| পেশা |
নবম গ্রেডের সরকারি কর্মকর্তা/ সমমানের কর্মকর্তা, ডাক্তার (ন্যূনতম ইন্টার্ন/FCPS part l), ইঞ্জিনিয়ার,Defense Personnel, Businessman, Information Technology (IT) Specialist,Textile and Garment Industry Professional.(N.B: Please ignore my CV if the job involves banking, interest (Riba), loans, or any other source of income considered prohibited (Haram).)
|
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. দ্বীনদারিতা (Religious Qualities) ☐ আল্লাহভীরু ও ইমানদার। 📌📌নিয়মিত মসজিদে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। 📌📌দাঁড়ি থাকা আবশ্যক। ☐ রোজা পালন করে (রমজানসহ সুন্নাহ রোজা)। ☐ কোরআন পড়ে / বোঝার চেষ্টা করে, তাফসীর জানে বা জানার চেষ্টা করে। ☐ সুন্নাহ পালন করতে চেষ্টা করে। 📌📌হারাম রোজগার থেকে দূরে থাকে। ☐ হারাম সম্পর্ক, মদ, জুয়া, নেশা থেকে দূরে থাকে। ☐ হজ্জ/উমরা করার ইচ্ছা আছে। ☐ জাকাত দেয় / খেয়াল রাখে দরিদ্র ও মিসকিনদের প্রতি। ☐ মাহরাম-নন-মাহরাম সীমা মেনে চলে (সদাচরণ)। ☐ দয়া ও সহমর্মিতা রাখে, বিশেষ করে অসহায় ও কমজোরদের প্রতি। ☐ ইসলামের মৌলিক aqeeda (তাওহিদ, কিয়ামত, নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস) সম্পর্কে ধারণা আছে। ☐ ধৈর্যশীল ও শিষ্টাচারী। ☐ ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী, নিজের ইমান ও জ্ঞান বাড়াতে চায়। ☐ পরিবারে ইসলামি পরিবেশ বজায় রাখতে চায়। ☐ ইসলামী আইন (শরীয়াহ) ও নৈতিকতা মেনে চলে। ২. চরিত্র ও আখলাক (Character & Manners) ☐ স্বভাব শান্ত ☐ সহজ-সরল, অহংকারী নয় ☐ সীমা মানে (Hijab/Interaction rules respect করে) ☐ গালাগালি করে না ☐ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না ☐ রূঢ় নয়,ধৈর্যশীল—সমস্যায় শান্ত থাকতে পারে ☐ কৃতজ্ঞ, ছোট ছোট জিনিসে খুশি হয় ☐ কষ্ট দিলে ক্ষমা চাইতে জানে ☐ অন্যের মান-সম্মান রক্ষা করে ☐ হারাম সম্পর্কে সতর্ক ☐ কারও বদনাম বা পিছনে কথা বলে না ☐ দয়া ও সহমর্মিতা রাখে, বিশেষ করে শিশু ও অসহায়দের প্রতি ☐ ন্যায়পরায়ণ ও সুবিচার করে ☐ অহংকার বা ইগো না দেখায় ☐ চরম রাগ বা হিংসা থেকে দূরে থাকে ☐ আত্মনিয়ন্ত্রণ ভালো।খাবার, আচরণ, কথায় ভারসাম্য রাখে ☐ সততা ও বিশ্বাসযোগ্যতার মানদণ্ড পূরণ করে ☐ সমালোচনা গ্রহণ করতে জানে, অহং নয় ☐ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নম্রতা প্রদর্শন করে ☐ সামাজিক দায়িত্ব ও কমিউনিটিতে অবদান রাখে ৩. দায়িত্বশীলতা (Responsibility & Stability) ☐ ভবিষ্যৎ পরিকল্পনা আছে ☐ আর্থিকভাবে স্থির বা সম্পূর্ণ চেষ্টা করছে ☐ সমস্যা হলে দোষারোপ নয়—সমাধানে যায় ☐ সংসারের খরচ বহন করতে সক্ষম ☐ নিজের পরিবারকে দায়িত্ব নিয়ে চালায় ☐ জরুরি মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে ☐ মানসিকভাবে প্রাপ্তবয়স্ক ☐ নিজের ভুল বুঝে ঠিক করতে পারে ৪. পরিবার এবং সামাজিক পরিবেশ (Family & Social Background) ☐ পরিবারের লোকজন শান্ত ☐ পরিবারে নেশা/হিংসা/অপরাধ নেই ☐ পরিবার ইসলামী মূল্যবোধ মানে ☐ বউকে সম্মান করবে—এমন আচরণ পরিবারেও আছে ☐ মায়ের উপর অতি নির্ভরশীল নয় (Mama's boy নয়) ☐ পরিবারে ঝগড়া, গালি-গালাজ, রাগারাগি নেই ☐ পরিবারে তৃতীয় ব্যক্তি হয়ে সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না ☐ শ্বশুর-শাশুড়ি স্বাস্থ্য সচেতন, সুস্থ জীবনযাপনকে গুরুত্ব দেয় ☐ শ্বশুর-শাশুড়ি সম্মানপ্রদর্শন করে, পরস্পরের যে সাথে সম্পর্ক মায়াময়, হৃদ্রতাপূর্ণ , আন্তরিক । ৫. আমার প্রতি আচরণ (Behavior Toward Future Wife) ☐ সম্মান করবে ☐ মতামতকে গুরুত্ব দেয় ☐ হুকুমের সুরে কথা বলে না,আদর দিয়ে ইমোশনালি বোঝায় ☐ আমার পরিবারকেও সম্মান করবে ☐ সীমা মানে হালাল/হারাম খেয়াল রাখে ☐ রাগের সময়ও সীমা অতিক্রম করে না ☐ আমি আমার অনুভূতি বুঝবে ☐ আমাকে নিরাপদ অনুভব করাবে ☐ নিজের ইগো সামনে রেখে কথা বলে না ☐ ক্ষমা করতে পারে এবং ক্ষমা চাইতেও পারে ৬) দাম্পত্য-বোধ ও পরিণততা (Maturity in Marriage) ☐ বিয়েকে আমানত ভাবে ☐ জীবনের অগ্রাধিকার পরিষ্কার ☐ ঘরে শান্ত পরিবেশ তৈরি করতে পারে ☐ দাম্পত্যে ধৈর্যশীল ☐ রিজনিং জানে।চিল্লাপাল্লা নয় ☐ ভবিষ্যৎ সন্তানের জন্য ভালো পিতা হবে ☐ পরিবার ও স্ত্রী—উভয়কে সামঞ্জস্যে রাখে ৭)নৈতিক ও চরিত্রগত গুণ *সত্যনিষ্ঠা ও ইমানদারিতা *বিনয়ী ও ভদ্র আচরণ *ধৈর্যশীল ও সহনশীল *অন্যের প্রতি দয়া ও সহমর্মিতা *পরিবার ও সমাজে দায়িত্বশীল 📌📌বিয়ের ক্ষেত্রে শুধু দ্বীন-দ্বীন ম্যাচিং হলেই ব্যাপারটা ফর গ্যারেন্টেড হয়ে যায় না যে সম্পর্ক টিকে যাবে। কিংবা উচ্চতা-বয়স-সৌন্দর্য্য পারিবারিক কুফু, স্ট্যাটাস হ্যান ত্যান ইত্যাদি ম্যাচিং এর পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপার টা তা হলো "মেন্টালিটি ম্যাচ করা" - অর্থাৎ দুজনের চিন্তা ভাবনা এক ধরণের। অনেক দ্বীনদার কাপল এরও ডিভোর্স হয়ে যায়। প্রথম শ্রেণীর সাহাবা গণেরও এমন হয়েছিল, উভয় পক্ষই দ্বীনদার, ডিভোর্স হয়ে গেছে। এর কারণ - জাস্ট ইট ডিড নট ওয়ার্ক। এজন্য বিয়ের আগে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে মেন্টালিটি বুঝে নেওয়া জরুরী। দেখা গেলো ভবিষ্যত সন্তানের ব্যাপারে একজনের স্বপ্ন মুজাহিদ/ আলেমা, আরেকজনের স্বপ্ন ডাক্তার/ ইঞ্জিনিয়ার। - ভবিষ্যত সন্তানের ব্যাপারে কী স্বপ্ন? - উম্মাহ কে নিয়ে কার কেমন প্ল্যান? - দুনিয়ার প্রতি আগ্রহ কার কতটুকু, কী কী হতেই হবে, কী কী না হলেও হবে। কীসের ছাড় দেওয়া যাবে, কিসে না। - পাত্র কেমন বউ চায় যে বিয়ের পর বউ এই এই করুক, এই টাইপ হবে, পাত্রী কেমন বর চায় যে বিয়ের পর হাজবেন্ড এই এই করুক, এই টাইপ হবে এগুলোও মনের মধ্যে কথা জমিয়ে না রেখে জানিয়ে দিতে হবে। না বলে ভেতর রেখে দিলে, পরে বিয়ের পর একটু একটু করে বুঝতে গেলে, চিনতে গেলে, প্রায় কাজে দুজনের থিংকিং আলাদা, এভাবে আসলে বেশি দূর আগানোও যায় না। মেন্টালিটি মিনিমাম যতটুকু ম্যাচ করার প্রয়োজন ততটুকু না করলে সম্পর্ক টিকানো কঠিন। তাই এগুলো মাহরাম এর উপস্থিতিতে হোক, কিংবা মাহরাম কে দূরে রেখে , নিজেরা একটু দূরে বসে হোক (যদি কনফিডেন্টাল কোন কথা থাকে, যা মাহরামের সামনে বলা যাবে না) বা লিখিত আকারে যেভাবেই হোক, পরস্পরের জেনে নিতে হবে। মেন্টালিটি যতটুকু ম্যাচিং করে, বাকীটা যদি এডজাস্ট করে নেওয়া যায় বলে মনে হয়, তাহলে আগালে বিচ্ছেদের সম্ভাবনা টা অনেক খানিই কমে যায়। আর এর পরও কিছু বিচ্ছেদ হবে। সেটা তকদীর। 📌📌📌মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একজন গায়রতবান জীবনসঙ্গী অনুসন্ধান করছি। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমার সব সময় মনে হয়েছে একজন গায়রতবান পুরুষদের উচিত এই নিয়মগুলো নিজের বিয়েতে মেনে চলার দৃঢ় সংকল্প করা এবং বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা। এ বিষয়গুলো আমার ব্যক্তিগতভাবে প্রচন্ড বিরক্তিকর ও অস্বস্তিকর , রুচিবহির্ভূত কাজ বলে মনে হয়। ১) আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন? -আপনি কি মরেছেন যে মরার গোসল অন্যেরা করিয়ে দিবে? ২) গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?-তার কি পা নেই নাকি হাটতে পারে না?' ৩) বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি? পুরুষ হয়ে এতই লজ্জা? আপনাকে বিয়ে করতে কে বলেছে? ৪) বরকে হাত ধোয়াতে হবে কেন? সে নিজে হাত ধুয়ে কি কখনো খাইনি? নাকি প্যারালাইজড? ৫) মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি? তাহলে এই আয়োজনটা করতে আপনাকে কে বলেছে? ৬) ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন? আরে আপনার ছেলে বউ পালতে পারবে না, তাহলে বিয়ে করাচ্ছেন কেন?- নাকি ছেলে বিক্রি করছেন? বিক্রি করা ছেলে তো বউয়ের কথাই শুনবে। ৭) মেয়েকে বিয়ের দিন এতো মেকআপ করতে হবে কেন?-বিয়েরদিন তাকে এত বেশি সুন্দর করে অন্যদের দেখাতে হবে কেন? ৮) নতুন বউকে পর-পুরুষ কোলে নিবে কেন? তাঁর পায়ে কী গঁজ আছে যে খোঁড়ায় হাটে! ৯) দুলাভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন? নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন? নাকি চরিত্রের দোষ আছে? ১০) দুলাভাইকে গেইট থেকে যুবতী মেয়েরা রিসিভ করবে কেন?-বাড়ির ছেলেরা সব অচল হয়ে গেছে নাকি মারা গেছে? ১১) বিয়ের জন্য ছেলের হাতে বেগানা নারীরা কেন মেহেদী পরিয়ে দিতে হবে কেন?- ছেলে যদি নিজে নিজের পরতে না পারে তাকে মেহেদী পরতেই হবে কেন? হাতে মেহেদি না দিলে কি বিয়ে হবে না? নাকি বিয়েতে মেহেদী দেওয়া ফরজে আইন? ১২) কনের বাড়িতে বরযাত্রী এত বেশি নিতে হবে কেন?- বরের কি টাকা নাই যে নিজের বাড়িতে নিজের মেহমান দাওয়াত দিয়ে খাওয়াতে পারে? নিজের টাকা না থাকলে অন্যের বাড়িতে নিজের মেহমান খাওয়াতে হবে কেন? ১৩) তবে মোহর কেনো এত বেশিই হতে হবে কেন যা ছেলের সামর্থ্যের বাইরে???- যদি ছেলেকে বিশ্বাসই না করেন তবে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন কেন? ১৪) বাসর ঘরে স্ত্রী বলল, আমি দেনমোহর মাফ করে দিয়েছি। আবার কোনো সমস্যা বা ঝামেলা বাধলে তখন বলেন কেন যে দেনমোহরে তো আরো এতো টাকা বাকি আছে? - ইসলামে দেনমোহর বাকি রাখার এই হাস্যকর সিস্টেম পেলেন কোথায়?
|