Profile

বায়োডাটা নং : 11925

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গিরিধারা আ/এ, মাতুয়াইল, তুষারধারা-১৩৬২
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গিরিধারা আ/এ, মাতুয়াইল, তুষারধারা-১৩৬২
কোথায় বড় হয়েছেন? মূলত দুটি জায়গায় বড় হয়েছি - নানুর বাড়ি কাজীবাড়ি, উত্তরখান, ঢাকা এবং বাবার বাড়ি গিরিধারা আ/এ, মাতুয়াইল, কদমতলী, ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল বি
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে ব্যবসায়ী ছিলেন — ঢাকা নিউ মার্কেটে দুটি দোকান ছিল, একটি বইয়ের দোকান (লাইব্রেরি) এবং অপরটি কাপড়ের দোকান। বর্তমানে অবসরে আছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল" (বুখারি: ২৫৫৮) — আম্মু সেই দায়িত্ব আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পালন করে আসছেন।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য এইচএসসি সম্পন্ন করেছেন, বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা করছেন। অবিবাহিত।
চাচা মামাদের পেশা বড় মামা — ঢাকায় মুদি দোকান ব্যবসায়ী। ছোট মামা — ঢাকায় অটোমোবাইল গ্যারেজে চাকরিরত। বড় চাচা (জেঠা) — গ্রামে রিকশা চালক; পূর্বে মুদি দোকান ও নৌকা চালনায় যুক্ত ছিলেন। মেঝো চাচা — গ্রামে সিএনজি চালক। ছোট চাচা — ঢাকায় মুদি দোকান ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'আলা আমার আব্বুকে যতটুকু তাওফীক দিয়েছেন, তিনি সেই অনুযায়ী আমাদের জন্য ব্যবস্থা করেছেন। আমাদের জমির একটি অংশে দোতলা বাড়ি, যেখানে আমরা দ্বিতীয় তলায় বসবাস করি। বাকি জমিতে টিনশেড ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে, এবং আলহামদুলিল্লাহ সেই ভাড়ার আয় থেকেই পরিবারের অধিকাংশ ব্যয় পরিচালিত হয়। ভবিষ্যৎ জীবনসঙ্গিনী ও তাঁর পরিবারের কাছে আমার বিনীত প্রত্যাশা—তারা যেন আল্লাহর দেওয়া রিযিকে সন্তুষ্ট থাকার মানসিকতা রাখেন এবং দুনিয়াবী বাহ্যিক বিষয়ের চেয়ে দ্বীন, চরিত্র ও পারিবারিক শান্তিকে বেশি গুরুত্ব দেন। বিয়ের পর ইনশাআল্লাহ আমি স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় সংসার শুরু করার পরিকল্পনা রাখি, যাতে উভয়ের জন্য স্বাচ্ছন্দ্য ও দায়িত্বশীল পরিবেশ বজায় থাকে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবার পরিপূর্ণ দীনি পরিবার না হলেও, আলহামদুলিল্লাহ সবাই নিজ নিজ জ্ঞান অনুযায়ী দ্বীন মেনে চলার চেষ্টা করেন। আমাদের পারিবারিকভাবে দ্বীন চর্চার জ্ঞান তুলনামূলকভাবে সীমিত। আশেপাশের অধিকাংশ আত্মীয়-স্বজন ও প্রতিবেশী হানাফি ফিকহ অনুসরণ করেন, তাই পরিবারও দীর্ঘদিন সেই পরিবেশেই চলেছে। আমি ছোটবেলায় দীর্ঘ সময় নানার বাড়িতে বড় হয়েছি। সেখানে পরিবারের সদস্য ও আশেপাশের পরিবেশে কুরআন-সুন্নাহর দলিলভিত্তিক (আহলুল হাদীস/সালাফি) দ্বীন চর্চার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ, সেই থেকে কুরআন ও সহীহ সুন্নাহকে প্রাধান্য দিয়ে সালাফে সালিহীনের বুঝ অনুযায়ী দ্বীন পালন করার চেষ্টা করছি। তবে আমি এ কারণে পরিবারকে ও হানাফি ফিকহ অনুসরণকারীদের ছোট করে দেখি না, বরং তাদের জন্য আল্লাহর কাছে উত্তম ইলমের দোয়া করি। বাড়িতে মাহরাম-নন-মাহরামের বিষয়টি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করা হয়। তবে সত্য কথা বলতে, পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে এখনো পরিপূর্ণ শরয়ী পর্দা পালিত হয় না। বাইরে গেলে বা মেহমান এলে পর্দার বিষয়ে যথাসাধ্য খেয়াল রাখা হয়। পরিবারটি পুরোপুরি দীনি না হলেও, আলহামদুলিল্লাহ দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার দ্বীন পালন বা সালাফি মানহাজ অনুযায়ী চলার ক্ষেত্রে কোনো বাধা নেই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ, ডিসেম্বর ২০২৫ থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ, কুরআন তিলাওয়াত করতে পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, বর্তমানে কোনো শারীরিক বা মানসিক রোগ নেই এবং কোনো রোগের উপক্রমও নেই। সুস্থ ও স্বাভাবিক আছি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমি বিশ্বাস করি, ইবাদতের সকল প্রকার একমাত্র আল্লাহর জন্য। কবর জিয়ারত সুন্নাহ—আখিরাতের কথা স্মরণ করা ও মৃতের জন্য দোয়া করার উদ্দেশ্যে। তবে কবর বা মাজারকে কেন্দ্র করে সাহায্য প্রার্থনা, মান্নত, সিজদা, তাওয়াফ বা যেকোনো ইবাদত শরীয়তসম্মত নয়। আল্লাহ তাআলা বলেন, "আর মসজিদসমূহ আল্লাহরই জন্য; সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না।" (সূরা আল-জিন: ১৮) রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "আল্লাহ ইয়াহূদি ও খ্রিষ্টানদের ওপর লানত করুন; তারা তাদের নবীদের কবরকে ইবাদতের স্থান বানিয়েছিল।" (সহিহ বুখারি: ১৩৩০)
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আফসোসের সাথে বলতে হচ্ছে, এখন পর্যন্ত ইসলামিক বই পড়ার তেমন সুযোগ বা সময় হয়ে ওঠেনি। বেশিরভাগ দীনি ইলম আলেমদের লেকচার ও বয়ানের মাধ্যমে অর্জন করার চেষ্টা করি। তবে কুরআন তাফসির ও হাদিসের বই নিয়মিত পড়ার চেষ্টা করছি এবং এই অভ্যাস আরও সুদৃঢ় করার নিয়ত আছে ইনশাআল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিযাহুল্লাহ, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিযাহুল্লাহ, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, শায়খ মতিউর রহমান মাদানী হাফিযাহুল্লাহ, শায়খ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া হাফিযাহুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, সাধারণ ও পরিমিত জীবনযাপন পছন্দ করি। অবসর সময়ে কুরআন তিলাওয়াত, তাফসির ও হাদিস পড়া, দ্বীনি আলোচনা শোনা এবং নতুন কিছু শেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, "জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।" (সূরা আর-রা'দ: ২৮) তীরন্দাজি, সাঁতার ও ঘোড়ায় চড়ার প্রতি বিশেষ আগ্রহ আছে এবং ইনশাআল্লাহ সুযোগ হলে এসব সুন্নাহসম্মত দক্ষতা অর্জন করতে চাই। পরিবারকে সময় দেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং উপকারী কাজে নিজেকে ব্যস্ত রাখতে ভালো লাগে। অপ্রয়োজনীয় আড্ডা, অপচয়, অহংকার, গীবত-পরনিন্দা এবং সময় নষ্ট হয় এমন বিষয় অপছন্দ করি। স্বপ্ন হলো কুরআন ও সুন্নাহর আলোকে একটি দ্বীনদার পরিবার গড়ে তোলা, নেক সন্তানদের উত্তম তারবিয়াত দেওয়া, হালাল উপার্জনের মাধ্যমে জীবন পরিচালনা করা এবং এমন কিছু কাজ করে যাওয়া যা উম্মাহর উপকারে আসে ও সদকায়ে জারিয়া হিসেবে থেকে যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার জীবনের সর্বোচ্চ লক্ষ্য।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অফিসে ফর্মাল ড্রেসকোড থাকলে শার্ট-প্যান্ট পরি, অফিস ক্যাজুয়াল অনুমতি থাকলে পাঞ্জাবি-পায়জামা পরি। জুমার দিনসহ বিশেষ সময়ে জুব্বা পরি। বাসায় ও নিজ এলাকায় মাঝেমধ্যে টি-শার্ট-ট্রাউজার পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, ডিসেম্বর ২০২৫ থেকে রাখা হয়েছে
টাখনুর উপরে কাপড় পরেন? জি, সবসময় টাখনুর উপরে পরি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যে অংশ টাখনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে" (বুখারি: ৫৭৮৭)
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, বাইরে ও কর্মস্থলে নন-মাহরাম নারীদের সাথে কঠোরভাবে পর্দা মেনে চলি — অপ্রয়োজনীয় কথা বা দৃষ্টি থেকে বিরত থাকি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে না থাকে" (বুখারি: ৫২৩৩)। পরিবারের সবাই একত্রে হলে চাচাতো/ফুফাতো/মামাতো ভাইবোন বা মামিদের সাথে সাধারণ খোঁজখবর ও প্রয়োজনীয় কথা হয়, তবে অযথা মেলামেশা বা একান্তে কথা বলা থেকে বিরত থাকি। পরিবারগুলো পুরোপুরি দীনি না হওয়ায় সবসময় আদর্শ পরিবেশ পাওয়া যায় না, তবে নিজে সতর্ক থাকার চেষ্টা করি। অনলাইনে নন-মাহরাম কোনো নারীর সাথে ব্যক্তিগত চ্যাট বা যোগাযোগ রাখি না। সোশ্যাল মিডিয়ায় নন-মাহরাম দীনি বোনদের সাথে ফলো/ফ্রেন্ড সম্পর্ক রাখি না। প্রয়োজনীয় দীনি/কর্মস্থলের বিষয়ে কোনো যোগাযোগ হলে তা সংক্ষিপ্ত ও শালীন রাখি। সোশ্যাল মিডিয়ায় নিজের কোনো ব্যক্তিগত ছবি শেয়ার করি না, ব্যক্তিগত প্রোফাইল থেকে কোনো পোস্টও করি না। কোনো ফ্রেন্ড রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করি না। সোশ্যাল মিডিয়া শুধুমাত্র পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে অবগত থাকা এবং অফিসের কাজের প্রয়োজনে ব্যবহার করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ। এসব থেকে বিরত থাকার চেষ্টা করি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "মানুষের ইসলামের সৌন্দর্যের অন্যতম নিদর্শন হলো, সে অনর্থক বিষয় পরিত্যাগ করে।" (জামে তিরমিযি: ২৩১৭)
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এই মুহূর্তে কোনো বিশেষ দীনি মেহনতে সক্রিয়ভাবে যুক্ত হওয়া সম্ভব হয়ে ওঠেনি।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, ২০১৯ সাল থেকে বিভিন্ন চাকরি ও সুযোগ অনুযায়ী ব্যবসার সাথেও যুক্ত ছিলাম। সর্বশেষ Digital Marketing Specialist হিসেবে কাজ করেছি। কিছু কারণে সর্বশেষ চাকরিটি ছেড়ে দিয়েছি। বর্তমানে নতুন কোনো হালাল রিযিকের পথ—চাকরি বা ব্যবসা—খুঁজছি এবং সে অনুযায়ী চেষ্টা করছি। ইনশাআল্লাহ উপযুক্ত সুযোগ পেলে আবার কর্মজীবনে যুক্ত হবো। হালাল রিযিকের ব্যাপারে আমি খুবই সচেতন এবং হারাম উপার্জনের চেয়ে কম হলেও হালাল উপার্জনকে অগ্রাধিকার দিই। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা থেকে সম্পদ উপার্জন করল, হালাল থেকে না হারাম থেকে।” — সহিহ বুখারী: ২০৫৯
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ, রাজি আছেন।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইনশাআল্লাহ। স্ত্রী যেন পূর্ণ শরঈ পর্দা পালন করতে পারেন, সে জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করব। আল্লাহ তাআলা বলেন, "হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো।" (সূরা আত-তাহরীম: ৬) রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।" (সহিহ বুখারি: ৮৯৩)
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলহামদুলিল্লাহ, স্ত্রী যদি পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই সুযোগ দেব — ইলম অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। তবে এক্ষেত্রে পর্দা বজায় রাখা আবশ্যক। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যে ব্যক্তি তার পরিবারের ব্যাপারে গাইরত অনুভব করে না, সে দাইয়ুস — আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না" (নাসাই: ২৫৬২)। স্ত্রীর সম্মান ও পর্দা রক্ষা করা আমার দায়িত্ব মনে করি — তাই এমন কোনো পরিবেশে পড়াশোনা করতে যাওয়া যেখানে পর্দার ব্যত্যয় ঘটবে বা নন-মাহরামের সাথে মেলামেশা হবে, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। তবে অনলাইনে পড়াশোনা অথবা শুধুমাত্র মহিলা শিক্ষার্থী ও শিক্ষিকাদের দ্বারা পরিচালিত মাদ্রাসা, ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো আপত্তি নেই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, বিয়ের পর স্ত্রীকে বাইরে চাকরি করতে দিতে আগ্রহী নই। এটি অবজ্ঞা থেকে নয়, বরং ইসলামের নির্দেশনা ও স্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ববোধ থেকে। আল্লাহ তাআলা বলেছেন, "পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, কারণ আল্লাহ তাদের একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং কারণ তারা তাদের সম্পদ ব্যয় করে" (সূরা নিসা: ৩৪)। স্ত্রীর ভরণপোষণ ও খরচ বহন করা স্বামীর দায়িত্ব — এই দায়িত্ব আমি আলহামদুলিল্লাহ পালন করতে সক্ষম ও প্রস্তুত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "নারী হলো আওরাহ (পর্দার বিষয়), সে যখন বাইরে বের হয় শয়তান তাকে নিয়ে উঁকিঝুঁকি মারে" (তিরমিযি: ১১৭৩)। স্ত্রীর সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে ঘরে থাকাই উত্তম মনে করি। তবে স্ত্রী যদি ঘরে বসে কোনো হালাল কাজ বা অনলাইনে কিছু করতে চান — যেখানে পর্দার কোনো ব্যত্যয় নেই — সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিবেচনা করা যেতে পারে ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ, বিয়ের পর স্ত্রীকে ভাড়া বাসায় নিয়ে রাখার পরিকল্পনা রয়েছে, যাতে আমরা স্বাচ্ছন্দ্যপূর্ণ ও দ্বীন পালনের উপযোগী একটি পরিবেশে সংসার শুরু করতে পারি। আমার ইচ্ছা, আমাদের সংসার কুরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হবে এবং পারস্পরিক ভালোবাসা, সম্মান, ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে গড়ে উঠবে। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যার মানসিকতা হবে স্বামীর সাথে মিলেমিশে সুখে-দুঃখে পথ চলার। শুরুতে হয়তো বিলাসবহুল জীবন নাও হতে পারে, তবে ইনশাআল্লাহ হালাল রিযিক, সন্তুষ্টি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে সুন্দর একটি পরিবার গড়ে তুলতে চাই। আল্লাহ তাআলা বলেন, "আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন।" (সূরা আর-রূম: ২১)
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, ইনশাআল্লাহ। আমি বা আমার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো ধরনের উপহার, আসবাবপত্র, অর্থ বা সামাজিক রেওয়াজ হিসেবে কিছুই প্রত্যাশা করি না। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বীনদারি, উত্তম চরিত্র এবং তাকওয়া। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "নারীকে চারটি কারণে বিবাহ করা হয়... তুমি দ্বীনদার নারীকে অগ্রাধিকার দাও, তাহলে তুমি সফল হবে।" (সহিহ বুখারি: ৫০৯০)
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করছি কারণ এটি রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ এবং আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়" (ইবনে মাজাহ: ১৮৪৬)। বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয় — এটি একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, "তাঁর নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন" (সূরা রূম: ২১)। বিয়ের মাধ্যমে একটি পরিপূর্ণ দীনি পরিবার গড়তে চাই — যেখানে স্বামী-স্ত্রী একে অপরের দ্বীনের পথে সহায়ক হবে। আমার কাছে বিয়ে মানে শুধু একসাথে থাকা নয় — বরং একে অপরকে জান্নাতের পথে নিয়ে যাওয়া, একসাথে আল্লাহর ইবাদত করা এবং এমন সন্তান গড়ে তোলা যারা উম্মাহর জন্য কল্যাণকর হবে। আল্লাহ আমাদের উভয়কে দুনিয়া ও আখিরাতে একসাথে রাখুন, আমিন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৪'১০-৫'৮
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সাধারণ শিক্ষায় ন্যূনতম এসএসসি বা সমমান (দাখিল) পাস হলেই যথেষ্ট। তবে উচ্চশিক্ষিত হলেও আলহামদুলিল্লাহ। শিক্ষাগত যোগ্যতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো দীনি জ্ঞান—অন্তত তাওহিদ, আকীদা, নামাজ-রোজার মাসায়েল এবং দৈনন্দিন হালাল-হারামের মৌলিক বিষয়গুলো জানা ও সে অনুযায়ী আমল করার আন্তরিক চেষ্টা থাকা।
জেলা প্রাধান্য: ঢাকা বিভাগ। তবে দ্বীনদারি, উত্তম চরিত্র ও মানসিকতার মিল থাকলে বাংলাদেশের অন্যান্য জেলার পাত্রীও বিবেচনা করা হবে, ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশাহীন/ ছাত্রী/ শিক্ষিকা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্বপ্রথম কুরআন ও সুন্নাহকে জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মানসিকতা থাকা উচিত। তাওহিদের উপর অবিচল বিশ্বাস থাকা উচিত এবং তাগুতের সকল রূপ থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। আল্লাহর শরিয়াহকে জীবনের একমাত্র বিধান হিসেবে বিশ্বাস করা উচিত। নিজেকে সাহাবিয়্যাত ও রাসূলুল্লাহ ﷺ-এর স্ত্রী ও কন্যাদের আদর্শে গড়ে তোলার মানসিকতা থাকা উচিত — যেন আমরা একসাথে বীর সন্তান গড়ে তুলতে পারি যারা উম্মাহর জন্য কল্যাণকর হবে। জিহাদের প্রতি সম্মান ও ভালোবাসা অন্তরে থাকা উচিত। পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং ফরজ ইবাদতগুলো যত্নসহকারে পালন করা উচিত। কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা এবং দৈনন্দিন দ্বীনি মাসায়েল সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখা উচিত। আকীদা-মানহাজের ব্যাপারে সালাফি মানহাজের প্রতি গ্রহণযোগ্যতা ও আগ্রহ থাকা উচিত। শিরক, বিদআত ও কুসংস্কার থেকে মুক্ত থাকা উচিত। বিশ্বস্ত আলেমদের কাছ থেকে দ্বীন শেখার আগ্রহ থাকা উচিত। পর্দার ব্যাপারে পরিপূর্ণ শরঈ পর্দা মেনে চলার মানসিকতা থাকা উচিত — শুধু বাধ্য হয়ে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। হালাল-হারামের বিষয়ে সচেতন থাকা উচিত — গান-বাজনা, নাটক-সিনেমা ও বেপর্দা জীবনযাপন থেকে বিরত থাকার মানসিকতা থাকা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো — দ্বীনের ব্যাপারে আন্তরিক এবং প্রতিদিন নিজেকে আরও ভালো মুসলিমা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন এমন কাউকে প্রত্যাশা করি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো নেক স্ত্রী" (মুসলিম: ১৪৬৭)।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন