Profile

বায়োডাটা নং : 11905

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দিঘলিয়ারটেক বাঘবাড়ি
বর্তমান ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দিঘলিয়ারটেক বাঘবাড়ি
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? কেমিস্ট্রি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম লালমাটিয়া মহিলা কলেজ
পাসের সন ২০২৩ (রেজাল্ট পাবলিশ হয়নি )
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ কৃষি কাজ করতেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা একজন (মৃত) মামা একজন। প্রবাসি ছিলেন। এখন দেশে কৃষি কাজ করেন এবং গরুর একটা ফার্ম আছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব বাড়ি আছে আলহামদুলিল্লাহ। আধাপাকা একটি টিনসিট বাড়ি( ৫ শতাংশ বা সাড়ে ৫ শতাংশ জমি নিয়ে)। বাহিরে কোনো জমি নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সদস্য বলতে আমি আর আমার মা-ই। মা বাহিরে গেলে বোরকা হিজাব পড়ে। আমার দ্বীন পালনে তেমন সমস্যা হয় না। তবে মাঝে মধ্যে পর্দা নিয়ে একটু সমস্যা হয়ে যায়। যেহেতু পরিবারের মধ্য তেমন দ্বীনের বুঝ নেই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোট থেকেই পড়তাম তবে নিয়মিত ছিলাম না। 2020সাল থেকে নিয়মিত পড়ার চেষ্টা করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এমনিতে আলহামদুলিল্লাহ হয় না। তবে মাঝে মধ্যে এক দুই ওয়াক্ত হয়ে যায়। বিশেষ করে বাহিরে বের হলে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ মোটামুটি। তবে কুরআন শিক্ষা চালিয়ে যাচ্ছি। হিফজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জী না,আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শুধুমাত্র একটা কবর। এ ছাড়া কিছুই না। এখানে কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেশ কিছু বই ই পড়া হয়েছে। তার মধ্যে কিছু বই হলো -প্রিয়তমা , আসমান,মা মা মা ও বাবা(পাঠ ১ ও২),গল্পে আঁকা মহীয়সী খাদিজা (রাযি.),ফাতিমা (রা:) এর জীবনী, প্যারাডক্সিক্যাল সাজিদ(১ও২)।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. জাকির নায়েক, শায়েখ মুহাম্মদ আহমাদুল্লাহ, নোমান আলী, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন কলেজ থাকাকালীন আমার দ্বীনের বুঝটা আসে। তারপর ধীরে ধীরে আমি আমার রবের কাছে আসি। কতবার যে আমি আমার রব থেকে দূরে চলে গেছিলাম। রবের অসীম দয়ায় আবার আমি আমার রবের কাছে ফিরে আসি। জেনারেল থেকে দ্বীনের পথে আসা এবং সেটা ধরে রাখা যে কতটা কঠিন। সেটা কেবল আমার মতো যারা জেনারেল থেকে দ্বীনের পথে আসছে তারা এটা খুব ভালো করে অনুভব করতে পারবে। দ্বীনের পথে আসার আগে আমার অনেক বন্ধু ছিল। তাদের সাথে অনেক ঘুরে বেড়াতাম, আড্ডা দিতাম। কিন্তু দ্বীনে ফেরার পর এখন আর সেই বন্ধু নেই। এখন আর ঘুরাও হয় না আড্ডাও দেয়া হয় না। তবে আমি ঘুরতে খুব পছন্দ করি। এখন নিজেকে আমি গোটিয়ে নিয়েছি। বাহিরে এখন প্রয়োজন ছাড়া বের হই না। বাসায় বসে টিউশন করাই,নিজে পড়াশোনা করি,ঘর ঘুছিয়ে রাখি, সময় পেলে গাছ লাগাই বা এর পরিচর্যা করি। বাগান করা আমার শখের, বিড়াল আমার পছন্দের পোষা প্রাণী। একটা পোষা বিড়ালও আমার আছে। আমি একটু স্বাস্থ্য সচেতন। সব কিছুতেই ন্যাচারাল খুঁজি। মা ছাড়া আমার আর আপন কেউ নেই। আমি ছাড়াও মায়ের আপন বলতে কেউ নেই যে মাকে আগলে রাখবে। বিয়ের পর শ্বশুর বাড়িই হবে আমার সব এবং উনিই হবে আমার সবচেয়ে আপন। তাই জীবনে এমন এক জনকে চাই যিনি আমাকে তার সবটা দিয়ে আগলে রাখবে এবং যিনি হবে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। যেহেতু আমি জেনারেল এর স্টুডেন্ট তাই দ্বীন সম্পর্কে আমার জ্ঞানও খুব কম। তাই আমাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহর জন্য। তাই এই ব্যাপারে উনার সাপোর্ট অপরিহার্য। নিরিবিলি আমার পছন্দ, কোলাহল ভালো লাগে না। গ্রাম, গ্রামের প্রকৃতি আমার খুবই পছন্দের। মিথ্যা বলা, কারোর উপর অন্যায় করা পছন্দ না। বিলাসিতা,, লোক দেখানো কোনো কিছুই পছন্দ না। জগড়া করা, উচ্চ স্বরে কথা বলা, গীবত করা পছন্দ না। তিন বেলার জায়গায় আমি দুই বেলাও খেয়ে থাকতে পারবো। দুইটা কাপড় দিয়েও নিজেকে চালিয়ে নিতে পারবো। কিন্তু হারাম! এটা পারবো না। সম্ভব নয়।তাই উপার্জন অবশ্যই হালাল হতে হবে।আর বিয়া টা করতে চাই ইসলামী শরিয়া অর্থাৎ সুন্নত তরিকায়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা,কালো হিজাব, কালো নিকাব,কালো হাত ও পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? কলেজে থাকাকালীন থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী, তবে মাঝে মধ্যে অনিচ্ছাকৃত হয়। যেটা আমি বিয়ের পর একদমই চাই না। আমি সম্পূর্ণ মাহরাম নন -মাহরাম মেনে চলতে চাই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না নেই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বাসায় টিউশন করাই।
মাসিক আয় আলহামদুলিল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে সম্পর্কে বলেছেন, "যখন বান্দা বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূরন করে। অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।" বিয়ের মাধ্যমেই একজন বান্দা তার পরিপূর্ণতা লাভ করে। বিয়েহীন একজন বান্দা পরিপূর্ণ হতে পারে না।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৫" থেকে
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা ন্যূনতম এইচএসসি
জেলা ঢাকা বিভাগের মধ্যে বা ঢাকায় থাকে। নারায়ণগঞ্জ জেলা বা এর আশেপাশে জেলা হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা চাকরিজীবী বা ব্যবসায়ী । অবশ্যই সেটা হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,নিম্নমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী অবশ্যই দ্বীনদার হবে। আল্লাহকে ভয় করবে। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে চলবে।দ্বীনের ব্যাপারে কঠিন থাকবে। সাহসী হবে। অবশ্যই আমার পর্দার ব্যাপারে কঠোর হতে হবে। আমি চাই বিয়ের পর স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ আমাকে না দেখুক। জ্ঞান অর্জনে আমাকে সাপোর্ট করতে হবে। মাঝেমধ্যে বেড়াতে নিয়ে যেতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রূপগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2975

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12151

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2482

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3473

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3216

বয়স
18 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5858

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
নারায়ণগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন