Profile

বায়োডাটা নং : 12075

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: জলেশ্বরীতলা, বগুড়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নিকেতন,গুলশান-১
কোথায় বড় হয়েছেন? বগুড়া সদর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি এস সি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ তিনি একজন ঠিকাদার সাথে নিজস্ব রড-সিমেন্টের ব্যবসা আছে
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ইংলিশ মিডিয়ামে Std- 6 এ পড়ে
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবিএ প্রথম বর্ষ চলমান
চাচা মামাদের পেশা ৫ জন জেঠা। ২ জন মৃত। ৩ জন ব্যবসায়ী। মামা ২ জন। জমিজমা দেখাশুনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মূল ব্যবসা রড-সিমেন্ট, পাশাপাশি ঠিকাদারি। এছাড়াও গ্রামে জমিজমা আছে এবং কিছু্ দোকানপাট ভাড়া দেয়া আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? নন প্র্যাকটিসিং আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। বাবা, আলহামদুলিল্লাহ। তিনি একদমই নন প্র্যাকটিসিং তবে তিনি আমাকে আমার দ্বীন পালন নিয়ে কখনও আজ পর্যন্ত বাধা দেন নি বা বিরক্ত হন নি। একজন সচেতন বাবা, আমাদের ভরণ-পোষনে কোনোদিন কার্পন্য করেন নি দাবী-আবদার সর্বদা পুরণে সচেস্ট থাকেন। তিনি দ্বীনের বিষয়াদী একটু কম বোঝেন আর রবের কাছে থেকে দুরে থাকেন, তাই তার সাথে পরামর্শ বিষয়ে একটু সতর্ক থাকতে হয়। শুধু তার হিদায়েতের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ তাকে হিদায়েত দিন এবং আমাদের সবার জন্য সহজ করে দিন আমীন। মা, আলহামদুলিল্লাহ। তিনিও সচেতন। তিনি আল্লাহর রহমতে জানেন ভালোই এবং টুকটাক চেস্টা করেন মেনে চলার। তাও পুরোপরি না। তবে তিনি অনেক ভালো পরামর্শ দিতে পারেন বিভিন্ন পরিস্থিতিতে। স্ট্রং মেন্টালিটির একজন নারী। আল্লাহুম্মা বরিক লাহা। ছোট বোন, একটু একটু করে শিখতেসে দ্বীন নিয়ে। সে বুদ্ধিমতি, টুকটাক যা সম্ভব মেনে চলার চেস্টা করে। আল্লাহুম্মা বারিক লাহা সবার ছোট ভাইটি টিনেজার। আমাদের বাড়ির বুজুর্গ টাইপ মানুষ। একটু সাবধানে থাকতে হয় তাকে নিয়ে। হিদায়েতের মালিক আল্লাহই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? প্রতিদিন ৫ ওয়াক্ত সলাত আদায় করি ৫ বছর যাবত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ ওয়াক্ত। ঘুমের জন্য
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ মানসিক কোনো রোগ নেই। তবে আল্লহু আ'লাম। শারীরিকভাবেও সুস্থ আলহামদুলিল্লাহ। তবে গড়নে হালকা পাতলা, ওজনও একটু কম।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে শুধু জিয়ারতের নিয়ত ব্যাতীত অন্যান্য সকল কর্মকান্ড শিরকের আওতায় পড়ে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আসল বাড়ির খোঁজে, তিনিই আমার রব সিরিজ, তিনিই আমার প্রাণের নবী, প্যারাডক্সিকাল সাজিদ, কুরআনে থেকে নেয়া জীবনের পাঠ, কুররতু আইয়ুন, রুহের চিকিৎসা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ সুলাইমান আর রুহাইলি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল ,শায়খ উসাইমিন রহ: প্রমুখ। বাংলাদেশের শায়খ আহমাদুল্লাহ, ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিঃ, উস্তাদ নাসীল শাহরুখ, ড. মানজুরে ইলাইহি, উস্তাজা নায়লা নুজহাত।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন একদমই নন প্র্যাকটিসিং পরিবারে বেড়ে ওঠা। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার যথাসাধ্য প্র্যাকটিস করার। হিদায়াত হয় ২০১৭ এর শেষ দিকে। তখন থেকে অল্প অল্প করে ইসলাম সম্পর্কে জানা ও শেখা শুরু। তবে এখনও অনেক জানার এবং শেখার বাকি এবং ভবিষ্যতেও সময় সুযোগ বুঝে দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা করার আগ্রহ আছে ইন্ শা আল্লাহ। এ বিষয়ে আমি অবশ্যই আমার স্বামীর অনুমতি এবং সহযোগিতা কামনা করছি। ছোটবেলা থেকেই আমি একটু চঞ্চল প্রকৃতির, জাঁকজমকহীন, হালকা পাতলা গড়নের মেয়ে। আমি স্কেচিং এবং পেইন্টিং করতে পছন্দ করি। সাথে কুরআন পড়া/পড়ানো, সলাত, ডেইলি কোনো না কোনো দ্বীনি বিষয়ে উল্লিখিত শায়খগনের লেকচার শোনা, রিসার্চ করা ভালো লাগে, প্রিয় মানুষগুলোর সাথে বসে এসব আলোচনা মাঝে মাঝে ইসলামি বই পড়া। ছুটির সময় গ্রামীন পরিবেশে সময় কাটানো খুবই পছন্দ করি। আমার খেলাধুলা পছন্দ তবে সেটাও এমন পরিবেশে যেখানে গায়রে মাহরাম এর আনাগোনা নেই। বর্তমানে আল্লাহর পছন্দের কাজ গুলোই আমারও পছন্দের কাজ এগুলোতেই মানসিক শান্তি পাই। শরীয়ার ভিতরের সবকিছুই পছন্দের, এর বাইরের জীবন যাপনের বিরোধী। স্বপ্ন-আমি বিশ্বাস করি সন্তানের তারবিয়ত শুরুই হয় বাবা মাকে দিয়ে এবং তা অবশ্যই সন্তান জন্ম নেয়ার আগে থেকেই। তাই নিজেদের জীবনাচারনে এবং সন্তান প্রতিপালনে রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাহ এবং সালাফদের অনুসরণ করতে চাই। তাদেরকে উত্তম আখলাক, প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা দিতে চাই এবং নিজেও শিখতে চাই। সন্তানদের উত্তম তারবিয়াতের একটি বড় অংশ হলো উত্তম আখলাক। সন্তান বাবা-মাকে দেখেই শেখে। তাই আমাদের নিজেদেরকেও রাসুল এর জীবনাচরণ নিয়ে সর্বদা আলোচনা করতে হবে। এটি আমাদের নিজেদের জন্যও একটি স্মরণিকা। আর স্মরণিকা দ্বারা মুমিনরাই উপকৃত হয়। **সুন্নাহ সম্মত উপায়ে, কম খরচে, কোনোরকম জাঁকজমক ছাড়া বিয়ে করতে চাই এবং মসজিদেই করতে চাই যাতে বিয়েতে বারকাহ বজায় থাকে আর আল্লাহও সন্তুষ্ট থাকেন। আর যদি ছেলেপক্ষ ওয়ালিমা করতে চান তাহলে ছেলের নিজস্ব ইনকাম থেকে সামর্থ্য অনুযায়ী করবেন। যদি তা না থাকে তাহলে পরে করা হবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরখা, হাত-পা মোজা সহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৫ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি অবশ্যই
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? যখন নন প্র্যাকটিসিং ছিলাম এসবের প্রতি অনেক নেশা ছিল। ৫ বছরে আস্তে আস্তে অনেক কমিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আর ইচ্ছে করে না। তবে বাসায় অন্যরা যখন এগুলো দেখে তখন একা নিজেকে সামলানো কঠিন। আল্লাহ আরো সহজ করে দিন।আমীন
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাওফিক দিয়েছেন। অনলাইনে নাজেরা কোর্সে কুরআনের খিদমতের দায়িত্ব রেখেছেন
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ত্বলিবাতুল ইলম
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? "আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে।" (সুরা রুম, ৩০: ২১) "তিনিই সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে, যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে। অতঃপর যখন সে তার সঙ্গিনীর সাথে মিলিত হল, তখন সে হালকা গর্ভ ধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকল। অতঃপর যখন সে ভারী হল, তখন উভয়ে তাদের রব আল্লাহকে ডাকল, 'যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন তিনি তাদেরকে এক সুসন্তান দান করলেন, তখন তাদেরকে তিনি যা প্রদান করেছেন সে বিষয়ে তারা তাঁর বহু শরীক নির্ধারণ করল। বস্তুত তারা যাদের শরীক করে তাদের থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে।" (সুরা আরাফ, ৭: ১৮৯-১৯০) উপরের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, একজন পুরুষ কোন উদ্দেশ্যে বিয়ে করবে। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তাঁর ইবাদত করার জন্য। বিয়ে একটি ইবাদত, যাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন ব্যক্তির দ্বীনের অর্ধেক হিসেবে উল্লেখ করেছেন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে। তাই আমরা যেন নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে থাকা মুসাফিরের মতো। আর আমি এমন একজন মুসাফিরের সঙ্গী হতে চাই, যে একই উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করতে চায় এবং একে অপরকে তাকওয়া বৃদ্ধিতে সহায়তা করার মাধ্যমে আল্লাহর নিকট নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে চায় ইন শা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-35
উচ্চতা ৫'৪''- ৫'৭''
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা বি এস সি ইন্জিনিয়ার কিংবা অনার্স/ মাস্টার্স( আইটি বা অন্য যেকোনো সাবজেক্ট)
জেলা বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম, নওগাঁ, সিলেট, ঢাকা, গাজীপুর
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ব্যবসা, পর্দা মেইনটেইন করে হালাল চাকুরি যা দ্বারা সাচ্ছন্দ্যে বাচ্চা কাচ্চা সহ চলা যাবে এবং কোনে ধার দেনা যেন করতে না হয়। (হারাম বা ব্যাংকিং খাত প্রযোজ্য নয়)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত। নিম্নবিত্তও প্রযোজ্য তবে রব যদি সহজ করে দেন (পারিবারিক ইস্যুকে সামনে রেখে বলা)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন মানুষ, তার জীবনের অনেক লক্ষ্য থাকতে পারে। তবে মূল লক্ষ্য একটিই হওয়া উচিত। তা হলো- আপন রবের কাছে ক্বলবে সালিম নিয়ে উপস্থিত হওয়া। যেমনটি নবী ইব্রাহিম আঃ করেছেন এবং আমাদের প্রিয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং অন্যান্য সকল আম্বিয়াগন করতে পেরেছেন। তাই আমাদের লক্ষ্যও এটাই হবে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে একমাত্র গ্রহনযোগ্য দ্বীন হলো ইসলাম। স্বামী স্ত্রী দুইজনে মিলে বাস্তবধর্মীক, ইসলামি পরিবার এবং বিনয়ী এক প্রজন্ম গঠন যারা আল্লাহভীরু হবে এবং আল্লাহর কাছে প্রিয় হবে এবং আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হবে। আর এজন্য আমাদের নিজেদের একে অপরের চূড়ান্ত সহযোগিতা কাম্য। এজন্য দুজনের মনমানসিকতা সমান হওয়া জরুরি। আল্লাহ বলেন,- যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, (সে কি তার সমান, যে তা করে না?) বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। [সূরা যুমার: 9] ১। তিনি যেন আল্লাহর সীমারেখাগুলো অতিক্রম করতে ভয় করেন এবং নিজেকে সর্বদা তাযকিয়াহ মধ্যে রাখবেন। ২। ইসলামের জ্ঞান অন্বেষণকারী হতে হবে (অন্তত জানার ও আল্লাহ আমাদের জন্য যে সত্য পাঠিয়েছেন তা গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে) এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার আগ্রহ থাকতে হবে। ৩। তাঁর কুরআনের সাথে সম্পর্ক থাকতে হবে এবং প্রতিদিন কুরআন তিলাওয়াত করতে হবে। বিশেষ করে এই ফিতনার যুগে এটি অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কুরআন হলো "আল্লাহর রজ্জু", যা আমাদেরকে এই যুগে দৃঢ়ভাবে আঁকড়ে রাখে। তিনি যেন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহকে সম্মান করেন। মানুষকে খাওয়ানো, সাদাকা, দানশীল মনমানসিকতা থাকতে হবে। ৪। তিনি যেন সর্বত্র গায়রে মাহরামের বিধান মেনে চলেন। ৫। তাঁর কথাবার্তা নম্র হওয়া উচিত এবং বিরোধ বা মতভেদ পরিপক্কতার সাথে সামলাতে সক্ষম হতে হবে; বদমেজাজি হওয়া যাবে না। ৬। তিনি যেন নারীদের (মা, বোন, স্ত্রী) অধিকার সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন। ৭। যেহেতু আমি হিজাব মেনে চলি এবং নন-মাহরাম (যেমন তাঁর পুরুষ আত্মীয় ও ভাইদের) থেকে পর্দা বজায় রাখার চেষ্টা করি, তাই আমি চাই আমার স্বামী ও তাঁর পরিবার আমাকে সহায়তা করবেন এবং সে অনুযায়ী পরিবেশ প্রদান করবেন। ৮। তালাক সংক্রান্ত মাসআলা সম্পর্কে তাঁর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। ৯। তিনি স্ত্রী ও সন্তানদের ব্যাপারে সহিষ্ণু হবেন, ছোট-বড় ভুলত্রুটিগুলো ধৈয্য এবং সুন্দর উপায়ে সংশোধন করার বা নসীহা দেওয়ার মানসিকতা থাকতে হবে। ১০। দম্পত্তির মধ্যে কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ গুন। এটি না থাকলে সে সম্পর্ক টেকানো কঠিন। কোনো অসংগতি হলে সেটা যেন ঠান্ডা মাথায় দুজনে মিলে পর্যালোচনা করা যায়, কিংবা স্বামী যদি কোনো বিষয়ে বিরক্ত হন বা, তার অপছন্দ গুলো যেন সুন্দরভাবে আদবের সাথে পরিবারের সামনে উপস্থাপন করতে পারেন যাতে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকবে। এ ব্যাপারে আমরা রাসুলুল্লাহ সাঃ কে ফলো করার মনমানসিকতা রাখব ইন শা আল্লাহ। উপরিউক্ত সকল পয়েন্ট আগে আমার জন্য আগে প্রযোজ্য এবং এটা আমারই বেশি প্রয়োজন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বগুড়া সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3027

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2876

বয়স
31 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2821

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5985

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7282

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4257

বয়স
34 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন