| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি, আলহামদুলিল্লাহ। গত প্রায় ২ বছর ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ, সাধারণত সালাত কাজা হয় না। তবে মাঝে মাঝে ১–২ ওয়াক্ত কাজা হয়ে যায়, যা পরে আদায় করি। এছাড়া কখনো কখনো ফজরের সালাত কাজা হয়ে যায়। তবে এটি যেন না হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, শুদ্ধভাবে তিলাওয়াত শেখার চেষ্টা করছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে সিজদা, মানত বা সাহায্য প্রার্থনা করা শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সফলতার পথ, শয়তান, আদর্শ পরিবার
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মাওলানা জামশেদ মজুমদার, শাইখ আহমাদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুহাম্মাদ বিন কাসিম।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ, আমি স্বভাবে শান্ত, নম্র ও অল্পভাষী। অযথা তর্ক-বিতর্ক বা ঝগড়া-বিবাদ এড়িয়ে চলতে পছন্দ করি। ছোটবেলা থেকেই ধূমপান, মাদক, জুয়া বা এ ধরনের কোনো বদঅভ্যাস নেই। কয়েক বছর আগে আল্লাহ তাআলার রহমতে দ্বীনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এরপর থেকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছি। এখনও শেখার পর্যায়ে আছি এবং প্রতিনিয়ত নিজেকে সংশোধনের চেষ্টা করি। অবসর সময়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে, বাইরে ঘুরতে, ইসলামিক আলোচনা শুনতে এবং দ্বীনদার মানুষের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। পরকীয়া, মিথ্যা, প্রতারণা, নেশা, জুয়া ও অন্যায়কে প্রশ্রয় দেওয়া একেবারেই অপছন্দ করি। মানুষের সঙ্গে সুন্দর আচরণ ও সম্মান বজায় রাখাকে খুব গুরুত্ব দিই। আমি বিশ্বাস করি, মানুষের জীবনে যা কিছু ঘটে, সবই আল্লাহর ইচ্ছায় হয়। তাই বিপদ-আপদে ধৈর্য ধরার এবং আল্লাহর ওপর ভরসা রাখার চেষ্টা করি। নিজের দুর্বলতার মধ্যে একটি হলো, সবসময় গুছিয়ে কথা বলতে পারি না। তবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করি। ভবিষ্যতে এমন একটি পরিবার গড়ে তুলতে চাই, যেখানে কুরআন ও সুন্নাহ হবে জীবনের মূল ভিত্তি। সন্তানদের শুধু দ্বীনি শিক্ষাই নয়, উত্তম চরিত্র ও আখলাকসম্পন্ন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, হালাল উপায়ে ফ্রিল্যান্সিং ও ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ারও ইচ্ছা রয়েছে।
|