| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
ছোলবেলায় নামাজ শেখার পর থেকেই পড়ি তবে তখন কিছুটা গাফিলতি থাকলেও ২০১৩ সাল থেকে নিজ তাগিদেই পড়ি,কখনও ইচ্ছাকৃত নামাজ বাদ দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না কাজা।সফরে থাকলে নামাজের কোন ব্যবস্থা না পেলে এবং মাঝে মাঝে রাতে ঘুমাতে দেরি হলে ফজরে ঘুম না ভাঙলে তখন কাজা হয় তবে সাথে সাথেই কাজা তুলে দেই ইংশা আল্লহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি শুদ্ধভাবে কোড়আন তেলোয়াত করতে পারি আলহামদুলিল্লাহ,এবং অধিকতর শুদ্ধতা নিশ্চিত করতে এবং তেলোয়াতের সৌন্দর্য বৃদ্ধি করতে আবার অনলাইন মাদ্রাসায় কোড়আন আবারও শিখছি ইংশা আল্লহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ বড় কোন রোগ নেই।তবে মাইগ্রেনের মাথাব্যথা আছে,অতিরিক্ত রোদ,গরমে বেশি সময় নেকাব পরে থাকলে মাথাব্যথা করে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার নাম দিয়ে কোন মৃত ব্যাক্তির কবরকে ধর্মীয় উপাসনার কেন্দ্র করা যেটা ইসলামে সম্পূর্ণ হারাম,শির্ক কাজ,যেটা ক্ষমার অয্যোগ্য গোনাহ।আমি মাজার কে বিশ্বাস করি না,মাজার পূজারিদের ভীষণভাবে অপছন্দ করি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ফেরা,প্রত্যাবর্তন,বেলা ফুরাবার আগে,নারীদের জান্নাত কিসে,নারীদের দৈনন্দিন আমল এছাড়াও তাফসিরসহ বিভিন্ন দোয়া বা আমলের বই পড়া হয়।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড.খন্দকার জাহাঙ্গীর,হাফেজ আহাম্মাদুল্লহ,ড.মিজানুর রহমান আজাহারি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
সবচেয়ে বেশি ভালো লাগে কোড়আন পড়তে।প্রিয় কাজ বাগান করা।আমার নিজেরই বিশাল একটা বাগান আছে আলহামদুলিল্লাহ যেখানে প্রায় ১৩০-১৪০ প্রজাতির ফুল এবং পাতাবাহার গাছ আছে আলহামদুলিল্লাহ।আমি একা হাতে সেগুলোর চর্চা করি,গাছেদের সাথে সময় কাটাতে ভালো লাগে।আল্লহ সুস্থ রাখলে আমি চাই আমি যেখানে যাই আমার গাছগুলোও আমার সাথে থাকবে,আমি ওগুলোকে আমার সন্তানের মতোই ভালোবাসি। অবসর সময়ে গাছপালার পরিচর্চা করি,আরবি লিখতে খুবই ভালো লাগে,লিখি,কোড়আন শেখাই,না হলে সেলাই কাজ করি না হলে পরিচিত বোন বা বান্ধবীদের খোঁজ খবর নেই,কথা বলি।মানুষকে কিছু শেখাতে অনেক ভালো লাগে,তাই চেষ্টা করি আরবি বা বাংলা বা ইংরেজি নিজ সাধ্যমত শেখাতে।অবসরে বই পড়া হয় তবে সেটা খুব কম তবে ভালো বই পেলে সাথে সাথে শেষ করতে চেষ্টা করি।মানুষের সাথে মিশতে অনেক ভালোবাসি,সাধ্যমত মানুষের উপকার করতে পছন্দ করি এবং চেষ্টা করি।ছোট বাচ্চাদের খুব ভালোবাসি।খুব মিশুক হলেও বেশি কোলাহল ভালো লাগে না,ঘরোয়া পরিবেশে মা,বোন,খালা,ফুপু,ভাতিজি,ভাগ্নি,বান্ধবী বা ছোট-বড় সব বয়সী মেয়ে বা মহিলাদের সাথে মিশতে খুবই পছন্দ করি এবং সহজেই সবার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়।মিথ্যা কথা বলা মানুষ একদমই পছন্দ করি না এবং নিজেও সর্বোচ্চ চেষ্টা করি না বলতে।নিজে খুবই পরিষ্কার পরিছন্ন মানুষ আমি,চারপাশ সুন্দর গুছিয়ে রাখি এবং গোছালো মানুষ পছন্দ করি।অগোছালো,এলোমেলো,অলস মানুষ একদমই পছন্দ করি না।একা একা খালি পায়ে উঠানে হাঁটতে পছন্দ করি,প্রকৃতির কাছে যেতে পছন্দ করি।মন চাইলে ফেসবুকে টুকটাক লেখালেখি করি।অবসরে ঘর গোছাই,আমার বাগান গোছাই,বাগানের বিভিন্ন গাছ চারা করে রাখি এবং সবাইকে উপহার হিসাবে দিয়ে দেই।প্রকৃতি বা ফুলের ছবি তুলতেও পছন্দ করি। নিজে খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করি এবং তেমনই চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।জীবনে অভ্যান্তরিন বা বাহ্যিক কোন কৃত্রিমতা পছন্দ করি না।ঠিক তেমনই মুখে এক এবং মনে আরেক এমন ধরনের মানুষকে অপছন্দ করি। স্বপ্নের কথা যদি বলা হয় খুব ইচ্ছা খুব শীঘ্রই এক রমজানে আল্লহর ঘর তাওয়াফ করার,খুব ইচ্ছা নিজ সঙ্গীসহ মা,ভাইবোনেরা সবাই মিলে ফরজ হজ করার,আল্লহ যদি কবুল করে সামর্থ্য দেন।আর ব্যক্তিজীবনের ইচ্ছা বলতে খুব চাকচিক্য নয় একটা সাধারণ জীবন যেখানে বিলাসিতা নয় সাচ্ছন্দ্য থাকবে,ছোটখাটো গোছালো সুন্দর একটা বাড়ি,নিজের একটা সংসার,পর্দার পরিবেশ,চারপাশে অনেক ফুলের গাছ,নিজ পর্দা,ইবাদত,সংসার সামলিয়েও দ্বীনের খেদমতে যুক্ত থাকতে চাই সারাজীবন।আল্লহ সার্মথ্য দিলে অসহায় মানুষের জন্য কিছু করতে চাই,তাদের পাশে থাকতে চাই,তাই পর্দার পরিবেশে থেকে উত্তম রিজিকের ব্যবস্থা চাই রবের কাছে।আরও অনেক কিছুই চাওয়ার আছে সেগুলো না হয় রবেরই জানা থাকুক। ইসলামের অনেক কিছু জানার আছে,এই বিষয়ে পড়াশোনা করতে চাই ইংশা আল্লহ।কোড়আনের প্রতি গভীর ভালোবাসা অনুভব করি,তাই কোড়আন শেখা এবং শেখাতে চাউ আল্লহ তৌফিক দিলে।বর্তমানে বাংলাদেশ ইসলামি অনলাইন মাদ্রাসা (বায়োমে) অধ্যয়নরত আছি,আল্লহ দিলে এখান থেকে আরও অনেক কিছু শেখার আছে ইংশা আল্লহ।
|