Profile

বায়োডাটা নং : 12024

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পার্বতীপুর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: হলদিবাড়ি রোড
বর্তমান ঠিকানা পার্বতীপুর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: হলদিবাড়ি রোড
কোথায় বড় হয়েছেন? পার্বতীপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ ভোকেশনাল
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Dinajpur polytechnic institute
পাসের সন 2022
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার বাবা একজন ড্রাইভার তিনি এসএমসি কোম্পানিতে ড্রাইভিং পদে রয়েছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার একটি ছোট বোন রয়েছে এবং তার বিয়েও হয়ে গিয়েছে। একটা তিন বছরের ছেলে বাচ্চাও রয়েছে। এবং আমার বোন জেনারেল থেকে পড়াশুনা করেছে। এবং আমার বোনের ছেলে এখন মাদ্রাসায় পড়তেছে।
চাচা মামাদের পেশা আমার বাবা সবার বড়। বড়আব্বা তিনিও গাড়ি চালায় দ্বিতীয়তঃ আমার ফুফু তিনি ঢাকায় থাকেন তিনি house wife তার পাঁচজন ছেলে মেয়ে রয়েছে দুইজন মেয়ে তিনজন ছেলে। তৃতীয় চাচা মৎস্য ফিসারিতে সরকারি জব করে চতুর্থ চাচা ঢাকায় নিজস্ব গাড়ি চালায় পিকআপ। পঞ্চম চাচা ইলেকট্রিশিয়ান এন্ড ওয়ারিং মিস্তিরি। বড় মামা তাজ বেকারির ড্রাইভার। ছোট মামা পার্বতীপুর উপজেলায় দোকান করেন আমার খালা সবার বড় তিনিও পার্বতীপুরই থাকে তাদের নিজস্ব তিনটি গাড়ি রয়েছে গাড়ি বলতে pickup/ track আমার খালাতো ভাই চারজন।আলহামদুলিল্লাহ আমরা নানা নানী এবং দাদা আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক অর্থনৈতিক বলতে নিজস্ব বাড়ি রয়েছে সেটা হচ্ছে পার্বতীপুরে। তিনতলা ফাউন্ডেশন দেওয়া বাড়ির কাজ এখনো চলতেছে কাজ এখনো শেষ হয়নি।ফসল চাষ করার জমি তেমন নেই। আমার দাদা আছেন তিনি এখনো জমি ভাগ করে দেননি।আর আমাদের খাওয়ার চাল আমরা ১২ মাস কিনে খাই। বাবা/দাদার তেমন কোন ব্যবসা নেই,সবাই আলহামদুলিল্লাহ হালাল উপার্জন করেন। আমার চাকরি-মুখী হয়ে থাকার ইচ্ছাটা খুবই কম বা নেই বললেই চলে কিন্তু আমার ইচ্ছে আছে ব্যবসা করার ইনশাআল্লাহ । খুব তাড়াতাড়ি শুরু করব।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমার পরিবারে দ্বীনের প্রতি আগ্রহ রয়েছে। তবে আমার মা-বাবা এখনো পরিপূর্ণ দ্বীনি পরিবেশে নেই—এটা সত্য। আমার বাবা নিয়মিত নামাজ পড়েন না এবং মাহরাম-নন মাহরামের বিষয়গুলোও পরিবারে এখনো পুরোপুরি মেনে চলা হয় না। আমি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব এগুলো মেনে চলার চেষ্টা করি এবং পরিবারকেও ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। আমার মা-ও এখনো সবকিছু পুরোপুরি মেনে চলতে পারেন না, তবে আলহামদুলিল্লাহ, তিনি আগের তুলনায় পরিবর্তনের চেষ্টা করছেন এবং দ্বীনের বিষয়গুলো জানার আগ্রহও তৈরি হচ্ছে। তবে আমাদের পরিবারের একটি ভালো দিক হলো—বিয়ের পর ইনশাআল্লাহ পরিবারে মূলত আমি, আমার মা, বাবা এবং আমার স্ত্রী—এই ছোট পরিবারটিই থাকবে। আমার বোনের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তিনিও দ্বীনের পথে এগিয়ে আসার চেষ্টা করছেন। তাই আমার বিশ্বাস, চাইলে আমাদের এই ছোট পরিবারে ধীরে ধীরে একটি সুন্দর ও পরিপূর্ণ দ্বীনি পরিবেশ তৈরি করা সম্ভব। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি নিজে দ্বীনের পথে থাকার চেষ্টা করবেন এবং আমাকেও আরও ভালোভাবে দ্বীনের পথে চলতে সাহায্য করবেন। আল্লাহ যদি এমন একজন মানুষকে আমার জন্য কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা দুজন মিলে ধীরে ধীরে নিজেদের পাশাপাশি আমাদের পরিবারেও একটি সুন্দর দ্বীনি পরিবেশ তৈরি করতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এবং তাঁর সন্তুষ্টির পথে চলার তাওফিক দিন। আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। ছোটবেলা থেকেই নামাজ পড়ার অভ্যাস ছিল। তবে কলেজজীবনে পড়াশোনা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো ও বিভিন্ন ব্যস্ততার কারণে একসময় নামাজে কিছুটা অনিয়ম হয়ে যায়। চাকরিজীবনের শুরুতেও সবসময় নিয়মিত থাকা সম্ভব হয়নি। তবে আল্লাহর অশেষ রহমতে গত ৩–৪ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছি। এখন নামাজকে শুধু একটি দায়িত্ব হিসেবে নয়, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে রাখার চেষ্টা করছি। ভবিষ্যতেও যেন নামাজসহ অন্যান্য দ্বীনি আমলে আরও নিয়মিত ও দৃঢ় থাকতে পারি—এটাই আমার চেষ্টা ও আশা। ইনশাআল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ তেমন কাযা হয় না হলেও মাসে 2/3 ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? খুব ভালো করে পারি না কিন্তু আমার একটা ইচ্ছে আছে আমি আমার যে বউ হবে তার কাছে শিখব।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শুধু কবর জিয়ারত করা জায়েজ, কিন্তু মাযারে গিয়ে দোয়া চাওয়া, মানত ধরা, হাত উঠিয়ে মুরিদের মতো তওজোহ করা, প্রার্থনা করা — এগুলো শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতূম,
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজহারী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) শায়খ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন সাধারণ কিন্তু স্বপ্নময় মানুষ। জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং আমি সবসময় মানসিক শান্তি, দায়িত্ববোধ ও পরিবারকেন্দ্রিক জীবনের ওপর গুরুত্ব দিই। ইসলামিক বই পড়ার চেষ্টা করি, মোটিভেশনাল ভিডিও দেখা, নীরব জায়গায় সময় কাটানো, হালাল উপায়ে ভ্রমণ করা ও নতুন সংস্কৃতি জানার চেষ্টা, প্রযুক্তি ও নতুন আইডিয়া নিয়ে কাজ করা, *পছন্দের বিষয় পরিবার নিয়ে সময় কাটাতে ভালো লাগে, সাদামাটা পোশাক ও জীবনযাপন পছন্দ, স্বাস্থ্যকর খাবার ও ঘরোয়া রান্না, দায়িত্বশীল ও আন্তরিক মানুষ, পর্দা মানা ও ইসলামি জীবনধারা অনুসরণকারী মানুষ,ভালো আচরণ ও নম্রতা। #যেগুলো পছন্দ করি না.. অহংকার, মিথ্যা ও প্রতারণা অযথা আড্ডা, গসিপ ও মিক্সড পরিবেশ ধর্ম নিয়ে উপহাস বা অবহেলা অপব্যয় ও বিলাসী জীবন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা #রুচিবোধ ও ব্যক্তিত্ব.. ব্যক্তিত্বে সরলতা, সততা ও দায়িত্ববোধ ধরে রাখতে চাই। আমি কথা কম বলি কিন্তু যাদের সাথে কথা বলি, আন্তরিকভাবে বলি। সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করি কারো কষ্ট দিতে চাই না — বরং মানুষের উপকার করতে পারলে শান্তি পাই। নিয়মিত উন্নতি করা ও আত্ম-শুদ্ধির চেষ্টা করা আমার জীবনের মূল লক্ষ্য #স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা.. দ্বীনদার,ও শান্ত স্বভাবের কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। নিজের পরিবারকে হালাল উপায়ে স্বচ্ছল ও সুখী রাখা। আল্লাহর পথ অনুসরণ করে একটি প্রশান্তিময় পরিবার গড়া। সমাজের জন্য উপকারী কিছু করার স্বপ্ন রয়েছে। নিজের ক্যারিয়ার আর ইবাদত—দুটিকে সুন্দরভাবে ব্যালেন্স রাখতে চাই শেষ কথা... আমি এমন কাউকে পেতে চাই যিনি বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিবেন। দায়বদ্ধতা, দয়ালু স্বভাব, নম্রতা আর দ্বীনদারি নিয়ে আমরা যদি একসাথে এগোতে পারি—তাহলে ইনশাআল্লাহ একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবার গড়া সম্ভব। আর বিয়েটা যতটা সম্ভব সাধারণ করা এবং সুন্নতি তরিকায় করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শুক্রবারে পাঞ্জাবী পড়া হয় বাকি দিনগুলোতে শার্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, সুন্নতি দাড়ি আছে এবং ২০১৭ সাল থেকে রেখেছি। কখনো শেভ করিনি, স্বাভাবিকভাবেই যেভাবে বেড়েছে সেভাবেই রেখেছি। দাড়ি তুলনামূলকভাবে পাতলা, সম্ভবত বংশগত কারণে; তবে আলহামদুলিল্লাহ, বয়সের সঙ্গে ধীরে ধীরে ঘন হচ্ছে।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ পড়া হয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? নিজের পক্ষ থেকে যতটা মেনে চলা সম্ভব চেষ্টা করি ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ইসলামিক নাসিদ সোনা হয় আর আগে সিনেমাটা দেখা হতো তবে এখন আর দেখা হয় না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমি **Parbatipur EPZ Company Limited-এর C.Y. Department-এ Junior Engineer** হিসেবে কর্মরত আছি। আমার মূল কাজ হলো 3D ডিজাইন তৈরি করা। **3D (Three-Dimensional)** বলতে এমন একটি ডিজাইনকে বোঝায়, যেখানে কোনো গাড়ি বা ট্রাককে কম্পিউটারের মাধ্যমে **তিন মাত্রায়—দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাসহ** তৈরি করা হয়। ফলে ডিজাইনটি সামনে, পেছনে, ওপর, নিচ ও বিভিন্ন দিক থেকে দেখা যায় এবং বাস্তব জিনিসটির আকার, আকৃতি ও গঠন সহজে বোঝা যায়। সহজভাবে বললে, কাগজে শুধু একটি গাড়ির ছবি আঁকা হলো 2D ডিজাইন; আর সেই গাড়িটিকে কম্পিউটারে বাস্তব আকৃতি ও গভীরতাসহ তৈরি করাই **3D ডিজাইন**।
মাসিক আয় 25000 around
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? পর্দা করে না এমন কাউকে বিয়ে করতে চাই না। আর হ্যাঁ এমন না যে মানুষ দেখানো পর্দা করে। এমন পর্দা করতে হবে সেটা যেন আল্লাহ ভীরু হয়। এবং অবশ্যই মাহরাম মেনে চলতে হবে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অবশ্যই ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? Only teaching profession if she is want.
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পার্বতীপুরে নিজের বাসায়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? পাত্রীপক্ষের কাছ থেকে কোন উপহার আশা করছি না বরং আমি আমার বিয়ের দেনমোহরের যে পরিমাণ টাকা হবে সেটা আমি নগদ পরিশোধ করবো ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? মূলত তিনটি কারণে আমি বিয়ে করতে চাই: ১. দ্বীনের পূর্ণতা ২. নবীজির সুন্নাহ পালন ৩. দায়িত্বশীল ও পরিপক্ব জীবন গড়া এবং ফিতনা থেকে বেঁচে থাকা এবং চরিত্র হেফাজতের জন্য। দ্বীনদার সঙ্গীর সাথে নিজের দ্বীনের কাজে এগিয়ে যাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা 4'5-5'6
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এসএসসি, এইচএসসি, মাদ্রাসা,দাখিল,ফাজিল, আলেমা
জেলা দিনাজপুর, রংপুর বিভাগের মধ্যে হলে ভালো আর বাকিটা আল্লাহ যেখানে রেখেছেন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট, অথবা কিছু না করলেও সমস্যা নাই।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার কাছে জীবনসঙ্গী মানে শুধু একজন সঙ্গী নয়, বরং এমন একজন মানুষ— যার সাথে নামাজ, হাসি, কষ্ট, ইবাদত, দোয়া—সবকিছু ভাগাভাগি করে নেয়া যাবে। যিনি পাশে থাকলে আল্লাহকে মনে করা সহজ হয়। যে গুণগুলো সবচেয়ে বেশি প্রত্যাশা করি দ্বীনদারী ও আল্লাহভীরু হওয়া – বাহ্যিক নয়, অন্তরের তাকওয়া গুরুত্বপূর্ণ। সরল ও পর্দানশীল জীবন পছন্দ করা। আচরণে নম্রতা ও বিনয় থাকা। পরিবারকে সম্মান করা ও সম্পর্ক বজায় রাখতে পারা, অহংকার বা প্রতিযোগিতা নয়—সহযোগিতামূলক মানসিকতা থাকা। ইবাদত ও আত্ম-উন্নতির প্রতি আগ্রহ থাকা। চলমান জীবনে স্বামীর প্রতি উৎসাহ ও ইতিবাচক সমর্থন দিতে পারা দ্বীন ও দুনিয়ার মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখা।তাকওয়াবান, ফরজ ও ওয়াজিব আমল পালনে যত্নশীল, দানশীল, গায়রতসম্পন্ন এবং দ্বীন পালনের ক্ষেত্রে আমার চেয়ে অগ্রসর (কারণ আশেপাশের মানুষের চিন্তা-ভাবনা ও আচরণ আমার ওপর যথেষ্ট প্রভাব ফেলে)। নিয়মিত কুরআন তিলাওয়াত এর অভ্যাস আছে এমন। সৎ, শান্ত, নম্র, নরম মেজাজি, হালাল-হারাম & পর্দার ব্যাপারে পূর্ণ সচেতন থাকবেন এবং শরীয়াহ মোতাবেক জীবনযাপন করতে সচেষ্ট। দায়িত্বশীল ব্যাক্তি হতে হবে আমার পরিবারকে সম্মান থাকতে হবে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টির অর্জনে সবকাজে সহযোগী হতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পার্বতীপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12182

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পার্বতীপুর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12029

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পার্বতীপুর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7884

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পার্বতীপুর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7167

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পার্বতীপুর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9050

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পার্বতীপুর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #434

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পার্বতীপুর, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন