| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী।আলহামদুলিল্লাহ।৯ বছর বয়স থেকে ৫ ওয়াক্ত নামায পড়ি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জ্বী না।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক এবং হারাম
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
জীবন যেখানে যেমন,বেলা ফুরাবার আগে,প্যারাডক্সিকাল সাজিদ, রাহে বেলায়ত,লা-তাহযান,Enjoy your life,আর-রাহিকুল মাখতুম,বায়তুল্লাহর মুসাফির, মহীয়সী খাদিজা,নবী জীবনের গল্প
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমাদুল্লাহ,আরিফ বিন হাবিব, মুশতাকুন্নবি কাশেমি,ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর,
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আসসালামু আলাইকুম। যদিও একটি বায়োডাটার মাধ্যমে একজন মানুষকে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়।আমার মনে হয়,নিজের সম্পর্কে কিছু বলা অন্যতম কঠিন একটি কাজ।যতটা সম্ভব লেখার চেষ্টা করছি।যাতে করে কেউ একজন ধৈর্য নিয়ে বায়োডাটাটি পড়লে আমার সম্পর্কে কিছু ধারণা পায়। আমি খুব সাধারণ একজন মানুষ। ছোটবেলা থেকে ৫ওয়াক্ত নামাজ আর শালীনতাকে প্রাধান্য দিয়ে জেনারেল লাইনে পড়াশোনা করি।তবে,আলহামদুলিল্লাহ হেদায়েতের পর থেকে সবক্ষেত্রে দুনিয়ার চাইতে দ্বীনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি।চিন্তা-ভাবনা,জীবন ব্যবস্থায় আল্লাহ রব্বুল আলামীন পরিবর্তন দিয়েছেন,আলহামদুলিল্লাহ। জ্ঞান অর্জনের ইচ্ছা আকাশচুম্বী।আমি সর্বদা সাদামাটা, দ্বীনি হালতে থাকতে অভ্যস্থ।গর্ব,অহংকার, নিজেকে প্রদর্শন করতে একেবারে অপছন্দ করি।পরিষ্কার-পরিচ্ছন্ন,গোছানো, রুটিনমাফিক জীবন যাপন করতে ভালোবাসি। নিজের চাহিদাগুলো সীমিত এবং অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি।আমি ইন্ট্রুভার্ট হওয়ায় প্রথম কারো সাথে কথোপকথনে ইজি ফিল করি না।পরিচিতি বাড়লে আপন করে নেই।আল্লাহ রব্বুল আলামীন অন্যতম নিয়ামত হিসেবে প্রচুর ধৈর্য দিয়েছেন। যেকোনো ধরনের পরিস্থিতিতে শান্ত থাকতে পারি এবং নিজেকে মানিয়ে নিতে পারি।জীবন সঙ্গীর পরিবার বিশেষত আমার শ্বশুর-শ্বাশুরির কাছে তথাকথিত বউমা না হয়ে তাদের একজন মেয়ে হওয়ার চেষ্টা করব। শখ:একটা পারিবারিক লাইব্রেরি বানানো।কুরআনের তাফসীর,সহীহ হাদীসগ্রন্থ এবং বিভিন্ন ধরনের ইসলামিক বই সেখানে থাকবে। পছন্দ:রান্না-বান্না,কাপড় সেলাই, নকশিকাঁথা সেলাই এইসব করতে পছন্দ করি।তাছাড়া বই পড়তে ভীষণ ভালো লাগে।বই পড়ুয়া,ব্যাক্তিত্বসম্পন্ন,জ্ঞানী মানুষদের সাথে থাকতে পছন্দ করি। অপছন্দ:অহংকারী,অভদ্র,কটু কথা বলে,গীবতকারী,চাটুকার এই ধরনের মানুষ একেবারে অপছন্দ। স্বপ্ন:জীবনে অনেক স্বপ্ন আছে বায়তুল্লাহ যিয়ারতের। বায়তুল্লাহর মুসাফির হওয়ার তীব্র আশা-আকাঙ্ক্ষা। আমার এই দুই চোখ দীদারে রাসুল আর বায়তুল্লাহ দেখার অপেক্ষায়।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যদি কবুল করেন। পরিশেষে বলতে চাই,মহান রব্বুল আলামীন আমার তাকদীরে যে উওম জীবন সঙ্গী রেখেছেন একমাত্র তার আশায় ও অপেক্ষায় আছি।মহান রবের নিকট প্রতিনিয়ত প্রার্থনা করছি, তিনি যেন একজন তাকওয়াপূর্ণ মানুষ মিলিয়ে দেয়।যাতে করে দুনিয়ায় দ্বীনের পথে চলা সহজ হয় এবং জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। বর্তমান পৃথিবী ফিতনায় পরিপূর্ণ -"একজন নেককার,আল্লাহ ভীরু জীবনসঙ্গী তপ্ত গরমে এক পশলা প্রশান্তির বৃষ্টির মতো।" ***লেখা একটু দীর্ঘ হওয়ায় দুঃখিত।ধৈর্যসহকারে পড়ার জন্য - জাযাকুমুল্লাহ
|