Profile

বায়োডাটা নং : 11689

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: রামনগর গোলাববাগ
বর্তমান ঠিকানা দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: রামনগর গোলাববাগ
কোথায় বড় হয়েছেন? শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মুতাওয়াসসিতাহ
মুতাওয়াসসিতাহ কোন মাদ্রাসা থেকে পড়েছেন? বাহারুল উলুম মাদ্রাসা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ধান–চালের ব্যবসা ও অটো রাইস মিলের ব্যবসা পরিচালনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই হাফেজ। বর্তমানে কিতাব বিভাগে মাদানী নেসাবের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং দাখিল দশম শ্রেণিতে পড়াশোনা করছে। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ছোট বোন বর্তমানে কেজিতে পড়াশোনা করছে।
চাচা মামাদের পেশা চাচা সুগার মিলের কর্মকর্তা। মামা ধান–চালের ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের প্রধান ও গুরুত্বপূর্ণ আয়ের উৎস ধান–চালের ব্যবসা ও অটো রাইস মিলের ব্যবসা। আমার বাবা এসব ব্যবসা পরিচালনা করেন। ব্যবসার পরিমাণ ও আয় মৌসুম, বাজার পরিস্থিতি এবং অন্যান্য ব্যবসায়িক বিষয়ের ওপর নির্ভর করে সময়ভেদে পরিবর্তিত হয়। এর পাশাপাশি পরিবারের নিজস্ব বাড়ি, জমিজমা, বাগান এবং অন্যান্য স্থাবর সম্পত্তি রয়েছে। শহরের কেন্দ্রস্থলে সাততলা ভিত্তির ওপর নির্মিত চারতলা নিজস্ব বাড়িতে আমরা বসবাস করি। বর্তমানে আমরা দ্বিতীয় তলায় বসবাস করছি। তৃতীয় ও চতুর্থ তলার ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া রয়েছে, যেখান থেকে মাসিক ভাড়া আয় আসে। এছাড়া শহরের অন্য একটি স্থানে প্রায় সাড়ে ১৫ শতক জমি রয়েছে। পরিবারের বিভিন্ন স্থানে প্রায় ২৮০ শতক, ১৬০ শতক, ৭৭ শতক ও ৪০ শতক করে আবাদি জমি রয়েছে। সব মিলিয়ে মোট প্রায় ৫৫৭ শতক আবাদি জমি রয়েছে। পাশাপাশি প্রায় ১১০ শতকের একটি বড় বাগান রয়েছে, যা সাধারণত ২–৩ বছরের জন্য লিজ/ভাড়া দেওয়া হয়। এছাড়া প্রায় সাড়ে ৪৫ শতক জায়গার ওপর হাসকিং মিল, চাতাল ও গোডাউন রয়েছে। এই স্থানের একটি অংশে অন্যদের অটো চার্জ দেওয়ার জন্য অটো চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে চার্জ ভাড়া পাওয়া যায়। পরিবারের নিজস্ব দুটি অটোও রয়েছে, যেগুলো ভাড়ায় পরিচালিত হয় এবং অতিরিক্ত আয়ের উৎস হিসেবে কাজ করে। সব মিলিয়ে ধান–চালের ব্যবসা ও অটো রাইস মিল, নিজস্ব বাড়ি ও মাসিক ভাড়া আয়, শহরের জমি, আবাদি জমি, বাগান, হাসকিং মিল, চাতাল ও গোডাউন, অটো চার্জিং স্টেশন, নিজস্ব অটো এবং অন্যান্য সহায়ক সম্পদ ও আয়ের উৎসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল, স্থিতিশীল ও সুদৃঢ়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীন ও পর্দার পরিবেশ রয়েছে। মাহরাম ও নন-মাহরামের বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, নিয়মিত কোনো নামাজ কাযা হয় না; অনিচ্ছাকৃতভাবে কোনো ওয়াক্ত ছুটে গেলে তা কাযা আদায় করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, উল্লেখযোগ্য কোনো শারীরিক বা মানসিক রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে শরিয়তসম্মত জিয়ারতকে বৈধ মনে করি; তবে মাজারকে কেন্দ্র করে শিরক, বিদআত ও শরিয়তবিরোধী কোনো কর্মকাণ্ডকে সমর্থন করি না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. হিদায়া ২. শরহে বেকায়া ৩. তাফসীরে জালালাইন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা মামুনুল হক (হাফিজাহুল্লাহ), শায়খ আবু তাহের মিসবাহ হুজুর (হাফিজাহুল্লাহ) এবং মাওলানা আব্দুল মালেক হুজুর (হাফিজাহুল্লাহ)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার চেষ্টা থাকে জীবনের প্রতিটি বিষয় আল্লাহ তাআলার আদেশ ও রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার। দ্বীনকে জেনে তার ওপর অটল থাকা এবং নিজের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করা আমার অন্যতম লক্ষ্য। আমি শান্তিপূর্ণ ও সুন্দর পারিবারিক জীবন পছন্দ করি। পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ, সুন্দর ব্যবহার, ধৈর্য ও সহযোগিতাকে একটি সফল দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। ভবিষ্যতে ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে। পাশাপাশি দ্বীনের খেদমত ও দাওয়াতের কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। বিশেষ করে অমুসলিমদের কাছে ইসলামের সুন্দর বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা রয়েছে। আমার স্বপ্ন হলো এমন একটি পরিবার গড়ে তোলা, যেখানে ইসলামী আদর্শ, উত্তম চরিত্র, পারস্পরিক ভালোবাসা ও সম্মান এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিকে জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করা হবে। স্ত্রী ও ভবিষ্যৎ সন্তানদের সঙ্গে নিয়ে দ্বীনের ওপর সুন্দরভাবে চলা এবং একে অপরকে আল্লাহর আনুগত্যে সহযোগিতা করা—এটাই আমার অন্যতম প্রত্যাশা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি–পায়জামা, জুব্বা–পায়জামা ও টুপি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? দাড়ি হওয়ার পর থেকে কখনো কাটিনি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে কোনো পেশায় নিয়োজিত নই; আমি একজন শিক্ষার্থী।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে। তাঁর পড়াশোনার আগ্রহ থাকলে পারিবারিক পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে সহযোগিতা করতে চাই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমাদের নিজস্ব বাসায়
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, কোনো ধরনের উপহারের প্রত্যাশা নেই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, দ্বীনের ওপর অটল থাকা এবং গুনাহ থেকে বেঁচে সুন্দর ও শান্তিপূর্ণ জীবন গঠন করার উদ্দেশ্যে বিয়ে করতে চাই। আমি চাই, বিয়ের মাধ্যমে এমন একটি পরিবার গড়ে উঠুক যেখানে স্বামী-স্ত্রী একে অপরকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করবে, পরস্পরের প্রতি দায়িত্বশীল হবে এবং ইসলামী আদর্শ, উত্তম চরিত্র ও পারিবারিক শান্তিকে গুরুত্ব দেবে। বিয়ে আমার কাছে শুধু পারিবারিক সম্পর্ক নয়; বরং এটি রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুসরণ, পারস্পরিক দায়িত্ব গ্রহণ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-18
উচ্চতা 4'10"-5'4"
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা থেকে ফর্সা
পেশা নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। দ্বীনি শিক্ষায় শিক্ষিত, হাফেজা, আলিমা/মাদরাসায় অধ্যয়নরত, মহিলা মাদরাসায় দাখিল পাস অথবা গার্লস স্কুলে এসএসসি/জেএসসি পাস—যেকোনোটি গ্রহণযোগ্য।
জেলা দিনাজপুর, রাজশাহী, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম; তবে অন্যান্য জেলার প্রস্তাবও বিবেচনাযোগ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা উচ্চ-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত বা নিম্নবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি আল্লাহভীরু, দ্বীনদার এবং রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করেন। তিনি নিয়মিত নামাজ ও কুরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, পর্দাশীল ও শালীন জীবনযাপন করবেন এবং ইসলামী বিধি-বিধান মেনে চলার আন্তরিক চেষ্টা করবেন। পাশাপাশি তিনি শান্ত স্বভাবের, দায়িত্বশীল, সহানুভূতিশীল, সম্মানবোধসম্পন্ন এবং পারিবারিক জীবনে সহযোগিতাপূর্ণ হবেন—এমনটাই প্রত্যাশা। আমি চাই, স্বামী-স্ত্রী একে অপরকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করবে এবং ভবিষ্যৎ সন্তান ও পরিবারকে ইসলামী আদর্শে গড়ে তোলার চেষ্টা করবে। বিশেষ দ্রষ্টব্য: বয়সের বিষয়ে আমাদের প্রত্যাশাটি অনুগ্রহ করে বিবেচনা করে যোগাযোগ করার অনুরোধ রইল, যাতে উভয় পক্ষের সময় ও খরচ সাশ্রয় হয়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দিনাজপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2947

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6844

বয়স
30 বছর
উচ্চতা
৬′
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3442

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3143

বয়স
33 বছর
উচ্চতা
৬′ ১″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3093

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6055

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন