| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
-আমি একটু লাজুক টাইপের ছেলে, কম কথা বলতে পছন্দ করি, ছোটবেলা থেকেই আমি লাজুক, ইভেন এখনো কোন মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাই -বাহিরে শান্ত স্বভাবের, এবং লাজুক, তবে ঘরে আপনজনদের কাছে অনেক ফ্রি মাইন্ডের,, -আমি বন্ধুবান্ধবদের সাথে বাহিরে তেমন আড্ডা -জীবনে কমই দিয়েছি, কেননা আমার খুব বেশি বন্ধু বান্ধবও নেই, হাতে গোণা কয়েকজন বন্ধু আছে, -আমি মনে করি একটা মানুষের চরিত্র তার অনেক বড় সম্পদ, তাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহর ইচ্ছায় ও রহমতে আমি এখনো পর্যন্ত নারীজনিত কোন অনৈতিক সম্পর্কে জড়াই নি আলহামদুলিল্লাহ্,, আমি চাই আমার আহ্লিয়াও এমন একজন হোক যিনি এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে মুক্ত আছেন এবং ছিলেন... আমি রাগ নিয়ন্ত্রণ করতে ভালবাসি, কেননা মহান আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন, অহংকার, হিংসা, বদমেজাজী আমার পছন্দ নয়, -গীবত করা পছন্দ করিনা, আমি চাই সবার সাথে মিলেমিশে চলতে, কারো সাথে শত্রুতা পোষণ করতে চাই না, যে আমার সাথে অন্যায় করেছে আমি চাই তার সাথে ভালো সম্পর্ক রাখতে, কারন দু দিনের দুনিয়ায় সবার সাথে সুস্পর্ক রেখে চলাই উত্তম,, -যিনি আমার আহ্লিয়া হবেন, আমি চাইবো তার একজন আদর্শ স্বামী হতে, কারণ .. রসূল ﷺ বলেছেন তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম (ইবনে মাজাহ্ ১৯৭৭) কাজেই স্ত্রীর সাথে মন্দ আচরণ করা বুদ্ধিমান পুরুষের কাজ নয়,, মানুষ মাত্র সবারই ভুল ত্রুটি হতেই পারে, আমি চেষ্টা করব তার ভুলগুলো সম্মান এর সহিত তাকে একান্তে বুঝিয়ে সুধরানোর জন্য, (তাকে অপমান করে নয়) এরকম আচরণ তার কাছ থেকেও আশা করি আমি আমার ভুল হলে সে যেন গোপনে সম্মানের সাথে আমাকে বুঝিয়ে বলেন এবং আমি যদি সত্যিই ভুলের উপর থাকি ইনশাআল্লাহ চেষ্টা করব ভুল থেকে ফিরে আসার জন্য।। -আমি মানহাজে সালাফ, তবে সকল মাযহাবের প্রতি সম্মান রাখি, শির্ক বিদ'আতের সাথে কোন প্রকার আপোষ নেই, আপনি হানাফি মাযহাবের হলেও আপত্তি নেই, তবে অবশ্যই শির্ক এবং বিদ'আতি আমল থেকে মুক্ত থাকতে হবে.. -আমি আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে চাই, মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা,, এই যাত্রায় আমি চাই আমার জীবনসঙ্গিনী আমাকে সহায়তা করবেন, দুজন মিলে একটি সুন্দর দ্বীনদার জীবন গড়ার ইচ্ছা আমার -আমার কুরআন এর অনুবাদ পড়তে এবং তাফসীর পড়তে ভালো লাগে,, কুরআনের আয়াত নিয়ে চিন্তাভাবনা করতে ভালো লাগে..
|