Profile

বায়োডাটা নং : 11693

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: অক্সিজেন, জেলা পরিষদ আবাসিক এলাকা।
বর্তমান ঠিকানা হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: অক্সিজেন, জেলা পরিষদ আবাসিক এলাকা।
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রামেই। একটা বিষয় বলে রাখি।আমাদের গ্রামের বাড়ি ঢাকা, বিক্রমপুর।আমার আব্বুর ব্যবসার কারণে চট্টগ্রামে আব্বুর থাকা শুরু। আর এখানেই বাড়ি করে ফেলেন,আর এখানেই স্থায়ী হয়ে যাই আলহামদুলিল্লাহ।তবে আমাদের সব আত্মীয় স্বজনরা ঢাকা তেই থাকেন।শুধু একজন মামা চট্টগ্রামে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী। আমার বাবার নিজের ব্যবসা,,,তিনি Auto Bricks machines তৈরি করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য HSC দিয়েছি।অবিবাহিত। এডমিশনের জন্য ট্রাই করছে
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য বড় বোন:BBA কমপ্লিট করেছে। আপুর ডিভোর্স হয়েছে একজন ছেলে আছে দেড় বছরের। আপুর জন্যও ছেলে খোঁজা হচ্ছে, আপাদত আমাদের সাথেই থাকে। মেজো বোন: ডিগ্রি কমপ্লিট করেছেন। বিবাহিত, গৃহিণী। সেজো বোন:ডিগ্রি কমপ্লিট করেছেন। বিবাহিত, গৃহিণী। ৪/ পাত্রী নিজে ৫/ছোট বোন অর্নাস থার্ড ইয়ারে
চাচা মামাদের পেশা মামা ৫জন। বড় মামার নিজের মুদি দোকান আছে আলহামদুলিল্লাহ। মেজো মামা গ্রামের মেম্বার। সেজো মামা মৃত।৪র্থ মামা ব্যবসায়ী।৫ম মামা চাকুরীজীবি। চাচাদের পেশা:- বড় চাচা মারা গিয়েছে। ছোট চাচা ব্যবসায়ী( প্রবাসী)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ * আমরা যেখানে বাড়ি করে থাকি এটা বাদে আমাদের আর জমিজমা নেই। আমার দাদার সম্পদের কিছু কিছু আছে আব্বুর মুখো শুনেছি। কিন্তু তেমন নেই। * পারিবারিক কোন ব্যবসা নেই। আব্বুর নিজের একার বিজনেস। ভাইরা টুকটাক হেল্প করে আব্বু কোন কাজ দিলে। এছাড়া আব্বু একাই হেন্ডেল করেন আলহামদুলিল্লাহ। * এখানে একটা বিষয় উলেখ্য করে রাখি আমার পরিবার সম্পর্কে। আমার আব্বুর দুটো পরিবার। আমরা ১ম ঘরের। আমরা আমাদের স্থানীয় যে জায়গা মেনশন করা সেখানে থাকি। আর ২য় ঘরে ৩ভাই ও এক বোন আছে। তারা অন্য জায়গায় থাকে। বাবা ২ জায়গায় আসা যাওয়া করেন এবং খরচ বহন করেন। তো কেউ বায়োডাটা পছন্দ করলে আগে তার পরিবারকে এই বিষয়টি অবগত করে এরপর জানাবেন ইন শা আল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো।আমি,আমার বড় বোন এবং সেজো বোন পুরোপুরি ভাবে মাহরাম মেইনটেইন করে চলি আলহামদুলিল্লাহ। মেজো আপু বোরখা হাত-পা মোজা পরেন তবে মাহরাম মেইনটেইন করে না।আর আমি আর আমার সেজো বোন ৫ ওয়াক্ত স্বলাত আদায় করি আলহামদুলিল্লাহ। তবে আম্মু আর ছোট বোনের হঠাৎ মিস হয়। তবে একদমই হঠাৎ সেটা। আর ভাই এবং আব্বু হঠাৎ হঠাৎ পরে। আল্লাহ সবাইকে হিদায়ত দিন আমিন।এছাড়া অন্যরা মেইনটেইন না করলেও সব জানেন এবং বুঝেন আর সাপোর্ট করেন পুরোপুরি ভাবে আলহামদুলিল্লাহ।দ্বীনের বুঝ আসার পর আমাদের বাসায় আগে থেকে অনেক পরিবর্তন এসেছে।যেমন বাসায় টিভি নেই,কোন ধরণের ফটোফ্রেম নেই।আগে অনেক অপ্রয়োজনীয় বই ছিলো সেই জায়গায় এখন সব ইসলামিক বই আলহামদুলিল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ি। হঠাৎ ঘুমের কারণে ফজরের টা মিস হয়।নামাজও পড়ি ২০২০ সাল থেকে আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? শুধু ফজরের টাই হয় সপ্তাহে ১ বা ২ বার ছাড়া আর হয় না কোন কাযা নামাজ আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ জি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে শিরকের কাজকর্মই বেশী হয়।অনেক ভুলভ্রান্তিতে ভরা।আল্লাহ হেফাজত করুন সকলকে
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/মা,মা,মা এবং বাবা ২/ইউনিভার্সিটির ক্যান্টিনে, ৩/প্রোক্টাটিভ মুসলিম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ,শায়খ আহমাদুল্লাহ,মিজানুর রহমান আজহারি, শায়খ হারুণ ইযহার।এছাড়াও জাকির নায়েক,আসিম আল হাকিম। ওনাদের লেকচারই বেশি দেখা হয়।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্রথমত শুকরিয়া আদায় করছি আল্লাহ তায়া’লার যিনি আমাকে হেদায়েতের ছায়াতলে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। নিজের কথা যদি বলি আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি ২০২০ সাল থেকে আলহামদুলিল্লাহ ।চেষ্টা করছি বললাম এই কারণে, কারণ ঈমান আমলের হালত সবসময় একরকম থাকে না।চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও চালিয়ে যাবো ইন শা আল্লাহ। আমার পরিবর্তন হয় ২০২০ সালে আলহামদুলিল্লাহ। করোনা মহামারীর সময়ে আশেপাশে এত পরিচিত মানুষের হঠাৎ মৃত্যু গুলো আমাকে অনেক নাড়া দিয়েছিলো।আমার মনে কেমন যেনো মরণের ভয় ঢুকে যায়,আল্লাহর সামনে দাঁড়ানোর,নিজের কাজকর্মের হিসেব দেওয়ার। সবকিছুর জবাবদিহিতার ভয় চলে আসে মনের মধ্যে।তখন ছিলাম গাফেল,দুনিয়ামুখী। কিন্তু সেদিন আমার মনে ওই ভয় আসার পর সিদ্ধান্ত নিলাম নিজেকে পরিবর্তন করতে হবে।মনে হচ্ছিলো সময় আমারও বেশি নেই।তাই যতদিন বেঁচে থাকবো আল্লাহর সন্তুষ্টির আশায় কাজ করবো।আল্লাহ ও তার রাসূলের (সা:) এর দেখানো পথ অনুসরণ করবো ইন শা আল্লাহ। সেই একদিনর মাথায় আমার এই সিদ্ধান্ত নেওয়া এবং নিজেকে পুরোপুরি ভাবে পরিবর্তন করে ফেলি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে কিছু ধরিনি।সব একসাথে করার তৌফিক আল্লাহ তায়া’লা আমাকে দিয়েছিলেন।এইভাবেই আমার দ্বীনের পথে আসা। 🟢নিজের পড়াশোনার কথা বলি।আমি ২০১৯ এ HSC পাস করি আলহামদুলিল্লাহ। এরপর অর্নাসে আসেনি তাই ডিগ্রিতে এপ্লাই করে ফেলি।ভেবেছিলাম আবার অর্নাসের এপ্লাই এর সময় আসলে তখন এপ্লাই করে দেখবো।কিন্তু আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী।আল্লাহ তায়া’লা আমার জন্য আমি যা ভেবেছিলাম তার থেকেও উত্তম পরিকল্পনা করে রেখেছিলেন।আমি মাত্র ৩মাস ক্লাস করার পরই লকডাউন দিয়ে দেই।তাই আর ক্লাস করা হয়নি।আর এরমধ্যেই আমি আল্লাহর রহমতে হেদায়েত পাই। যখন অনেকটাই নিজেকে পরিবর্তন করেছিলাম তখন আমার মনে হলো আমার জন্য এই দুনিয়াবী পড়াশোনা শুধু সময় অপচয় ছাড়া কিছুই না।সবার আলাদা আলাদা কারণ থাকে।এটা আমার নিজস্ব কারণ ছিলো। আমার মনে হয়েছে এটা সময় অপচয় কারণ আমি পড়াশোনায় আহামরি ভালো ছিলাম না।আমার মনে হয়েছে এতে শুধু আমার বাবার টাকা অপচয় হবে। তাই আমি সিদ্ধান্ত নিই।যতদিন বেঁচে আছি ইলম অর্জনে নিজের সময় দিবো ইন শা আল্লাহ। তাই IOM এ ভর্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ। এতবছরে আমি যা যা শিখেছি, জেনেছি জেনারেল লাইনে পড়াশোনা করলে আমি তার কিছুই জানতাম না।হ্যা অনেকেই দুটো একসাথে করে কিন্তু আমার নিজের জন্য এটাই বেস্ট ডিসিশন মনে হয়েছে আলহামদুলিল্লাহ। 🟢আমার পুরো পড়াশোনায় এখন অনলাইন ভিত্তিক। যার কারণে বাহির যেতে হয় না।আমি বিয়ের পরও এটা চালিয়ে যেতে চাই।পড়াশোনার জন্য ফ্যামেলীর বা স্বামীর খেদমতে কোন কমতি হবে না ইন শা আল্লাহ। স্বামীর সাপোর্ট থাকলে ইন শা আল্লাহ। পড়াশোনা করানোর এবং এই দায়িত্ব নেওয়ার মন মানসিকতা থাকতে হবে ছেলের। 🟢নিজের আচার-ব্যবহার নিয়ে যদি বলি।সবাই বলে আমি সহজসরল। আল্লাহ ভালো জানেন।আমি শান্ত স্বভাবের। মানুষকে হাসাতে পছন্দ করি।সহজেই মানুষের সাথে মিশতে পারি।বই পড়তে ভালো লাগে।তবে অনেক বই পড়ি এমনও না বিষয় টা।বই পড়ার থেকে কিনতে বেশি পছন্দ করি। ছোট ছোট বিষয়ে রাগ করিনা।আর কারো ওপর রাগ করেও থাকি না। নিজ থেকেই কথা বলার চেষ্টা করি অবস্থা বুঝে।এই অভ্যাস আগেও ছিলো তবে কম। দ্বীনি বুঝ আসার পর আরো ভালো ভাবে মেইনটেইন করি আলহামদুলিল্লাহ। কেউ যদি আমার সাথে এমন কিছু করে যা তার করা ঠিক হয়নি।আমি অল্প সময়ের জন্য রাগ হলেও সে যখন এসে আমার সাথে কথা বলে বা নিজের ভুল বুঝে এবং স্বীকার করে আমি সেটা ভুলে যায়।মনের মধ্যে রাগ পুষে রাখি না। মাফ করে দিই সহজেই আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তায়া’লা মাফ করা পছন্দ করেন।মিথ্যা কথা একদমই বলি না যখন থেকে দ্বীনের বুঝ এসেছে আলহামদুলিল্লাহ। খোঁচা মেরে, কাউকে ছোট করে,নিচু দেখিয়ে কথা বলি না।আমার স্বপ্ন হলো একটা দ্বীনি পরিবার গড়ে তোলা শা আল্লাহ। আমার মেন্টালেটি এমন না বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা থাকবো।আমার ইচ্ছা পরিবারের সবাইকে একত্র নিয়ে থাকা।তবে এখানে খুব ইর্ম্পোটেন্ট বিষয় হলো আমার পুরোপুরি পর্দার ব্যবস্থা থাকবে হবে। এবং মাহরাম মেইনটেইনে কোন বাধা হয়ে দাঁড়াবে না কেউ। কারণ অনেক পরিবারে এই বিষয় গুলো খুব বড় সমস্যার দিকে চলে যায়। আমি শহরেই বড় হয়েছি ছোট থেকে তাই একদম গ্রামের দিকে থাকা আমার জন্য কষ্টকর হবে। কেউ অন্যভাবে নিবেন না আশা করি বিষয়টা।কারণ আমি যেটা পারবো না সেটা উল্লেখ্য করা মিথ্যা হবে। এবং পারবো না জেনেও সেই পরিবেশে গিয়ে মানাতে না পারলে এতে করে সম্পর্কে বড় বাধার সৃষ্টি হবে।তাই আগেই উল্লেখ্য করে দিলাম।আশা করি বিষয়টি বুঝবেন ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরখা, খিমার,নিকাব, হাত-পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সাল থেকে আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ হ্যা
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ দেখি না। তাও এফবির কারণে মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ আসে।আল্লাহ পুরোপুরি ভাবে মেইনটেইন করার তৌফিক দান করুন আমিন।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাদত না
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আমি টিউশন করাই আলহামদুলিল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ জি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তায়া’লার বিধিবিধানের একটি হলো বিয়ে। এছাড়া আল্লাহর রাসূল (সাঃ) এর সুন্নাহ।মানুষ যেনো হারাম কাজে লিপ্ত না হয় এরজন্যই আল্লাহ তায়া’লা আমাদের জন্য এই সুন্দর বিধান দিয়েছেন আলহামদুলিল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-36
উচ্চতা ৫'৬"-৬'০০"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অর্নাস কমপ্লিট, মাস্টার্স শেষ বা পড়ছেন এমন।
জেলা ঢাকা জেলা ফাস্ট প্রায়োরেটি। চট্টগ্রামের হলে কিছু কথা ক্লিয়ার করার পর সিদ্ধান্ত নিবো ইন শা আল্লাহ।তবে চট্টগ্রামের বাঁশখালি বাদে। লঞ্চে যেতে হবে এমন জেলা বাদে মোটামুটি যেকোনো।আর চট্টগ্রামে স্থায়ী তবে অন্য জেলার এমন হলে বেশি ভালো হয়
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আলাদা করে চিন্তা করিনি। চাকুরিজীবী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, ইত্যাদি।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল,মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত [ কুফু মিল রেখে বিয়ে করাটা উত্তম]
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি যেমন জীবনসঙ্গী আশা করি কিছু গুণাবলী অবশ্যই থাকতে হবে।এগুলো তে ছাড় দেওয়া হবে না:- 🟢জামাতের সাথে স্বলাত আদায় করেন ৫ ওয়াক্ত।বিনা ওজরে ছাড়েন না এমন।কারণ সবকিছুর আগে হলো নামাজ✅পুরোপুরি ভাবে মাহরাম মেইনটেইন করতে হবে বা করার চেষ্টা করা।চেষ্টা করা এটা শুধু বলার জন্য বলা এমন না।চেষ্টা সত্যিকার অর্থেই করেন এমন। এক্ষেত্রে একদমই ছাড় দেওয়া হবে না। যেই জিনিস গুলো আমি পুরোপুরি ভাবে মেইনটেইন করি বা করার চেষ্টা করি তা আমার জীবনসঙ্গীর মধ্যেও থাকতে হবে। ✅ সুন্নতি দাঁড়ি থাকতে হবে✅ আল্লাহ ও তার রাসূল সাঃ এর পথ অনুসরণ করে চলা, ছোট থেকে ছোট বিষয়ে✅ইসলামের ব্যাসিক জ্ঞান থাকতে হবে, যেই বিষয় গুলো না জানলেই নই✅কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন বা শিখছেন এমন।এটা খবুই গুরুত্বপূর্ণ✅ নাটক,সিনেমা, খেলা, এফবিতে আশা ছোট ছোট ক্লিপও না দেখার চেষ্টা করা। বাসায় টিভি থাকবে না এমন হলেই ভালো। আমাদের বাসায়ও নেই আলহামদুলিল্লাহ। TVথাকলে এতে করে আমিও শয়তানের ওয়াসওয়াসার স্বীকার হতে পারি। প্রবাসী বাদে,,,আমি এখানে থাকবো স্বামী প্রবাসে, ২/৩ দিন বছর পর পর আসবে,এইধরনের সংসার আমি চাই না।যদি এমন হয় যে অন্য দেশে সেটেল্ড আর স্ত্রীকে নিয়ে যাবে সেক্ষেত্রে আলোচনা করা যাবে ইন শা আল্লাহ। স্বামী যেখানে থাকবে আমিও তার সাথেই থাকবো ইন শা আল্লাহ। বেশি আাড্ডা দেওয়া এবং সময় অপচয় করা একদমই অপছন্দ করি। মিথ্যা কথা বলা যাবে না সেটা যত ছোট বিষয়ই হোক না কেন❌ কাউকে গাল-মন্দ করা যাবে না, যায় হোক না কেন❌এখন অনেকেই বায়োডাটা দেখে ভাবতে পারেন কোন দ্বীনদার ছেলে তো এটা করবে না।আমিও এটাই মনে করতাম,,, কিন্তু করে না বলেও এই সব অভ্যাস আছে এমন ছেলেও দেখেছি।আল্লাহ্ এমন লেবাসধারী মানুষ থেকে হিফাজত করুণ আমাদের সকলকে আমিন। 🟢আমি চাই আমার মতো কাউকে।আমি যেমন শান্ত স্বভাবের ঠিক তেমনই কাউকে চাই ইন শা আল্লাহ। যার সাথে আমি সহজেই সবকিছু শেয়ার করতে পারবো।বদমেজাজি -বদরাগী স্বভাবের না হওয়া। অনেকেই আছে ছোট ছোট বিষয়ে রাগ করে, রাগ দেখায়।এমন কাউকে আমি আমার জীবনসঙ্গী রূপে চাই না।যাকে আমি তার রাগের ভয়ে হক-বাতিলের কোন কথা বলতে পারবো না সেখানে আর সুসম্পর্ক থাকে না।স্বামী -স্ত্রীর সম্পর্ক হতে হবে এমন যার সাথে আমি ভালো মন্দ সবটা মন খুলে বলতে পারবো দ্বিধা ছাড়া।যে আমি ভুল করলে আমাকে ধরিয়ে দিবে আর সে ভুল করলে আমি।কিন্তু সেটা কটু কথা বলে বা রাগ দেখিয়ে না।সুন্দর সাবলীল ভাষায়। রাগ থাকবে তবে সেটা যেখানে দরকার সেখানে। অপ্রয়োজনে রাগ করা মানুষ আমার পছন্দ না।এমন কাউকে চাই যার মাধ্যমে আমি আল্লাহর আরো কাছের বান্দী হতে পারবো ইন শা আল্লাহ। আমার আমলের ঘাটতি দেখলে যিনি আমাকে ধরিয়ে দিবেন এবং এক্ষেত্রে শাসন করবেন। 🟢বিয়ের পর আমার পর্দার পুরোপুরি ব্যবস্থা রাখতে হবে।এইক্ষেত্রে একদমই ছাড় দিবো না❌চাচা, মামা,দেবর আর যারা নন -মাহরাম আছেন তাদের সামনে আমার পর্দার ব্যবস্থা রাখা স্বামীর দায়িত্ব। আমি মোটামুটি সবদিক থেকে ছাড় দিতে রাজি আছি ইন শা আল্লাহ। তবে আমার পর্দা বা অন্য যে বিষয় গুলো ইসলামের সাথে সংঘর্ষ সেগুলো তে ছাড় দিতে রাজি নই।আর একটা বিষয় বলে রাখি,,, ছেলে যখন দেখতে আসবে কোন নন-মাহরাম এর সামনে আসার কথা বলা যাবে না। বিশেষ করে ছেলের বাবার সামনে।এক্ষেত্রে অনেকেই শিথিল হতে বলেন।এটাও গ্রহণযোগ্য হবে না❌ 🟢কম খরচে বিয়ে করার মন মানসিকতা থাকতে হবে অবশ্যই ।আমার ইচ্ছা বাসায় অল্প মানুষের মধ্যে বিয়ে হবে ইন শা আল্লাহ।[ আমার মেজো বোনের এভাবেই হয়েছে বিয়ে আলহামদুলিল্লাহ ] তবে এক্ষেত্রে আসল দায়িত্ব পালন করতে হয় ছেলেদেরকে।যেটা অনেকেই পারেন না।হ্যা,অনেকেই চেষ্টা করে ব্যর্থ হন সেটা ভিন্ন বিষয়। তাই সর্বোচ্চা চেষ্টা করতে হবে পরিবারকে বুঝানোর। ছেলের পরিবারকে এটা বুঝতে হবে একজন মেয়ের পরিবারের ওপর যুলুম করা যাবে না। তবে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করার পরও কিছু জিনিস না মানলে এটা বিবেচনায় আনা হবে ইন শা আল্লাহ। কারণ কিছু জিনিস আমাদের হাতে থাকে না। 🟢 এমন একজনকে আমার জীবনসঙ্গী রূপে চাই যিনি সত্যিকার অর্থেই আমার অর্ধেক দ্বীন পূর্ণ করবেন ইন শা আল্লাহ। যার কাছে রূপ সৌন্দর্য মূখ্য বিষয় না।যে আমাকে গ্রহণ করে নিবেন আমি যেমন ঠিক সেভাবেই।আমি যেমন আমাকে সেভাবেই মন থেকে পছন্দ করবেন ইন শা আল্লাহ।যিনি আমার দ্বীনদারিতা দেখেই আমাকে পছন্দ করে নিবেন তার অর্ধেক দ্বীন হিসেবে।অর্থনৈতিক বা পারিবারিক অবস্থান দেখে যিনি বিয়ে করবেন না। আল্লাহ আমাকে এমন একজন উত্তম জীবনসঙ্গী দিন আমিন। =>একটা বিষয় বলে রাখি।দ্বীনদার বা পর্দা করে, শুধু যে এটা দেখেই বিয়ে করে ফেলতে বলছি বিষয় টা এমন না।অবশ্যই ব্যাক্তিগত পছন্দ থাকবে।আমারও আছে।আমিও কাউকে দেখার পর মন থেকে যদি ভালো লাগে আর আল্লাহ চান তবেই সামনে আগাবো ইন শা আল্লাহ।কিন্তু অনেকেই আছেন নিদিষ্ট করে দেই ফর্সা, উজ্জ্বল ফর্সা তখন প্রায়োরেটি দ্বীনদারিতা থেকে বেশি হয়ে যায় রূপ সৌন্দর্য।তখন একজন শ্যামলা মেয়ে তো দূরের কথা উজ্জ্বল শ্যামলা এমন বোনও তাকে নক দিবেন না,সেই বোন যতই আল্লাহ ওয়ালা হোক না কেন।আমি এটা বুঝাতে চেয়েছি।কেউ অন্য ভাবে নিবেন না বিষয়টি আশা করি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হাটহাজারী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1532

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3256

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3268

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7667

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4574

বয়স
32 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6942

বয়স
29 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন