Profile

বায়োডাটা নং : 11941

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৭৪ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা যশোর সদর, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পূর্ব বক্সনগর, সারুলিয়া ,ডেমরা ঢাকা ১৩৬১
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায় ও ঢাকাতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আল ফিকহ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা
এখন কোন বর্ষে পড়ছেন? দ্বিতীয় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক, দিনমজুর
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছ আলহামদুলিল্লাহ এখন শুনানি চলমান।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য তৃতীয় শ্রেণীতে পড়ে
চাচা মামাদের পেশা প্রবাসী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের নিজস্ব জমি রয়েছে। আমাদের বসতভিটাটি ৫ কাঠা (প্রায় ৮.২৫ শতাংশ) জমির ওপর অবস্থিত। বাড়িটি সীমানা প্রাচীর হিসেবে টিন দিয়ে ঘেরা, ভেতরের থাকার ঘরগুলো ইটের দেয়াল দিয়ে তৈরি এবং উপরে টিনের ছাউনি দেওয়া। এছাড়া মাঠে আমাদের আরও ১৪ কাঠা (প্রায় ২৩ শতাংশ)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক পরিবেশ সম্পূর্ণ দ্বীনবান্ধব। পরিবারের সবাই নামাজ ও ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলার চেষ্টা করেন। আল্লাহর অশেষ রহমতে আমরা দুই ভাই-ই হাফেজে কুরআন। আমাদের পরিবারে পর্দার বিধান এবং দ্বীনি অনুশাসন বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি,আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই ২০১৪ সাল থেকে(বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই) নিয়মিত নামাজ পড়ার অভ্যাস রয়েছে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ সাধারণত কাজা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কুরআনে হাফেজ। তাই নিয়মিত এবং শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি। শুধু দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য সামান্য পাওয়ারের (-০.২৫) চশমা ব্যবহার করি, যা দৈনন্দিন কোনো কাজে সমস্যা করে না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আল্লাহর অলি এবং বুজুর্গদের সম্মান করি এবং তাঁদের মাগফিরাতের জন্য দোয়া করি। তবে মাজার বা কবরে সিজদা করা, মাজারকে কেন্দ্র করে কোনো শিরক ও বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া অথবা আল্লাহ ছাড়া অন্য কারও কাছে কিছু চাওয়াকে সম্পূর্ণ নাজায়েজ ও ইসলাম পরিপন্থী মনে করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন "১. আর রাহীকুল মাখতূম, ২. কাসাসুল আম্বিয়া, ৩. মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)।( এছাড়াও ইসলামিক প্রবন্ধ ও ইসলামিক ম্যানেজমেন্ট বিষয়ক বই পড়ার অভ্যাস রয়েছে)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ২.শায়খ আহমাদুল্লাহ ৩ .ইমাম ইবনে বাজ রমিহাহুল্লাহ (সৌদি আরব)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন শান্ত স্বভাবের ও অন্তর্মুখী (Introvert) মানুষ। অযথা ভিড়, হৈচৈ ও অনর্থক কথাবার্তার চেয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে বেশি পছন্দ করি। অবসর সময়ে কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, দরুদ শরীফ ও ইস্তিগফার পাঠ করতে ভালোবাসি। ইসলামী ইতিহাস, হাদিস ও শিক্ষণীয় বই পড়ে নতুন জ্ঞান অর্জন করতে আমার আগ্রহ রয়েছে। আমি পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সুন্নাহভিত্তিক জীবনযাপনকে গুরুত্ব দিই। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাই। প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে; নদী, পাহাড়, বন কিংবা খোলা আকাশের নিচে কিছু সময় একাকী কাটিয়ে চিন্তা-ভাবনা করতে ভালো লাগে। নির্জনতায় নিজের আত্মসমালোচনা করা, ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা আমার কাছে আনন্দের বিষয়। আমার বন্ধু সংখ্যা সীমিত রাখতে পছন্দ করি। আমি আন্তরিক ও অর্থবহ সম্পর্ককে মূল্য দিই এবং পরিবার-পরিজনের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকে গুরুত্বপূর্ণ মনে করি। মিথ্যা, গীবত, পরনিন্দা, অশ্লীলতা, লোক দেখানো আচরণ এবং সময়ের অপচয় আমার অপছন্দের বিষয়। আমার রুচিবোধ মূলত সরলতা, ভদ্রতা, জ্ঞানচর্চা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি এমন পরিবেশ ও সঙ্গ পছন্দ করি যা মানুষকে নৈতিক ও মানসিকভাবে উন্নত হতে সাহায্য করে। আমার স্বপ্ন হলো একজন যোগ্য আলেম হওয়া, সহীহ দ্বীনি জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। উচ্চশিক্ষার মাধ্যমে দ্বীনের গভীর জ্ঞান অর্জনের জন্য সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের ইচ্ছা রয়েছে। ভবিষ্যতে একটি নেককার ও আদর্শ পরিবার গঠন করতে চাই, যেখানে সন্তানদের ইসলামী মূল্যবোধে লালন-পালন করা হবে। একজন নেককার ও দ্বীনদার স্ত্রী লাভ করা আমার স্বপ্নগুলোর একটি। আমি এমন একজন জীবনসঙ্গিনী চাই, যার সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সারাজীবন কাটাতে পারব এবং দ্বীনি ও পারিবারিক জীবনে একে অপরের সহযোগী হতে পারব। আমি চাই এমন কিছু কাজ করে যেতে, যা আমার মৃত্যুর পরেও মানুষের উপকারে আসে এবং আমার জন্য সদকায়ে জারিয়া হিসেবে থাকে। জীবনের প্রতিটি অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, তাঁর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এবং তাঁর সন্তুষ্টিকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করাই আমার মূল আদর্শ। আল্লাহর ইবাদত, জ্ঞান অন্বেষণ, উত্তম চরিত্র গঠন এবং মানুষের উপকারের মাধ্যমে একটি অর্থবহ জীবন গড়ে তোলাই আমার কামনা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ, ঘরের বাইরে সাধারণত সুন্নতি লেবাস (জুব্বা, পায়জামা এবং টুপি) পরিধান করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, আমার সুন্নতি দাড়ি রয়েছে।আলহামদুলিল্লাহ, মুখে দাড়ি গজানোর (ওঠার) পর থেকে আনুমানিক ২০২১ সাল থেকে কখনই দাড়ি কাটিনি বা ছাঁটিনি, প্রথম থেকেই রেখে দিয়েছি।"
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ, সব সময় টাখনুর ওপরে কাপড় পরিধান করি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, ঘরের ভেতরে এবং বাইরে শরয়ী মাহরাম-অমাহরামের বিধান পুরোপুরি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। কোনো অ-মাহরাম নারীর সাথে অপ্রয়োজনে কথা বা যোগাযোগ রাখি না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ। ঘর বা বাইরে কোনো ধরনের সিনেমা, নাটক, মিউজিক বা গান দেখা ও শোনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, সরাসরি কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট সংগঠনের সাথে যুক্ত নই। তবে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষকে দ্বীনের পথে ডাকা, নামাজ-কালামের তরবিয়ত দেওয়া এবং ভালো কাজের উপদেশ ও দ্বীনি পরামর্শ দেওয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্সে (স্নাতক) অধ্যয়নরত আছি। বর্তমানে পড়াশোনাই আমার মূল ব্যস্ততা। অনার্স শেষ করে ইনশাআল্লাহ দ্বীনি কোনো খিদমত বা হালাল উপার্জনের কোনো সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার নিয়ত রয়েছে।
মাসিক আয় 000
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ, আমার পরিবার ও অভিভাবক আমার বিয়েতে সম্পূর্ণ রাজি আছেন ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, স্ত্রীকে সম্পূর্ণ শরয়ী পর্দায় (নিকাব ও জিলবাবসহ) রাখার মানসিকতা এবং সামর্থ্য আমার আছে। দ্বীনি অনুশাসন মেনে চলার ব্যাপারে তাকে সর্বোচ্চ সহযোগিতা করব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না, বিয়ের পর বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করার অনুমতি দেওয়া সম্ভব হবে না। তবে তিনি চাইলে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বাসায় থেকে দ্বীনি বা অন্যান্য উপকারী বিষয়ে পড়াশোনা ও জ্ঞানচর্চা চালিয়ে যেতে পারবেন, এতে আমার পূর্ণ সহযোগিতা থাকবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমি চাইব আমার স্ত্রী ঘরের অভ্যন্তরীণ দায়িত্ব এবং সন্তানদের দ্বীনি তরবিয়ত দেওয়ায় মনোযোগী হোন। তবে বিশেষ প্রয়োজনে যদি তিনি চাকরি করতে চান, তবে সম্পূর্ণ পর্দার পরিবেশ ও ফ্রি-মিক্সিং মুক্ত দ্বীনি কর্মক্ষেত্র হলে বিবেচনা করা যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পড়াশোনা ও কর্মক্ষেত্রের সুবিধার ওপর ভিত্তি করে পরিবারসহ বা স্ত্রীকে নিয়ে সুবিধাজনক স্থানে (যেমন: ঢাকা বা নিজ এলাকায়) অথবা আল্লাহ তাআলা যদি আমার উপর রহমত করেন বাইরের দেশে যাইতে পারি তাহলে ইনশাল্লাহ বিদেশে যাওয়ার পরিকল্পনা আছে আল্লাহ চাহে তো সেখানে থাকব।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আলহামদুলিল্লাহ। আমি বা আমার পরিবার স্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের যৌতুক, উপহার বা আর্থিক সুবিধা আশা করি না। সুন্নতি তরিকায় সহজ বিয়েই আমাদের কাম্য।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আমাদের মধ্য থেকে আমাদের সঙ্গী সৃষ্টি করেছেন যাতে আমরা তাদের কাছে মানসিক প্রশান্তি পাই এবং আমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। মূলত সুন্নাহ পালন ও নিজের চরিত্র হিফাজতের পাশাপাশি কুরআনের এই নির্দেশনা অনুযায়ী পারস্পরিক ভালোবাসা ও বার্ধক্য পর্যন্ত আজীবন মানসিক প্রশান্তি পাওয়ার আশায় বিয়ে করছি। একই সাথে একটি আদর্শ দ্বীনি পরিবার গড়ে তোলা এবং নতুন একটি সৎ বংশধর রেখে যাওয়ার নিয়ত রয়েছে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'২" - ৫'৪"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম অষ্টম শ্রেণি দ্বীনদারী ও পর্দা বজায় রাখাকে বেশি প্রাধান্য দেওয়া হবে)
জেলা ঢাকা, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, সিলেট মেহেরপুর, চুয়াডাঙ্গা ,ঝিনাইদহ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হাউজওয়াইফ
অর্থনৈতিক অবস্থা পাত্রীপক্ষের অর্থনৈতিক অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো শর্ত বা চাহিদা নেই। মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত বা সাধারণ—যেকোনো পরিবার থেকে দ্বীনদার পাত্রী গ্রহণযোগ্য। হালাল উপার্জনে সন্তুষ্ট থাকার মানসিকতা থাকাই যথেষ্ট।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. অন্তরে আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ ভয় (তাকওয়া) এবং সর্বাবস্থায় দ্বীনের ওপর অটল থাকার সুন্দর মানসিকতা থাকা বাঞ্ছনীয়।২. স্বভাবগতভাবে কোমল ও ঠাণ্ডা মেজাজের হওয়া আবশ্যক (উগ্র বা বদমেজাজি আচরণ পরিহারকারী)। নম্র, ভদ্র ও বিনয়ী আচরণের অধিকারী হওয়া পাত্রীর অন্যতম গুণ হওয়া চাই।৩. যেকোনো পরিস্থিতিতে আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থেকে মনে-প্রাণে 'আলহামদুলিল্লাহ' বলার অনন্য গুণ থাকা প্রত্যাশা করি।৪. বিলাসিতার মন-মানসিকতামুক্ত হওয়া কাম্য। অভাব-অনটনের সময়েও ধৈর্য ধারণ করে অল্পে সন্তুষ্ট (কানা’আত) থাকার সুন্দর মানসিকতা থাকা প্রয়োজন।৫. যেকোনো ধরনের সাধারণ বা মধ্যবিত্ত পরিবেশে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নেওয়ার মানসিকতা পোষণ করা জরুরী।৬. সততা ও বিশ্বস্ততা বজায় রাখা এবং সর্বাবস্থায় মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকা চাই।৭. পাত্রীকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী এবং নিকাবসহ সম্পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মাহরাম-অমাহরামের বিধান কঠোরভাবে মেনে চলার মানসিকতা থাকা আবশ্যক।৮. ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর দ্বীনি তারবিয়্যাত (গড়ন)-এর জন্য সন্তানের প্রতি অধিক যত্নশীল হওয়া এবং একজন আদর্শ মা হয়ে ওঠার মানসিকতা থাকা বাঞ্ছনীয়।৯. অধিক সন্তান সন্ততি লালন-পালনের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.)-এর উম্মত বৃদ্ধিতে আগ্রহী হওয়া প্রত্যাশা করি।১০. দুনিয়ার জীবন যে চিরস্থায়ী নয় এবং আখিরাতই আমাদের আসল গন্তব্য—এই চিরন্তন সত্যটি সবসময় মনে ধারণ করা অত্যন্ত জরুরি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

যশোর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6118

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12141

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3492

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5568

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7089

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7737

বয়স
23 বছর
উচ্চতা
৫′
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন