Profile

বায়োডাটা নং : 12106

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫১ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় ( ফিমেইল হল রেসিডেন্স)
কোথায় বড় হয়েছেন? মাধ্যমিক পর্যন্ত নিজ বাড়িতে,উচ্চমাধ্যমিকে বগুড়ায় এবং এরপর ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিজ্ঞান বিভাগের প্রথম সারির একটি ডিপার্টমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? চতুর্থ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী(খাদ্যজাত পন্যের স্টক এবং রানিং ব্যবসা)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ বর্তমানে গৃহিনী।পূর্বে স্কুল এবং মাদ্রাসায় শিক্ষকতা করেছেন।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ,আমার ছোটভাই হাফেজুল কুরআন।বগুড়া সদরের "মাদ্রাসাতুল মদিনা" থেকে হিফজ সম্পন্ন করে বর্তমানে জামিল মাদ্রাসায় কিতাব বিভাগে "সরেজমি" জামায়াতে অধ্যয়নত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা নেই, ফুপি(একজন):বিবাহিত,ফুপা ব্যবসায়ী মামা(একজন):বি.এস.সি ইঞ্জিনিয়ার(EEE,UIU)।বর্তমানে ঢাকায় এস.জি.এস মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। খালামনি(একজন):গ্র্যাজুয়েট(বিবাহিত),খালু রংপুর পাওয়ার প্ল্যান্ট (CPRL) এ অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল (মধ্যবিত্ত) এবং সামাজিকভাবে সম্মানিত পরিবার আলহামদুলিল্লাহ।নিজেদের প্রতিষ্ঠিত পারিবারিক ব্যবসা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান(গোডাউন)আছে,যা থেকে প্রাপ্ত আয় দিয়ে আলহামদুলিল্লাহ সচ্ছলভাবে চলে যায়।জমি আছে দুই একরের কিছু বেশি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার একটি ছোট শান্তিপূর্ণ প্র্যাক্টিসিং পরিবার।সবাই কম-বেশি চেষ্টা করে শরিয়তের বেসিক নিয়মগুলো মেনে চলার।আব্বু-আম্মু জেনারেল ব্যাকগ্রাউন্ড এর হওয়ায় মাহরাম-ননমাহরাম পালনে এখনো বেশ লিমিটেশন রয়ে গেছে।তবে শরিয়তের পর্দার জ্ঞান পাওয়ার পর থেকে আমি চেষ্টা করি পরিপূর্ণ পর্দা(মুখ ঢেকে) মেইনটেইন করে মাহরাম-ননমাহরাম মেনে চলার,আলহামদুলিল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই নিয়মিত নামাজ পড়া হতো(ফজর অনিয়মিত ছিলো)।তবে প্রায় আড়াই বছর থেকে আন্তরিকতার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কোনো সপ্তাহে দুই-এক ওয়াক্ত বা তার বেশিও কাজা হতে পারে(বিশেষত ফজরে),কোনো সপ্তাহে কাজা হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না,আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শরীয়তের সীমার মধ্যে থেকে কবর জিয়ারত করা বৈধ, তবে সব ধরনের শিরক ও বিদআত থেকে বিরত থাকা আবশ্যক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিকাল সাজিদ,সিরাতে খাতামুল আম্বিয়া,বি জিনিয়াস উইথ মুহাম্মদ, শিকড়ের সন্ধানে,তাসাউফ ও আত্মশুদ্ধি,সাহাবীদের চোখে দুনিয়া,সালাত জান্নাত লাভের একটি মাধ্যম ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.জাকির নায়েক(হাফি:),আল্লামা মুহাম্মাদ তাকি উসমানী(হাফি:),ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর(রহি:),শাইখ আহমাদুল্লাহ(হাফি:)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন পছন্দ-অপছন্দ : আমি শান্তিপ্রিয় স্বভাবের।সব শ্রেণীর মানুষের সাথে সমান এবং শ্রদ্ধাশীল আচরণ পছন্দ করি।চেষ্টা করি জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ এবং ন্যায়পরায়ণ থাকতে।গীবত,হিংসা,অহংকার,অন্যকে কষ্ট দেয়া, অন্যের হক নষ্ট করা অপছন্দ করি। স্বাস্থ্যকর লাইফস্টাইল,গোছালো পরিপাটি পরিবেশ এবং মিনিমালিস্ট জীবনযাপন পছন্দ করি।অবসর সময়ে বই পড়তে,প্রকৃতির সান্নিধ্যে থাকতে এবং ছোটদের সাথে সময় কাটাতে পছন্দ করি।বেসিক কিছু রান্না জানা আছে যদিও এখনো শেখার পর্যায়েই আছি। শখ-স্বপ্ন: আমার শখ আল্লাহ সুবহানুওয়াতায়ালার সন্তুষ্টি অর্জন করা,তাঁর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা,কুরআন পড়া-অনুধাবন করা,নেক এবং সেবামূলক কাজ করা এবং সর্বপরি মুহসীনিন দের অন্তর্ভুক্ত হওয়া।দুনিয়াবী বিলাসবহুল জীবনযাপন আমাকে খুব বেশি টানে না,আল্লাহ তায়ালা সামর্থ্য দিলে তাঁর পথে এবং মানুষের কল্যাণে ব্যয় করতে চাই ইনশাআল্লাহ। স্বপ্ন দেখি একটি ইসলামিক পরিবার গঠন করার যেখানে ইসলামি বিধানের অনুশাসন থাকবে,সন্তানরা নেক এবং দ্বীনের দাঈ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ এবং রাসুল (স.) এর রওজা মোবারক দেখার স্বপ্ন রয়েছে এবং সবচেয়ে বড় স্বপ্ন একটি ক্বলবে সালিম নিয়ে রবের কাছে ফিরে যাওয়া ইন-শা-আল্লাহ।(আল্লাহ তৌফিক দান করুন)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, ফুল হিজাব ও নিকাব
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আলহামদুলিল্লাহ,প্রায় দেড় বছর থেকে নিকাবসহ পর্দা করছি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি,আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দ্বীনের পরিপূর্ণ জ্ঞান আসার পর থেকে চেষ্টা করি না দেখার বা শুনার এবং এসব ফিতনার আশঙ্কা আছে এমন যেকোনো ইভেন্ট এড়িয়ে চলি।তবে প্রায়শই নাশিদ কিংবা মিউজিক ছাড়া গান (কেবল ভোকাল)শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বর্তমানে নেই,তবে ভবিষ্যতে দাওয়াহমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আন্তরিক ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ শিক্ষার্থী
মাসিক আয় N/A
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি,আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ,আল্লাহ সুবহানুওয়াতায়ালা আমাকে যেকোনো হারাম বা অনৈতিক সম্পর্কের ফিতনা থেকে হেফাজত করেছেন।বিয়ের উদ্দেশ্য মূলত নিজেকে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা,অর্ধেকদ্বীন সম্পন্ন করা, এবং সর্বপরি আল্লাহ সুবহানুওয়াতায়ালার সন্তুষ্টি অর্জন করা।বর্তমান সময়ে চারদিকে নানা ধরনের ফিতনার বিস্তার এবং জেনারেল লাইনে হিদায়াতের পথে টিকে থাকা অনেক কঠিন,এসব ফিতনা থেকে বেঁচে থাকতে একজন বিশ্বস্ত,দ্বীনদার এবং দায়িত্বশীল মানুষ ভীষণ প্রয়োজন। বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর রহমত লাভের একটি মাধ্যম,যেখানে পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও সম্মানের মাধ্যমে একটি বরকতময় সম্পর্ক গড়ে ওঠে।এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা এই সংক্ষিপ্ত দুনিয়ার পরীক্ষার সফর শেষ করে অনন্তকালের জান্নাতে প্রবেশের আশা রাখতে পারি ইনশাআল্লাহ।ওমা তাওফিকি ইল্লাবিল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-30
উচ্চতা ৫'৩"-৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক , স্নাতকোত্তর, বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং বা এম.বি.বি.এস
জেলা স্থায়ী ঠিকানা উত্তরবঙ্গ অগ্রাধিকারযোগ্য কিন্তু অন্য সব ক্রাইটেরিয়া মিলে গেলে যেকোনো জেলা গ্রহনযোগ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী/গ্র্যাজুয়েট *হালাল* রিজিক প্রত্যাশী/যেকোনো সম্মানজনক *হালাল* চাকুরী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি হবেন একজন প্রকৃত মুমিন এবং মুত্তাকি।যিনি দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কোনো অবস্থাতেই নিজের দ্বীন এবং ইমানকে বিসর্জন দিবেন না। যিনি কাইন্ড, শ্রদ্ধাশীল,বিচক্ষণ,দায়িত্বশীল এবং গায়রতবান স্বভাবের হবেন,সংকীর্ণ মনমানসিকতার না হয়ে উদার মনের হবেন,হালাল রিজিকের ব্যাপারে সচেতন থাকবেন,দৃষ্টির হেফাজত করে চলেবেন,নিজ অবস্থান থেকে প্রত্যেকের হক আদায়ের ব্যাপারে সচেতন থাকবেন।যিনি আমার ছোট ছোট অনুভূতি ও স্বপ্নের মূল্য বুঝবেন এবং আমার প্রশান্তির কারণ হবেন। সর্বপরি, প্রত্যাশা করি, তিনি একজন ভালো মনের মানুষ হবেন, যার সঙ্গে আল্লাহর সন্তুষ্টির পথে থেকে একটি পবিত্র এবং নেক জীবন কাটানো সম্ভব হবে ইনশাআল্লাহ। যদিও একজন মানুষের মাঝে সকল ভালো গুনের সমন্বয় কখনো পাওয়া সম্ভব নয়।আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী,তিনি আমার তকদিরে যা নির্ধারণ করেছেন তাতেই কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ। ★বিশেষ শর্ত :বায়োডাটাটি আপনার জন্য উপযুক্ত মনে হলে কাইন্ডলি ইস্তিখারা করে এরপর মেইলে বায়োডাটা পাঠাবেন,ইনশাআল্লাহ।সরাসরি অবিভাবক(পাত্রীর মা) এর সাথে যোগাযোগের প্রয়োজন হলে,আপনার পরিবারের কোনো মহিলা সদস্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ।জাযাকাল্লাহ খাইরান।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঘোড়াঘাট এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3639

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1316

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন