Profile

বায়োডাটা নং : 11886

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বানিয়াপাড়া, কুমিল্লা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর ১ (৬০ ফিট), ঢাকা - ১২১৬
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ম্যানেজমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি তিতুমীর কলেজ, ঢাকা
পাসের সন ২০১৯
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ম্যানেজমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি তিতুমীর কলেজ, ঢাকা
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন বর্তমানে অবসরপ্রাপ্ত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য অনার্স ৪র্থ বর্ষ (সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, ঢাকা), অবিবাহিত
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা #চাচা - ১) অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ২) ব্যবসায়ী ৩) ঢাকা ওয়াসায় কর্মরত আছেন। #মামা ১) ব্যবসায়ী ২) প্রাইভেট জব ৩) প্রাইভেট জব
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকার কেরানীগঞ্জ এবং গ্রামে আব্বুর নিজস্ব কিছু জমি আছে। আব্বু এবং আমরা ছোটবেলা থেকেই ঢাকায় বড় হওয়ায় এবং গ্রামে আমাদের পরিবারের কেউ না থাকায়, গ্রামে বাড়ি করা হয়নি এখনো। মহান আল্লাহ গ্রামে বাড়ি করার মতো সামর্থ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর্থিক অবস্থান এবং সম্পত্তি অঢেল না হলেও আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যতীত অন্যকারো মুখাপেক্ষী নই। আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানিতে সমাজে সম্মানের সাথে বসবাস করার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সদস্যবৃন্দ সলাত, সিয়াম এবং ইসলামের বাকি বিধি-নিষেধ এর ব্যাপারে যত্নশীল এবং মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। ঘরের বাহিরে আমাদের পরিবারের মহিলারা বোরকা এবং নিকাব পরিধান করেন। পরিবারের সকল সদস্যরা বাহিরে পর্দা মেইনটেইন করে চলাফেরা করেন। আমাদের পরিবারের সবাই জেনারেল ব্যাকগ্রাউন্ড হওয়ায় আমরা পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে গায়রে মাহরাম মেইনটেইন করতে ব্যর্থ। পর্দার বিধানের প্রতি পরিবারের সবাই শ্রদ্ধাশীল আলহামদুলিল্লাহ এবং নিজেদের ব্যর্থতার জন্য আমরা আল্লাহর নিকট ক্ষমা চাই এবং মহান আল্লাহ যেনো আমাদের জন্য হিদায়াতের রাস্তা সহজ করেন সেই দু'আ করি। আমি চাই আমার পরিবারের পরবর্তী জেনারেশন পরিপূর্ণ পর্দার বিধান মেনে চলবে তাই আমি নিজে সর্বোচ্চ চেষ্টা করছি গায়রে মাহরাম মেইনটেইন করে চলার এবং আমার আহলিয়াকে পর্দার উপযুক্ত পূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ প্রতিদিন ৫ ওয়াক্ত সলাত মসজিদে গিয়ে জামায়াতের সাথে আদায় করার তাওফিক দান করেছেন। পরিবারের সবাইকে ছোট বেলা থেকেই সলাত আদায় করতে দেখায় একদম ছোট থেকেই সলাতের প্রতি আগ্রহ ছিলো, মাঝে সলাতের প্রতি অনিয়মিত হলেও আলহামদুলিল্লাহ ২০২২ সাল থেকে আল্লাহ তা'আলা আমার জন্য সহজ করেছেন, এবং তখন থেকেই সলাতকে খুব যত্ন সহকারে হিফাজত করা হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ, আরো ভালো করবার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আল্লাহ ব্যতীত অন্য কেউ কিছু দিতে পারে এই ধারণা পোষণ করা, অন্য কারো কাছে কিছু চাওয়া বা মানত করা শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১)আর রাহিকুল মাখতুম ২)হাদিসের নামে জালিয়াতি ৩)বেলা ফুরাবার আগে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.) ২)শায়খ আহমাদুল্লাহ (হাফিঃ) ৩)মুহাম্মাদ হোবলোস (হাফিঃ) ৪)আবু ত্বহা মুহাম্মাদ আদনান (হাফিঃ)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ব্যক্তিগতভাবে আমার পাহাড় পছন্দ। পাহাড়ের নির্জনতা এবং ট্র্যাকিং ভীষণ প্রিয়। সারাদেশ ঘুরে ঘুরে মহান আল্লাহর নিদর্শন উপভোগ করার ইচ্ছে আছে। নির্জনতা, নিজেকে গোপন রাখা পছন্দ। অনর্থক কথা/ কাজ, উচ্চস্বরে চেঁচামেচি খুবই অপছন্দ। জিবরাইল (আ.) নবীজী হযরত মুহাম্মদ (সা.)-কে যে ৫টি মূল্যবান উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে ৫ম উপদেশ টি হলো - "মুমিনের প্রকৃত সম্মান মানুষের ওপর নির্ভরশীল না হওয়ার মাঝে বা নিজের কাজের জন্য আত্মনির্ভরশীলতার মাঝে"। আর্থিক দিক থেকে আমি মোটেও উচ্চাভিলাষী নই এবং ব্যক্তিগতভাবে আমি খুবই গায়রতবান, রিয়ালিস্টিক, শান্তি প্রিয়, স্পষ্টভাষী এবং আত্মনির্ভরশীল মানুষ। নিজের কাজ নিজেই করতে পছন্দবোধ করি। আমি খুবই গোছানে মানুষ, নিজের রুম নিজেই গুছিয়ে রাখা এবং সবসময় পরিষ্কার এবং পরিপাটি থাকতে পছন্দ করি। আমি এবং আমাদের পরিবারের সবাই আমরা স্বল্প চাহিদা সম্পন্ন মানুষ। আমি পরিপূর্ণ যুহুদ অবলম্বনকারী ব্যক্তি না হলেও চেষ্টা করে যাচ্ছি যুহুদ অবলম্বনকারী হওয়ার। দ্বীনের ব্যাপারে আমার একটু কঠোরতা পছন্দ। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি নিষেধ রয়েছে। আমরা অনেকেই বাড়াবাড়ি এবং কঠোরতাকে মিলিয়ে ফেলি। সবথেকে বড় স্বপ্ন বলতে আমি বুঝি রবের সন্তুষ্টি নিয়ে একটা উত্তম মৃত্যু। রোম, প্যারিস আর জাকার্তা নয়, সবুজ গুম্বুজের পাশে আমি জীবনের নোঙর ফেলতে চাই। রাসূল ﷺ এরশাদ করেছেন, তোমাদের কেউ সম্ভব হলে মদীনায় মৃত্যুবরণ করো। কারণ মদীনায় যার মৃত্যু হবে আমি তার ব্যাপারে সুপারিশ করব। [তিরমিযী, ৩৯১৭; ইবনু মাজাহ, ৩১১] স্বপরিবারে জীবনে অন্তত একবার হলেও বাইতুল্লাহর মুসাফির হওয়ার স্বপ্ন রয়েছে। মহান আল্লাহ যেনো কবুল করেন। আমি অত্যন্ত গায়রতবান ব্যক্তি। তাই আমি চাই আমার আহলিয়া একজন হায়া সম্পন্ন নারী হবেন। আমার দ্বীন পালনের সহযোগী হবেন, এবং যার প্রধান লক্ষ্য হবে সন্তানকে দ্বীনি তারবিয়্যাহ প্রদান করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা এবং থোব
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ২০২২ সাল থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করা হয়
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দ্বীনি জ্ঞান আসার পর থেকে একদমই এড়িয়ে চলা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি না। তবে তাবলীগ জামায়াতে মাঝে মাঝে সময় দেয়া হয়
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ নিজস্ব Motorsports Brand Shop এর বিজনেস রয়েছে। মোটরসাইকেল এর হেলমেট এবং এক্সেসরিজ এর দোকান আছে মিরপুরে। আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা (আখিরাতে) নবীগণ, সিদ্দীকগণ (সত্যবাদীগণ) ও শহীদগণের সাথে থাকবে। এই হাদিস টি আমাকে ব্যবসায় আসতে অনুপ্রাণিত করে। আমি সর্বোচ্চ চেষ্টা করি এর ওপর আমল করার। আলহামদুলিল্লাহ, আমার যতোটুকু ইনকাম রয়েছে ১০০℅ হালাল। এই ব্যবসায়ের ওয়াসিলায় আল্লাহ তা'আলা সমাজে সম্মানের সহিত বসবাসের তাওফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ।
মাসিক আয় আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ এর অশেষ অনুগ্রহে তিনি আমাকে, আমার পরিবার এবং ভবিষ্যৎ আহলিয়ার ভরনপোষণ, নিরাপদ বাসস্থান এবং সমস্ত মৌলিক চাহিদা পূরণ করার মতো তাওফিক দান করেছেন। এবং সমাজে সম্মানের সাথে বসবাসের তাওফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকায় নিজের এবং পরিবার সাথে, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, পাত্রীপক্ষের নিকট কোনো উপহার বা অতিরিক্ত কিছু প্রত্যাশা নেই। ইসলামের নির্দেশনা অনুযায়ী দেনমোহর ও অন্যান্য বৈধ অধিকার যথাযথভাবে আদায় করাই আমাদের দায়িত্ব মনে করি। বিবাহকে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও একটি বরকতময় পরিবার গঠনের মাধ্যম হিসেবে দেখি, কোনো প্রকার লেনদেনের বিষয় হিসেবে নয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূল (সা.) বলেছেন, "যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়" আল্লাহর রাসুল (সা.) এর সুন্নাত পালন, গুনাহ থেকে বেচে থাকা, পবিত্রতা ও নিজের হিফাজত, এবং নিজের দ্বীনের পরিপূর্ণতা দান আর সর্বোপরি মহান আল্লাহ তা'আলা এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিয়ে করা। এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যার মাধ্যেমে দ্বীনের খিদমত এবং আখিরাতে ফায়দা লাভ হয়। মুজাহিদ সন্তান রেখে যাওয়া। একজন বেস্ট ফ্রেন্ড, যার সাথে নিজের দুঃখ - কষ্ট, আনন্দ ভাগাভাগি করে নেয়া যাবে। ভোরবেলা কিংবা নির্জন রাতে আমার হাটার সঙ্গী হবে। আর আমার পাহাড় দেখার সঙ্গী হবে। ইসলামে বিয়ে একটি পবিত্র বন্ধন, যা শুধু সামাজিক চুক্তি নয় - এটি ইবাদাতও। বিয়ে মানুষের জীবনকে সুশৃঙ্খল, পবিত্র ও ভারসাম্যপূর্ণ করে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-28
উচ্চতা ৪'৯" - ৫'২"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা এইচএসসি / অনার্স অথবা মাস্টার্স অধ্যয়নরত / মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড
জেলা যেহেতু আমি ছোট থেকেই ঢাকায় বড় হয়েছি তাই বর্তমান ঠিকানা ঢাকা হলে ভালো হয়, এছাড়া কুমিল্লা বা অন্যান্য জেলা হলেও সমস্যা নেই। পাত্রী নির্বাচনে সকল ক্ষেত্রেই দ্বীনকে প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী / বেকার
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ঈমানের ৭০টিরও বেশি শাখা রয়েছে, যার মধ্যে হায়া অন্যতম। আমি অত্যন্ত গায়রতবান ব্যক্তি। তাই আমি চাই আমার আহলিয়া একজন হায়া সম্পন্ন নারী হবেন। দ্বীনদার, উত্তম আখলাক, যুহুদ অবলম্বনকারিণী এবং যার প্রধান লক্ষ্য হবে সন্তানকে দ্বীনি তারবিয়্যাহ প্রদান করা। জনৈক আল্লাহওয়ালা বলেছেন, স্ত্রীর মাঝে চারটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে : প্রথম বৈশিষ্ট্য — স্ত্রীর চেহারায় লজ্জা থাকা। এটা একটা মৌলিক কথা। যে মহিলার চেহারায় লজ্জা থাকে তার অন্তর হয় লজ্জায় পরিপূর্ণ। কথায় বলে, চেহারা হচ্ছে মনের আয়না। Face is the index of mind. আবু বকর রাযি. বলেছেন, “লজ্জা উত্তম বটে, তবে এটা মহিলাদেরই বেশি শোভা পায়।” দ্বিতীয় বৈশিষ্ট্য — কণ্ঠস্বরের মিষ্টতা। অর্থাৎ তার কণ্ঠ শুনলে যেন কানের মধ্যে মধু ঢালছে বলে মনে হয়। এমন যেন না হয় যে সব সময় স্বামীর সাথে ঘ্যানঘ্যান করে চলছে। কিংবা ছেলে-মেয়েদের শাসন করছে। তৃতীয় বৈশিষ্ট্য — তার অন্তরে কল্যাণ থাকা। চতুর্থ বৈশিষ্ট্য — তার হাত কাজে ব্যস্ত থাকা। এই বৈশিষ্ট্যগুলো যে মহিলার মাঝে থাকবে, সে নিশ্চিতভাবেই নেককার স্ত্রী হিসেবে জীবন কাটাতে পারবে। সর্বোপরি বিয়েটা এমন মানুষের সাথে হোক যেনো দ্বীনদারিতা, পবিত্রতা এবং উত্তম চরিত্রের দিক দিয়ে দু'জনেই জিতে যাই। ইনশাআল্লাহ বিয়ে টা সম্পূর্ণ সুন্নাহ সম্মত পদ্ধতিতে করার ইচ্ছে আছে, এক্ষেত্রে আমার ভবিষ্যৎ আহলিয়ার সহোযোগিতা একান্ত কাম্য। বি.দ্র. - আল্লাহর রাসুল (সাঃ) এর একটি চমৎকার সুন্নাহ হচ্ছে ইস্তিখারা। দয়া করে যেকোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে অবশ্যই ইস্তিখারা করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দাউদকান্দি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4903

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5927

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2412

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6556

বয়স
37 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5036

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7852

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন