Profile

বায়োডাটা নং : 11773

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
বর্তমান ঠিকানা কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
কোথায় বড় হয়েছেন? গাজীপুরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইডেন মহিলা কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ২য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইমাম ও মাদ্রাসা শিক্ষক ছিলেন (বর্তমানে অসুস্থ তাই কিছু করছেন না)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার বাবারা চার ভাই, বড় চাচা : মসজিদের মুয়াজ্জেন ও কৃষি কাজের সাথে জড়িত। মেঝো চাচা: মাওলানা ও মাদ্রাসা শিক্ষক। সেঝো চাচা: মাদ্রাসা শিক্ষক ও ব্যবসায়ী। আমার বাবা: ইমাম ও মাদ্রাসা শিক্ষক (বর্তমানে কিছু করছেন না, বাড়িতে আছেন আমার বড়ো চাচার সাথে কৃষি কাজ করেন টুকটাক।) আমার তিন মামা: বড়ো মামা: সৌদি প্রবাসী মেঝো মামা: সৌদি প্রবাসী ছোট মামা: ফিজিতে ছিলেন বর্তমানে কিছু করছেন না আবারও বিদেশে যাওয়ার জন্য চেষ্টা চলমান।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমরা নিজস্ব বসত বাড়িতে থাকি, জায়গা জমি ও যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। আমার নিজের নামেও মেইন সড়কের পাশে জায়গা আছে আলহামদুলিল্লাহ। কিছু টিনশেড ঘর তুলে ভাড়া দেয়া আছে, আমাদের জমি কিছু লিজে দেয়া আছে সেগুলোতে ধান সহ সব ধরনের ফসল ও সবজি চাষ করা হয়। মূলত এগুলোই আমাদের হালাল আয়ের উৎস। আমাদের বাজারমুখিতা কম এবং পারিবারিক ভাবে আমরা স্বচ্ছল ও সমাজে সম্মানিত আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, আম্মাও পর্দার বিষয়ে সতর্ক থাকেন, আমি মাহরাম, নন মাহরাম সহ পর্দার বিষয়টা কঠোরভাবে মানার চেষ্টা করি। সবাই নামাজ ও অন্যন্য ইবাদত আমলে সতর্ক এবং সবসময় আল্লাহর জিকির ফিকির করার চেষ্টা করেন। বর্তমানে আমার পরিবারের লোকজন কিছুটা মডারেট প্রকৃতির তবে আমাকে তারা পর্দা ও মাহরাম মানার ক্ষেত্রে সাহায্য করেন আলহামদুলিল্লাহ। (বি:দ্র: একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, আমার বাবা মা সেপারেট,শয়তানের ধোঁকায় পরে রাগের বশবর্তী হয়ে তাদের মধ্যে খুবই সাধারণ বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ ঘটে।পরবর্তীতে দুজনেই খুব আফসোস করেন,করার কিছু না থাকায় আলাদা হতে হয়। মায়ের দ্বিতীয় সংসারে আমি মায়ের সাথেই অবস্থান করছি, এখানেও আমার আর কোনো ভাই বোন নেই। আমার বাবা আর বিয়ে করেন নি, এখনো একা আছেন। আমার বাবার সাথে আমার বন্ধুসুলভ সম্পর্ক আলহামদুলিল্লাহ। এখানে আমার পালিত পিতা আমাকে নিজের মেয়ের মতো সম্মানিত করে রেখেছেন, কখনো কোনো কিছুর কমতি বুঝতে দেন নি, চাওয়ার পূর্বেই সবকিছু পেয়েছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উনি একজন ইন্জিনিয়ার, দীর্ঘ জীবন প্রবাসে কাটিয়েছেন। তবে বর্তমানে কিছু করছেন না,অবসরে আছেন। এই বিষয়গুলো আমার জীবনে কখনো কোনো প্রভাব ফেলেনি আলহামদুলিল্লাহ। যাদের কাছে ইস্যু মনে হবে তারা বায়োডাটা ইগনোর করবেন ইন শা আল্লাহ। • আবারও বলছি এ বিষয় নিয়ে যাদের সমস্যা থাকবে তারা নক করবেন না মিন ফাদ্বলিক।)
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ৮বছর বয়স থেকেই
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ওজর ছাড়া হয় না সাধারণত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ (তাজবিদসহ কোর্স করা হয়েছে, আরও শিখছি।)
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না, আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা শুধুই একটা কবর, এটাকে ঘিরে যা হয় সবটাই পাগলামো ও শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন রাসূলে আরাবি (ﷺ), রেইন ড্রপস সীরাহ,সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত জীবন(সবটা শেষ হয়নি এখনো), তিনিই আমার রব,এবার ভিন্ন কিছু হোক, জীবন যেখানে যেমন,প্রত্যাবর্তন, কোরআনের সাথে পথচলা আরও অনেক বই পড়া হয়েছে। নিয়মিত বই পড়া হয় আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ:),ড. আবুবকর মুহাম্মদ যাকারিয়া (হাফি:), ড. মুহাম্মদ মনজুরে ইলাহী (হাফি:),উস্তায নাসিল শাহরুখ, মতিউর রহমান মাদানী (হাফি:),শায়েখ আসিম আল হাকিম, মাওলানা তারিক জামিল ( উনার হৃদয় গলানো লেকচার শুনতে ভালো লাগে),ড.জাকির নায়েক ( তুলনামূলক ধর্মতত্ত্বের জন্য উনার লেকচার শোনা হয়)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন السلام عليكم ورحمتا الله وبركاته الحمد الله علے كل حال নিজের সম্পর্কে সবকিছু এই ছোট্ট বায়োতে বলা সম্ভব নয়,তবুও আমাকে জানার জন্য নিজের সম্পর্কে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমি এম্বিভার্ট, শান্ত স্বাভাবের নরম দিলের একটা মানুষ, হাসিখুশি-স্বল্পভাষী, মিশুক প্রকৃতির। দ্বীনদ্বার সহজ জীবন যাপন করতে পছন্দ করি। শখের মধ্যে অনেক কিছু করতে ভালো লাগে, সেলাই কাজ করি,ক্যালিগ্রাফি করি, পেইন্টিং শিখছি টুকটাক। নতুন নতুন আইটেমের রান্নাবান্না করতে খুব আগ্রহ লাগে। মোটামুটি অনেক ধরনের হাতের কাজ পারি। অবসরে কোরআন তেলাওয়াত, জিকির করা, তাফসীর পড়া, সাহাবাদের জীবনি পড়া, ইসলামিক ও উর্দু উপন্যাস পড়তে ভালো লাগে। সফরের সময় ব্যাগে একটা না একটা বই থাকেই, যেনো যেকোনো অবসরে বই পড়ে সময় কাটাতে পারি। ইচ্ছে আছে ভবিষ্যতে নিজস্ব ইসলামিক লাইব্রেরি করার ইন শা আল্লাহ। নিজের সংগ্রহেও বেশ কিছু বই রয়েছে আলহামদুলিল্লাহ। • প্রাকৃতিক পরিবেশে সফর করতে ভালো লাগে, মাহরাম সংকটে তেমন সফর করার সুযোগ হয়নি। ঘুরাঘুরি পছন্দ করে এমন কেউ জীবনে আসলে আলহামদুলিল্লাহ। পছন্দের তালিকায় বিড়াল ও রয়েছে। শালীনতা ও ইসলামের আদেশ নিষেধের মধ্যে থেকে জীবনকে উপভোগ করা পছন্দ করি। • জীবনে ছোট বড় অনেক স্বপ্নই আছে, আমি একজন “ত্বলিবাতুল ইলম”। অনলাইনে কিছু কোর্স করছি, ইচ্ছে আছে দ্বীন নিয়ে কাজ করার ও দ্বীনের মেহনতে নিজেকে শামিল করার, পরিবার নিয়ে দ্বীনি আলোচনা করা হয়, বিভিন্ন তালিম ও ইসলামিক মাজলিসে সময় দেয়া হয়। তালিম দেয়া ও নেয়ায় আগ্রহী। আমার কাছে মানসিক প্রশান্তি সবথেকে গুরুত্বপূর্ণ, আমার কথা কাজে কেউ কষ্ট পাচ্ছে কি না ভেবে চলার চেষ্টা করি। ঝগড়া বিবাদ এড়িয়ে চলি এবং গঠণমূলক উপদেশ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করি। গীবত থেকে বেচে থাকার চেষ্টা করি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পছন্দ করি। আমার জীবনের দুটি খাহিশ, ১. আল্লাহর সন্তুষ্টি অর্জন ও বায়তুল্লাহর মুসাফির হওয়া এবং রাসুলের (ﷺ) দেশে সফর করা। ২. আল্লাহর রাহে নিজেদের জীবন বিলীন করা, হাক্বিকি শাহাদাহ ইন শা আল্লাহ। • আমি পরিবার কেন্দ্রিক সাংসারিক জীবন পছন্দ করি। পরিবার নিয়ে অনেক পরিকল্পনা আছে,ইসলামের আদর্শে নিজেদের ও ভবিষ্যত প্রজন্মের সঠিক শিক্ষা নিশ্চিত করা,রাসুল ﷺ এর সুন্নাহকে জীবন্ত করতে চাই এবং একটা জান্নাতি পরিবার গঠন করে সবাই একসাথে জান্নাতের সবুজ পাখি হতে চাই বি ইযনিল্লাহ। ব্যক্তিগতভাবে আমি সালাফি আকিদা পোষণ করি এবং কোরআন-সুন্নাহের উপর আমল করা এবং সে অনুযায়ী জীবন যাপন করাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি। তথাকথিত কুসংস্কার ও বিদ'আতি আমল ও কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখি। আমার জানাশোনায় কমতি আছে সেগুলো শিখার চেষ্টা করছি। দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই,যেনো পর্দার পরিবেশ বজায় রেখে দাওয়াতি কাজ করতে পারি। ছোট থেকেই আলেমা/হাফেজা হওয়ার ইচ্ছে ছিলো,পরিস্থিতির জন্য হয়ে উঠেনি, সেই স্বপ্ন গুলো পূর্ণ করতে চাই ইন শা আল্লাহ। বর্তমানে কোর্সগুলো চলমান আলহামদুলিল্লাহ। তাই এমন একজন সঙ্গী প্রত্যাশা করি যিনি নিজেও কোরআনের ত্বলিবা এবং মহিমান্বিত এই কোরআন কে অন্তরে ধারণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মিথ্যা, গীবত, হিংসা করা,অন্যকে আঘাত করে কথা বলা, অন্যের দোষ ধরা,অপব্যয় করা,কৃপণতা করা,অপরিচ্ছন্ন থাকা এগুলো অপছন্দ করি। • কিছু কথা: আমি বর্তমানে স্রোতের বিপরীতে চলছি,তাই কিছুটা কষ্ট হচ্ছে সবকিছু সামলে চলার,আলহামদুলিল্লাহ। আমার বর্তমান পরিবার জেনারেল থেকে হওয়ায় তারা জেনারেল পড়াশোনাটাকে প্রাধান্য দিয়েছেন। তাই আমার অপূর্ণ ইচ্ছে গুলো পূর্ণ করা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে আমার একার জন্য। তবুও চেষ্টা করছি,যদি কারও সহযোগিতা পেতাম আরও সহজ হতো ইন শা আল্লাহ, তাই এমন একজন জীবন সঙ্গীই প্রত্যাশা রাখি যিনি আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণে দ্বীনের পথে চলতে সাহায্য করবেন ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ খাস পর্দার চেষ্টা করি, অনাকর্ষনীয়,ঢিলেঢালা কালো বোরখা, হাত ও পা মোজা, পাট্টাসহ নিকাব পড়া হয়।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ইসলামিক পরিবারের হওয়ায় পর্দা,নামাজ,রোজা এসব বিষয়ে ছোট থেকেই সতর্ক ছিলাম। হাত পা মোজা সহ পর্দা করছি ১৪বছর বয়স থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আশেপাশের ছোট বাচ্চাদের কে বিনা পারিশ্রমিকে কোরআন শেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ, সাথে ক্যাম্পাসে টুকটাক দাওয়াতি কাজের চেষ্টা করা হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ স্নাতক অধ্যয়নরত.....
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ে মানে সামাজিক চুক্তির বাহিরে এমন এক সম্পর্ক যা একটা মানুষের অর্ধেক দ্বীন পূর্ণ করে, তাকে ফিতনা থেকে মুক্ত করে, একটা সুন্দর নিরাপদ আশ্রয় তৈরি করে, আত্মার প্রশান্তির পথ গড়ে দেয়। বিয়েকে আল্লাহ স্বামী-স্ত্রী পরস্পরের জন্য মানসিক প্রশান্তি ও ভালোবাসা প্রাপ্তির মাধ্যম করেছেন। হারাম ও ফিতনা থেকে বেচে থাকা ও রাসুলুল্লাহ (ﷺ) কে ভালোবাসার প্রমাণস্বরূপ তাঁর সুন্নাহকে গ্রহণ করার জন্য বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-32
উচ্চতা ৫" ৬<<
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অবশ্যই গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং দ্বীনি পড়াশোনা করছেন এমন কেউ।
জেলা গাজীপুর জেলা বা ঢাকা বিভাগের মধ্যে স্থায়ী বাসিন্দা হলে ভালো হয়, তবে {বরিশাল, কুমিল্লা,চট্রগ্রাম,নোয়াখালী বাদে} অন্যান্য জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসা, শিক্ষক, সরকারি-বেসরকারী চাকুরিজীবী, ইন্জিনিয়ার,অন্যান্য( অবশ্যই কোনো হালাল পেশা)।পুলিশ,ডিফেন্সে জব করে, ব্যাংকে জব, সাংবাদিক,এনজিওর সাথে জড়িত এদের ক্ষেত্রে আগ্রহী নই।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল ও অধিক পরিমাণে দান করতে সক্ষম।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এই ফিতনার যামানায় আমি দ্বীন পালনে কঠোরতা পছন্দ করি। তাই এমন কাউকে প্রত্যাশা করি যিনি দ্বীন পালনে কঠোরতা মেনে চলেন। এমন ব্যাক্তি, যিনি উত্তম আখলাক্ব, তাক্বওয়াবান, গায়রতসম্পন্ন, আন্ডারস্ট্যান্ডিং ,পুরুষালি স্বভাবের এবং নিজের দায়িত্ব সম্পর্কে সর্বদা সচেতন। অনলাইন-অফলাইনে কঠোরভাবে মাহরাম মেনে চলেন, নিজের দৃষ্টি হেফাজত করেন এবং স্ত্রীর পর্দা ও মাহরাম মানার ব্যাপারে দায়িত্ববান, গায়রত সম্পন্ন। যিনি আমার শিক্ষক হবেন। শান্ত স্বভাবের, বিনয়ী, সহনশীল প্রকৃতির,যিনি আমার বিশ্বাসের স্থান হবেন, ফিতনা ফাসাদ থেকে আমাকে আগলে রাখতে সক্ষম, আমার আমানতদার সঙ্গী ও নিরাপদ আশ্রয় হবেন। সর্বদা আল্লাহর জন্য নিজেকে হেফাজতে রেখেছেন, চারিত্রিক পবিত্রতা বজায় রেখেছেন। আল্লাহর জন্য জেনারেল থেকে দ্বীনের পথে ফিরে এসেছেন এমন একজন জীবনসঙ্গী হলে ভালো হয়, যেনো দুজনে একসাথে দ্বীনি ইলম অর্জন করে একে অন্যকে শিখিয়ে জান্নাতের পথ সহজ করতে পারি ইনশাআল্লাহ। সাদামাটা জীবন যাপন করবেন (রাসুলের ﷺ মতো সুন্নতি জীবন যাপন।)। অবশ্যই একমুষ্টি হলেও সুন্নতি দাঁড়ি থাকতে হবে। পোশাকের ক্ষেত্রে সতর্ক থাকা, মার্জিত ও শালীন পোশাক পড়া। সর্বদা দ্বীনের জ্ঞান অর্জনের ফিকির করার চেষ্টা করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, দাঈ মন মানসিকতা থাকা। সালাফি আক্বিদা পোষণ করেন এমন কেউ হবেন। • এমন মানুষ যিনি খুব নরম দিলের হবেন,যার চোখ রাসুল ﷺ এর কথা শুনলে অশ্রুসিক্ত হবে। একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব যিনি তার পরিবারের প্রতি যত্নশীল হবেন এবং সকলের যথাযথ হক্ব আদায় করায় সচেষ্ট থাকবেন। যিনি সর্বাবস্থায় আল্লাহ উপর তাওয়াককুল করেন এবং আখিরাত মুখী ফিকির করেন।যার অন্তরে হাকিকি শাহাদাতের তামান্না আছে,রাসুলের ﷺ মোহাব্বত ও আল্লাহর ভয় আছে। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি ,যিনি দুনিয়ার ঊর্ধ্বে দ্বীন ও উম্মাহকে স্থান দেবেন; যার ঈমান, আমল ও আখলাক আমার সুকুনের সাবাব হবে, আর যার সোহবত-ই আমার জন্য যথেষ্ট হবে। • বদমেজাজি, হিংসাপরায়ণ, অতিবক্তা, বেসবর,বখিল, পরনির্ভরশীল, অন্যের দ্বারা প্রভাবিত হোন এমন সব মানুষের থেকে পানাহ চাই। এক্ষেত্রে সহনশীল, বিচক্ষণ নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম এবং ইনসাফ সহকারে সীদ্ধান্ত নিতে পারেন এমন মনোভাব প্রত্যাশিত। রাজনৈতিক দলের সাথে যুক্ত, মডারেট মুসলিম, ফ্যান্টাসিতে ভুগছেন, উচ্চাকাঙ্খী,অনলাইনে ছবি দেখতে আগ্রহী এমন কেউ যোগাযোগ করবেন না মিন ফাদ্বলিক। সম্পূর্ণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো। ▪সুন্নাহ সম্মতভাবে স্বল্প পরিসরে মসজিদে বিয়েতে আগ্রহী, লোকদেখানো, জাঁকজমকপূর্ণ আয়োজন করা ও কনেপক্ষ থেকে উপহার পাওয়ার আশা করেন এমন কেউ যোগাযোগ করবেন না মিন ফাদ্বলিক। [বি:দ্র: দ্বীনের সঠিক বুঝ রাখেন,দ্বীন পালনে আগ্রহী এবং দ্বীন পালনে সাহায্য করতে সক্ষম এমন ব্যক্তি ইস্তেখারা করে যোগাযোগ করতে পারেন। বায়োডাটা এই ফরম্যেটে দিয়ে যোগাযোগ করলে ভালো হয়।] ▪️পাত্রের দ্বীনদারিতা ও ব্যক্তিগত জীবন প্রাধান্য দেয়া হবে ইন শা আল্লাহ। আমি খুব সাধারণ ও সহজ প্রকৃতির একজন মানুষ, এজন্য আশা রাখি আমার জীবন সঙ্গীর মধ্যেও এমন বৈশিষ্ট্য থাকবে। অনেকের কাছে এগুলো বেশি বেশি মনে হতে পারে,কিন্তু গায়রত আর দ্বীন পালনে ছাড় দেয়া সম্ভব না। প্রতিটি মানুষ ই আমরা ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ, তাই একটা মানুষকে নির্দিষ্ট গুণাবলি দ্বারা বিচার করা যায় না। বায়ো আর বাস্তব ভিন্ন রকম হয়, আবার অনেক ক্ষেত্রে বায়োর চেয়ে বাস্তব বেশি উন্নত হয়, তাই যোগাযোগের পূর্বে অবশ্যই বায়োডাটা সম্পূর্ণ পড়ে ইস্তেখারা করে নিবেন মিন ফাদ্বলিক।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কালীগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12173

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7187

বয়স
37 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4244

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2258

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5003

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8469

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন