| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা পড়ি। নিয়মিত নামাজ ২০২০ সালের প্রথম দিক থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
শরীয়াহ ওজর ছাড়া হয় না, আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
ছোটবেলাতেই একজন হুজুর দ্বারা কুরআন শিখেছিলাম। প্রথমে নিয়মিত থাকলেও পরে অনিয়মিত এখন যথেষ্ট আগ্রহ নিয়ে সহীহভাবে কুরআন শিখছি। অল্প অল্প করে প্রতিদিন কুরআন তিলাওয়াত করার চেষ্টা করি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
ডাক্তারের পরামর্শে সবসময় (-14) পাওয়ারের চশমা পড়ি
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
খুব অল্প জানি আর ছোটবেলা থেকেই এড়িয়ে চলা হত। মুসলিম কোন ব্যক্তির কবর জিয়ারত করা জায়েজ কিন্তু মাজারে গিয়ে মৃত ব্যক্তিকে সেজদা করা এবং তার থেকে কিছু পাওয়ার আশা করা শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
জীবন যদি হত নারী সাহাবীর মত, পর্দা গাইডলাইন, পূণ্যময়ী, নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন, দ্যা কেয়ারিং ওয়াইফ, ফেরা-১ ও ২, গুপ্তধন, রাইটিং থেরাপি ইত্যাদি আরও অনেক পিডিএফ আর বই আছে, অবসরে পড়া হয়।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শাইখ আহমাদুল্লাহ, শায়খ হারুন ইজহার(বাংলাদেশ); মাওলানা তারিক জামিল,নোমান আলী খান(পাকিস্তান), মুফতি ইসমাইল ইবনে মুসা মেঙ্ক(জিম্বাবুয়ে)। আরও অনেক শাইখের ইসলামিক লেকচার শুনি। তবে এই পাঁচজন শাইখের ইসলামিক লেকচার গুলোই বেশি শোনা হয়।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি আন্তরিক, সৎ, মিশুক, যত্নশীল ও কোমল মনের মানুষ। বিলাসী জীবনযাপন অপছন্দ করি। আমি সহজ-সরল ও শান্তিপূর্ণ জীবন কাটানোর চেষ্টা করি এবং যেকোনো বিতর্ক বা কলুষিত পরিবেশ এড়িয়ে চলি। দয়ালু ও ভদ্র আচরণকারী মানুষদের পছন্দ করি। আমি ঘরে-বাইরে অবাধ মেলামেশা(ফ্রিমিক্সিং) এড়িয়ে চলতে এবং গায়রে মাহরামদের থেকে যথাযথ পর্দা বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করি। পরনিন্দা, হিংসা ও নেতিবাচকতা থেকে দূরে থাকি। আমি কুরআন তিলাওয়াত শুনতে ভালোবাসি। ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা আমার পছন্দ। পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে ভালো লাগে এবং আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রাখি। দ্বীনি ইলম অর্জনের জন্য ইসলামিক বই পড়ি, কিছু ইসলামিক বক্তাদের লেকচার শুনি, দ্বীনি বোনদের সাথে সাপ্তাহিক দ্বীনি মাজলিশে অংশগ্রহণ করি। যেকোনো সিদ্ধান্ত গ্রহণ বা পদক্ষেপ নেওয়ার আগে বড়দের সাথে পরামর্শ করি। অপছন্দ করি বদমেজাজ, চপলতা, অহংকার, অসততা, গিবত, শিরক ও বিদআত-সংশ্লিষ্ট কাজ, মিথ্যা বলা এবং গায়রতহীন চিন্তাধারা। আমি ভবিষ্যতে এমন একটি পরিবারের স্বপ্ন দেখি যেখানে ইসলামিক নিয়ম-কানুন অনুসরণ করা হয় এবং হবে। লক্ষ্য থাকবে একটি দ্বীনি আদর্শ পরিবার গড়ে তোলা। স্বপ্ন দেখি একজন প্রকৃত মুসলিমাহ, মুমিনাহ ও মুত্তাকী হওয়ার। নবীজি রাসূল (সাঃ) এর সুন্নাহ অনুসারে জীবন পরিচালিত করে যাওয়ার। আল্লাহর ঘর দেখার। একজন দ্বীনি গায়রতবান পুরুষের জীবনসঙ্গী হওয়া।
|