Profile

বায়োডাটা নং : 11738

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কচুয়া, চাঁদপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: দেবিপুর, গুলবাহার 📌বিঃদ্রঃ আমি ছোটকাল থেকেই জীবনের অনেকটা সময় আমি নানু বাড়িতে কাটিয়েছি। নিজের স্থায়ী ঠিকানাতে খুব কম সময় কাটিয়েছি। এখনও গ্রামে বেড়াতে গেলে নানু বাড়িতেই বেশি যাওয়া হয়। আমার নানু বাড়ির ঠিকানা হচ্ছে ( কচুয়া উপজেলার, কোয়া চাঁদপুর গ্রাম ) আমার নানা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। গ্রামে তার ভালো সুনাম রয়েছে....
বর্তমান ঠিকানা নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: হাজিপাড়া, কাশিপুর, ফতুল্লা
কোথায় বড় হয়েছেন? নারায়ণগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল বি
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Business Studies
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ...
এখন কোন বর্ষে পড়ছেন? ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্ট এর অপেক্ষায় আছি..
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসায়ী। পূর্বে ডাইং শিপ্ট-ইনচার্জ পদে বহুদিন কর্মরত ছিলেন। এখন কনফেকশনারির দোকান আছে নারায়ণগঞ্জ এ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোনঃ দশম শ্রেণিতে পড়ে SSC Batch 2026 অবিবাহিত..
চাচা মামাদের পেশা চাচা একজনঃ তিনি কুয়েত প্রবাসী ছিলেন অবৈধ থাকার কারনে এখন দেশে চলে এসেছে। আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছে। মামা ২জনঃ বড় মামাঃ মালেশিয়া প্রবাসী। ছোট মামাঃ দুবাই প্রবাসী। দুবাই নিজস্ব ব্যবসা আছে। এছাড়াও আমার আরও ৫ জন চাচা আছেনঃ ১মঃ ডক্টরেট। কেমিক্যাল এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বাড়িধারা নিজস্ব ফ্ল্যাট এ বসবাস করেন.. ২য়ঃ নারায়ণগঞ্জ এ নিজস্ব ডাইং রয়েছে.. ৩য়ঃ মৃত.. ৪র্থঃ নারায়ণগঞ্জ এ একটি ডাইং GM পদে কর্মরত আছেন.. ৫মঃ মাওলানা.. বিঃ দ্রঃ আমার এই ৫ জন চাচা হচ্ছেন, আমার আব্বুর আপন চাচাতো ভাই। তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা যেমন রেখেছেন মোটামুটি চলনসই। আমরা বর্তমানে নারায়ণগঞ্জ এ ভাড়া বাসায় থাকি। আমি এবং আমার বোন ছোট থেকেই বড় হয়েছি নারায়ণগঞ্জ এ। আমার বোনের জন্মই হয়েছে নারায়ণগঞ্জ এ। আমরা শহরে থাকার কারনে গ্রামে বাড়ি করা হয় নাই। আমাদের গ্রামে আব্বুর তৈরি করা পুরোনো একটা টিনের ঘড় আছে। আমরা গ্রামে না থাকার কারণে সেই ঘড়ে আমার চাচি তার ২ ছেলে নিয়ে থাকে। আব্বু আর কাকা মিলে গ্রামে রাস্তার পাশেই বাড়ি করার জন্য ১৮ শতাংশ জায়গা কিনে রেখেছে। ইং শা আল্লাহ ভবিষ্যতে এই জায়গায় বাড়ি করার নিয়ত আছে। আর আমরা যেহেতু শহরে বড় হয়েছি তাই গ্রামে একেবারে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। শহরেই কিছু করার পরিকল্পনা আছে। আর নানা বাড়ি থেকেও আম্মু বেশ ভালো জমিজমাও পাবে। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি এবং আব্বু ২ জনের উপার্জনকৃত অর্থ দিয়ে সংসার ভালো ভাবেই পরিচালনা করতে পারছি। পূর্বে আব্বু চাকরিরত থাকাকালীন আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিলো। এরপর আব্বু চাকরি ছেড়ে দিয়ে ব্যাবসা দেওয়ার পর আমাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। কেননা রিজিকের ১০ ভাগের ৯ ভাগই রয়েছে ব্যবসায়। পাশাপাশি আমি একটি চাকরি করছি। সর্বোপরি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল..❣️
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সকলেই মোটামুটি দ্বীন মেনে চলেন তবে পরিপূর্ণ পর্দা এবং মাহরাম ও নন মাহরাম কঠোরভাবে এখনো মানেন না। আম্মু নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। আব্বু এবং বোন নিয়মিত নয়। আল্লাহ যেনো তাদের সেই তৌফিক ও হেদায়েত দান করেন যাতে এগুলো পরিপূর্ণ ভাবে আমল করতে পারে আমিন.. সেই জন্য চেষ্টা ফিকির চলমান রয়েছে..
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ পড়া হয়। ২০২২ থেকে নিয়মিত পড়া হয়...
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নামায কাযা না করার চেষ্টা করি। ফজরের নামাজ মাজে মধ্যে কাযা হয়ে যায়। আল্লহুম্মাগফিরলী...
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি। আরও শুদ্ধভাবে তিলওয়াত করা শিখছি...
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে আমার বাম চোখে একটু সমস্যা আছে, ইং শা আল্লাহ পড়ে জানানো হবে..
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? পৃথিবীতে যত গোনাহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গোনাহ হলো শিরক..যা আল্লাহ কখনো ক্ষমা করেন না..বর্তমানে আমরা এই শিরক সম্পর্কে খুবই উদাসীন এর কারণেই আজ এতো এতো শিরক সংগঠিত হচ্ছে.. শিরকের মূল স্থান মাজারকেন্দ্রীক..আল্লাহ আমাদের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক ও হেদায়েত নসিব করুক...
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন তোমাকে বলছি হে যুবক, প্যারাডক্সিকেল সাজিদ, ফায়জুল কালাম, মুহসিনীন উত্তম পুরুষ...
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আবু ত্বহা মুহাম্মদ আদনান, শায়েখ আহমাদুল্লাহ, আনিসুর রহমান আশরাফী, নজরুল ইসলাম কাসেমী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী...
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ নিজের সম্পর্কে বলতে গেলে আমি রাব্বে কারিমের এক গুনাহগার বান্দা। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ২০২২ সালের রমজান মাসে হেদায়েত পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে হাজারো লক্ষ কৌটি শুকরিয়া তিনি এই অধম গোনাহগারকে আল্লাহ ও তার প্রিয় হাবিবকে চিনার মতো তৌফিক দিয়েছেন... আলহামদুলিল্লাহ...❣️ প্রতিনিয়ত এই পিপার্স হৃদয় ছুটে চলে মালিক ও তার প্রিয় হাবিবকে আরও গভীরভাবে চেনার জন্য। প্রতিনিয়ত যতটুকু পারি দুনিয়াবি রঙ তামাশা থেকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করি। দ্বীনহিন পরিবার থেকে দ্বীনের বুজ পাওয়ায় দ্বীনের উপরে চলা আমার জন্য তেমন সহজ ছিল না। দ্বীনের উপরে চলতে গিয়ে প্রথম বাধা আসে পরিবার থেকে। আল্লাহ তাআলা আমার পরিবারের সকলকে দ্বীনের বুজ দান করেন এবং আমার পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন (আমিন)... নিজের শখ, ইচ্ছা একমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জন করা। দুনিয়া কে খুব বেশি প্রাধান্য না দিয়ে দ্বীন কে প্রাধান্য দিয়ে জীবন অতিবাহিত করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ... আমি সাধারণ জীবন-যাপন করতে পছন্দ করি। ঝগড়া বিবাদ কখনোই পছন্দ করি না। আমি চুপচাপ থাকতে পছন্দ করি। লাইফস্টাইল রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মোতাবেক চলতে পছন্দ করি। বেশি কথা বলতে এবং শুনতে অপছন্দ করি। গীবত পরনিন্দা এইসব খুবই অপছন্দ করি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বাকি জীবন আল্লাহ ও রাসূলের বিধান অনুযায়ী অতিবাহিত করতে চাই। যদিও মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই । তবে সব ধরনের হারাম এবং অন্যায় থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। আমার স্বপ্ন হচ্ছে পরিবার এবং আহলিয়াকে নিয়ে একসাথে হজ্ব করতে যাওয়া। আল্লাহ কবুল করুক আমিন... 📌বিঃদ্রঃ যেসকল গার্জিয়ানরা তাদের মেয়েকে ছেলের দ্বীনদারিতা না দেখে টাকা পয়সা, ধন-সম্পদ দেখে বিয়ে দিতে চান তারা দয়া করে যোগাযোগ না করার অনুরোধ রইলো। জাযাকাল্লাহ খাইরান..🌸
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা, প্যান্ট-শার্ট, টি-শার্ট..
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ ২০২২ থেকে...
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি অবশ্যই....
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি চেষ্টা করি...
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। আগে দেখতাম তবে এখন এসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি..
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগের সহবতে আছি...
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ বর্তমানে আমি পড়াশোনা করছি পাশাপাশি নারায়ণগঞ্জ এর একটি ডাইং এ ল্যাব এসিস্ট্যান্ট পদে কর্মরত আছি পাশাপাশি অন্য ভালো কোম্পানিতে চাকরি নেওয়ার চেষ্টা করছি এবং একটি ব্যাবসা দেওয়ারও পরিকল্পনা করছি। আলহামদুলিল্লাহ আমার উপার্জন হালাল। আব্বুর বয়স হচ্ছে, পরিবারের বড় ছেলে আমি। পরিবারের সকলের এবং সংসার এর যাবতীয় জরুরত মেটানোর জন্য উত্তম রিজিকের সন্ধানে দেশে কিছু করার চেষ্টা করছি। যদি একান্তই দেশে কিছু করতে না পারি তাহলে বিদেশে যাওয়ারও পরিকল্পনা আছে। সর্বোপরি আমি রিজিক নিয়ে চিন্তা করিনা। আল্লাহ আমার রিজিকে যা লিখে রাখছেন তাই হবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং রিজিকদাতা। আল্লাহ তা‘আলা বলেছেন, وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا٦﴾ [هود: ٦] “আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিযিকের দায়িত্ব আল্লাহরই।” [সূরা হূদ, আয়াত: ৬]
মাসিক আয় ১৬০০০+ ইং শা আল্লাহ আমার বিশ্বাস বিয়ের পর এটা আরও বাড়বে। কেনোনা আল্লাহ তাআলা বলেছেন বিয়ের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় এবং অভাব দূর হয়...
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি..
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইং শা আল্লাহ। পর্দার ব্যাপারে আমি খুব কঠোর। কোনো অবস্থাতেই দাইয়ুস হতে চাই না। আল্লাহ যথেষ্ট গাইরত দান করেছেন..
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি সে চায়..
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না..
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ বাসায়..
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? যৌতুক দেওয়া এবং নেওয়া উভয়ই হারাম। আর হারামে আমি খুব কঠোর..
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এই ফেতনা ফাসাদের সময়ে নিজেকে সকল প্রকার গুনাহ বিশেষ করে কবিরা গুনাহ থেকে হেফাজত রাখার জন্য এবং মহান রাব্বুল আলামীনের দেয়া এক বিশেষ বিধান পালন করার উদ্দেশ্যে বিবাহ করতে আগ্রহী.. মহান আল্লাহর বিশেষ নেয়ামত ও রাসূল (সা.) এর গুরুত্বপূর্ণ সুন্নত হলো বিবাহ.. এছাড়াও বিবাহের মাধ্যমে আদর্শ পরিবার গঠন ও মানসিক শান্তি লাভ করা যায় এবং বিয়ে ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান.. দ্বীন পালনে একজন সহযোগী এবং সহযোদ্ধাকে পাশে চাই যে আমাকে আমার নফস এবং শয়তানের বিরুদ্ধে জয়ী হতে উৎসাহ যোগাবে.. 📌 বিঃদ্রঃ বিয়েটা হবে একদমই সাদা-মাটা। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মোতাবেক.. বিয়েতে অহেতুক খরচ করা সুন্নতপরিপন্থী; বরং ইসলামের দৃষ্টিতে যে বিয়ে যত অনাড়ম্বর হবে, খরচ যত কম হবে, সে বিয়ে তত বরকতপূর্ণ হবে। ছেলের সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা হবে। বিয়েটা হবে মসজিদে। বিয়ের আকদ মসজিদে করা সুন্নত... ❝রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সর্বাধিক বরকতপূর্ণ বিয়ে হচ্ছে, যার খরচ যত সহজ ও স্বাভাবিক হয়। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৪৫২৯)❞ এমনকি বিয়ে করলে অভাব দূর হয় এবং রিজিক বৃদ্ধি পায়.. ❝আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এভাবে ঘোষণা দেন- وَ اَنۡکِحُوا الۡاَیَامٰی مِنۡکُمۡ وَ الصّٰلِحِیۡنَ مِنۡ عِبَادِکُمۡ وَ اِمَآئِکُمۡ ؕ اِنۡ یَّکُوۡنُوۡا فُقَرَآءَ یُغۡنِهِمُ اللّٰهُ مِنۡ فَضۡلِهٖ ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیۡمٌ ‘আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও। তারা অভাবি হলে (চরিত্র রক্ষার জন্য যদি বিয়ে করে তবে) আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।’ (সুরা নুর : আয়াত ৩২)❞
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৪'১১"-৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা/আলেমা/ জেনারেল হলে SSC পাশ কিংবা প্রাক্টিসিং মুসলিমা হলে দ্বীনের মৌলিক ফরজ, ওয়াজিব, সুন্নত হুকুমগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং পূর্ণাঙ্গভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে..
জেলা চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ বা এর আশেপাশের জেলা হলে ভালো হয় বা অন্য যেকোনো জেলা হলেও সমস্যা নেই যদি সব দিক দিয়ে ঠিক থাকে..
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী...
অর্থনৈতিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এক কথায় বলতে গেলে- চক্ষু শীতলকারিণী যেমন হওয়া উচিত.. একজন দ্বীনদার এবং প্রাক্টিসিং মুসলিম নারী যে ইসলামী পন্থায় নিজের জীবন নির্বাহ করে,পরিপূর্ণ পর্দা মেইনটেন করে এবং মহরাম ও নন-মহরাম পরিপূর্ণরূপে মেনে চলে.. সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত একজন দ্বীনের কাজে সাহায্যকারী জীবনসঙ্গী খুজছিলাম। যে কোরআন ও সুন্নাহর অনুসারী হবে.. যার মধ্যে দুনিয়াবি কোন চাহিদা থাকবে না। সর্বদা আখিরাতমুখী হবে, সুখে-দুঃখে পাশে থাকবে। অল্পতেই তুষ্ট থাকবে এবং যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করবে.. বিশেষ করে দ্বীনের ব্যাপারে কোন ছাড় দেবে না কঠোর হবে এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতে পারার মন-মানসিকতা থাকবে.. মূলত তাওয়াক্কুলওয়ালা, তাকওয়াবান নারী, দ্বীন পালনে একজন সহযোগী ও সহযোদ্ধা হবে আশা করি । যে সবকিছুর জন্য আল্লাহর উপর তাওয়াককুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট ! 📌বিঃদ্রঃ আমার থেকেও আমার পরিবারকে বেশি ভালোবাসবে এবং আপন করে নিবে যে। আমার আম্মু সবসময় অসুস্থ থাকে। তাকে দেখেশুনে রাখবে। আমার আব্বু-আম্মুর খেয়াল রাখবে। সর্বোপরি মানুষ ভুলের উর্ধ্বে নয়। একজন মানুষ যে সব গুণে গুণান্বিত হবে এটা আশা করা অবাস্তব। পথ চলতে চলতে সবাই কম বেশি গুণ অর্জন করে। দিনশেষে দ্বীনদারিত্তের গুণ অন্য সকল গুণকে ছাপিয়ে যায়..
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কচুয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5032

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কচুয়া, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1039

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কচুয়া, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7180

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কচুয়া, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5651

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কচুয়া, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6990

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কচুয়া, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2786

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কচুয়া, চাঁদপুর, চট্টগ্রাম
চাঁদপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন