| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়া হয়, আনুমানিক 5 বছর যাবৎ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
0-4 ওয়াক্ত। ফজর কাযা হয় কখনও কখনও, অন্যান্য ওয়াক্ত সাধারণত কাযা হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না, নেই। তবে মাইনাস পাওয়ারের চশমা পরতে হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে অনেক বিদআতী ও শিরকী কাজ হয়, মাজারে কখনও যাই নি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সিরাহ (raindrops media), রউফুর রহিম(ড. আলী সাল্লাবী), যেমন ছিলেন তিনি, শামায়েলে তিরমিযী, রসূলের(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) চোখে দুনিয়া,সাহাবীদের চোখে দুনিয়া, জীবন ও কর্ম উমর ইবনুল খাত্তাব (ড. আলী সাল্লাবী), সংযত জবান সংহত জীবন, মাইলস্টোন(সাইয়েদ কুতুব শহীদ), প্রাচীর, কাশগড় কতো না অশ্রুজল ,তাফসীর ইবনে কাসীর, আমিও কাবার মুসাফির, আদাবুল মুরফাদ, ফেরা এবং ফেরা 2, ভারতীয় নওমুসলিমদের ঈমানদীপ্ত সাক্ষাৎকার, চিন্তাপরাধ, সংশয়বাদী, রিক্লেইম ইউর হার্ট, কয়েদী ৩৪৫
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শাইখ আহমাদুল্লাহ, মুফতি জুবাইর আহমেদ(iom), শায়েখ আবদুল্লাহ আজ্জাম, মাওলানা কালিম সিদ্দিকী
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি ঘরকেন্দ্রিক জীবন পছন্দ করি। ক্লাসের সময়টুকু ছাড়া বাকি সময়টা বাড়িতে থাকতেই ভালো লাগে। রান্নাবান্না, ঘরের কাজ করতে ভালো লাগে। ঘরের কাজের প্রতি আলাদা একটা আবেগ কাজ করে। তবে আমি মনে করি খাওয়া, ঘুম, রান্না, জেনারেল পড়াশোনা এগুলো জীবনের জরুরত। জীবনের মূল মাকসাদ না। আমি চাই ঘর-সংসার ও দায়িত্বের পাশাপাশি যেন ঠিকভাবে ইলম অর্জন ও আমল করতে পারি, নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যৎ সন্তানদেরও দ্বীনের উপর সুন্দরভাবে বড় করতে পারি, দ্বীনের খিদমত করতে পারি, উম্মাহর জন্য কোনো অবদান রাখতে পারি। পরিবারের মানুষদের সাথে মিলেমিশে থাকতে ভালো লাগে। চেষ্টা করি যেনো আমার কোনো কথায় বা কাজে কেউ কষ্ট না পায়। কারো উপর রাগ, জেদ ধরে রাখি না। ঝগড়া- ঝামেলা, রাগারাগি এসব ভালো লাগে না। আমার মনে হয় রাগ জেদ, বিরক্তি ধরে না রাখলে জীবনটা সহজ হয়ে যায়। অন্যের দোষ খোঁজা পছন্দ না। নিজের মধ্যে থাকা দোষগুলি খুঁজে বের করে পরিবর্তন করার চেষ্টা করি। করো প্রতি হিংসা-বিদ্বেষ রাখি না। কারো সাথে দুনিয়াবি বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করা পছন্দ না, নিজের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। জীবনের অনেকটা সময় গাফিলতির মধ্যে কেটে গিয়েছে, দ্বীনের বুঝ ছিলো না, নিয়মিত সালাত আদায় করতাম না। আল্লাহুম্মাগফিরলি। তবে দ্বীনের বুঝ পাওয়ার আগেও আল্লাহ্ তায়ালা তার অশেষ রহমতে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি, ছেলেদের সাথে কথা বলা, হারাম রিলেশনশিপ, সব রকমের উশৃঙ্খলতা থেকে হিফাযত করেছেন। বাইরে গিয়ে বেশি কথা বলা, স্কুল-কলেজে হইচই করা আমার কখনও পছন্দ ছিলো না। বাইরে সবসময় চুপচাপ স্বভাবের ছিলাম, মা-বাবার কথা মেনে চলার চেষ্টা করতাম। ইসলামের যেসব বিধান জানতাম সেগুলোকে সম্মান করতাম। কিন্তু পরিপূর্ণ বুঝ ছিল না। ক্লাস নাইনের(২০১৯সাল) দিক থেকে দ্বীন সম্পর্কে ভালোভাবে জানতে শুরু করি। ক্লাস টেন থেকে আমার রব আমাকে পরিপূর্ণ পর্দা করার সৌভাগ্য দান করেন আলহামদুলিল্লাহ। জীবনের অনেক মূল্যবান সময় অবহেলায় কাটিয়ে দেওয়া হয়েছে। তাই আল্লাহ্ তায়ালার কাছে এখন নিজের জীবনকে অর্থপূর্ণ কাজে ব্যয় করার তৌফিক চাই । উম্মাহর বর্তমান অবস্থা আমাকে অনেক ভাবায়। উম্মাহর ইতিহাস ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহ্ তায়ালা যদি কবুল করেন তাহলে উম্মাহ এর উপকারে আসে এমন কিছু করার অনেক ইচ্ছা আছে। অবসর সময়টা সুন্দরভাবে ব্যয় করা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। অবসর সময়ে তালিম শুনি এবং ইসলামিক আলোচনা শুনি, দরকারী বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করি, কুরআন তিলাওয়াত করি এবং শুনি, কুরআনের অর্থ পড়ি। এছাড়া মাদ্রাসার পড়ার জন্য, ক্লাসের জন্য নিয়মিত সময় দিতে হয়। ঘরের কাজের মধ্যে রান্নাবান্না, নাস্তা তৈরি, ঘর গোছানো, পরিচ্ছন্ন রাখা সবই পারি আলহামদুলিল্লাহ। সেলাই করতে খুব পছন্দ করি। বই পড়া আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, দ্বীনি বই আর বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ক বই পড়া হয়, ফিকশন সাধারণত পড়ি না। বই থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো টুকে রাখি, যেন মাথায় রাখতে পারি এবং আমলে পরিণত করতে পারি। মাঝে মাঝে মুহাসাবা করি। মোবাইলে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করার বিষয়টা আমার পছন্দ না। বিভিন্ন কোর্স, পড়াশোনা আর বিভিন্ন বিষয়ে জানার জন্য মোবাইল ব্যবহার করা হয়।
|