| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী আলহামদুলিল্লাহ । ছোট থেকেই আম্মুর দেখে দেখে পড়া হতো, বারকাল্লহু ফিহা। আর সলাত ফরজ হওয়ার পর থেকে নিয়মিতই পড়া হয় আলহামদুলিল্লাহ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
চেষ্টা করি কাযা না হওয়ার। নিয়মিত কাযা যায় না, হঠাৎ। আল্লহুম্মাগফিরলী |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
ছোটবেলায় শুদ্ধভাবেই শিখেছিলাম। তবে এডভান্স তাজউইদের সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পারলাম যে তাজউইদ আরো স্ট্রং করতে হবে। তাই আরো শুদ্ধ করার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
এলার্জির সমস্যা আছে; ঠান্ডা লাগে, হাঁচি-কাশি হয়। এছাড়াও এলার্জির উসিলায় সারাবছরই মুখে একটা দুইটা ব্রণ প্রায় থাকেই। এজন্য মুখে হালকা ছোপ ছোপ ব্রণের দাগও আছে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
একটি কবর বৈ কিছুই না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১. তিনিই আমার রব ২. সলাত নবিজীর শেষ আদেশ ৩.জান্নাতি বিশ সাহাবি ৪. সিরাত ইবনে হিশাম ৫.ডাবল স্ট্যান্ডার্ড ৬. বেলা ফুরাবার আগে ৭. হিফজ করতে হলে ৮. নফসের বিরুদ্ধে লড়াই ৯.এপিটাফ ১০.হজ্জের আধ্যাত্নিক শিক্ষা ১১.সুখের নাটাই ১২.জীবন যেখানে যেমন ১৩. কুররতা আইয়ুন ১৪. হৃদয় গলে কুরআনে ১৫. বুকপকেটে প্রেমপত্র ১৬. সত্যিকারের ভালোবাসা ১৭. তারিক বিন যিয়াদ ১৮. বিপদ যখন নিয়ামত ১৯. রাগ নিয়ন্ত্রণে রাখুন ২০. সত্যের সাক্ষ্য ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শাইখ হরুন ইজহর (হাফি.)..... শাইখ আহমাদুল্লাহ (হাফি.).... শাইখ আলি হাসান উসামা (হাফি.).... শাইখ আব্দুল হাই সাইফুল্লাহ (হাফি.).... আবু ত্বহা মুহাম্মাদ আদনান (হাফি.).... দেলোয়ার হোসেন সাইদী (রহ.).... ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.).... মাহমুদ বিন কাসিম (হাফি.).... মিজানুর রহমান আজহারী (হাফি.).... শাইখ নাসীল শাহরুখ (হাফি.)..... মুফতি আরিফ বিন হাবিব (হাফি.).... উস্তাজ হাফিজ আল মুনাদি (হাফি.)..... ইঞ্জিনিয়ার এনামুল হক (হাফি.),,,,,,,,,,,,,,,আন্তর্জাতিক ময়দানেঃ ডা. জাকির নয়েক(হাফি.)... শাইখ আসিম আল হাকিম (হাফি.)....মুফতি মেঙ্ক (হাফি.)....শাইখ মানসুর আল সালিমি(হাফি.).....শাইখ নায়েফ আল শাফি(হাফি.).... মাওলানা তারিক জামিল(হাফি.)..... তারিক মাসুদ(হাফি)..... ড. ইয়াসির কাদি (হাফি.).... ড. বিলাল ফিলিপস (হাফি.).....নোমান আলী খান(হাফি.),,,,,,,,,,,,,,, দায়ীদের মধ্যেঃ মুহাম্মদ হোবলোস(হাফি.), মুহাম্মাদ আলি(হাফি.), শামসুল আরেফিন শক্তি (হাফি.), শরীফ আবু হায়াত অপু(হাফি.), উস্তাদ আব্দুল্লাহ আল মাসুদ (হাফি.), আসিফ আদনান (হাফি.), তানজীল আরেফিন আদনান (হাফি.), জাকারিয়া মাসুদ (হাফি.),
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
السلام عليكم ورحمة الله وبركاته আমি আল্লহর এক অতি নগণ্য বান্দি এবং এটাই আমার সর্বোত্তম পরিচয়। নিজেকে অন্তর থেকে মুসলিম (আত্মসমর্পণকারী) হিসেবে দাবী করার পর থেকে জীবনের একটাই লক্ষ্য, আল্লাহর দেখানো পথে চলে তাঁর সন্তুষ্টি অর্জন। আমৃত্যু দ্বীনকে আঁকড়ে ধরে থাকার আকুতি আর সুন্নাহের পাবন্দী। কুরআন এবং সুন্নাহের আলোকে নিজের জীবনকে গড়তে চেষ্টারত। দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই আমৃত্যু যেন নিজে দুনিয়ার এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারি এবং আল্লহর বান্দা-বান্দীদেরকেও দাওয়াহ দিতে পারি। ★আল্লহর বান্দাদের মধ্যে আলেমগণই (জ্ঞানীরাই) সবচেয়ে বেশি তাকওয়াবান।★ কোনো আমল বা ইবাদত ফরজ জানার পর থেকে সেটা পালনের চেষ্টা করি এবং কোনো কাজ হারাম জানার পর থেকেই সেটা থেকে বিরত থাকার চেষ্টা করি। নিজের জীবনকে এমনভাবে কুরআন ও সুন্নাহর আলোকে সাজাতে চাই যেন আমার জীবন যাপনে ইসলামের সৌন্দর্য ফুটে উঠে। কথা এবং লেখালেখির পাশাপাশি নিজের জীবন যাপন পদ্ধতির মাধ্যমেও মানুষকে দ্বীনের দাওয়াহ দিতে চাই। শরিয়তের সীমানার চাইতে তাকওয়ার সীমানার মধ্যে জীবন-যাপন করতে বেশি পছন্দ করি এবং সর্বদা চেষ্টা করি। দায়ী ইলাল্লহ্ হওয়ার স্বপ্ন দেখি এবং একটি দায়ী ইলাল্লহ পরিবার গঠন করার স্বপ্ন দেখি। রান্নায় একটু কাঁচা,তবে এছাড়া বাড়ির বাকি সব কাজ মোটামুটি পারি। সাহাবীদের জীবনী, ইতিহাস ও সালাফদের বই পড়া অধিক পছন্দনীয়। আমি সবদিক দিয়ে সালাফদের জীবন অনুসরণ করতে চাই। আমার বাসায় নিয়মিত তালিম হবে, একটা লাইব্রেরি থাকবে, একটা সলাত ঘর থাকবে যেখানে সলাত, যিকির, তালিম সব হবে ইনশা আল্লাহ। ★★★মাটি এবং প্রকৃতি অনেক পছন্দ। আজীবন মাটি আর প্রকৃতির মাঝে মিশে থাকতে চাই। ইট পাথরের এই কৃত্রিম শহর বেশ দমবন্ধকর আর অপছন্দ।★★★ বায়তুল্লাহর মুসাফির হওয়ার প্রবল ইচ্ছে। বাড়ির বাইরে যাওয়া পছন্দ করি না কারণ পরপুরুষের সামনে চলাচলে আমার খুবই অস্বস্তিকর লাগে। ছবি তোলা খুব অপছন্দ করি এবং তুলিও না আলহামদুলিল্লাহ। অন্ধ অনুসরণ প্রচণ্ড রকম অপছন্দ। তবে ভিন্ন মতের ব্যক্তি বা আলেমদের গালিগালাজ করা বা তাদেরকে নিয়ে ট্রল করাও পছন্দ করি না। জীবন নিয়ে আমার দুটো স্বপ্ন আছেঃ ১. সহিহ আকিদাহর মযবুত দলিলের গভীর ইলম অর্জন করার, ২. একটা দায়ী ইলাল্লহ ও মুজাহিদীন পরিবার গঠন করা যারা দ্বীনের জন্য যেকোনো ত্যাগ করতে সদা প্রস্তত থাকবে। আমার ইচ্ছে আমার বাসা হবে একটা গাছপালা ঘেরা খোলা জায়গায় যেখানে বাসার পাশে পর্যাপ্ত জায়গা থাকবে নিজে নানান শাক সবজি বাগানসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাষ করার। বাসার আসবাবপত্র থেকে শুরু করে খাদ্যাভ্যাস, পোশাক সবকিছুতে খুব অনাড়ম্বর জীবন যাপন করতে চাই সালাফদের মত ইনশাআল্লাহ। সুন্নাহভিত্তিক হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত হতে চাই। আমার সন্তানদের সকলকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাই। পাশাপাশি জেনারেল শিক্ষিত দ্বীনি ভাই-বোনদের থেকে আধুনিক শিক্ষা দ্বীনের আলোকে শেখাতে চাই যেন তারা কোনো দিক থেকেই পিছিয়ে না থাকে। তবে ফ্রী-মিক্সিং পরিবেশে পড়াতে রাজি নই। দুনিয়ার জিন্দেগীটা একজন মুসাফিরের মতো কাটিয়ে দিতে চাই। ক্ষণিকের এই জীবনে চাহিদা সীমিত এবং অল্পে তুষ্ট আলহামদুলিল্লাহ। আমার আকাঙ্খা, চাহিদা আর শখ-স্বপ্নগুলো রবের যিম্মায় ছেড়ে দিয়েছি। ★ইন শা আল্লহ্, জান্নাতে কোনো অতৃপ্ত থাকবে না। কাফিরদের জন্য দুনিয়া আর মুমিনদের জন্য জান্নাত।★
|