| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ: কুরআনুল কারীম বাংলা অর্থ সহকারে মনোযোগ দিয়ে শোনা এবং হেদায়েতকারী বাণী নোট করা, ইসলামিক লেকচার শুনা , প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়া, মেহমানদারী করা , ইসলামিক জ্ঞান অর্জন করা, বিজ্ঞান এবং দেশ-আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন, ইসলামিক মজলিসে বসা, পরিবারের সাথে সময় কাটানো, আত্মীয়ের তাদের খোঁজ-খবর নেয়া, টুকটাক লেখালেখি করা , সাদাকা করা, মানুষকে খাওয়াতে খুব পছন্দ করি প্রভৃতি | পছন্দ: পরিশ্রম এবং তাওয়াক্কুলকারী একজন ব্যক্তি পরিবারের জন্য খরচ করতে অর্থাৎ তাদের জন্য বাজার করা এবং তাদের অভাব পূরণ করা আমার খুব ভালো লাগে, বাসায় থাকলে বিশেষ রান্না খেতে পছন্দ করি, পরিবারেকে কিভাবে সুখে রাখা যায় প্রতিনিয়ত সেই প্রচেষ্টা করতে পছন্দ করি, মায়ের মুখের হাসি দেখতে পছন্দ করি, খুব ইচ্ছা স্ত্রী-মা বন্ধুর মতো সম্পর্ক স্থাপন করবে ; বাহির থেকে কর্মময় দিনশেষে দুজনকে খুশি দেখলে আমার জীবন সার্থক ,পরিষ্কার পরিচ্ছন্ন , সৎভাবে জীবন অতিবাহিত করতে পছন্দ করি ,সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করি, সর্বোপরি মানুষ হিসেবে আমার অন্যতম গুণ আমি ভদ্র এবং সহজ সরল, তাই ভদ্রতা এবং সরলতাকে খুব বেশি পছন্দ করি | অপছন্দ: অসততা, দাম্ভিকতা , কৃপণতা ,মানুষকে ছোট করা , মিথ্যা সর্বোপরি অন্যকে অসম্মান এবং স্বার্থপরতাকে অনেক বেশি ঘৃণা করি | সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করা খুব অপছন্দের, আমি চাইনা পরিবারের মধ্যে আমি বা স্ত্রী কেউ সোশ্যাল মিডিয়ার প্রতি ভালোলাগা থাকুক | আমি চাই প্রতিটা সময় দুজন দুজনকে দিব, পরিবারের মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখতে| বর্তমানে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকটাই বেশি| স্বপ্ন: পরিবারসহ ওমরা এবং হজ পালন, এমন ব্যবসায় স্থাপন করা যেখান থেকে প্রতিনিয়ত মুনাফাগুলো দ্বীনের জন্য ব্যয় করা যায়, খুব ইচ্ছা শেষ বয়সে মদিনায় বসবাস করা, অন্ধ এবং এতিমদের জন্য পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা , ইসলামিক রিসার্চ বা মাদ্রাসা স্থাপন করা , সর্বোপরি সন্তানদের দ্বীনের জন্য পরিপূর্ণভাবে গঠন করা এবং একটি পরিপূর্ণ দ্বীনি পরিবার গঠন করা | বিশেষ দ্রষ্টব্য: আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বায়োডাটায় যতটুকু লিখেছি আল্লাহর নামে বলতে পারি পরিপূর্ণ সত্য| তাই শুধুমাত্র একটি বায়োডাটা দিয়ে জীবনকে বা একজন ব্যক্তির সকল কিছু তুলে ধরা কঠিন| আশা করি আল্লাহ সুবহানাহু তাআলা এমন জীবনসঙ্গিনী দিবেন যে আমার পছন্দ-অপছন্দ এবং আমার চাওয়াগুলো বিবেচনা করে আমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন | যার দায়িত্ব শেষ নিশ্বাস পর্যন্ত পরিপূর্ণভাবে পালন করব ইনশাআল্লাহ এবং ইহকাল পরকাল উভয় ক্ষেত্রে আল্লাহ যেন তাকেই আমার সঙ্গী করেন | আমিন || কথা দিচ্ছি আদর্শ হাজবেন্ড পাবেন ইনশাআল্লাহ|
|