| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ আলহামদুলিল্লাহ।২০২০ এর শেষ দিক থেকেই নিয়মিত নামাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ।অর্থাৎ হেদায়েতের পর থেকেই আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
অসুস্থতার কারণে কখনো কখনো ফজর কাযা হলে সেটা আদায় করে নিই এবং যদি কখনো অন্য কোনো কারণে না চাইতেও কাযা হয়ে যায় তাহলে আদায় করে নিই আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
শিখছি,চেষ্টা করি আলহামদুলিল্লাহ।হিফয করতে চাই ইন শা আল্লাহ।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কবুল করুন এবং আমার জন্য এই পথ কল্যাণের সাথে সহজ করে দিন,আমিন।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ সিরিয়াস তেমন কোনো রোগ নেই।তবে মাইগ্রেন আছে।এবং ঠান্ডার সমস্যা থাকায় মাঝেমধ্যে শ্বাসকষ্ট হয়।আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবরকে মাজার তৈরি করাই শরিয়তের বিপরীত,বিদায়াত,বড় শিরক।এবং মাজার সিজদা, মাজারের মাধ্যমে চাওয়া,মানত শিরক।এবং আমি এই শিরকটা সবথেকে বেশি ঘৃণা করি।এবং এই শিরক থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
উসূলুল ঈমান,ইসলামি আকিদা,আর রাহিকুল মাখতুম,ফেরা,ফেরা ২,বেলা ফুরাবার আগে,নফসের বিরুদ্ধে লড়াই,নামাজ কেন পড়বো,তুমি ফিরবে বলে(ফিমেল),কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ,কালিমা তায়্যিবাহ,প্রোডাক্টিভ রমাদান,মুক্ত বাতাসের খোঁজে,ভালোবাসার বন্ধন,লাভ ক্যান্ডি,চিরকুট,নীড়ে ফেরার আহ্বান আরও কিছু বই পড়েছি আলহামদুলিল্লাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,ডা. মোহাম্মাদ মানজুরে ইলাইহি,ডা.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ,শায়েখ মাহমুদ বিন কাশেম হাফিযাহুল্লাহ, ডা.জাকির নায়েক,শায়েখ আহমদউল্লাহ,নোমান আলী খান,আব্দুল্লাহ বিন রাজ্জাক,
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
খুব সাধারণভাবে চলতে পছন্দ করি।খুব বেশি চাকচিক্য,উচ্চাকাঙ্খা পছন্দ নয়।সাধ্যের মধ্যে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।অন্যকে ছোট করে,কষ্ট দিয়ে কথা বলতে পারিনা।চেষ্টা করি কেউ যেন কখনো আমার আচরণে কষ্ট না পায়।কেউ বিপদে পড়লে বা আমাকে কোনোভাবে প্রয়োজন হয় সবসময় সর্বোচ্চ চেষ্টা করি তার পাশে থাকার।স্বার্থের বাইরে সবসময় সবার সাথে মিশতে পছন্দ করি।নিজে যতটুকু পারি অন্যকে দিতে ভালোবাসি,বিপরীতে এক্সপেকটেশন রাখতে পছন্দ করিনা যে,সেই মানুষটাও আমাকে কিছু দিক।অন্যের প্রতি পজিটিভ চিন্তাভাবনা রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।নেগেটিভিটি,তর্ক,বাহাস থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করি এবং চেষ্টা করি।পর্দার ব্যাপারে আমি প্রথম থেকেই সবচেয়ে কঠোর আলহামদুলিল্লাহ।সালাতের কাযা আছে কিন্তু এক মুহুর্তের জন্যও যদি পর্দার খেলাফ হয় সেটার কোনো কাযা তোলার উপায় নেই।তাই সবসময় পর্দা রক্ষা করে চলাই আমার সবচেয়ে বড় প্রায়োরিটি এবং মৃত্যু অবদি তাই থাকবে ইন শা আল্লাহ। জীবনে এমন কিছু পরীক্ষায় রয়েছি যার জন্য খুব করে চাই,বেদীনি পরিবেশ,বিদায়াত এবং শিরকযুক্ত পরিস্থিতি থেকে কেউ আমাকে মুক্ত করে নিয়ে যাক। যে আমাকে পছন্দ করার আগে এবং পছন্দ করার জন্য দীনকে প্রাধান্য দিবে।আশা করছি আমার উছিলায় দাওয়াতের ক্ষেত্র তৈরি হবে তার,আল্লাহ এমন যোগ্যতাসম্পন্ন কাউকেই পাঠাক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি বই সংগ্রহ করতে এবং পড়তে ভালোবাসি।অল্পবিস্তর লেখালেখি করতেও ভালোবাসি।ই-বুকে একটা মৌলিক গল্প আছে অনেক আগের,যৌথ দুইটা গল্পের বই আছে।তবে ইদানীং লেখালেখির সুযোগ কম পাই। ইনডোর প্ল্যান্টের অনেক বেশি শখ।রঙের সাথেও আমার বেশ সখ্যতা।ছবি আঁকতে ভালোবাসি।ক্যালিগ্রাফি করাও অনেক শখের একটা কাজ। মনের মতো ঘর সাজাতে গোছাতে পছন্দ করি।কিছুটা ঘুরতে ফিরতে ভালো লাগে।হোক সেটা ৫/১০ মিনিট হেঁটে একটা শান্ত গাছের নিচে একলা বসে থাকা।আর যদি হয় সুন্দর জায়গায় সুন্দর কিছু মুহুর্ত তবে অবশ্যই সেটা ক্যামেরায় ক্যাপচার করতে ভালোবাসি।ফটোগ্রাফি ভীষণ রকমের একটা শখ। উম্মাহর জন্য সাদকায়ে জারিয়া হিসেবে উপকারী ইলম দিতে চাই।শিক্ষকতা আমার ভালোবাসার পেশা। অনেক বড় স্বপ্ন, আমি হাফেযা হবো ইং শা আল্লাহ। আল্লাহর ঘরের এক কোণায় বসে তেলাওয়াত করবো, প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ ঘুরে তাঁর স্মৃতিচারণ করবো। আমার জীবনের আসল উদ্দেশ্য রবের প্রিয় বান্দা হয়ে,উত্তম মৃত্যুর মাধ্যমে তাঁর সামনে হাজির হওয়া। আমার আখলাক,আমার কর্ম,ইবাদাত সবই আল্লাহর সন্তুষ্টির জন্য,অন্যকারো জন্য নয়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অপছন্দ:বিদায়াত এবং কুরআন সুন্নাহর বাইরে সবকিছুই অপছন্দ করি।সবথেকে অপছন্দ মুনাফেকি,লোক দেখানো লেবাসধারী।উচ্চাকাঙ্খী,অপচয়কারী,অধৈর্যশীল,বেহিসেবী,দায়িত্বহীনতা,উদাসীন মানুষ। আমার সবসময় আন্তরিক,অন্যকে সম্মান দিয়ে কথা বলা এবং অন্যকে কষ্ট দিয়ে,ছোট করে কথা না বলা মানুষ পছন্দ।
|