| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত স্বলাত পড়া হয়। ২০১৯ সালের শেষ দিক থেকে নিয়মিত স্বলাত পড়ছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অনুগ্রহে আমার স্বলাত সাধারণত কাযা হয় না। পুরো বছরের হিসাব করলে হয়তো ঘুমের কারণে অনিচ্ছাকৃতভাবে ৫-৬ ওয়াক্ত ফজর মিস হয়ে যায়, যা জাগার পরপরই আদায় করে নিই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
না। আমি দুই বার তাজউইদ কোর্স করেছি। কিন্তু পুরোপুরি শুদ্ধ হয়নি। শুদ্ধ ও দ্রুত পড়ার জন্য এখনও কোর্স চলমান আছে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
কোনো মানসিক রোগ নেই আলহামদুলিল্লাহ। চোখে মাইনাস পাওয়ারের চশমা পরি। করোনার টিকা নেওয়ার পর থেকে অ্যালার্জি দেখা দিয়েছে। যার কারণে অল্পতেই ঠান্ডা লেগে যায় এবং খাবার বেছে খেতে হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
এটা কেবল একটা কবর। এখানে গিয়ে কিছু চাওয়া ও ইবাদত করা শিরকে আকবর।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আলহামদুলিল্লাহ, অনেক বই পড়া হয়েছে আমার। উল্লেখযোগ্য কিছু পছন্দের বই—তিনিই আমার রব, শিকড়ের সন্ধানে, রাসুলে আরাবি ﷺ, আহলুস সুন্নাহ ওয়াল জা’মাতের আকিদা, পড়ো।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ফিকহি জ্ঞানের ক্ষেত্রে প্রসিদ্ধ সালাফি স্কলারদের ফলো করি। শায়েখ বিন বায রহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমীন রহিমাহুল্লাহ, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও মুহাম্মাদ নাসীল শাহরুখ অন্যতম। শায়েখ আহমাদুল্লাহর সামাজিক কার্যক্রমগুলো ভালো লাগে।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
• আমি ছোট্ট ও শান্ত প্রকৃতির এক পরিবারে বড় হয়েছি। দালান-কোঠা বা গাড়ি না থাকলেও প্রশান্তি, সতেজতা আর স্বস্তির কোনো কমতি নেই আমাদের। প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে। পাহাড়, অরণ্য, বৃষ্টি, নির্জনতা, ফুলগাছ, পাখি আমার খুব প্রিয়। চিৎকার-চেঁচামেচি বা উচ্চকণ্ঠের পরিবেশে থাকতে কষ্ট হয়। • ব্যক্তিগতভাবে ক্যারিয়ার ওরিয়েন্টেড না, তবে উম্মাহর জন্য কিছু করার স্বপ্ন দেখি। এজন্য এমন একজন পার্টনার প্রয়োজন, যিনি শিক্ষিত, উম্মাহ নিয়ে ভাবেন ও কিছু করার স্বপ্ন দেখেন। • স্বভাবে আমি অ্যাম্বিভার্ট। ইমোশন সবার সামনে প্রকাশ করতে পারি না। দ্বীনের ব্যাপারে “জানলাম, মানলাম” নীতিতে বিশ্বাসী। কুসংস্কার, বিদ‘আত, শির্ক, গানবাজনা থেকে সবসময় দূরে থাকি। মিথ্যা, গীবত, বিশ্বাসঘাতকতা, কারও সম্মানহানি করা আমার কাছে খুবই অপছন্দনীয় কাজ। ভুল করলে কাউকে অপমান করে বলা বা ছোট করে কথা বলাও পছন্দ না। যারা এসব করে, তাদের প্রতি স্বাভাবিক শ্রদ্ধা তৈরি হয় না। আমি মানুষের হক, সম্মান ও আত্মমর্যাদার বিষয়ে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করি। • যে কোনো আমলের ক্ষেত্রে একাধিক প্রসিদ্ধ সালাফি আলেমদের লেকচার শুনি। ইখতেলাফের বিষয়ে যেটা অধিক যৌক্তিক মনে হয়, সেটা অনুসরণ করি। • লেখালেখি আমার সবচেয়ে প্রিয় চর্চাগুলোর একটি, যা সারাজীবন ধরে রাখতে চাই। দ্বীনের পথে না থাকাকালেও শালীন জীবনযাপনের অভ্যাস ছিল। এজন্য আল্লাহর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। • জীবনবোধের জায়গায় কার্পণ্য বা বিলাসিতা—দুটোই অপছন্দ। মানুষের উপকার করতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে। • জ্ঞান অর্জনের প্রতি ঝোঁক ছোটবেলা থেকেই। আরবি ভাষা শেখার ইচ্ছা আছে। সারাজীবন ইলম অর্জনের পথে থাকতে চাই। আমার ব্যক্তিগত সংগ্রহে পাঁচশ'র কাছাকাছি ইসলামিক, ফিকশন ও নন-ফিকশনের বই রয়েছে। সুন্নাহসম্মতভাবে মসজিদে বিয়ে করার ইচ্ছা আছে। • দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকতে ভালোবাসি; পড়ি, লিখি বা কোনো উপকারী কাজে যুক্ত থাকি। ভবিষ্যৎ নিয়ে অনেক দ্বীনি পরিকল্পনা আছে। সবচেয়ে বড় স্বপ্ন নিজেকে এবং ভবিষ্যতের সন্তানদের উম্মাহর জন্য উপকারী মানুষ হিসেবে গড়ে তোলা। • সবশেষে, আল্লাহর আনুগত্যপূর্ণ একটি জীবন চাই, যার গন্তব্য জান্নাত।
|