দীনদার ও দায়িত্বশীল স্বামী হতে এবং সন্তানদের একজন আদর্শ বাবা হতে। নিজের ভুল ও বদ আখলাক সংশোধনের চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমার দ্বারা কারো কষ্ট বা জুলুম না হয়। অসহায় ও গরিব মানুষদের পাশে থাকতে ভালো লাগে। ভবিষ্যতে ব্যবসাকে বড় করে দীনের কাজে বেশি সাদাকা করা এবং সাদাকায়ে জারিয়ার কিছু কাজ রেখে যাওয়ার স্বপ্ন আছে। সুযোগ পেলেই সেচ্ছাসেবী, দীনি খেদমত ও দাওয়াতি কাজে যুক্ত থাকার চেষ্টা করি। আমি একা থাকতে পারি না—পরিবারের সঙ্গ আমার জন্য খুব জরুরি। স্ত্রী-সন্তানদের ছাড়া একাকিত্ব আমাকে মানসিকভাবে কষ্ট দেয়। পশুপাখির প্রতিও আলাদা মায়া আছে, ছোটবেলা থেকে পোষার কারণে ছাড়তে পারি না। আমার স্বপ্ন হলো দুনিয়ার কাজ করেও আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। চাই এমন একটা দীনকেন্দ্রিক পরিবার, যেখানে স্বামী-স্ত্রী একে অপরকে আল্লাহর দিকে টেনে নেবে এবং সন্তানদের দ্বীনি ও দুনিয়াবি দুই দিক থেকেই যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা হবে। ব্যবসার মাধ্যমে সম্মানের সাথে চলা, আল্লাহর রাস্তায় বেশি খরচ করা এবং দায়িত্ব ও ইনসাফের সাথে সুন্নাহ অনুযায়ী জীবন গড়া—এই নিয়েই পথ চলছি। আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের জান্নাতই আমার সবচেয়ে বড় স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা ও পাঞ্জাবী
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আছে এবং ২০১৯ থেকে দাড়ি রাখছি।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ মেনে চলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ দেখা হয়না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ওলামায়ে কেরামের সাথে শুরায়ী নেজামের তাবলিগে কিছু সময় দিয়েছি। বর্তমানে সুযোগ পেলে তালিম ও বয়ানে অংশগ্রহণ করি। আকিদায় সালাফি হলেও কঠোরতা পছন্দ করি না। নিজেকে সাধারণ মুসলিম পরিচয় দিই এবং সব হকপন্থী আলেমদের সম্মান করি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে চাকুরিরত আছি। আমি মূলত চাকরি চাইতে ব্যবসাকে বেশি পছন্দ করি। কারণ ব্যবসা সাহাবীদের সুন্নাহ এবং ব্যবসার ইনকামে বরকত আছে—আলহামদুলিল্লাহ। ব্যবসা বড় করে করার ইচ্ছা থেকেই নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন ভবিষ্যতে পরের অধীনস্থ চাকরি ছেড়ে সম্মানের সাথে স্বাধীনভাবে চলতে পারি।
মাসিক আয় ২৮০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? বর্তমানে আমার অভিভাবকরা একাধিক বিবাহের বিষয়ে পুরোপুরি একমত নন। তবে আলহামদুলিল্লাহ, মা মোটামুটি সম্মত আছেন। আমি তাদেরকে ইসলামের বিধান সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। পরিবারকে আগেই আমার ইচ্ছার কথা জানিয়েছি এবং ইনশাআল্লাহ, সবকিছু প্রকাশ্যেই করব—গোপনে নয়। আলহামদুলিল্লাহ, আমার বর্তমান স্ত্রী আমার এই সিদ্ধান্তের উদ্দেশ্য ও নিয়ত সম্পর্কে অবগত। সে আমার নিয়তকে সম্মান করেন।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করব। পরিপূর্ণ পর্দা পালন করার জন্য প্রয়োজনীয় পরিবেশ, নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করার দায়িত্ব আমার। তবে পর্দা মূলত আল্লাহর বিধান; তাই এটি স্বামী-স্ত্রী উভয়ের তাকওয়া, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সুন্দরভাবে বাস্তবায়িত হয়।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইলম অর্জনকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। তাই স্ত্রী চাইলে ঘরে বসে দীনি ও দুনিয়াবি—উভয় ধরনের পড়াশোনা চালিয়ে যেতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। তবে বাহিরে গিয়ে পড়াশোনা বা এমন পরিবেশ, যেখানে পর্দা ও দ্বীনি বিধান রক্ষা কঠিন হয়, সে বিষয়ে আমি আগ্রহী নই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমার মূল দায়িত্ব স্ত্রী ও পরিবারের ভরণ-পোষণ নিশ্চিত করা। তাই স্ত্রীর বাইরে গিয়ে চাকরি করার প্রয়োজন আছে বলে মনে করি না। বাহিরে গিয়ে চাকরি করলে বাস্তবে পরিপূর্ণ পর্দা করা সম্ভব হয় না। তবে তিনি চাইলে পর্দা ও ইসলামী বিধান বজায় রেখে ঘরে বসে অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং বা উপযুক্ত কোনো হালাল কাজে যুক্ত হতে পারেন। সে ক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চাই, আমি মারা গেলেও যেন আমার স্ত্রীরা কারো উপর নির্ভরশীল হয়ে না পড়ে। ইদ্দতকাল শেষ করে তারা চাইলে বিয়ে করবে, আর না চাইলে যেন নিজেরাই স্বাবলম্বী থাকতে পারে, কারো কাছে সাহায্য নিতে না হয়।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ, স্ত্রীকে নিজের কাছে রাখব। আমার ইচ্ছা, তাকে নিরাপদ, স্বচ্ছন্দ ও দীনি পরিবেশে রাখার। একাধিক বিবাহ হলে প্রত্যেক স্ত্রীর জন্য পৃথক বাসস্থানের ব্যবস্থা করার নিয়ত রাখি, যাতে প্রত্যেকে স্বাচ্ছন্দ্য ও পর্দার সাথে বসবাস করতে পারেন। আমার একটা স্বপ্ন আছে—যদি আমার একাধিক স্ত্রী থাকে, তারা যেন একে অপরের সাথে বোনদের মতো থাকে। প্রত্যেকের আলাদা বাসা থাকবে, ব্যক্তিগত জীবন নিশ্চয়ই আলাদা থাকবে। কিন্তু আমি যখন বাসায় তালিম করব, তখন পুরো পরিবার একত্রিত হবে। আমার সামনে আমার সব স্ত্রীরা থাকবে, অনেক সন্তান থাকবে—কেউ খেলাধুলা করবে, কেউ তালিম শুনবে, কেউ এসে আমাকে বিরক্ত করবে। আমি এমন একটা দিনের আশা করি।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? পাত্রীপক্ষ তাদের সবচেয়ে মূল্যবান উপহারটাই আমাকে দিচ্ছে—তাদের মেয়ে। এ ছাড়া অন্য কোনো উপহার আমার প্রয়োজন নেই। আর যদি পাত্রীর আগের ঘরের সন্তান থাকে, সেটাও আমি আমার সন্তানের মতোই আগলে রাখতে চাই এবং নিজের কাছেই বড় করতে চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি?
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-40
উচ্চতা ৪ ফিট থেকে ৫ ফিট ৪ ইঞ্চি পর্যন্ত। আমার চেয়ে লম্বা না হলেই হয়।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা এসএসসি বা সমমান মাদ্রাসা শিক্ষা। নিজে থেকে বই পড়ে ইলম অর্জন করতে পারবে এবং তালিম করতে পারবে এমন স্বশিক্ষিত হলেও হবে। প্রাতিষ্ঠানিক তেমন শিক্ষা না থাকলেও সমস্যা নেই।
জেলা দীনদার যে কেউ হলে নিশ্চয়ই আমি আগ্রহী হবো। তবে চট্রগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর প্রতি আগ্রহ বেশি। পাশাপাশি যেকোনো বিভাগের যেকোনো জেলার দীনদার কেউ হলে আমি নিশ্চয়ই আগ্রহী।
বৈবাহিক অবস্থা ডিভোর্সড, বিধবা
পেশা ঘরের রানী অথবা মহিলা মাদ্রাসার শিক্ষিকা অথবা ঘরে বসে অনলাইন বিজনেস করেন।
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার হলে আমি ইনশাল্লাহ তাদের হক আদায় করতে সক্ষম হবো। আর উচ্চবিত্ত পরিবারের কেউ হলে, যদি তিনি দুনিয়াদার না হয়ে আখিরাতমুখী হন, তাহলে তাতেও আমার কোনো আপত্তি নেই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যার কাছে দীনদারিত্ব ও তাকওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। বাহ্যিকভাবে খুব বেশি পর্দাশীল বা কথা বলা কম হলেই দীনদার—এই ধারণায় আমি বিশ্বাস করি না। আমার কাছে আসল দীনদারিত্ব হলো আল্লাহকে ভয় করে চলা, গোপনে ও প্রকাশ্যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা এবং বিপদে-আপদে আল্লাহর উপর ভরসা রাখা। যে মানুষ অভাব, কষ্ট বা পরীক্ষার সময় ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায়, তাকেই আমি সত্যিকারের দীনদার মনে করি। ইলম অর্জনের প্রতি আগ্রহ থাকবে—এইটা আমার কাছে খুব জরুরি। কারণ ইলম না থাকলে মানুষ সহজেই কুসংস্কার, বিদআত বা ভুল পথে চলে যায়। ইলমের সাথে থাকলে আমলের আগ্রহও থাকে। আমি চাই আমার জীবনসঙ্গী নিজে আমল করার চেষ্টা করবে এবং আমলের ক্ষেত্রে আমাকে সহায়তা করবে। ভুল দেখলে সুন্দরভাবে বুঝিয়ে দেবে, জোর করে চাপিয়ে দেওয়ার মানসিকতা থাকবে না। সংসারী মনোভাব থাকা খুব গুরুত্বপূর্ণ। মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি যেন না থাকে। ঘরের কাজ, সন্তান লালন-পালন এবং পরিবারের পরিবেশ গঠনে আন্তরিকতা থাকবে। জবানের হেফাজত করবে—গীবত, মিথ্যা, অযথা কথা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। কারণ আমি বিশ্বাস করি, মিথ্যা থেকেই অনেক বড় বড় গুনাহের শুরু হয়। স্বামীর প্রতি আনুগত্যশীল হবে, তবে সেটা ভয় বা চাপের কারণে নয়—বরং বুঝে, বিশ্বাস করে এবং আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে। সংসারে একে অপরের সম্মান ও অধিকার বোঝার মানসিকতা থাকতে হবে। আমিও চাই স্ত্রী আমার কাছ থেকে নিরাপত্তা, ভালোবাসা ও সম্মান পাক। সন্তানদের খুব ভালোবাসবে—নিজের সন্তান হোক বা অন্য স্ত্রীর সন্তান, সবাইকে আলাদা না করে নিজের সন্তানের মতোই দেখবে। বাচ্চাদের তরবিয়ত, দীন শেখানো এবং সুন্দর চরিত্র গঠনের ব্যাপারে আন্তরিক হবে। শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি পশুপাখির প্রতিও দয়ালু মনোভাব থাকবে—এই বিষয়গুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য বা সম্পদের চেয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দেবে। বয়স, গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য আমার কাছে মুখ্য নয়। সৌন্দর্য একসময় শেষ হয়ে যায়, কিন্তু দীনদারিত্ব ও উত্তম চরিত্র থাকলে সংসার টিকে থাকে। চোখের শীতলতা মানে শুধু চেহারা নয়—মন ও চরিত্রের প্রশান্তি। আমি চাই আমরা একে অপরের দীনদারিত্ব থেকে অনুপ্রাণিত হবো। আমি তার থেকে ঈমান-আমল শেখার চেষ্টা করবো, সেও আমাকে দেখে ঈমান-আমল শেখার চেষ্টা করবে। আমরা একে অপরের জন্য পোশাকের মতো হবো—দোষ ঢেকে দেবো, দুর্বলতায় পাশে দাঁড়াবো। ভালোবাসা, সম্মান, সহযোগিতা ও ধৈর্যের মাধ্যমে দুনিয়াতেই শান্তির সংসার গড়বো এবং ইনশাআল্লাহ আখিরাতে জান্নাতে একসাথে পৌঁছানোর চেষ্টা করবো। মানুষের অতীত নিয়ে অতিরিক্ত বিচার করতে পছন্দ করি না। আল্লাহ যদি একজন তাকওয়াবান ও উত্তম চরিত্রের স্ত্রী দান করেন, সেটাই আমার জন্য যথেষ্ট। আগের সন্তান থাকলে তাকেও নিজের সন্তানের মতো আগলে রাখার নিয়ত রাখি। অর্থনৈতিকভাবে অসহায়, বয়সে বড়, অধিক সন্তানসহ, শারীরিক প্রতিবন্ধী বা বন্ধ্যা—এমন কাউকে স্ত্রী হিসেবে পেলে তাকেও আল্লাহর নিয়ামত হিসেবেই গ্রহণ করব ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নাজিরপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2187

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাজিরপুর, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4518

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাজিরপুর, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7917

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাজিরপুর, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7199

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
নাজিরপুর, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6726

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাজিরপুর, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10851

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাজিরপুর, পিরোজপুর, বরিশাল
পিরোজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন