Profile

বায়োডাটা নং : 11735

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হাকিমপুর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: বিশাপাড়া
বর্তমান ঠিকানা হাকিমপুর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: বিশাপাড়া
কোথায় বড় হয়েছেন? নিজ জন্মস্থানে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি.এস.সি ইন নার্সিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী সরকারি নার্সিং কলেজ
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বু মূলত,দই-মিষ্টির ব্যবসা করেন।পাশাপাশি অন্যান্য ইন্ডিয়ান প্যাকেটজাত খাবারও রাখেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৬ জন
বোনদের তথ্য ১ম- এম.এ করেছেন,প্রাইমারি শিক্ষিকা,বিবাহিত, হাসবেন্ড প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকুরী করেন। ২য়- বি.এ করেছেন,বিবাহিত,গৃহীনি,আপুর হাসবেন্ড ইলেক্ট্রো-মেডিকেল ইঞ্জিনিয়ার এবং পাশাপাশি একজন উদ্যোক্তা,২ সন্তানসহ রাজশাহীতে থাকেন। ৩য়- আমি নিজে ৪র্থ- বিধবা,১টি সন্তান আছে,বর্তমানে পড়াশোনা করেন না ৫ম- বিবাহিত, হাসবেন্ড দলিল লেখক এবং ব্যবসায়ী। ৬ষ্ঠ- ক্বওমী মাদ্রাসায় পড়াশোনা করেন,অবিবাহিত ৭ম- দশম শ্রেণীতে অধ্যয়নরত
চাচা মামাদের পেশা চাচা দুই জন-উভয়েই ব্যবসায়ী। মামা ৪ জনঃ- ২ জন শিক্ষক ১ জন বেসরকারি চাকুরীজীবী ১ জন সাংসারিক
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ উচ্চমধ্যবিত্ত আলহামদুলিল্লাহ সচ্ছল এবং সমাজে সম্মানিত।গ্রামে আমাদের প্রায় ১ বিঘা এরিয়ার মধ্যে নিজস্ব একটি টাইলস করা পাকা বাড়ি আছে।বাড়ির চারপাশে যেসব ফাঁকা জায়গা থাকে সেসব বাউন্ডারি দিয়ে ঘেরা আছে।(বাড়িটি ১ বিঘা পরিমাণ নয়,বাড়ি এবং আশেপাশের জায়গাসহ ১ বিঘা)। বাড়ি সংলগ্ন একটি পুকুর এবং প্রায় ২০ বিঘা(৩৩ শতাংশ =১ বিঘা) আবাদি জমাজমি রয়েছে। বাজারে আব্বুর ২ টা নিজস্ব দোকান আছে।একটাতে উনি বসেন আর একটা ভাড়া দেওয়া হয়।সম্পদের পরিমাণ আরও বেশি হতে পারে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সবাই নিয়মিত নামাজ পড়েন কিন্তু দুইজন তাদের নামাজে অনিয়মিত। সবাই শালীনভাবে চলার চেষ্টা করেন।পরিবারে মাহরাম/নন-মাহরাম স্ট্রিক্টলি মেইনটেইন করেন না।কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করি এবং এই ব্যাপারে আমার পরিবারের সবাই অনেক সাপোর্টিভ।আমাকে পর্দা করতে এবং দ্বীন পালনে উনারা অনেক সাহায্য করে থাকেন।বাসায় কোনো নন-মাহরাম পুরুষ আসলে আমি তাদের সামনে যাই না।কোনো আত্মীয়ের বাসা বা এমন কেনো জায়গা যেখানে গেলে পর্দা মেইনটেইন করতে পারবো না এমন জায়গায় যাওয়া থেকে বিরত থাকি।কলেজেও যথাসাধ্য পর্দা মেইনটেইন করে চলার চেষ্টা করি। আমাদের বাসাটা এমন যে যেকোনো পুরুষ বা মহিলা ইচ্ছে করলেই পর্দা মেইনটেইন করতে পারবেন ইং-শা-আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ।২০২২ সাল থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শুধুই কবর।সেখানে সিজদা দেওয়া, মানত করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্রিয়তমা,দ্য কেয়ারিং ওয়াইফ, পর্দা গাইডলাইন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন উস্তাদ নোমান আলী খান,শায়খ আহমাদুল্লাহ,আবু ত্বহা মুহাম্মদ আদনান সহ আরো অনেকেই
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ২০২২ সালের জানুয়ারিতে আমি আল্লাহর অশেষ রহমতে হিদায়াতের ছায়াতলে আসি।তারপর থেকে সবসময়ই চেষ্টা করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের। খারাপ যেসব অভ্যাস ছিলো সেসব বর্জন করে ভালো কিছু করার চেষ্টা করেছি। তবে হিদায়াত পাওয়ার আগে বা পরে কখনোই হারাম কোনো সম্পর্কে ছিলাম না। আল্লাহ আমাকে এই গুনাহ থেকে বিরত রেখেছেন আলহামদুলিল্লাহ। এখনও চেষ্টা করি একজন ভালো মুসলিমাহ হওয়ার। এবং এই চেষ্টা আজীবনই জারি রাখতে চাই ইং-শা-আল্লাহ। আমি যেকোনো পরিস্থিতিতে স্বামীর প্রতি অনুগত থাকার মানসিকতা রাখি। ফরজ পর্দার ব্যাপারে যত্নশীল,কঠোর এবং আপোসহীন। নিয়মিত তাহাজ্জুদ গুজারী। স্বামীর পরিবারের মানুষজনের প্রতি উত্তম ও সদয় আচরণ করার মানসিকতা রাখি। সুখ-দুঃখ সকল পরিস্থিতিতে একজন উত্তম সাহায্যকারী হওয়ার ইরাদা পোষণ করি। বিবাহ পরবর্তী সময়ে ইসলামিক জ্ঞান অর্জনে পরস্পরের সহযোগী হবো এবং দ্বীনের জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যেতে চাই। আমি শান্ত-শিষ্ট।রাগী বা রুক্ষ মেজাজের নয়। পছন্দ--- ইসলামিক বই পড়তে ভালো লাগে,ইসলামিক স্কলারদের লেকচার বিশেষত উস্তাদ নোমান আলী খানের লেকচার সমূহ শুনতে বেশ পছন্দ করি,রান্না করতে ভালো লাগে,নতুন নতুন রান্না শিখতে ভালো লাগে,ঘর এবং আশেপাশের পরিবেশ গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি। অপছন্দ--- আমি মানুষের অহেতুক বেশি কথা বলা পছন্দ করি না,গীবত করা, যাকাত না দেওয়া,প্রতিশ্রুতি রক্ষা না করা,পর্দা করতে বাধা দেওয়া খুবই অপছন্দ করি। স্বপ্ন --- বিয়ের পরপরই উমরাহ করতে যাওয়া।আমার এই স্বপ্ন টা পূরণ হলে আমি খুবই খুশি হবো।তবে উমরাহতে যাওয়ার ব্যাপারে অবশ্যই আপনার মতামতই প্রাধান্য পাবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা,লং হিজাব নিকাবসহ,হাত মোজা, পা মোজা
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২২ সালের প্রথম থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনা শেষ করার পর পর্দার স্বার্থে বর্তমানে বাসাতেই থাকি। কোনো পেশার সাথে যুক্ত হতে চাই না।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য,অবৈধ সম্পর্কের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য। স্বামীকে সম্মান ও তার আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর দ্বিতীয়ত,ইসলামিক ইনভায়রনমেন্ট পাওয়ার জন্য।দ্বীন পালনের ক্ষেত্রে পরিবেশ অনেক বড় ভূমিকা পালন করে। আমি আশা করি আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন যিনি আমাকে এই কাজে তার সর্বোচ্চ টা দিয়ে সাহায্য করবেন।স্ত্রীর পর্দা রক্ষা করা এবং তার জন্য পর্দার পরিবেশ তৈরি করে দেওয়া একজন পুরুষের জন্য ফরজ এবং তার গায়রতের ব্যাপার। উপরন্তু দ্বীনের পথে চলার জন্য একজন সঙ্গী আবশ্যক। একা একা দ্বীন পালন করা কষ্টকর। একজন দ্বীনদার কেউ পাশে থাকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সুবিধা হয়। তাছাড়াও একজনের যুবকের অর্ধেকদ্বীন পূরণ করে তার জান্নাতের পথ চলার সঙ্গী হওয়ার জন্য বিয়ে করতে চাই।তার দুঃখ-কষ্ট ভাগাভাগি করার জন্য।কারো একজনের জীবনের খাদিজা এবং আয়িশা হওয়ার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-34
উচ্চতা ৫'৫"-৫'১১"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অনার্স বা সমমান যেকোনো কোর্স।
জেলা জয়পুরহাট, দিনাজপুর,গাইবান্ধা,নাটোর,নওগাঁ, রংপুর,রাজশাহীসহ উত্তরবঙ্গের জেলাসমূহ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ব্যবসায়ী,ইঞ্জিনিয়ার,শিক্ষক, সরকারী চাকুরীজীবী,বেসরকারি চাকুরীজীবি বা বায়োডাটা পড়ে অর্থনৈতিক অবস্থার কুফু মানানসই মনে হলে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি দ্বীনদার, নেককার,পরহেজগার,সৎ এবং সাহসী,ইলমওয়ালা, তাকওয়াবান,আমাকে ইসলাম অনুযায়ী চলতে এবং আল্লাহর নৈকট্য অর্জনে উত্তম সাহায্যকারী।এমন একজন যিনি আমার প্রতি সদয় আচরণ করবেন,আমার ব্যাপারে ধৈর্য্য ধারণ করবেন,আমার হক রক্ষায় আল্লাহকে ভয় করবেন। যিনি দুনিয়া ও আখিরাতে আমার সঙ্গী হওয়ার আশা রাখেন।আমাকে দ্বীনের পথে আগলে রাখবেন।বেহাত মুহাব্বাত করবেন। যিনি দ্বীন পালনের সঠিক জ্ঞান রাখেন।শুধু ইলমের অধিকারীই না বরং আমলেরও করেন যথাযথ পাবন্দি। আমাকে ফিতনা থেকে আগলে রাখবেন এবং নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবেন। যিনি আমাকে ভালোবেসে গ্রহণ করবেন,পরিপূর্ণ সুন্নাহ অনুসারে জীবন গঠন করার আশা রাখেন। যিনি আমাকে দ্বীন পালনে সাহায্য করবেন। এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যিনি আমার প্রতি অনেক কেয়ারিং হবেন।একজন ভদ্র,শিক্ষিত,জ্ঞানী, ধৈর্যশীল,সৎকর্মশীল এবং হালাল উপার্জনকারী।হারাম-হালাল এবং কুসংস্কার সম্পর্কে সম্পূর্ণ সচেতন।✪বন্ধুত্বপূর্ণ নরম মনের অধিকারী✪।স্ত্রীর হক যথাযথ পালনকারী।আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষাকারী। এমন একজনকে আশা করি যার মধ্যে এই খারাপ গুণগুলো থাকবে না।যেমনঃ খুতখুতে,অযথা দোষ ধরা,স্ত্রীকে মারধর করা,স্ত্রীকে না বুঝা,স্ত্রীর ছোট ছোট চাওয়ার প্রতি গুরুত্ব না দেওয়া,আমার পরিবারের সাথে মেলামেশায় বাধা দেওয়া,শ্বশুরবাড়ি থেকে এটা সেটা অযথা নেওয়া,চাওয়া বা প্রেশারাইজড করা। যিনি আমার পর্দার গুরুত্ব বুঝবেন,পর্দার বিষয়ে,নন-মাহরামের বিষয়ে সবচেয়ে বেশি স্ট্রিক্ট থাকবেন। একটি বিশেষ কথা আমি বলে রাখতে চাই,আমি যেহেতু জেনারেল থেকে দ্বীনে ফিরেছি তাই জেনারেল থেকে হিদায়ত প্রাপ্ত একজন যুবককেই আমার চাওয়া।তাহলে পরস্পরকে বুঝতে সুবিধা হয় আমি মনে করি।তবুও অন্য ব্যাকগ্রাউন্ডের কিন্তু দ্বীন পালনের ক্ষেত্রে ডেডিকেটেড এমন হলে কোনো সমস্যা নেই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হাকিমপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1448

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাকিমপুর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9741

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাকিমপুর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10275

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাকিমপুর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3855

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হাকিমপুর, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন