Profile

বায়োডাটা নং : 12032

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৮০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পশ্চিম মোমেনবাগ, মাতুয়াইল
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পশ্চিম মোমেনবাগ, মাতুয়াইল
কোথায় বড় হয়েছেন? মাতুয়াইল, ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2014
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2016
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in Textile Engineering (Advanced in Yarn)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Bangladesh University of Textiles (BUTEX)
পাসের সন 2022
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় MSc in Materials Science (Running)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Bangladesh University of Engineering Technology (BUET)
পাসের সন Thesis Ongoing
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Retired Person. Before retiring he served as a driver in the transportation department of a Bank.
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Housewife
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য Education: MBA, Jagannath University Marital Status: Married Occupation: Assistant Officer(Cash), Uttara bank.
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য Education: MBA, National University. Marital Status: Married Occupation: Housewife
চাচা মামাদের পেশা ২ চাচার একজন চাকুরীজীবি আরেকজন প্রবাসী। ৫ মামার একজন চাকুরীজীবি, একজন প্রবাসে ছিলেন দেশে ফিরেছেন বাকিরা ব্যবসার সাথে যুক্ত আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ ভালো এবং সম্মানিত। ঢাকায় নিজেদের বাড়ি এবং জমি রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার আদি নিবাস কুমিল্লায়। দাদা ঢাকাতে স্ব-পরিবারে শিফট হয়েছিলেন নব্বই এর আগে। পরিবার ছোট থেকেই রিলিজিয়াস দেখে আসছি। নামাজ, রোজার প্রতি সবাইই মনোযোগী। গান-বাজনা কেউই পছন্দ করি না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে গায়ে হলুদ, থার্টি ফার্স্ট নাইট টাইপ জাতীয় সবকিছুই এভয়েড করে চলি। কিন্তু পারসোনালি যতটুকু বুঝি আরও সচেতন হওয়া দরকার আমাদের। আল্লাহ বুঝবার এবং পালন করার তৌফিক দান করুন। আব্বু ব্যাংকে ছিলেন, ভাইয়াও ব্যাংকে। যতদিনে ব্যাংক জব হারাম এটা উনি জানতে পারেন ততদিনে রিটারমেন্টে চলে গেছেন। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। ইঞ্জিনিয়ারিং কোন ফিল্ডেই থাকার ইচ্ছা। বাবা বা ভাইয়ের মত ব্যাংকে যেতে চাই না। ওনারাও এটাতে সম্মত যে ব্যাংক জব হারাম। বাসায় এমনিতে টিভি আছে। আমার খুব একটা দেখা হয় না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ পরিবার এই বিষয়ে সিরিয়াস থাকায় ছোটবেলা থেকেই। ভার্সিটিতে প্রথম বর্ষে দুই এক ওয়াক্ত মিস যেত। কিন্তু এরপর আবার কন্টিনিউ করি সব ওয়াক্ত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ফজরের ওয়াক্ত মাঝে মাঝে মিস হয়ে যায়। মাসে ৪-৫ ওয়াক্তের মত। ইনশাআল্লাহ ঘুমের সাইকেল ঠিক হয়ে গেলে এটাও ঠিক হয়ে যাবে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পড়তে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এই ফ্যাক্টটা খোলাখুলি বললেই বেটার। আমার ছোটবেলায় জন্ম থেকেই ঠোঁট ফাঁকা ছিল। অপারেশনের মাধ্যমে এটার একটা সমাধান করা হয়েছে। বাট মার্ক রয়ে গিয়েছে। উপরের পাটির দুই দাঁত আঁকাবাঁকা কারণ তালুর দুই পাশ ইভেন না থাকায় মাড়ির গঠনটাও আন ইভেন। নাক এসিমিট্রিক্যাল। ফেস চেঞ্জ করার আসলে সুযোগ এখনো রয়েছে। কিন্তু প্লাস্টিক সার্জারির নিচে যেতে চাই না। আল্লাহ যেই ফেইস দিয়েছে সেটা নিয়েই থাকতে চাই। এইগুলা বাদে অন্যকোন ফিজিক্যাল বা মেন্টাল সমস্যা আমার নাই। আমি চাই যিনি আসবেন আমার এই সমস্যাগুলো মেনে নিয়েই আসবেন। হীনমন্যতায় ভোগার দরকার নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার তো সমস্যা না। সমস্যা হচ্ছে মাজারে গিয়ে সিজদা করলে, মাজারের কাছে গিয়ে কিছু চাইলে যেটা ডিরেক্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইমাম গাজ্জালির চিঠি, প্যারাডক্সিকাল সাজিদ, প্রোডাক্টিভ মুসলিম(এখনো শেষ হয় নি)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন জাকির নায়েক, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আহমাদুল্লাহ, মুফতি আরিফ বিন হাবিব
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ আমি সবসময় সিরাতল মুস্তাকিম তথা সরল পথ মেনে চলার চেষ্টা করি। বাইরে থেকে আমাকে ইন্ট্রোভার্ট মনে হলেও আমি আসলে কন্ডিশনালি একজন এক্সট্রোভার্ট মানুষ। ভ্রমণ করতে, জানতে (আমার ইঞ্জিনিয়ারিং টপিক বা ইসলামিক নলেজ দুটোই) আর ক্রিকেট এবং ফুটবল খেলতে পছন্দ করি। Don't like extravaganza, backbiting and unnecessary gossiping. কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত আছি। যার মাধ্যমে underprivileged মানুষদের নিয়ে কাজ করি। আমি কাজটা আনন্দ নিয়েই করি। আসলে একজন মানুষকে কয়েকটা শব্দ বা বাক্য দিয়ে ডিফাইন করা সহজ কাজ না। নিজেকে করা আরও কঠিন। আমার পড়াশোনার সাথে বা আমার মূল্যবোধের সাথে আমার ফ্যামিলির অনেকেরই মিল নাই। মিল নাই বলতে বুঝাচ্ছি ইসলামটা পালন করতে হয় পরিপূর্ণভাবে। আমি নিজের সাথে যায় ঐ রুলস গুলো মানবো আর অন্য গুলো মানার দরকার নাই এটা মনে করি না। আমি পালন করতে না পারলে এটা আমার ব্যর্থতা বলেই স্বীকার করবো কিন্তু এরজন্য ইসলামের বিষয়গুলো জটিল এটা বিশ্বাস করি না। ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিষ আগে স্টাডি করি। জানার ও বুঝার ট্রাই করি। হারাম-হালাল যাচাই করি তারপর করি। সবাই করে তাই একটা জিনিষ হুট করে করব এমনটা না। তাই বলা যায় অনেকের সাথে আমার মূল্যবোধ এর পার্থক্য আছে। এটা হয়ত সরাসরি আমার সাথে কথা বললে আরও ক্লিয়ার হওয়া যাবে। হ্যাঁ অনেক বিষয় আছে যেগুলো শুধু আলেমরাই বুঝে। সেই সকল ক্ষেত্রে আগে হক্কানী আলেমদের কথা শুনি তারপর আমল করার চেষ্টা করি। বাট আই থিংক ওভারওল আমি পজিটিভ একজন মানুষ। নিজের ভুল পেলে শুধরাবার চেষ্টাও করি। আল্লাহ আরও ভালো জানেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বটম পার্ট হিসেবে প্যান্ট, ট্রাউজার ব্যবহার করি, জিন্স ব্যবহার করা হয় না। টপ পার্টে শার্ট, পাঞ্জাবি, টি শার্ট। মাথায় আলহামদুলিল্লাহ টুপি পরার অভ্যাস আছে।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ আছে। সুন্নতি দাঁড়ি রাখা শুরু করি ২০১৯ থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মানার চেষ্টা করি সবসময়। কিছু কিছু ক্ষেত্রে মানতে পারি না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সিলেক্টিভলি দেখা হয়। কিন্তু ছেড়ে দিতে হবে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ একটা টেক্সটাইল মিলে জব করতাম। ওয়ার্কিং আওয়ার আর কর্পোরেট কালচার ভালো না লাগায় বর্তমানে জব ছেড়ে সরকারি জবের জন্য পড়ছি আর ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের পড়াচ্ছি। একই সাথে লাইফস্টাইল ভিত্তিক একটা ই কমার্স বিল্ড আপের জন্য কাজ করছি। বলা যায় এটা নেক্সট লেভেলের একটা কাজ। আস্তে আস্তে এটা বিল্ড আপ করব। যেন জবের পাশাপাশি ইনকামের একটা হালাল সোর্স ওপেন থাকে।
মাসিক আয় টিউশনি থেকে প্রাপ্ত অর্থ স্টুডেন্ট সংখ্যার উপর নির্ভরশীল। আর বিজনেস মূলত স্টার্টআপ পজিশনে আছে। ট্রায়াল এন্ড এরর বেসিসে আছে এখনো। কোনো আয় হলেও আমরা ফান্ডে জমা রাখি। গ্রহণ করছি না।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? Yes
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? Obviously. Insha'Allah It will possible.
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? Yes she can continue maintaining parda.
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? Primarily NO. After discussion it can be changed regarding location, nature of the jobs etc.
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি চাই আমি যেখানে থাকবো, আমার ওয়াইফও সেখানেই থাকবে। ঢাকায় নিজের বাড়িতে সবসময় নাও থাকতে পারি।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? I don't want anything from them. They will give their most precious thing, their daughter. Even I don't like to go with a hundred persons as bridegroom. I wanna marry in a simple way at mosque.
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত এটা মহানবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর একটা সুন্নাহ কিন্তু এটা অনেক সময় ফরজ যেটা একমাত্র বৈধ পথ হিসেবে আল্লাহ নির্দেশ করেছেন। একজন নেক জীবনসঙ্গী দ্বীনকে পরিপূর্ণ করে তুলতে সাহায্য করে। সাহল ইব্নু সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বললেন, তুমি বিয়ে কর একটি লোহার আংটির বিনিময়ে হলেও। আরও বেশ কিছু হাদিস অবশ্যই আছে। আমলের একটা বড় অংশ যেহেতু বিয়ের মাধ্যমে সৃষ্টি হয়, চোখের হেফাজত করতে সুবিধা হয় তাই করতে ইচ্ছুক। মেইন কথা বিয়েই কিন্তু শেষ কথা না। এটা একটা জার্নির শুরু মাত্র। যার গন্তব্য হবে জান্নাতের দিকে ইনশা আল্লাহ। তাই এমন একজন সাথী চাই যার সাথে যাত্রাটা শুরু করতে পারব।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 19-24
উচ্চতা মিনিমাম ৫'২''
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে ইউনিভার্সিটিতে অনার্স/ BSc তে পড়াশোনা করছেন এমন কেউ। মাদরাসায় হলে সমপর্যায়ের পড়াশোনা।
জেলা স্থায়ী ঠিকানা ঢাকা সিটি কর্পোরেশন, ডেমরা, যাত্রাবাড়ি, মাতুয়াইল, নারায়ণগঞ্জ এর দিকে হলে ভালো হয়। ফ্যামিলি রিকোয়ার্মেন্ট ঢাকায় স্থায়ীভাবে আছে এমন ফ্যামিলি।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত থেকে উচ্চমধ্যবিত্ত । কুফু মেলাটা জরুরি ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১। বিয়ে বিষয়টা একটা কাগজে শুধুমাত্র সই করা নয় এটা আজীবনের একটা ব্যাপার এটা বুঝতে পারা।ইসলামের আমলগুলা করতে আমাকে সাহায্য করা। মাসলা-মাসায়েল জানার প্রতি আগ্রহ থাকা। অথেনটিক ওয়েতে আমল করতে অনুপ্রাণিত করা। ২। মিতব্যয়ীতা কৃপণতা নয় এটা বুঝতে পারা। প্রয়োজন আর ল্যাভিশনেস এর পার্থক্যের বুঝ থাকা চাই। ৩। আত্ন-অহংকারী না হওয়া। যার সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলা। গীবত চর্চা না করা। একজনের সাথে অন্যজনের অহেতুক তুলনা না দেওয়া। ৪। মাহরাম-নন মাহরাম মেনে চলার প্রতি সচেষ্ট থাকা। ৫। একজন রেগে গেলে অযথা রাগারাগি না করে চুপ থাকা। পরবর্তীতে ঠান্ডা মাথায় একটা সমাধান করা যাবে এই মনোভাব থাকা। বয়স্ক মানুষের রাগাটা অনেক সময় অনিচ্ছাকৃত। এই বুঝটা থাকা। ৬। তাওয়াক্কুল সম্পর্কে বুঝতে পারা এবং মানা। ৭। দুই ফ্যামিলিকেই নিজের আপনজন ভাবা। ৮। মাস্ট বি পড়ুয়া কাউকে চাই। না অনলি গুড একাডেমিক নলেজের অধিকারিণী ওরকম না। ইসলামিক হিস্ট্রি পছন্দ করেন, জিও পলিটিক্স বা বিশ্ব রাজনীতি নিয়েও কথা বলতে পছন্দ করেন এমন হলে বেটার হয়। আর পড়ুয়া কাউকে কেন চাচ্ছি সেটা বর্তমান শিক্ষাব্যবস্থার দিকে তাকালেই অনুধাবন করতে পারবেন। ৯। আমি চাই আমার যতটুকু উপার্জন ততটুকু দিয়েই বিয়ে করবো। মসজিদে সুন্নতি নিয়মেই হবে। যদি নিজ সামর্থ্যে সম্ভব হয় ওয়ালিমা করার তাহলে ছেলেপক্ষ থেকেই করবো।যদি না হয় করবো না। যেহেতু আমি স্টুডেন্ট এবং একই সাথে ব্যবসায়ের দিকে ইনভেস্ট করছি তাই খোলাখুলি ভাবেই কথা গুলো বুঝার জন্য বললাম। মেয়েপক্ষের উপর কোনো ধরণের প্রেশার দিতে ইচ্ছুক নই। গায়ে হলুদ, জন্মদিনের সেলিব্রেশন টাইপ অনুষ্ঠান পছন্দ করি না। ইনফ্যাক্ট যৌক্তিকতাই দেখি না। এ সকল বিষয়গুলো মেয়ে এবং মেয়ের ফ্যামিলির বুঝা। ১০। সবার সব গুণাবলি একসাথে থাকবে না। এটাই স্বাভাবিক। দেখা যাবে এর অনেকগুলা আমিও নিয়মিতভাবে পালন করতে পারি তা না। কিন্তু আমার চিন্তাভাবনা এরকম। এরকম মানসিকতা সবগুলা না থাকলেও ম্যাক্সিমাম চিন্তাভাবনা এরকম থাকলেই কেবল যোগাযোগ করতে পারেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন