Profile

বায়োডাটা নং : 11643

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৩ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাকেরগঞ্জ, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: মহেশপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বখসিবাজার
কোথায় বড় হয়েছেন? বরিশাল
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? রসায়ন
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? তৃতীয়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ পল্লি চিকিৎসক ছিলেন। এক সময় বাজারে ওষুধের দোকানও ছিল।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত (গৃহিনী)
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই: এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি ভাইয়ার। একটি টেক্সটাইল কম্পানিতে জব করেন। বিবাহিত। দুইজন মেয়ে আছে। ছোট ভাই: স্নাতক পাশ। Windy Appears lmt. Company -তে ফিনিশিং ম্যানেজার হিসেবে কর্মরত।বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য এসএসসি পাশ করেছে। বিবাহিত। গৃহিণী।
চাচা মামাদের পেশা চাচা নেই। একজন মামা আছে। বাড়িতে থেকে গবাদিপশু এবং নিজস্ব জমিজমা দেখাশোনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসতবাড়ির ভিটে ছাড়া বাহিরে অল্প কিছু জমিজমা আছে। বিস্তারিত জানতে চাইলে পরবর্তীতে জানানো হবে সরাসরি কথা বলার মাধ্যমে ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ার চেষ্টা করেন। তবে দু'একজন নামাজে উদাসীন। বাহিরে গেলে সবাই পর্দা করেন আলহামদুলিল্লাহ। সিয়াম, যাকাত ও কুরবানি আলহামদুলিল্লাহ আদায় করেন। তবে মাহরাম, নন-মাহরাম পরিবারের অন্যরা মানেন না, কিন্তু আমাকে পরিপূর্ণ সহায়তা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? করোনার পর থেকে চেষ্টা করি আলহামদুলিল্লাহ। শুরুর দিকে উদাসীনতা ছিল। তাই ভালোভাবে বললে, ২০২২ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না আলহামদুলিল্লাহ। মাঝেমাঝে ১/২ ওয়াক্ত কাযা হয়, যদি কোনো ওজর থাকে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। আরও সুন্দর ও সহীহ করার চেষ্টায় নিয়োজিত আছি। সুললিত কন্ঠে তিলাওয়াতের স্বপ্ন দেখি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এলার্জির সমস্যা আছে সামান্য। করোনার টিকা দেওয়ার পর থেকেই এই সমস্যাটা দেখা দেয় মাঝেমাঝে। নিয়মিত এর জন্য কোনো ওষুধ খেতে হয় না। এছাড়া খাবারে অনিয়ম করলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। ডাস্ট এলার্জি আছে। ধুলাবালির কাজ করার সময় মাস্ক পরে নিলে সমস্যা হয় না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে গিয়ে সেখানে শায়িত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার মানসিকতা রাখা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন তাওহীদের কালিমা, হাদিসের নামে জালিয়াতি, সুইটহার্ট কুরআন, আল কুরআনের সান্নিধ্যে, সীরাতে খাতামুল আম্বিয়া, সংযত জবান সংহত জীবনসহ আরও অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.), শায়েখ আহমাদুল্লাহ, মুফতি জুবায়ের (রহি.), আবু তাহের মিসবাহ (রহি.) এবং শাইখ সালিহ আল মুনাজ্জিদ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ছোটবেলা থেকে তথাকথিত ইঁদুর দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়েই বেড়ে উঠেছি। তবে করোনাকালে ইসলামিক বই অধ্যয়ন, কুরআনের অর্থ অনুধাবন ও তাদাব্বুরের মাধ্যমে আল্লাহ তাআলা তাঁর অশেষ অনুগ্রহে আমার অন্তরকে হিদায়াতের আলোয় আলোকিত করেছেন। এরপর থেকে জীবনবোধ, দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য—সবকিছুতেই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কুরআন ও সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। জীবনের পরিসমাপ্তি যদি ঈমানের সঙ্গে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে হয়, তবেই এ প্রচেষ্টা সফল হবে—ইনশাআল্লাহ। দ্বীনের পথে ফিরে আসার পর প্রায়ই মনে হতো—ইশ, যদি মাদ্রাসায় পড়ার সুযোগ হতো! সেই আক্ষেপকে হতাশায় পরিণত হতে দিইনি। মহিলা কলেজে কেমিস্ট্রিতে অনার্স করার পাশাপাশি আইওএম-এর আলিম প্রিপারেটরি কোর্সে ভর্তি হই। তৃতীয় সেমিস্টারের আগেই ঝরে যেতে হলেও বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে ইলম অর্জনের চেষ্টা অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ, আবারও আলিম কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, মারকাযুন নাহদাতে তাজউইদ কোর্স সম্পন্ন করেছি এবং বর্তমানে সেখানে নাযেরা কোর্সে অধ্যয়নরত আছি। আমৃত্যু কুরআনের সঙ্গেই থাকতে চাই। নিজে সহীহভাবে কুরআন শিখে অন্যদের, বিশেষ করে মা, চাচি ও পরিবারের নারীদের শেখাতে এবং কুরআন নিয়ে তাদাব্বুরে উৎসাহিত করতে চাই। কল্যাণকর কাজে অংশ নিতে, নতুন বিষয় জানতে এবং আগ্রহী মানুষের সঙ্গে তা ভাগ করে নিতে ভালো লাগে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ মানুষকে আখিরাত থেকে গাফেল করে দেয়—এ বিশ্বাস অন্তরে ধারণ করি। তাই বিলাসিতা অপছন্দ করি; অল্পে সন্তুষ্ট থেকে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতেই বেশি ভালো লাগে। ঘরে অবস্থান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। খুব প্রয়োজন না হলে বাইরে যেতে ইচ্ছা করে না। তবে মাহরাম বা পরিবারের সঙ্গে সুযোগ হলে পাহাড়, ঝর্ণা কিংবা সমুদ্রের মতো প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যেতে ভালো লাগে। রাতের আকাশের দিকে তাকিয়ে কুরআনের আয়াত নিয়ে ভাবতে ভাবতে এক অনন্য প্রশান্তি অনুভব করি। আপনজনদের কাছে গুরুত্ব পেতে ভালো লাগে। অকারণে অবহেলা, মিথ্যা বলা কিংবা রূঢ় আচরণ আমার অপছন্দ। একজন উত্তম স্ত্রী ও নেককার সন্তানের জননী হওয়ার স্বপ্ন দেখি। আল্লাহ যদি সন্তান দান করেন, তবে উত্তম তারবিয়াহর মাধ্যমে তাদের কুরআন ও সুন্নাহর আদর্শে গড়ে তুলতে চাই। আমার আকাঙ্ক্ষা, তারা যেন আল্লাহভীরু, উত্তম চরিত্রের অধিকারী এবং দ্বীনের কল্যাণে নিবেদিত মানুষ হিসেবে গড়ে ওঠে—যারা হবে আমাদের চক্ষুশীতলকারী। আল্লাহই সর্বোত্তম ফয়সালাকারী।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হাত-পা মোজাসহ নিকাব পরি আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৪-৫ বছর ধরে আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? গান শোনা হয় না আলহামদুলিল্লাহ। নাটক, সিনেমা সেভাবে দেখা হয় না। ফেসবুকে ভিডিও চলে আসে, ইগনোর করার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ প্রযোজ্য নয়।
মাসিক আয় প্রযোজ্য নয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে এবং রাসূলুল্লাহ ﷺ-এর অনুসরণ করতে। অর্ধেক দ্বীন পূরণ করতে এবং চরিত্র হেফাজত করতে। নেককার সন্তানের আশা করি এবং মুহাম্মাদ ﷺ-এর উম্মাতের সংখ্যা বৃদ্ধি করার ইচ্ছে রাখি। বিয়ের মাধ্যমে রিযিক বৃদ্ধি পায় অর্থাৎ আল্লাহর রহমত, বরকত ও দয়া লাভের সুযোগ তৈরি হয়। এজন্য বিয়ে করতে আগ্রহী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-30
উচ্চতা ৫'৫"-৫'৭"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অনার্স/মাস্টার্স চলমান/পাশ। তবে আমি বিশ্বাস করি, কারো দুনিয়াবি শিক্ষাগত যোগ্যতা তার দ্বীনদারিতার মাপকাঠি হতে পারে না। তাই ফরজে আইন পরিমাণ দ্বীনি ইলম জানা থাকতে হবে এবং কঠোরভাবে মেনে চলার মন মানসিকতা থাকতে হবে।
জেলা বরিশাল, ঢাকা জেলাসহ এর আশেপাশে যেসব জেলা আছে সেগুলো হলে ভাল হয়। এর বাহিরের জেলা ছাড় দেওয়া যাবে যদি বাকি সব পছন্দ হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসায়ী, চাকুরিজীবী, ফ্রিল্যান্সার ( অবশ্যই হালাল হতে হবে)। এছাড়া অন্য যেকোনো হালাল পেশাও হতে পারে। প্রাণ, আরএফএল, ব্রাক ও ব্যাংকে জব করলে অনুগ্রহ করে তারা যোগাযোগ করবেন না।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ( কুফুর সঙ্গে মানানসই)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি ইলম ও আমলে আমার চেয়ে উত্তম। তাঁর সোহবতে থাকলে আমার দ্বীনদারিতা বৃদ্ধি পাবে। তিনি নিজে ইলমপিপাসু হবেন এবং আমাকেও ইলম অর্জনে উৎসাহ ও সহযোগিতা করবেন। তিনি হবেন আমার উস্তাদ, ইলমের সফরসঙ্গী এবং একজন উত্তম বন্ধু। ◾ গায়রতসম্পন্ন একজন ব্যক্তি, যিনি নিজের আহলিয়াকে সর্বাবস্থায় হিফাজত করবেন। বিশেষ করে নন-মাহরামদের ব্যাপারে—এমনকি পরিবারের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও—শরিয়তের বিধান মেনে চলতে সচেতন ও দৃঢ় থাকবেন। ◾ পাঁচ ওয়াক্ত সালাত যথাসম্ভব জামাতে আদায় করবেন। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রতিও যত্নশীল থাকার চেষ্টা থাকবে। ◾ উপার্জন সম্পূর্ণ হালাল হতে হবে। হারামের সামান্যতম সংস্পর্শ থেকেও বেঁচে থাকার চেষ্টা থাকবে। আয় কম হলেও সমস্যা নেই। ব্যবসা বা স্বাধীন পেশা হলে ভালো; তবে হালাল উপায়ে চাকরি করলেও কোনো আপত্তি নেই। ◾ সম্পদ অল্প হলেও আল্লাহর পথে দান-সদকার মানসিকতা থাকতে হবে। মিতব্যয়ী হবে, কিন্তু কৃপণ নয়। ◾ উম্মাহর কল্যাণ নিয়ে চিন্তাশীল হবেন এবং দ্বীনের খেদমতে কোনো না কোনোভাবে যুক্ত থাকবেন। দ্বীনের খেদমতে যুক্ত না থাকলেও, অহেতুক ও উদ্দেশ্যহীন কাজে সময় নষ্ট না করে উপকারী কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন। ◾ গণতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী নন। ◾ তাকওয়াবান ও আল্লাহভীরু। বিশেষভাবে নজরের হেফাজতকারী হওয়া আবশ্যক। ◾ আদর্শ দ্বীনি পরিবার গঠনের মানসিকতা থাকতে হবে। সন্তানদের উত্তম তারবিয়াহ, সময় দেওয়া এবং রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ অনুযায়ী তাদের গড়ে তোলার আন্তরিক চেষ্টা থাকবে। নেককার সন্তান গড়ে তুলতে মা-বাবা উভয়েরই ভূমিকা রয়েছে। ◾ আল্লাহর হক ও বান্দার হক—উভয়ের ব্যাপারে সচেতন থাকবেন। স্ত্রী, পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি কোনো ধরনের জুলুম করবেন না। ◾ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তিখারা, অভিজ্ঞদের পরামর্শ এবং গভীর চিন্তাভাবনার অভ্যাস থাকবে। নিয়ামতের সময় শুকরিয়া আদায় এবং বিপদের সময় ধৈর্য ধারণের চেষ্টা করবেন। ◾ সম্পূর্ণ সুন্নতি পদ্ধতিতে বিয়ে করার মানসিকতা থাকতে হবে। ◾ যৌতুক দাবি করবেন না এবং আকারে-ইঙ্গিতেও যৌতুক গ্রহণের ইচ্ছা প্রকাশ করবেন না। ◾ হক্কানি আলেম-উলামাদের সোহবতে থাকলে ভালো এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন হবেন। ◾ যৌথ পরিবারে বসবাসের প্রতি আমার আগ্রহ নেই। কারণ সেখানে পর্দা পূর্ণাঙ্গভাবে রক্ষা করা অনেক সময় কঠিন হয়ে যায়। তবে পরিবারের সবাই নন-মাহরামের বিধান কঠোরভাবে মেনে চলতে সহায়তা করলে বিষয়টি ভিন্ন। ◾ বদমেজাজি হওয়া যাবে না। শান্ত স্বভাবের হবেন। ◾ বিয়ের পূর্বেই তালাকের মাস'আলা সম্পর্কে পর্যাপ্ত ইলম অর্জন এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মানসিকতা থাকতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাকেরগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1144

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাকেরগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4629

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বাকেরগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4026

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাকেরগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8044

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বাকেরগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7801

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাকেরগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5874

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাকেরগঞ্জ, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন