Profile

বায়োডাটা নং : 12184

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫১ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পূর্বাচল, উত্তর বাড্ডা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পূর্বাচল, উত্তর বাড্ডা
কোথায় বড় হয়েছেন? বরগুনা জেলা, আমতলী উপজেলা শহর থেকে পিএসসি পাশ করে ঢাকায় আসা হয়েছে। ২০১৭ সালে ঢাকায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি। ঢাকা ও জন্মস্থান মিলিয়ে বড় হওয়া।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? ১ম বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সৌদি আরবে নিজের কাপড়ের ব্যাবসা আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতক উত্তর পাশ করে র্ফামাসিউটিক্যাল কোম্পানিতে মাইক্রোবায়োলজিস্ট হিসাবে আছেন। তিনি বিবাহিত। ভাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ইয়ারে পড়াশুনা করেন।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ সৌদি আরবে বাবার কাপড়ের ব্যাবসা আছে। ঢাকায় ফ্ল্যাট। গ্রামের বাড়িতে ২বিঘা ফসলি জমি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাসার সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি। মা পূর্ণ মাহরাম নন-মাহরাম মেনে চলে। ভাবি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেন। আমি এখনও পূর্ণ মাহরাম নন-মাহরাম মেনে চলে উঠতে পারি নি,তবে যথাসম্ভব চেষ্টা করি। ভবিষ্যতে পূর্ণ মাহরাম নন-মাহরাম মেনে চলার ইচ্ছে আছে। আমরা সব কাজে দ্বীন ইসলামকে মেনে চলার চেষ্টা করি এবং হালাল হারাম বেছে চলার চেষ্টা করি। বাবা ও ভাই সঠিকভাবে ইসলাম মানার চেষ্টা করেন এবং আমাদেরকেও দ্বীন পালনে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ মোটামুটি ভালো।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়ি, ২০২৫ সাল থেকে ৫ ওয়াক্ত পড়ি। এর আগে ২/১ ওয়াক্ত ছুটে যেত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? বিশ্ববিদ্যালয়ে গেলে ক্লাসের জন্য ১/২ ওয়াক্ত কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পাড়ি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নাই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা দেওয়া, মাজারে শায়িত ব্যাক্তির কাছে কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ২/১ টা বই পড়া হয়েছে। তবে শেষ করা হয় নাই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ৬ষ্ঠ শ্রেণি থেকে ঢাকায় পড়াশোনা ও বড় হওয়া হলেও আমি খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। আমার শখ হলো নতুন কিছু শেখা ও নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা। বিশেষ করে রান্না করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের রান্না মোটামুটি পারি, তবে নতুন নতুন ডেজার্ট আইটেম তৈরি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। টুকটাক সেলাইয়ের কাজও করতে পারি। ঘরের কাজে মাকে সবসময় সাহায্য করার চেষ্টা করি এবং নিজের ঘর ও জীবনকে পরিপাটি ও গুছিয়ে রাখতে পছন্দ করি। গাছপালার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে। বাগান করতে খুব ভালো লাগে। আমাদের ছাদে কিছু সবজি ও ফলের গাছ আছে, যেগুলোর নিয়মিত পরিচর্যা করতে বেশ আনন্দ পাই। আমার দুটি ককাটেল পাখিও আছে। ওদের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে এবং ওদের যত্ন নেওয়াটাও উপভোগ করি। প্রকৃতির প্রতি আমার বিশেষ টান রয়েছে। আকাশ, সমুদ্র, নদী, পাহাড়, মেঠো পথ কিংবা নৌকায় ভেসে চলা—এসবই আমার খুব পছন্দের। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো আমার স্বপ্ন। সুযোগ পেলে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে ভালো লাগে। মাঝে মাঝে গ্রামের শান্ত পরিবেশেও যেতে বেশ ভালো লাগে। আমি সাধারণত খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারি এবং সবার সঙ্গে সুন্দর ও আন্তরিক সম্পর্ক বজায় রাখতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে এবং আপনজনদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা ও নিকাব পড়ি। হাত মোজা, পা মোজা এখনও পড়া হয় না। তবে সামনে পড়ার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২৬ সালের মার্চ থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? বাসায় পূর্ণ মানা হয় না। তবে শালীন থাকা হয়,এখনকার মতো হায়া বিহীন মেলামেশা হয় না। সামনে পূর্ণ মানার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝে মধ্যে নাটক সিনেমা দেখা হয়। তবে অভ্যস্ত না, আস্তে আস্তে ছেড়ে দেওয়া ইচ্ছা আছে, ইনশাআল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বাসার পাশের বিল্ডিংয়ের ২/৩ টা টিউশনি করানো হয়।
মাসিক আয় ৭০০০-৯০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর অন্যতম নিয়ামত। বিয়ে শুধু সামাজিক সম্পর্ক এমন নয়, এটি একটি ইবাদতও। আবার বিয়ের মাধ্যমে শুধু দুটো মানুষ নয়, দুটো পরিবারের মেলবন্ধন হয়। বিয়ের মাধ্যমে মানুষ তাদের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, ভালোবাসা, দ্বায়িত্ব, সম্মান ভাগাভাগি করে নেয়। বিয়ে হালাল জীবনসঙ্গী পাওয়ার একমাত্র মাধ্যম। বিয়ের মাধ্যমেই মানুষ তার চরিত্রকে পবিত্র রাখতে পারে এবং সুন্দর একটি পরিবার গঠন করতে পারে। মানুষের মানুষিক শান্তিরও অন্যতম মাধ্যমে হল বিয়ে। এসব কারনেই বিয়ে করতে চাওয়া।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৫"-৬'
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে স্নাতক, স্নাতক উত্তর হলে ভালো হয়।
জেলা জেলা নিয়ে তেমন কোন পছন্দ নেই। তারপরও ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, বরগুনা, যশোর ইত্যাদি পছন্দ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সম্মানজনক হালাল চাকুরী/ ব্যাবসা। তবে ডাক্তার, উকিল, আর্মি, পুলিশ ব্যাতিত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি সৎ, ভদ্র ও দায়িত্বশীল একজন মানুষ। যিনি নিয়মিত নামাজ আদায় করেন, ইসলাম সম্পর্কে সচেতন এবং অন্তত মৌলিক ইসলামী নিয়ম-কানুন মেনে চলার চেষ্টা করেন। আমি চাই, আমরা দুজন একে অপরকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করব এবং ভালো মানুষ হয়ে ওঠার জন্য একে অপরের অনুপ্রেরণা হব। আমার কাছে পারস্পরিক সম্মান খুব গুরুত্বপূর্ণ। তিনি আমাকে যেমন সম্মান করবেন, তেমনি আমার পরিবারকেও যথাযথ সম্মান ও মর্যাদা দেবেন—এটাই আমার প্রত্যাশা। একই সঙ্গে তার মধ্যে অহংকার, দাম্ভিকতা বা অপ্রয়োজনীয় বাড়াবাড়ি যেন না থাকে। সহজ-সরল, বিনয়ী ও ভালো মনের একজন মানুষ হওয়াটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি খুব বেশি কিছু প্রত্যাশা করি না। আমার ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দিয়ে, নিজের সাধ্য অনুযায়ী সেগুলো পূরণ করার চেষ্টা করবেন—এটুকুই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার দুটি পাখি আছে, ওরা আমার খুব প্রিয়; তাই বিয়ের পর সম্ভব হলে ওদেরও আমার সঙ্গে রাখতে চাই। সবচেয়ে বেশি চাই, আমাদের সম্পর্কটা যেন বন্ধুত্বপূর্ণ হয়। জীবনের ভালো-মন্দ, সুখ-দুঃখ, দায়িত্ব ও সমস্যাগুলো আমরা দুজন মিলেই সামলাব। একে অপরের মতামতকে সম্মান করব, প্রয়োজনের সময় পাশে দাঁড়াব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করব। আমার কাছে আদর্শ দাম্পত্য হলো এমন একটি সম্পর্ক, যেখানে স্বামী-স্ত্রী শুধু জীবনসঙ্গী নয়, বরং একে অপরের সবচেয়ে কাছের বন্ধু, ভরসার জায়গা এবং দ্বীনের পথে একে অপরের সহযাত্রী।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1662

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1675

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1692

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1613

বয়স
40 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3398

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1542

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন